< 1 Sarakuna 4 >

1 Sai Sarki Solomon ya yi mulki a bisa dukan Isra’ila.
রাজা শলোমন পুরো ইস্রায়েলের উপর রাজত্ব করতেন।
2 Waɗannan su ne manyan shugabanninsa. Azariya ɗan Zadok shi ne firist;
এরাই ছিলেন তাঁর প্রধান কর্মচারী: সাদোকের ছেলে অসরিয় ছিলেন রাজার পরামর্শদাতা যাজক;
3 Elihoref da Ahiya,’ya’yan Shisha maza, su ne marubuta. Yehoshafat ɗan Ahilud, shi ne mai lura da takardu.
শীশার দুই ছেলে ইলীহোরফ ও অহিয় ছিলেন রাজার লেখক; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন ইতিহাস লেখক;
4 Benahiya ɗan Yehohiyada, shi ne shugaban mayaƙa. Zadok da Abiyatar, su ne firistoci.
যিহোয়াদার ছেলে বনায় ছিলেন প্রধান সেনাপতি; সাদোক ও অবিয়াথর ছিলেন যাজক;
5 Azariya ɗan Natan, shi ne mai lura da shugabannin yanki. Zabud ɗan Natan, shi ne firist da kuma mai wa sarki shawara.
নাথনের ছেলে অসরিয়ের উপর ছিল বিভিন্ন শাসনকর্ত্তাদের ভার; নাথনের ছেলে সাবূদ ছিলেন রাজার ব্যক্তিগত পরামর্শদাতা;
6 Ahishar, shi ne sarkin fada. Adoniram ɗan Abda, shi ne mai lura da aikin gandu.
অহীশারের উপর ছিল রাজবাড়ীর দেখাশোনার ভার; অব্দের ছেলে অদোনীরামের ছিল কাজের জন্য নিয়োগ করা দাসদের অধ্যক্ষ।
7 Solomon yana da gwamnoni yankuna goma sha biyu a bisa dukan Isra’ila, waɗanda suke tanaji abinci domin sarki da kuma gidan sarauta. Kowanne yakan tanada abinci na wata ɗaya a shekara.
সমস্ত ইস্রায়েলের উপর শলোমন বারোজন শাসনকর্ত্তা নিযুক্ত করেছিলেন। তাঁরা রাজা ও রাজপরিবারের জন্য খাবারের জোগান দিতেন। তাঁদের প্রত্যেককেই বছরে এক মাস করে খাবারের জোগান দিতে হত।
8 Ga sunayensu, Ben-Hur, shi ne a ƙasar tudun Efraim;
তাঁদের নামগুলি হল, ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলের বিন্‌ হূর।
9 Ben-Deker, shi ne a Makaz, Sha’albim, Bet-Shemesh da Elon Bet-Hanan;
মাকসে, শালবীমে, বৈৎ-শেমশে ও এলোন বৈৎ-হাননে বিন দেকর।
10 Ben-Hesed, shi ne a Arubbot (Soko da dukan ƙasar Hefer);
১০অরুব্বোতে, সোখোতে ও হেফরের সমস্ত এলাকায় বিন হেষদ।
11 Ben-Abinadab, shi ne a Nafot Dor (ya auri Tafat’yar Solomon);
১১নাফৎ দোরের সমস্ত এলাকায় বিন্‌ অবীনাদব। ইনি শলোমনের মেয়ে টাফৎকে বিয়ে করেছিলেন।
12 Ba’ana ɗan Ahilud, shi ne a Ta’anak da Megiddo, da kuma dukan Bet-Sheyan biye da Zaretan ƙasa da Yezireyel, daga Bet-Sheyan zuwa Abel-Mehola a ƙetaren Yokmeyam;
১২তানকে, মগিদ্দোতে এবং সর্তনের কাছে ও যিষ্রিয়েলের নীচে অবস্থিত বৈৎ-শান শহর থেকে আবেল মহোলা ও যক্‌মিয়াম পর্যন্ত বৈৎ-শানের সমস্ত এলাকায় অহীলূদের ছেলে বানা।
13 Ben-Geber, shi ne a Ramot Gileyad (Mazaunan Yayir ɗan Manasse a Gileyad suna a ƙarƙashinsa, haka ma yankin Argob a Bashan tare da manyan biranen sittin masu katanga da suke da ƙyamare na tagulla);
