< 1 Sarakuna 16 >
1 Sai maganar Ubangiji ta zo wa Yehu ɗan Hanani game da Ba’asha,
পরে বাশার বিষয়ে সদাপ্রভুর এই বাক্য হনানির ছেলে যেহূর কাছে এসেছিল:
2 “Na ɗaga ka daga ƙura na mai da kai shugaban mutanena Isra’ila, amma ka yi tafiya a hanyoyin Yerobowam, ka kuma sa mutanena Isra’ila suka yi zunubi, ka tsokane ni na yi fushi ta wurin zunubansu.
“আমি তোমায় ধুলো থেকে তুলে এনে আমার প্রজা ইস্রায়েলের উপর রাজপদে নিযুক্ত করলাম, কিন্তু তুমিও যারবিয়ামের পথে চলেছ ও আমার প্রজা ইস্রায়েলকে দিয়ে পাপ করিয়ে, তাদের সেই পাপের মাধ্যমে আমার ক্রোধ জাগিয়ে তুলেছ।
3 Saboda haka ina gab da cinye Ba’asha da gidansa, zan kuma mai da gidanka kamar na Yerobowam ɗan Nebat.
তাই আমি বাশা ও তার কুলকে অবলুপ্ত করতে চলেছি, ও আমি তোমার কুলকেও নবাটের ছেলে যারবিয়ামের কুলের মতো করে দেব।
4 Karnuka za su cinye waɗanda suke na Ba’asha da suka mutu a birni, tsuntsaye kuma za su cinye waɗanda suka mutu a jeji.”
বাশার কুলভুক্ত যে কেউ নগরে মরবে, তাকে কুকুরেরা খাবে এবং যে কেউ গ্রামাঞ্চলে মরবে, তাকে পাখিরা ঠুকরে ঠুকরে খাবে।”
5 Game da sauran ayyukan mulkin Ba’asha, abin da ya yi, da kuma nasarorinsa, an rubuta su cikin littafin tarihin sarakunan Isra’ila.
বাশার রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তিনি যা যা করলেন ও তাঁর সব কীর্তির বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
6 Ba’asha ya huta tare da kakanninsa, aka kuma binne shi a Tirza. Sai Ela ɗansa ya gāje shi a matsayin sarki.
বাশা তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হলেন ও তাঁকে তির্সায় কবর দেওয়া হল। তাঁর ছেলে এলা রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
7 Ban da haka, maganar Ubangiji ta zo ta wurin annabi Yehu ɗan Hanani wa Ba’asha da gidansa, saboda dukan muguntar da ya aikata a gaban Ubangiji, ya tsokane shi yă yi fushi ta wurin abubuwan da ya yi, da kuma zama kamar gidan Yerobowam, da kuma domin ya hallaka gidan Yerobowam.
এছাড়াও, হনানির ছেলে ভাববাদী যেহূর মাধ্যমেও সদাপ্রভুর বাক্য বাশা ও তাঁর কুলের কাছে এসেছিল, যেহেতু সদাপ্রভুর দৃষ্টিতে তিনি প্রচুর মন্দ কাজ করলেন, ও সেইসব কাজ করার দ্বারা তাঁর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন, অর্থাৎ যারবিয়ামের কুলের মতোই হয়ে গেলেন—তথা তিনি সেই কুল ধ্বংসও করে দিলেন।
8 A shekara ta ashirin da shida ta Asa sarkin Yahuda, Ela ɗan Ba’asha ya zama sarkin Isra’ila, ya kuma yi mulki a Tirza shekaru biyu.
যিহূদার রাজা আসার রাজত্বের ষষ্ঠবিংশতিতম বছরে বাশার ছেলে এলা ইস্রায়েলে রাজা হলেন, এবং তির্সায় তিনি দুই বছর রাজত্ব করলেন।
9 Zimri, ɗaya daga cikin shugabanni, wanda ya shugabanci rabin kekunan yaƙin Ela, ya yi maƙarƙashiya a kansa. Ela yana a Tirza a lokacin, ya bugu a gidan Arza, sarkin fada a Tirza.
