< 1 Sarakuna 20 >

1 Ben-Hadad sarkin Aram kuwa ya tattara mayaƙansa gaba ɗaya. Sarakuna talatin da biyu suka tafi tare da shi haɗe da dawakansu da kekunan yaƙinsu. Ya haura ya yi wa Samariya kwanto, ya kuma yaƙe ta.
ইত্যবসরে অরামের রাজা বিন্‌হদদ তাঁর সমগ্র সৈন্যদল একত্রিত করলেন। বত্রিশজন রাজা ও তাদের ঘোড়া ও রথ সঙ্গে নিয়ে গিয়ে তিনি চারদিক থেকে শমরিয়া নগরটিকে ঘিরে ধরে সেখানে আক্রমণ চালিয়েছিলেন।
2 Ya aika da’yan aika zuwa cikin birnin wurin Ahab sarkin Isra’ila yana cewa, “Ga abin da Ben-Hadad ya ce,
তিনি এই কথা বলার জন্য নগরে ইস্রায়েলের রাজা আহাবের কাছে দূত পাঠালেন, “বিনহদদ এই কথা বলেন:
3 ‘Azurfarka da zinariyarka nawa ne. Mafi kyau cikin matanka da’ya’yanka nawa ne.’”
‘আপনার রুপো ও সোনাদানা সব আমার, এবং আপনার বাছাই করা স্ত্রী ও সন্তানেরাও আমার।’”
4 Sarkin Isra’ila ya amsa, ya ce, “Kamar dai yadda ka faɗa, ranka yă daɗe, sarki. Ni da dukan abin da nake da shi, naka ne.”
ইস্রায়েলের রাজা উত্তর দিলেন, “হে আমার প্রভু মহারাজ, আপনি ঠিকই বলেছেন। আমি ও আমার সবকিছুই আপনার।”
5 Sai’yan aikan suka sāke dawo suka ce, “Ga abin da Ben-Hadad ya ce, ‘Na aika ka ba da azurfarka da zinariyarka, matanka da kuma’ya’yanka.
দূতেরা আরেকবার এসে বলল, “বিন্‌হদদ একথাই বলেন: ‘আমি আপনার রুপো ও সোনাদানা, আপনার স্ত্রী ও সন্তানদের চেয়ে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিলাম।
6 Amma war haka gobe zan aika shugabannina su bincika fadanka da kuma gidajen shugabanninka. Za su kwashe dukan abubuwan da kake ganin darajarsu su tafi.’”
কিন্তু আগামীকাল মোটামুটি এসময় আপনার রাজপ্রাসাদে ও আপনার কর্মকর্তাদের বাড়িতে তল্লাসি চালানোর জন্য আমি আমার কর্মকর্তাদের পাঠাতে যাচ্ছি। আপনার কাছে যা যা মূল্যবান, সেসবকিছু তারা বাজেয়াপ্ত করে নিয়ে চলে যাবে।’”
7 Sarkin Isra’ila ya tattara dukan dattawan ƙasar, ya ce musu, “Ku duba fa, wannan mutum yana neman tsokana! Sa’ad da ya aika in ba shi matana da’ya’yana, azurfana da zinariyana, ban hana masa ba.”
ইস্রায়েলের রাজা আহাব দেশের সব প্রাচীনকে ডেকে পাঠালেন এবং তাদের বললেন, “দেখুন কীভাবে এই লোকটি অনিষ্ট করার চেষ্টা করছেন! তিনি যখন আমার স্ত্রী ও সন্তানদের, আমার রুপো ও সোনাদানা চেয়ে পাঠালেন, আমি তাঁর কথা অমান্য করিনি।”
8 Dattawa da dukan mutane suka amsa, suka ce, “Kada ka saurare shi ko ka yarda da abin da yake bukata.”
প্রাচীনেরা ও সব লোকজন উত্তর দিয়েছিল, “তাঁর কথা শুনবেন না বা তাঁর দাবি মানবেন না।”
9 Saboda haka ya ba wa’yan aikan Ben-Hadad amsa, ya ce, “Ku faɗa wa ranka yă daɗe, sarki, ‘Bawanka zai yi dukan abin da ka bukaci da farko, amma wannan na ƙarshe ba zan iya yin ba.’” Suka tafi suka kai amsar wa Ben-Hadad.
