< 1 Sarakuna 22 >
1 Aka yi shekaru uku ba a yi yaƙi tsakanin Aram da Isra’ila ba.
১অরাম ও ইস্রায়েলের মধ্যে তিন বছর পর্যন্ত কোনো যুদ্ধ হয়নি।
2 Amma a shekara ta uku, Yehoshafat sarkin Yahuda ya gangara don yă ga sarki Isra’ila.
২তৃতীয় বছরে যিহূদার রাজা যিহোশাফট ইস্রায়েলের রাজার সঙ্গে দেখা করতে গেলেন।
3 Sarkin Isra’ila ya ce wa shugabanninsa, “Ba ku san cewa Ramot Gileyad namu ne ba, duk da haka ba mu yi kome ba don mu sāke karɓanta daga sarkin Aram?”
৩ইস্রায়েলের রাজা তাঁর দাসদের বললেন, “আপনারা কি জানেন যে, রামোৎ গিলিয়দ আমাদের? অথচ আমরা অরামের রাজার কাছ থেকে সেটা ফিরিয়ে নেবার জন্য কিছুই করছি না।”
4 Saboda haka ya tambayi Yehoshafat, ya ce, “Za ka tafi tare da ni don in yi yaƙi da Ramot Gileyad?” Yehoshafat ya amsa wa sarkin Isra’ila, ya ce, “Ni ma kamar ka ne, mutanena kuwa kamar mutanenka, dawakaina kamar dawakanka.”
৪তখন তিনি যিহোশাফটকে বললেন, “আপনি কি যুদ্ধ করবার জন্য আমার সঙ্গে রামোৎ গিলিয়দে যাবেন?” উত্তরে যিহোশাফট ইস্রায়েলের রাজাকে বললেন, “আমি ও আপনি আমার লোক ও আপনার লোক সবাই এক, আর আমার ঘোড়া আপনারই ঘোড়া।”
5 Amma Yehoshafat ya ce wa sarkin Isra’ila, “Da farko mu nemi nufin Ubangiji.”
৫কিন্তু যিহোশাফট ইস্রায়েলের রাজাকে এই কথাও বললেন, “আজ সদাপ্রভুর পরিকল্পনা জানুন।”
6 Saboda haka sarkin Isra’ila ya tattara annabawa, kamar ɗari huɗu, ya tambaye su, “In kai yaƙi a kan Ramot Gileyad, ko kada in kai?” Suka amsa, “Ka tafi, gama Ubangiji zai ba ka ita a hannunka.”
৬কাজেই ইস্রায়েলের রাজা ভাববাদীদের ডেকে জড়ো করলেন। তাদের সংখ্যা ছিল প্রায় চারশো। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “রামোৎ গিলিয়দের বিরুদ্ধে কি আমি যুদ্ধ করতে যাব, না যাব না?” তারা বলল, “যান, কারণ প্রভু ওটা রাজার হাতেই তুলে দেবেন।”
7 Amma Yehoshafat ya yi tambaya, ya ce, “Babu wani annabin Ubangiji a nan da za mu tambaya?”
৭কিন্তু যিহোশাফট বললেন, “এখানে কি সদাপ্রভুর কোনো একটা ভাববাদী নেই যার কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি?”
8 Sarkin Isra’ila ya amsa wa Yehoshafat, ya ce, “Akwai mutum guda har yanzu wanda ta wurinsa za mu iya nemi nufin Ubangiji, amma na ƙi jininsa domin bai taɓa yin annabci wani abu mai kyau game da ni ba, sai dai mummuna kullum. Shi ne Mikahiya ɗan Imla.” Yehoshafat ya ce, “Kada sarki ya ce haka.”
৮উত্তরে ইস্রায়েলের রাজা যিহূদার রাজা যিহোশাফটকে বললেন, “এখনও এমন একজন লোক আছে যার মধ্য দিয়ে আমরা সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করতে পারি, সে হল যিম্লের ছেলে মীখায়, কিন্তু আমি তাকে ঘৃণা করি, কারণ সে আমার সম্বন্ধে মঙ্গলের কথা বলে না, শুধু অমঙ্গলের কথাই বলে।” উত্তরে যিহোশাফট বললেন, “রাজা যেন ঐ রকম কথা না বলেন।”
9 Saboda haka sarkin Isra’ila ya kira ɗaya daga cikin shugabanninsa ya ce, “Kawo Mikahiya ɗan Imla nan take.”
৯তখন ইস্রায়েলের রাজা তাঁর একজন কর্মচারীকে আদেশ করলেন, “তুমি এখনই যিম্লের ছেলে মীখায়কে ডেকে নিয়ে এস।”
10 Saye da rigunansu na sarauta, sarkin Isra’ila da Yehoshafat sarkin Yahuda suna zama a kujerun sarautarsu a masussuka ta mashigin ƙofar Samariya, tare da dukan annabawa suna ta annabci a gabansu.