তাঁর কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন সিম্রি। এলার অধিকারে থাকা রথের অর্ধেক সংখ্যক রথের উপর তিনি সেনাপতি পদে নিযুক্ত ছিলেন। তিনিই এলার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। এলা সেই সময় তির্সায় রাজপ্রাসাদের প্রশাসক অর্সার ঘরে মাতাল হয়ে পড়েছিলেন।
10 Zimri ya shiga, ya buge shi ya kashe a shekara ta ashirin da bakwai na Asa sarkin Yahuda. Sa’an nan ya gāje shi a matsayin sarki.
যিহূদার রাজা আসার রাজত্বের সপ্তবিংশতিতম বছরে সিম্রি এসে এলাকে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে তাঁকে হত্যা করলেন। পরে তিনি রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
11 Nan da nan sai ya fara mulki ya kuwa zauna a kujerar sarauta, ya kashe dukan iyalin Ba’asha. Bai bar namiji guda ɗaya ba, ko dangi, ko aboki.
রাজত্বের শুরুতে সিংহাসনে বসেই তিনি বাশার কুলের সবাইকে হত্যা করলেন। আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব, তা সে যেই হোক না কেন, তিনি কোনো পুরুষমানুষকেই নিষ্কৃতি দেননি।
12 Ta haka Zimri ya hallaka dukan iyalin Ba’asha, bisa ga maganar da Ubangiji ya yi game da Ba’asha ta wurin annabi Yehu.
অতএব ভাববাদী যেহূর মাধ্যমে সদাপ্রভু যে কথা বললেন, সেই কথানুসারে, সিম্রি বাশার সম্পূর্ণ কুল ধ্বংস করে দিলেন—
13 Wannan ya faru saboda dukan zunuban Ba’asha da waɗanda ɗansa Ela ya yi, da ya sa Isra’ila suka yi, har suka tsokane Ubangiji, Allah na Isra’ila, yă yi fushi ta wurin gumakansu marasa amfani.
বাশা ও তাঁর ছেলে এলা যেসব পাপ করলেন ও ইস্রায়েলকে দিয়েও যা করিয়েছিলেন, সেগুলির কারণেই এমনটি হল, এবং তারা তাদের নির্গুণ প্রতিমার মূর্তিগুলি দিয়ে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন।
14 Game da sauran ayyukan mulkin Ela, da dukan abin da ya yi, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Isra’ila.
এলার রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, ও তিনি যা যা করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
15 A shekara ta ashirin da bakwai na Asa sarkin Yahuda, Zimri ya yi mulki a Tirza kwana bakwai. Mayaƙa suka yi sansani kusa da Gibbeton, wani garin Filistiyawa.
যিহূদার রাজা আসার সপ্তবিংশতিতম বছরে সিম্রি সাত দিন তির্সায় রাজত্ব করলেন। সৈন্যদল ফিলিস্তিনী এক নগর গিব্বথোনের কাছে শিবির করে ছিল।
16 Sa’ad da Isra’ilawa a cikin sansani suka ji cewa Zimri ya yi maƙarƙashiya a kan sarki, ya kuma kashe shi, sai suka yi shela, suka naɗa Omri, shugaban mayaƙa ya zama sarki a bisa Isra’ila, a wannan rana a cikin sansani.
সৈন্যশিবিরের ইস্রায়েলীরা যখন শুনতে পেয়েছিল যে সিম্রি রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে খুন করেছেন, তখন তারা সেদিনই সৈন্যশিবিরের মধ্যে সৈন্যদলের সেনাপতি অম্রিকে ইস্রায়েলের রাজা বলে ঘোষণা করে দিয়েছিল।
17 Sai Omri da dukan Isra’ilawa suka janye daga Gibbeton, suka yi wa Tirza kwanto.
পরে অম্রি ও তাঁর সাথে থাকা ইস্রায়েলীরা সবাই গিব্বথোন থেকে পিছিয়ে এসে তির্সার বিরুদ্ধে অবরোধ গড়ে তুলেছিলেন।
18 Da Zimri ya ga cewa an kame birnin, sai ya je ya shiga hasumiya fadan sarki ya sa wa fadan wuta wutar kuwa ta ƙone shi ya mutu.