অতএব তিনি বিনহদদের দূতদের জবাব দিলেন, “আমার প্রভু মহারাজকে গিয়ে বলো, ‘আপনি প্রথমবার যে যে দাবি জানিয়েছিলেন, আপনার দাস সেসব মানবে, কিন্তু আপনার এই দাবিটি আমি মানতে পারছি না।’” তারা এই উত্তর নিয়ে বিন্‌হদদের কাছে ফিরে গেল।
10 Sai Ben-Hadad ya aika da wani saƙo wa Ahab, ya ce, “Bari alloli su yi da ni yadda suke so, su kuma yi haka da tsanani, in isashen ƙura ta rage a Samariya da za a iya ba wa mutanena a tafin hannu.”
পরে বিন্‌হদদ আহাবের কাছে অন্য একটি খবর দিয়ে পাঠালেন: “আমার লোকজনের হাতে দেওয়ার মতো ধুলোও যদি শমরিয়ায় পড়ে থাকে, তবে যেন দেবদেবীরা আমায় কঠোর থেকে কঠোরতর দণ্ড দেন।”
11 Sarki Isra’ila ya amsa, ya ce, “Ku faɗa masa, ‘Wanda ya sa kayan yaƙinsa bai kamata yă yi fariya ba sai ya tuɓe su.’”
ইস্রায়েলের রাজা উত্তর দিলেন, “তাঁকে গিয়ে বলো: ‘যিনি রক্ষাকবচ ধারণ করলেন, তাঁর এমন কোনও লোকের মতো অহংকার করা উচিত নয়, যিনি তা খুলে ফেলেছেন।’”
12 Ben-Hadad ya ji wannan saƙo yayinda shi da sarakunan suke sha a cikin tentunansu, sai ya umarce mutanensa, ya ce, “Ku shirya don yaƙi.” Saboda haka suka shirya don su yaƙi birnin.
বিনহদদ ও অন্যান্য রাজারা যখন তাঁবুতে বসে মদ্যপান করছিলেন, তখনই তিনি এই খবরটি পেয়েছিলেন, এবং তিনি তাঁর লোকজনকে আদেশ দিলেন: “আক্রমণ করার জন্য প্রস্তুত হও।” অতএব তারা নগরটি আক্রমণ করার জন্য প্রস্তুত হল।
13 Ana cikin haka sai wani annabi ya zo wurin Ahab sarkin Isra’ila ya sanar masa cewa, “Ga abin da Ubangiji ya ce, ‘Ka ga wannan ɗumbun mayaƙa? Zan ba da su cikin hannunka a yau, sa’an nan za ka san cewa ni ne Ubangiji.’”
এদিকে একজন ভাববাদী ইস্রায়েলের রাজা আহাবের কাছে এসে ঘোষণা করলেন, “সদাপ্রভু একথাই বলেন: ‘তুমি কি এই বিশাল সৈন্যদল দেখছ? আজই আমি এদের তোমার হাতে তুলে দেব, আর তখনই তুমি জানতে পারবে যে আমিই সদাপ্রভু।’”
14 Ahab ya ce, “Amma wa zai yi haka?” Annabin ya amsa, “Ga abin da Ubangiji ya ce, ‘Sojoji matasa na shugabannin yankuna za su yi haka.’” Ya tambaya, “Wa kuma zai fara yaƙin?” Annabin ya amsa, “Kai za ka fara.”
“কিন্তু কে এ কাজ করবে?” আহাব জিজ্ঞাসা করলেন। ভাববাদীমশাই উত্তরে বললেন, “সদাপ্রভু একথাই বলেন: ‘প্রাদেশিক সেনাপতিদের অধীনে থাকা নিম্নপদস্থ কর্মকর্তারা এ কাজ করবে।’” “আর যুদ্ধ কে শুরু করবে?” তিনি জিজ্ঞাসা করলেন। ভাববাদীমশাই উত্তর দিলেন, “আপনিই করবেন।”
15 Saboda haka Ahab ya kira sojoji matasa na shugabannin yankuna, mutum 232. Sa’an nan ya tattara sauran Isra’ilawa su 7,000 gaba ɗaya.
অতএব আহাব প্রাদেশিক সেনাপতিদের অধীনে থাকা 232 জন নিম্নপদস্থ কর্মকর্তাকে ডেকে পাঠালেন। পরে তিনি অবশিষ্ট মোট 7,000 ইস্রায়েলী লোক একত্রিত করলেন।
16 Suka fita da tsakar rana yayinda Ben-Hadad tare da sarakuna 32 masu goyon bayansa suke cikin tentunansu suna sha, suna buguwa.