১০ইস্রায়েলের রাজা ও যিহূদার রাজা যিহোশাফট রাজপোশাক পরে শমরিয়া শহরের ফটকের কাছে খোলা জায়গায় তাঁদের সিংহাসনের উপরে বসে ছিলেন আর ভাববাদীরা সবাই তাঁদের সামনে ভবিষ্যতের কথা বলছিল।
11 Zedekiya ɗan Kena’ana kuwa ya yi ƙahonin ƙarfe ya kuma furta, “Ga abin da Ubangiji ya ce, ‘Da waɗannan za ka tunkuyi Arameyawa har su hallaka.’”
১১লোহার শিং তৈরী করে নিয়ে কনানার ছেলে সিদিকিয় এই কথা ঘোষণা করল, “সদাপ্রভু বলছেন যে, অরামীয়েরা শেষ হয়ে না যাওয়া পর্যন্ত আপনি এগুলো দিয়েই তাদের গুঁতাতে থাকবেন।”
12 Dukan sauran annabawan suka yi annabci iri abu ɗaya. Suka ce, “Ka yaƙi Ramot Gileyad, ka kuma yi nasara, gama Ubangiji zai ba da ita cikin hannun sarki.”
১২অন্যান্য ভাববাদীরাও একই রকম কথা বলল। তারা বলল, “রামোৎ গিলিয়দ আক্রমণ করে তা জয় করে নিন, কারণ সদাপ্রভু সেটা রাজার হাতে তুলে দেবেন।”
13 Ɗan aikan da ya je yă kawo Mikahiya, ya ce masa, “Duba, sauran annabawa suna maganar nasara wa sarki, sai ka ce mutum guda. Bari maganarka tă yarda da tasu, ka kuma yi maganar alheri.”
১৩যে লোকটি মীখায়কে ডেকে আনতে গিয়েছিল সে তাঁকে বলল, “দেখুন, অন্যান্য ভাববাদীরা সবাই একমুখে রাজার সফলতার কথা বলছেন। আপনার কথাও যেন তাঁদের কথার মতই হয়। আপনি মঙ্গলের কথাই বলবেন।”
14 Amma Mikahiya ya ce, “Na rantse da Ubangiji mai rai, zan faɗa masa kawai abin da Ubangiji ya faɗa mini.”
১৪কিন্তু মীখায় বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি যে, সদাপ্রভু আমাকে যা বলবেন আমি কেবল সেই কথাই বলব।”
15 Da suka kai, sai sarki ya tambaye shi, ya ce, “Mikahiya, mu kai yaƙi a kan Ramot Gileyad, ko kada mu kai?” Ya amsa ya ce, “Yaƙe ta, za ka kuwa yi nasara, gama Ubangiji zai ba da ita cikin hannun sarki.”
১৫পরে তিনি আসলে রাজা তাঁকে জিজ্ঞাসা করলেন, “মীখায়, আমরা কি রামোৎ গিলিয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব, না যাব না?” উত্তরে মীখায় বললেন, “হ্যাঁ, যান, আক্রমণ করে জয়লাভ করুন, সদাপ্রভু তা মহারাজের হাতে দেবেন।”
16 Sai sarki ya ce masa, “Sau nawa ne zan sa ka rantse cewa ba za ka faɗa mini kome ba sai dai gaskiya a cikin sunan Ubangiji?”
১৬রাজা তাঁকে বললেন, “সদাপ্রভুর নামে তুমি সত্যি কথা ছাড়া আর কিছু বলবে না কতবার আমি তোমাকে এই শপথ করতে বলব?”
17 Sa’an nan Mikahiya ya amsa, “Na ga dukan Isra’ila a warwatse a kan tuddai kamar tumakin da ba su da makiyayi, kuma Ubangiji ya ce, ‘Waɗannan mutane ba su da maigida. Bari kowa yă tafi gida cikin salama.’”