সিম্রি যখন দেখেছিলেন যে নগরটি বেদখল হয়ে যাচ্ছে, তখন তিনি রাজপ্রাসাদের দুর্গের ভিতর চলে গিয়ে প্রাসাদে নিজের চারপাশে আগুন ধরিয়ে দিলেন। এইভাবে
19 Wannan ya faru saboda zunuban da ya yi, ya yi mugunta a gaban Ubangiji ya kuma yi tafiya a hanyoyin Yerobowam da kuma cikin zunubin da Yerobowam ya yi da ya sa Isra’ila suka yi.
তাঁর করা পাপের কারণে, সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ কাজ করার এবং যারবিয়ামের পথানুগামী হওয়ার ও যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে পাপ করিয়েছিলেন, সেই একই পাপ করার কারণে তাঁকে মরতে হল।
20 Game da sauran ayyukan mulkin Zimri, da tawayen da ya yi, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Isra’ila.
সিম্রির রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, ও যে বিদ্রোহ তিনি সম্পাদন করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
21 Sai mutanen Isra’ila suka rabu kashi biyu; rabi guda sun goyi bayan Tibni ɗan Ginat yă zama sarki, ɗayan rabin kuma sun goyi bayan Omri.
তখন ইস্রায়েলী জনতা দুই ভাগে বিভক্ত হয়ে গেল; অর্ধেক লোক গীনতের ছেলে তিবনিকে রাজা করতে চাইছিল, ও অর্ধেক লোক অম্রিকে রাজা করতে চাইছিল।
22 Amma mabiyan Omri suka nuna sun fi na Tibni ɗan Ginat ƙarfi. Sai Tibni ya mutu, Omri kuwa ya zama sarki.
কিন্তু অম্রির অনুগামীরা গীনতের ছেলে তিবনির অনুগামীদের তুলনায় বেশি শক্তিশালী প্রতিপন্ন হল। তাই তিবনি মারা গেলেন ও অম্রি রাজা হয়ে গেলেন।
23 A shekara ta talatin da ɗaya na Asa sarkin Yahuda, Omri ya zama sarkin Isra’ila, ya kuma yi mulki shekara goma sha biyu, shekaru shida a Tirza.
যিহূদার রাজা আসার একত্রিশতম বছরে অম্রি ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি বারো বছর রাজত্ব করলেন, যার মধ্যে ছয় বছর তিনি তির্সায় রাজত্ব করলেন।
24 Ya saya tudun Samariya daga Shemer, a bakin talentin biyu na azurfa, ya kuma gina birni a kan tudun, ya kira shi Samariya, bayan Shemer, sunan mai tudun a dā.
তিনি দুই তালন্ত রুপোর বিনিময়ে শমরিয়া পাহাড়টি শেমরের কাছ থেকে কিনে নিয়েছিলেন ও সেটির উপরে একটি নগর নির্মাণ করেছিলেন এবং সেই পাহাড়টির পূর্বতন মালিক শেমরের নামানুসারে সেটির নাম রেখেছিলেন শমরিয়া।
25 Amma Omri ya yi mugunta a gaban Ubangiji, ya kuma yi zunubi fiye da dukan waɗanda suka kasance kafin shi.
কিন্তু অম্রি সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই করলেন এবং তাঁর আগে যারা রাজা হলেন, তাদের সবার তুলনায় আরও বেশি পাপ করলেন।
26 Ya yi tafiya a dukan hanyoyin Yerobowam ɗan Nebat da kuma cikin zunubinsa wanda ya sa Isra’ila suka yi, har suka tsokane Ubangiji, Allah na Isra’ila yă yi fushi ta wurin gumakansu marasa amfani.