বিন্‌হদদ ও তাঁর মিত্রপক্ষের বত্রিশজন রাজা যখন দুপুরবেলায় তাঁবুতে মাতাল হয়ে পড়েছিলেন, তখনই তারা রওনা হল।
17 Sojojin nan matasa na shugabannin yankuna suka fara fita. Ben-Hadad kuwa ya riga ya aiki’yan leƙen asiri, waɗanda suka ce, “Mutane suna zuwa daga Samariya.”
প্রাদেশিক সেনাপতিদের অধীনে থাকা নিম্নপদস্থ কর্মকর্তারাই প্রথমে রওনা হল। ইত্যবসরে বিন্‌হদদ শত্রুপক্ষের খবর নেওয়ার জন্য লোক পাঠালেন, এবং তারা খবর দিয়েছিল, “শমরিয়া থেকে লোকজন এগিয়ে আসছে।”
18 Ya ce, “In sun fito don salama, ku kamo su da rai; in sun fito yaƙi ne, ku kamo su da rai.”
তিনি বললেন, “তারা যদি সন্ধি করার জন্য আসছে, তবে তাদের জ্যান্ত অবস্থায় ধরো; যদি তারা যুদ্ধ করার জন্য আসছে, তাও তাদের জ্যান্ত অবস্থায় ধরো।”
19 Sojojin nan matasa na shugabannin yankuna suka taka suka fita daga birnin da mayaƙa a bayansu.
প্রাদেশিক সেনাপতিদের অধীনে থাকা নিম্নপদস্থ কর্মকর্তারা নগর ছেড়ে কুচকাওয়াজ করে বের হয়ে এসেছিল। সৈন্যদল ছিল তাদের পিছনে
20 Kowannensu kuwa ya buge abokin gābansa. Ganin wannan, sai Arameyawa suka gudu, Isra’ilawa suna bi. Amma Ben-Hadad na Aram ya tsere a kan dokinsa tare da waɗansu mahayan dawakansa.
এবং এক একজন তাদের প্রতিপক্ষকে আঘাত করল। তাতে অরামীয়রা পালিয়ে গেল, এবং ইস্রায়েলীরা তাদের পিছু ধাওয়া করল। কিন্তু অরামের রাজা বিন্‌হদদ কয়েকজন অশ্বারোহী সৈন্য সাথে নিয়ে ঘোড়ার পিঠে চেপে পালিয়ে গেলেন।
21 Sarki Isra’ila ya bi, ya kuma sha ƙarfin dawakan da keken yaƙin, ya kashe Arameyawa da yawa.
ইস্রায়েলের রাজা এগিয়ে গিয়ে ঘোড়া ও রথগুলি কাবু করলেন এবং অরামীয়দের উপর ভারী ক্ষয়ক্ষতির বোঝা চাপিয়ে দিলেন।
22 Daga baya, annabin ya zo wurin sarkin Isra’ila ya ce, “Ka ƙarfafa matsayinka ka kuma ga abin da za a yi, gama a bazara mai zuwa sarkin Aram zai sāke kawo yaƙi.”
পরে, সেই ভাববাদী ইস্রায়েলের রাজার কাছে এসে বললেন, “নিজের অবস্থান মজবুত করুন এবং দেখুন কী করতে হবে, কারণ আগামী বছর বসন্তকালে অরামের রাজা আবার আপনাকে আক্রমণ করবেন।”
23 Ana cikin haka, shugabannin sarkin Aram suka ba shi shawara, “Allolinsu, allolin tuddai ne. Shi ya sa suka fi mu ƙarfi. Amma in mun yaƙe su a fili, tabbatacce za mu fi su ƙarfi.
এদিকে, অরামের রাজার কর্মকর্তারা তাঁকে পরামর্শ দিয়েছিল, “ওদের দেবদেবীরা পাহাড়ের দেবদেবী। এজন্যই ওরা আমাদের তুলনায় বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি সমতলে নেমে ওদের বিরুদ্ধে যুদ্ধ করি, নিঃসন্দেহে আমরা ওদের তুলনায় বেশি শক্তিশালী হব।
24 Ka yi wannan. Ka cire dukan sarakuna daga matsayinsu ka sa waɗansu shugabanni a maimakonsu.
আপনি এক কাজ করুন: রাজাদের সরিয়ে দিয়ে তাদের স্থানে অন্যান্য কর্মকর্তাদের কাজে লাগান।
25 Dole kuma ka tā da waɗansu mayaƙa kamar waɗanda ka rasa, doki don doki, keken yaƙi kuma don keken yaƙi, saboda mu iya yaƙe Isra’ila a fili. Ta haka tabbatacce za mu fi ƙarfinsu.” Sai ya yarda da su, ya kuma yi haka.