১৭উত্তরে মীখায় বললেন, “আমি দেখলাম, ইস্রায়েলীয়েরা সবাই রাখালহীন ভেড়ার মত পাহাড়ের উপরে ছড়িয়ে পড়েছে। তাই সদাপ্রভু বললেন, ‘এদের কোনো প্রভু নেই, কাজেই তারা শান্তিতে যে যার বাড়িতে চলে যাক’।”
18 Sai sarkin Isra’ila ya ce wa Yehoshafat, “Ban faɗa maka cewa bai taɓa yin annabci wani abu mai kyau game da ni, sai mummuna kawai ba?”
১৮তখন ইস্রায়েলের রাজা যিহোশাফটকে বললেন, “আমি কি আপনাকে আগেই বলি নি যে, সে আমার সম্বন্ধে অমঙ্গল ছাড়া মঙ্গলের কথা বলবে না?”
19 Mikahiya ya ci gaba, “Saboda haka ka ji maganar Ubangiji. I, na ga Ubangiji zaune a kursiyinsa tare da dukan rundunar sama tsaye kewaye da shi a dama da hagunsa.
১৯মীখায় বলতে লাগলেন, “আপনি সদাপ্রভুর কথা শুনুন। আমি দেখলাম, সদাপ্রভু তাঁর সিংহাসনে বসে আছেন এবং তাঁর ডান ও বাঁ দিকে সমস্ত স্বর্গদূতেরা রয়েছেন।
20 Kuma Ubangiji ya ce, ‘Wa zai ruɗi Ahab zuwa yaƙi da Ramot Gileyad, yă kuma kai shi mutuwarsa a can?’ “Wani ya ce wannan, wani ya ce wancan.
২০তখন সদাপ্রভু বললেন, ‘রামোৎ গিলিয়দ আক্রমণ করবার জন্য কে আহাবকে ভুলিয়ে সেখানে নিয়ে যাবে যাতে সে মারা যায়?’ তখন এক একজন এক এক কথা বললেন।
21 A ƙarshe, wani ruhu ya zo gaba, ya tsaya a gaban Ubangiji ya ce, ‘Zan ruɗe shi.’
২১তখন একটি আত্মা এগিয়ে আসলো, সদাপ্রভুর সামনে দাঁড়ালো এবং বলল, ‘আমি তাকে ভুলিয়ে নিয়ে যাব।’
22 “Ubangiji ya yi tambaya ‘Ta wace hanya?’ Ya ce, “‘Zan tafi in zama ruhun ƙarya a bakunan dukan annabawansa.’ “Ubangiji ya ce, ‘Za ka yi nasara a ruɗinsa. Ka tafi, ka yi haka.’
২২সদাপ্রভু জিজ্ঞাসা করলেন, ‘কেমন করে করবে?’ সে বলল, ‘আমি গিয়ে তার সব ভাববাদীদের মুখে মিথ্যা বলবার আত্মা হব।’ সদাপ্রভু বললেন, ‘তুমিই তাকে ভুলিয়ে নিয়ে যেতে পারবে। এখন যাও এবং তুমি গিয়ে তাই কর।’
23 “Saboda haka yanzu Ubangiji ya sa ruhun ƙarya a bakunan dukan annabawanka. Ubangiji ya zartar maka da masifa.”
২৩এইজন্যই সদাপ্রভু এখন আপনার এই সব ভাববাদীদের মুখে মিথ্যা বলবার আত্মা দিয়েছেন। তোমার সর্বনাশ হবার জন্য সদাপ্রভু আদেশ দিয়েছেন।”
24 Sai Zedekiya ɗan Kena’ana ya hau ya mari Mikahiya a fuska. Ya yi tambaya, “A wace hanya ce ruhu daga Ubangiji ya bar ni ya yi maka magana?”
২৪তখন কনানার ছেলে সিদিকিয় গিয়ে মীখায়ের গালে চড় মেরে বলল, “সদাপ্রভুর আত্মা তোর সঙ্গে কথা বলবার জন্য আমার কাছ থেকে বেরিয়ে কোন পথে গিয়েছিলেন?”
25 Mikahiya ya amsa, “Za ka gane a ranar da ka je ka ɓuya a ciki cikin ɗaki.”
২৫মীখায় বললেন, “দেখ, যেদিন তুমি নিজেকে লুকাবার জন্য ভিতরের ঘরে গিয়ে ঢুকবে সেই দিন তুমি তা জানতে পারবে।”
26 Sa’an nan sarkin Isra’ila ya umarta, “Ku kama Mikahiya, ku kai shi wurin Amon, shugaban birnin, da wurin Yowash ɗan sarki.