১৩রামোৎ গিলিয়দে বিন্‌ গেবর। তিনি ছিলেন গিলিয়দের মনঃশির ছেলে যায়ীরের সমস্ত গ্রামের এবং বাশনের অর্গোব এলাকার শাসনকর্ত্তা। অর্গোব এলাকায় ছিল দেয়াল ঘেরা এবং পিতলের খিল দেওয়া দরজা সুদ্ধ ষাটটা বড় বড় গ্রাম।
14 Ahinadab ɗan Iddo, shi ne a Mahanayim;
১৪মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব।
15 Ahimawaz, shi ne a Naftali (ya auri Basemat’yar Solomon);
১৫নপ্তালিতে অহীমাস। তিনি আবার স্ত্রী হিসাবে শলোমনের মেয়ে বাসমৎকে বিয়ে করেছিলেন।
16 Ba’ana ɗan Hushai, shi ne a Asher da Bayelot;
১৬আশেরে ও বালোতে হূশয়ের ছেলে বানা।
17 Yehoshafat ɗan Faruwa, shi ne a Issakar;
১৭ইষাখরে পারূহের ছেলে যিহোশাফট।
18 Shimeyi ɗan Ela, shi ne a Benyamin;
১৮বিন্যামীনে এলার ছেলে শিমিয়ি।
19 Geber ɗan Uri, shi ne a Gileyad (ƙasar Sihon sarkin Amoriyawa da kuma Og sarkin Bashan). Shi ne kaɗai gwamna a bisa yankin.
১৯গিলিয়দে, অর্থাৎ ইমোরীয়দের রাজা সীহোনের ও বাশনের রাজা ওগের দেশে ঊরির ছেলে গেবর। সেই জায়গায় তিনিই ছিলেন একমাত্র শাসনকর্ত্তা।
20 Mutanen Yahuda da na Isra’ila sun yi yawa sai ka ce yashi a bakin teku. Suka ci, suka sha, suka kuma yi farin ciki.
২০যিহূদা ও ইস্রায়েলের লোকসংখ্যা ছিল সাগরের কিনারার বালুকণার মত অসংখ্য। তারা খাওয়া দাওয়া করে সুখেই ছিল।
21 Solomon kuwa ya yi mulki a bisa dukan masarautai daga Kogi zuwa ƙasar Filistiyawa, har zuwa iyakar Masar. Waɗannan ƙasashe sun yi ta kawo haraji, suka kuma zama bayin Solomon dukan kwanakin ransa.
২১ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশর ও পলেষ্টীয়দের দেশের সীমা পর্যন্ত সমস্ত রাজ্যগুলো শলোমনের শাসনের অধীনে ছিল। শলোমন যতদিন বেঁচে ছিলেন ততদিন তারা তাঁকে কর দিত এবং তাঁকে সেবা করত।
22 Tanajin Solomon na kowace rana su ne, garwa talatin na garin abinci,
২২শলোমনের জন্য প্রতিদিন যে সব খাবার লাগত তা এই: প্রায় সাড়ে পাঁচ টন মিহি ময়দা, প্রায় এগারো টন সুজি,
23 shanun da aka yi kiwo a gida guda goma, shanu ashirin da suka ƙoshi daga kiwo, tumaki da awaki ɗari; ban da ƙishimai, bareyi, batsiyoyi, da kaji masu ƙiba.
২৩ঘরে খাওয়ানো দশটা গরু, চরে খাওয়ানো কুড়িটা গরু এবং একশোটা ভেড়া; তাছাড়া হরিণ, কৃষ্ণসার, চিতল হরিণ এবং মোটাসোটা হাঁস ও মুরগী।
24 Gama ya yi mulki a bisa dukan masarautai yamma da Kogi, daga Tifsa zuwa Gaza, aka kuwa sami zaman lafiya a kowane gefe.
২৪শলোমন ইউফ্রেটিস নদীর পশ্চিম দিকের সমস্ত রাজ্যগুলো, অর্থাৎ তিপ্‌সহ থেকে গাজা পর্যন্ত রাজত্ব করতেন এবং তার রাজ্যের সব জায়গায় শান্তি ছিল।
25 A kwanakin da Solomon yake raye, Yahuda da Isra’ila, daga Dan zuwa Beyersheba, sun zauna lafiya, kowane mutum ya zauna a ƙarƙashin itacen inabi da na ɓaurensa.