যে সৈন্যদল আপনি হারিয়েছেন, সেটির মতো আরও একটি সৈন্যদল গড়ে তুলুন—ঘোড়ার পরিবর্তে ঘোড়া এবং রথের পরিবর্তে রথ—তবেই আমরা সমতলে ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারব। তখন নিঃসন্দেহে আমরা ওদের তুলনায় বেশি শক্তিশালী হয়ে যাব।” তিনি তাদের কথায় রাজি হয়ে সেইমতোই কাজ করলেন।
26 Bazara na biye Ben-Hadad ya tattara Arameyawa, ya haura zuwa Afek don yă yaƙi Isra’ila.
পরের বছর বসন্তকালে বিন্‌হদদ অরামীয়দের একত্রিত করে অফেকে ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন।
27 Sa’ad da aka tattara Isra’ilawa, aka kuma ba su guzuri, sai suka taka suka fita don su sadu da Arameyawa. Isra’ilawa suka kafa sansani ɗaura da su kamar ƙananan garkuna biyu na awaki, yayinda Arameyawa suka rufe dukan jejin.
ইস্রায়েলীদেরও যখন একত্রিত করে সবকিছুর জোগান দেওয়া হল, তারা কুচকাওয়াজ করে অরামীয়দের সম্মুখীন হতে গেল। ইস্রায়েলীরা ছোটো দুটি ছাগপালের মতো তাদের বিপরীত দিকে শিবির স্থাপন করল, অন্যদিকে অরামীয়দের দ্বারা গ্রামাঞ্চলের সম্পূর্ণ এলাকা ঢাকা পড়ে গেল।
28 Sai mutumin Allah ya zo ya ce wa sarkin Isra’ila, “Ga abin da Ubangiji ya ce, ‘Domin Arameyawa suna tsammani Ubangiji allahn tuddai ne, ba allahn kwari ba, zan ba da wannan ɗumbun mayaƙa a hannuwanka, za ka kuwa sani ni ne Ubangiji.’”
ঈশ্বরের সেই লোক এসে ইস্রায়েলের রাজাকে বললেন, “সদাপ্রভু একথাই বলেন: ‘যেহেতু অরামীয়রা মনে করেছে সদাপ্রভু পাহাড়ের দেবতা এবং তিনি উপত্যকার দেবতা নন, তাই আমি এই বিশাল সংখ্যক সৈন্যদল তোমাদের হাতে সমর্পণ করব, এবং তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।’”
29 Kwana bakwai suka yi sansani ɗaura da juna, a rana ta bakwai sai yaƙi ya haɗu. Isra’ilawa suka kashe sojojin kafa na Arameyawa dubu ɗari a rana ɗaya.
সাত দিন পর্যন্ত তারা পরস্পরের বিপরীতে শিবির স্থাপন করে বসেছিল, এবং সপ্তম দিনে যুদ্ধ বেধে গেল। একদিনেই ইস্রায়েলীরা অরামীয়দের এক লক্ষ পদাতিক সৈন্য মেরে ফেলেছিল।
30 Sauransu suka tsere zuwa birnin Afek, inda katangar ya fāɗa a kan mutum dubu ashirin da bakwai. Sai Ben-Hadad ya gudu zuwa birni ya ɓuya a ciki cikin ɗaki.
অবশিষ্ট সৈন্যরা সেই অফেক নগরে পালিয়ে গেল, যেখানে সাতাশ হাজার সৈন্যের উপর প্রাচীর ভেঙে পড়েছিল। বিন্‌হদদ সেই নগরে পালিয়ে গিয়ে ভিতরের একটি ঘরে লুকিয়েছিলেন।
31 Fadawansa suka je suka ce masa, “Mun ji an ce sarakunan Isra’ila masu jinƙai ne, bari mu sa tufafin makoki, mu ɗaura igiyoyi a wuyanmu, sa’an nan mu tafi wurin sarkin Isra’ila, wataƙila zai bar ka da rai.”