২৬ইস্রায়েলের রাজা তখন এই বললেন, “মীখায়কে শহরের শাসনকর্ত্তা আমোন ও রাজপুত্র যোয়াশের কাছে আবার পাঠিয়ে দাও।
27 Ku ce ga abin da sarki ya ce, ‘Ku sa wannan mutum a kurkuku, kuma kada ku ba shi wani abu sai dai burodi da ruwa, sai na dawo lafiya.’”
২৭তাদের বল রাজা বলেছেন এই লোকটিকে যেন জেলে রাখা হয় এবং রাজা নিরাপদে ফিরে না আসা পর্যন্ত তাকে অল্প জল আর অল্প রুটি ছাড়া যেন আর কিছু দেওয়া না হয়।”
28 Mikahiya ya furta, “Idan har ka dawo lafiya, to, Ubangiji bai yi magana ta wurina ba.” Ya kuma ƙara da cewa, “Ku lura da maganata, dukanku mutane!”
২৮তখন মীখায় বললেন, “যদি আপনি সত্যিই নিরাপদে ফিরে আসেন তবে জানবেন সদাপ্রভু আমার মধ্য দিয়ে কথা বলেন নি।” তারপর তিনি আবার বললেন, “আপনারা সবাই আমার কথাটা শুনে রাখুন।”
29 Sai sarkin Isra’ila da Yehoshafat sarkin Yahuda suka haura zuwa Ramot Gileyad.
২৯এর পরে ইস্রায়েলের রাজা ও যিহূদার রাজা যিহোশাফট রামোৎ গিলিয়দ আক্রমণ করতে গেলেন।
30 Sarkin Isra’ila ya ce wa Yehoshafat, “Zan ɓad da kama in shiga wurin yaƙi, amma ka sa kayan sarautarka.” Saboda haka sarkin Isra’ila ya ɓad da kama, ya shiga cikin yaƙi.
৩০আহাব যিহোশাফটকে বললেন, “আমাকে যাতে লোকেরা চিনতে না পারে সেইজন্য আমি অন্য পোশাক পরে যুদ্ধে যোগ দেব, কিন্তু আপনি আপনার রাজপোশাকই পরুন।” এই বলে ইস্রায়েলের রাজা অন্য পোশাক পরে যুদ্ধ করতে গেলেন।
31 Sarkin Aram kuwa ya umarci shugabanni kekunan yaƙinsa talatin da biyu, ya ce, “Kada ku yaƙe kowa, ƙarami ko babba, sai dai sarkin Isra’ila.”
৩১অরামের রাজা তাঁর রথগুলোর বত্রিশজন সেনাপতিকে এই আদেশ দিয়ে রেখেছিলেন, “একমাত্র ইস্রায়েলের রাজা ছাড়া আপনারা ছোট কি বড় আর কারও সঙ্গে যুদ্ধ করবেন না।”
32 Sa’ad da shugabannin kekunan yaƙin suka ga Yehoshafat, suka yi tsammani, suka ce, “Tabbatacce wannan shi ne sarkin Isra’ila.” Saboda haka suka juye don su yaƙe shi, amma sa’ad da Yehoshafat ya yi ihu,
৩২রথের সেনাপতিরা যিহোশাফটকে দেখে ভেবেছিলেন যে, “তিনি নিশ্চয়ই ইস্রায়েলের রাজা।” কাজেই তাঁরা ফিরে তাঁকে আক্রমণ করতে গেলেন কিন্তু যিহোশাফট চেঁচিয়ে উঠলেন।
33 sai shugabannin kekunan yaƙin suka ga ashe ba sarkin Isra’ila ba ne, sai suka daina binsa.
৩৩এতে সেনাপতিরা বুঝলেন যে, তিনি ইস্রায়েলের রাজা নন সেইজন্য তাঁরা আর তাঁর পিছনে তাড়া করলেন না।
34 Amma wani ya ja bakansa kawai ya bugi Ahab sarkin Isra’ila a tsakanin sassan kayan yaƙinsa. Sai sarki ya ce wa mahayin keken yaƙinsa, “Juye, ka fitar da ni daga yaƙin. An ji mini rauni.”