তিনি পুরোপুরি নবাটের ছেলে যারবিয়ামের পথানুগামী হলেন, অর্থাৎ যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে পাপ করিয়েছিলেন, সেই একই পাপ করে তিনিও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন, যেমনটি তারা তাদের অকেজো প্রতিমার মূর্তিগুলির দ্বারা করল।
27 Game da sauran ayyukan mulkin Omri, abin da ya yi, da kuma abubuwan da ya yi, duk a rubuce suke a cikin littafin tarihin sarakunan Isra’ila.
অম্রির রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তিনি যা যা করলেন এবং যা যা অর্জন করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
28 Omri ya huta tare da kakanninsa, aka kuma binne shi a Samariya. Sai Ahab ya gāje shi a matsayin sarki.
অম্রি তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হলেন ও তাঁকে শমরিয়ায় কবর দেওয়া হল। তাঁর ছেলে আহাব রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
29 A shekara ta talatin da takwas ta Asa sarkin Yahuda, Ahab ɗan Omri ya zama sarkin Isra’ila, ya kuma yi mulki a Samariya a kan Isra’ila, shekara ashirin da biyu.
যিহূদার রাজা আসার আটত্রিশতম বছরে অম্রির ছেলে আহাব ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি শমরিয়ায় ইস্রায়েলের উপর বাইশ বছর রাজত্ব করলেন।
30 Ahab ɗan Omri ya yi mugunta sosai a gaban Ubangiji fiye da wani daga cikin waɗanda suka riga shi.
অম্রির ছেলে আহাব, তাঁর আগে যতজন রাজা হলেন, তাদের তুলনায় সদাপ্রভুর দৃষ্টিতে আরও বেশি মন্দ কাজ করলেন।
31 Bai zama masa wani abu mai wuya ba, yă yi zunuban Yerobowam ɗan Nebat, har ma ya auri Yezebel’yar Etba’al sarkin Sidoniyawa, ya kuma fara bauta wa Ba’al, ya yi masa sujada.
নবাটের ছেলে যারবিয়াম যে পাপ করলেন, তা করাকেই যে শুধু তিনি নগণ্য বলে মনে করলেন, তা নয়, কিন্তু তিনি আবার সীদোনীয়দের রাজা ইৎবায়ালের মেয়ে ঈষেবলকেও বিয়ে করলেন, এবং বায়ালদেবের সেবা ও পূজার্চনা করতে শুরু করলেন।
32 Ya kafa bagade domin Ba’al a haikalin Ba’al da ya gina a Samariya.
শমরিয়ায় তিনি বায়ালদেবের একটি মন্দির তৈরি করে সেখানে বায়ালের একটি যজ্ঞবেদিও খাড়া করে দিলেন।
33 Ahab ya gina ginshiƙin Ashera, ya kuma aikata abubuwa masu yawa don yă tsokane Ubangiji, Allah na Isra’ila yă yi fushi fiye da dukan sarakunan Isra’ila da suka riga shi.
এছাড়াও আহাব একটি আশেরা-খুঁটি তৈরি করলেন এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তোলার জন্য তাঁর আগে ইস্রায়েলে যতজন রাজা হলেন, তাদের তুলনায় আরও বেশি মন্দ কাজ করলেন।
34 A lokaci Ahab ne, Hiyel mutumin Betel ya sāke gina Yeriko. Ya kafa tushensa a bakin ran ɗan farinsa Abiram, ya kuma kafa ƙofofinsa a bakin ran autansa Segub, bisa ga maganar Ubangiji da ya yi ta wurin Yoshuwa ɗan Nun.
আহাবের রাজত্বকালে, বেথেলের হীয়েল যিরীহো নগরটির পুনর্নির্মাণ করল। সদাপ্রভু, নূনের ছেলে যিহোশূয়ের মাধ্যমে যা বললেন, সেই কথানুসারে নগরটির ভিত্তি গাঁথার জন্য হীয়েলকে তার প্রথমজাত ছেলে অবীরামকে হারাতে হল, এবং ছোটো ছেলে সগূবকে বিসর্জন দিয়ে তিনি ফটকগুলি খাড়া করলেন।