তাঁর কর্মকর্তারা তাঁকে বলল, “দেখুন, আমরা শুনেছি যে ইস্রায়েলের রাজারা নাকি খুব দয়ালু। আসুন, আমরা সবাই কোমরের চারপাশে চট ঝুলিয়ে ও মাথার চারপাশে দড়ি বেঁধে ইস্রায়েলের রাজার কাছে যাই। হয়তো তিনি আপনার প্রাণভিক্ষা দেবেন।”
32 Saye da tufafin makoki kewaye a gindinsu, da kuma igiyoyi kewaye da kawunansu, suka tafi wurin sarkin Isra’ila, suka ce, “Bawanka Ben-Hadad ya ce, ‘Ina roƙonka bari in rayu.’” Sarki ya amsa, “Har yanzu yana da rai? Shi ɗan’uwana ne.”
কোমরের চারপাশে চট ঝুলিয়ে ও মাথার চারপাশে দড়ি বেঁধে তারা ইস্রায়েলের রাজার কাছে গিয়ে বলল, “আপনার দাস বিন্‌হদদ বলছেন: ‘দয়া করে আমাকে বাঁচতে দিন।’” রাজামশাই উত্তর দিলেন, “তিনি কি এখনও বেঁচে আছেন? তিনি তো আমার ভাই।”
33 Da ma abin da fadawan suke so su ji ke nan, sai suka yi sauri, suka karɓi maganar a bakinsa, suka ce, “I, ɗan’uwanka, Ben-hadad!” Sarki ya ce, “Ku je ku kawo shi.” Da Ben-Hadad ya fita, sai Ahab ya sa aka kawo shi cikin keken yaƙinsa.
লোকেরা এটি ভালো লক্ষণ বলে মনে করল এবং তৎক্ষণাৎ তাঁর কথা ধরে বলে উঠেছিল, “হ্যাঁ, আপনারই ভাই বিনহদদ!” “যাও, তাঁকে নিয়ে এসো,” রাজামশাই বললেন। বিন্‌হদদ যখন বের হয়ে এলেন, আহাব তাঁকে নিজের রথে উঠিয়ে নিয়েছিলেন।
34 Ben-Hadad ya ce, “Zan mayar da biranen mahaifinka da na ƙwace daga mahaifinka. Za ka iya sa wurin kasuwarka a cikin Damaskus, kamar yadda mahaifinka ya yi a Samariya.” Ahab ya ce, “Bisa wannan yarjejjeniya zan sake ka.” Saboda haka ya yi yarjejjeniya da shi, sai ya bar shi ya tafi.
“আমার বাবা আপনার বাবার কাছ থেকে যেসব নগর ছিনিয়ে নিয়েছিলেন, আমি সেগুলি ফিরিয়ে দেব,” বিনহদদ প্রস্তাব দিলেন। “আমার বাবা যেভাবে শমরিয়ায় বাজারঘাট বসিয়েছিলেন, আপনিও দামাস্কাসে আপনার নিজস্ব বাজারঘাট বসাতে পারেন।” আহাব বললেন, “একটি সন্ধিচুক্তির শর্তস্বাপেক্ষে আমি আপনাকে মুক্ত করে দেব।” অতএব তিনি বিন্‌হদদের সঙ্গে একটি সন্ধিচুক্তি করলেন, এবং তাঁকে যেতে দিলেন।
35 Ta wurin maganar Ubangiji, ɗaya daga cikin’ya’ya maza na annabawa ya ce wa abokinsa, “Ka buge ni da makaminka,” amma mutumin ya ƙi.
সদাপ্রভুর বাক্যানুসারে ভাববাদী সম্প্রদায়ের মধ্যে একজন তাঁর সহচরকে বললেন, “তোমার অস্ত্র দিয়ে আমাকে আঘাত করো,” কিন্তু তিনি রাজি হননি।
36 Sai annabin ya ce, “Domin ba ka yi biyayya da Ubangiji ba, da zarar ka bar ni zaki zai kashe ka.” Daga baya mutumin ya tafi, zaki ya same shi, ya kuma kashe shi.