৩৪কিন্তু একজন লোক লক্ষ্য স্থির না করেই তার ধনুকে টান দিয়ে ইস্রায়েলের রাজার বুক ও পেটের বর্মের মাঝামাঝি ফাঁকা জায়গায় আঘাত করে বসল। তখন রাজা তাঁর রথ চালককে বললেন, “রথ ঘুরিয়ে তুমি যুদ্ধের জায়গা থেকে আমাকে বাইরে নিয়ে চল। কারণ আমি আঘাত পেয়েছি।”
35 Dukan yini aka yi ta yaƙi, aka kuma riƙe sarki a keken yaƙinsa yana fuskanci Arameyawa. Jini daga mikinsa ya yi ta zuba a ƙasan keken yaƙin, a wannan yamma kuwa ya mutu.
৩৫সারা দিন ধরে ভীষণ যুদ্ধ চলল আর রাজাকে অরামীয়দের মুখোমুখি করে রথের মধ্যে বসিয়ে রাখা হল। তাঁর ক্ষত থেকে রক্ত ঝরে রথের মেঝের উপর পড়তে লাগল আর সন্ধ্যাবেলার দিকে তিনি মারা গেলেন।
36 Da rana tana fāɗuwa, sai kuka ta bazu cikin mayaƙa, “Kowane mutum ya tafi garinsu; kowa ya tafi ƙasarsa!”
৩৬সূর্য্য ডুবে যাবার দিন সৈন্যদলের মধ্যে এই কথা ঘোষণা করা হল, “তোমরা প্রত্যেকেই নিজের নিজের শহরে ও নিজের নিজের বাড়িতে ফিরে যাও।”
37 Sai sarki ya mutu, aka kuwa kawo shi Samariya, aka binne shi a can.
৩৭এই ভাবে ইস্রায়েলের রাজা মারা গেলেন এবং তাঁকে শমরিয়াতে আনা হল। লোকেরা তাঁকে সেখানেই কবর দিল।
38 Suka wanke keken yaƙi a tafki, a Samariya (inda karuwai suke wanka), sai karnuka suka lashe jininsa, kamar yadda maganar Ubangiji ta furta.
৩৮শমরিয়ার পুকুরের ধারে তাঁর রথটা ধোওয়া হল এবং সদাপ্রভুর ঘোষণা অনুসারে কুকুরেরা সেখানে তাঁর রক্ত চেটে খেল (বেশ্যারা সেই পুকুরে স্নান করল)।
39 Game da sauran ayyukan mulkin Ahab, haɗe da dukan abin da ya yi, da fadan da ya gina ya kuma shimfiɗa da hauren giwa, da biranen da ya gina, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Isra’ila.
৩৯আহাবের অন্যান্য সমস্ত কাজের কথা, অর্থাৎ তিনি যা কিছু করেছিলেন সেই সব কথা, হাতীর দাঁতের কাজ করা যে রাজবাড়ী তিনি তৈরী করেছিলেন তার কথা এবং যে শহরগুলো তিনি শক্তিশালী করে গড়ে তুলেছিলেন সেগুলোর কথা ইস্রায়েলের রাজাদের ইতিহাস বইটিতে কি লেখা নেই?
40 Ahab ya huta da kakanninsa. Ahaziya ɗansa ya gāje shi a matsayin sarki.
৪০আহাব তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন; আর তাঁর জায়গায় তাঁর ছেলে অহসিয় রাজা হলেন।
41 Yehoshafat ɗan Asa ya zama sarkin Yahuda a shekara ta huɗu ta Ahab sarkin Isra’ila.
৪১ইস্রায়েলের রাজা আহাবের রাজত্বের চার বছরের দিন আসার ছেলে যিহোশাফট যিহূদা দেশের রাজা হয়েছিলেন।
42 Yehoshafat yana da shekara talatin da biyar sa’ad da ya zama sarki, ya kuma yi mulki a Urushalima shekaru ashirin da biyar. Sunan mahaifiyarsa, Azuba’yar Shilhi.
৪২যিহোশাফট পঁয়ত্রিশ বছর বয়সে রাজত্ব শুরু করেন এবং পঁচিশ বছর যিরূশালেমে রাজত্ব করেন। তাঁর মায়ের নাম অসুরা, তিনি শিল্হিরের মেয়ে।
43 A cikin kome ya yi tafiya a hanyoyin mahaifinsa Asa, bai kuma kauce daga gare su ba; ya yi abin da yake daidai a gaban Ubangiji. Amma bai rurrushe masujadai da suke kan tuddai ba, mutane kuwa suka ci gaba da miƙa hadayu suna kuma ƙone turare a can.