২৫শলোমনের জীবনকালে যিহূদা ও ইস্রায়েল, অর্থাৎ দান থেকে বের-শেবা পর্যন্ত সকলেরই নিজের নিজের আঙ্গুর গাছ ও ডুমুর গাছ ছিল আর তারা নিরাপদে বাস করত।
26 Solomon yana da rumfunan dawakai masu jan kekunan yaƙi, dubu huɗu, da kuma dawakai dubu goma sha biyu
২৬শলোমনের রথের ঘোড়াগুলোর জন্য ছিল চল্লিশ হাজার ঘর আর বারো হাজার ঘোড়সওয়ার।
27 Shugabannin yankuna, kowanne a watansa yakan yi tanajin abinci domin Sarki Solomon da kuma duk wanda ya zo teburin sarki. Sun tabbatar ba a rasa kome ba.
২৭শাসনকর্ত্তাদের প্রত্যেকে নিজের পালার মাসে রাজা শলোমন ও তাঁর টেবিলে যারা খেতেন তাঁদের সকলের জন্য খাবারের জোগান দিতেন। তাঁরা কোনো কিছুরই অভাব পড়তে দিত না।
28 Kowa a cikinsu, bisa ga lokacin da aka ba shi, yakan kai hatsin sha’ir da ciyawa domin dawakan-kekunan yaƙi, da sauran dawakai a inda aka ajiye su.
২৮রথের ঘোড়া ও সওয়ারী ঘোড়াগুলোর জন্য তাঁদের প্রত্যেকের কাজের ভার অনুসারে তাঁরা যব ও খড় নির্দিষ্ট জায়গায় আনতেন।
29 Allah ya ba Solomon hikima da hangen nesa mai girma, da kuma fāɗin fahimta marar iyaka, kamar yashi a bakin teku.
২৯ঈশ্বর শলোমনকে সাগর পারের বালুকণার মত প্রচুর পরিমাণে জ্ঞান, বিচারবুদ্ধি ও বোঝবার ক্ষমতা দান করছিলেন।
30 Hikimar Solomon ta fi hikimar mutanen Gabas, ta kuma fi dukan hikimar Masar girma.
৩০পূর্বদেশের এবং মিশরের সমস্ত জ্ঞানী লোকদের চেয়ে শলোমনের জ্ঞান ছিল বেশী।
31 Ya fi kowane mutum hikima, har da Etan dangin Ezra ma. Yana da hikima fiye da Heman, Kalkol da Darda,’ya’yan Mahol maza. Sunansa ya bazu ko’ina a ƙasashen da suke kewaye.
৩১সমস্ত লোকের চেয়ে, এমন কি, ইষ্রাহীয় এথন এবং মাহোলের ছেলে হেমন, কল্‌কোল ও দর্দার চেয়েও তিনি বেশী জ্ঞানবান ছিলেন। তাঁর সুনাম আশেপাশের সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল।
32 Ya yi karin magana dubu uku. Waƙoƙinsa kuwa sun kai dubu ɗaya da biyar.
৩২তিনি তিন হাজার প্রবাদ বলেছিলেন এবং এক হাজার পাঁচটা গান রচনা করেছিলেন।
33 Ya yi magana a kan rayuwar itatuwa, daga al’ul na Lebanon zuwa hizzob da yake girma a bangaye. Ya kuma yi koyarwa game da dabbobi, da tsuntsaye, da abubuwa masu rarrafe, da kuma kifi.
৩৩তিনি লেবাননের এরস গাছ থেকে শুরু করে দেয়ালের গায়ে জন্মানো এসোব গাছ পর্যন্ত সমস্ত গাছের বর্ণনা করেছেন। তিনি জীব জন্তু, পাখী, বুকে হাঁটা প্রাণী ও মাছেরও বর্ণনা করেছেন।
34 Mutane suka yi ta zuwa daga ƙasashe dabam-dabam don su ji hikimar Solomon. Sarakuna daga ko’ina a duniya, sun ji labarin hikimarsa, suka kuma aika da mutane don su ji shi.
৩৪পৃথিবীর যে সব রাজারা শলোমনের জ্ঞানের বিষয় শুনেছিলেন তাঁরা তাঁর জ্ঞানপূর্ণ কথা শুনবার জন্য লোকদের পাঠিয়ে দিতেন। আর সমস্ত জাতির লোক তাঁর কাছে আসত।

< 1 Sarakuna 4 >