অতএব সেই ভাববাদীমশাই বললেন, “যেহেতু তুমি সদাপ্রভুর কথার বাধ্য হওনি, তাই যে মুহূর্তে তুমি আমাকে ছেড়ে যাবে, একটি সিংহ তোমাকে মেরে ফেলবে।” সেই লোকটি চলে যাওয়ার পর মুহূর্তেই একটি সিংহ তাকে পেয়ে মেরে ফেলেছিল।
37 Annabin ya sami wani mutum ya ce, “Ka buge ni, ina roƙonka.” Sai mutumin ya buge shi, ya ji masa ciwo.
সেই ভাববাদীমশাই অন্য একজনকে পেয়ে তাকে বললেন, “দয়া করে আমাকে আঘাত করো।” তাই সে তাঁকে আঘাত করে তাঁকে ক্ষতবিক্ষত করে তুলেছিল।
38 Sa’an nan annabin ya tafi ya tsaya a bakin hanya yana jiran sarki. Ya ɓad da kamanni da ƙyalle a kansa. Ƙyallen ya sauka zuwa bisa idanunsa.
তখন সেই ভাববাদীমশাই সেখান থেকে চলে গিয়ে পথে দাঁড়িয়ে রাজার আসার অপেক্ষা করছিলেন। তিনি মাথার পাগড়ি দিয়ে চোখ ঢেকে ছদ্মবেশ ধারণ করলেন।
39 Yayinda sarki yake wucewa, sai annabin ya yi kira da ƙarfi gare shi ya ce “Ni bawanka na tafi yaƙi, sai ga wani ya kawo mini wani mutum, ya ce, ‘Ka riƙe wannan mutum, kada ka bar shi yă kuɓuta ko da ƙaƙa, idan ka bari ya kuɓuta, a bakin ranka, ko kuwa ka biya talanti ɗaya na azurfa.’
রাজামশাই যেই না পথ দিয়ে পার হয়ে যাচ্ছিলেন, সেই ভাববাদীমশাই তাঁকে ডেকে বলে উঠেছিলেন, “আপনার এই দাস আমি যুদ্ধক্ষেত্রের মাঝামাঝি চলে গেলাম, এবং কেউ একজন আমার কাছে একজন বন্দিকে নিয়ে এসে বলল, ‘এই লোকটিকে পাহারা দাও। যদি একে খুঁজে পাওয়া না যায়, তবে এর প্রাণের পরিবর্তে তোমার প্রাণ যাবে, অথবা তোমাকে এক তালন্ত রুপো দিতে হবে।’
40 Yayinda bawanka yana fama, yana kai da kawowa, sai mutumin ya ɓace.” Sai sarkin Isra’ila ya ce, “Hukuncinka ke nan, ka furta shi da kanka.”
আপনার এই দাস যখন এদিক-ওদিক একটু ব্যস্ত হয়ে পড়েছিল, লোকটি উধাও হয়ে গেল।” “তোমাকে ওই শাস্তিই পেতে হবে,” ইস্রায়েলের রাজা বললেন। “তুমি নিজেই নিজের শাস্তি ঘোষণা করেছ।”
41 Sai annabin ya cire ƙyallen da sauri daga kansa, da ya rufe idanunsa, sarkin Isra’ila kuwa ya gane shi a matsayi ɗaya daga cikin annabawa.
তখন সেই ভাববাদীমশাই তাড়াতাড়ি তাঁর চোখের উপর থেকে পাগড়িটি সরিয়ে ফেলেছিলেন, এবং ইস্রায়েলের রাজা চিনতে পেরেছিলেন যে তিনি ভাববাদীদের মধ্যেই একজন।
42 Sai ya ce wa sarki, “Ga abin da Ubangiji ya ce, ‘Ka saki mutumin da na ƙudura yă mutu. Saboda haka ranka zai zama a maimakon ransa, mutanenka a maimakon mutanensa.’”
তিনি রাজামশাইকে বললেন, “সদাপ্রভু একথাই বলেন: ‘তুমি এমন একজন লোককে মুক্ত করে দিয়েছ, যাকে মরতে হবে বলে আমি স্থির করে রেখেছিলাম। অতএব তার প্রাণের পরিবর্তে তোমার প্রাণ যাবে, তার লোকজনের পরিবর্তে তোমার লোকজন যাবে।’”
43 Cike da fushi, sarkin Isra’ila ya tafi fadarsa a Samariya.
বিষণ্ণ-গম্ভীর ও ক্রুদ্ধ হয়ে ইস্রায়েলের রাজা শমরিয়ায় তাঁর প্রাসাদে চলে গেলেন।

< 1 Sarakuna 20 >