৪৩যিহোশাফট সব ব্যাপারেই তাঁর বাবা আসার পথ ধরেই চলতেন, কখনও সেই পথ ছেড়ে যান নি। সদাপ্রভুর চোখে যা ঠিক তিনি তাই করতেন। উঁচু স্থানগুলো ধ্বংস করা হয়নি, লোকেরা সেখানে পশু উৎসর্গ করত ও ধূপ জ্বালাত।
44 Yehoshafat kuma ya zauna lafiya da sarkin Isra’ila.
৪৪ইস্রায়েলের রাজার সঙ্গে তিনি সন্ধি স্থাপন করেছিলেন।
45 Game da sauran ayyukan mulkin Yehoshafat da abubuwan da ya yi, da kuma yaƙe-yaƙensa, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Yahuda.
৪৫যিহোশাফটের অন্যান্য বিবরণ এবং তিনি যে যে কাজ ও যে সব যুদ্ধ করেছিলেন, সে সব যিহূদার রাজাদের ইতিহাস বইটিতে কি লেখা নেই?
46 Ya kawar da karuwai maza na masujadai da suke kan tuddai waɗanda suka rage tun mulkin mahaifinsa Asa.
৪৬তাঁর বাবা আসার রাজত্বের পরেও যে সব পুরুষ বেশ্যারা বাকি রয়ে গিয়েছিল তিনি দেশ থেকে তাদের দূর করে দিয়েছিলেন।
47 Babu sarki a lokacin Edom, saboda haka sai mataimaki ya yi mulki.
৪৭সেই দিন ইদোমে কোনো রাজা ছিল না। একজন প্রতিনিধি সেখানে রাজত্ব করতেন।
48 To, Yehoshafat ya gina jerin jiragen ruwan kasuwanci don su je Ofir saboda zinariya, amma ba su yi tafiya ba, gama sun farfashe a Eziyon Geber.
৪৮যিহোশাফট সোনা ওফীরে নিয়ে যাবার জন্য কতগুলো বড় বড় তর্শীশ জাহাজ তৈরী করলেন, কিন্তু সেগুলোর আর যাওয়া হল না, কারণ ইৎসিয়োন গেবরে সেগুলো ধ্বংস হয়ে গিয়েছিল।
49 A lokacin Ahaziya ɗan Ahab ya ce wa Yehoshafat, “Bari mutanena su tafi tare da mutanenka,” amma Yehoshafat ya ƙi.
৪৯তখন আহাবের ছেলে অহসিয় যিহোশাফটকে বললেন, “আমার লোকেরা আপনার লোকদের সঙ্গে জাহাজে যাক।” কিন্তু যিহোশাফট রাজি হলেন না।
50 Yehoshafat kuwa ya huta tare da kakanninsa, aka kuma binne shi tare da su a birnin Dawuda kakansa. Sai Yehoram ɗansa ya gāje shi.
৫০পরে যিহোশাফট তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন এবং তাঁকে তাঁর পূর্বপুরুষ দায়ূদের শহরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে কবর দেওয়া হল; তাঁর জায়গায় তাঁর ছেলে যিহোরাম রাজা হলেন।
51 Ahaziya ɗan Ahab ya zama sarkin Isra’ila a Samariya a shekara ta goma sha bakwai ta Yehoshafat sarkin Yahuda, ya kuma yi mulki a bisa Isra’ila shekaru biyu.
৫১যিহূদার রাজা যিহোশাফটের রাজত্বের সতেরো বছরের দিন আহাবের ছেলে অহসিয় শমরিয়াতে ইস্রায়েলের রাজা হলেন। তিনি ইস্রায়েলের উপরে দুই বছর রাজত্ব করেছিলেন।
52 Ya aikata mugunta a gaban Ubangiji, domin ya yi tafiya a hanyoyin mahaifinsa da na mahaifiyarsa, da kuma a hanyoyin Yerobowam ɗan Nebat, wanda ya sa Isra’ila suka yi zunubi.
৫২সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তাই করতেন। তিনি তাঁর বাবা ও মায়ের মত এবং নবাটের ছেলে যারবিয়ামের মত চলতেন। এই যারবিয়াম যেমন ইস্রায়েলের লোকদের দিয়ে পাপ করিয়েছিলেন অহসিয়ও তাই করেছিলেন।
53 Ya bauta, ya kuma yi wa Ba’al sujada, ya tsokane Ubangiji, Allah na Isra’ila yă yi fushi, kamar yadda mahaifinsa ya yi.
৫৩তিনি বাল দেবতার সেবা ও পূজা করতেন এবং তাঁর বাবা যেমন করেছিলেন তিনিও তেমনি করে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলেছিলেন।