< Zekariya 2 >

1 Kenaka ndinayangʼananso, ndipo ndinaona munthu atanyamula chingwe choyezera mʼmanja mwake.
পরে আমি উপরের দিকে তাকালাম এবং একজন লোককে মাপের দড়ি হাতে দেখতে পেলাম।
2 Ndipo ndinafunsa kuti, “Kodi ukupita kuti?” Anandiyankha kuti, “Akukayeza Yerusalemu kuti ndidziwe mulifupi mwake ndi mulitali mwake.”
আমি জিজ্ঞাসা করলাম, “আপনি কোথায় যাচ্ছেন?” তিনি আমাকে বললেন, “যিরূশালেম মাপতে, কতটা চওড়া ও কতটা লম্বা তা দেখতে যাচ্ছি।”
3 Taonani, mngelo amene amayankhula nane uja akuchoka, mngelo wina anabwera kudzakumana naye
তখন যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলেছিলেন তিনি চলে যাচ্ছিলেন, এমন দিন আর একজন স্বর্গদূত তাঁর সঙ্গে দেখা করতে আসলেন।
4 ndipo anamuwuza kuti, “Thamanga, kamuwuze mnyamatayo kuti, ‘Yerusalemu udzakhala mzinda wopanda malinga chifukwa mudzakhala anthu ambiri ndiponso ziweto zochuluka.
তিনি তাঁকে বললেন, “তুমি দৌড়ে গিয়ে ঐ যুবককে বল, ‘যিরূশালেমের মধ্যে মানুষ ও পশুর সংখ্যা বেশী হওয়ার জন্য তাতে কোন দেয়াল থাকবে না।
5 Ndipo Ine mwini ndidzakhala linga lamoto kuteteza mzindawo,’ akutero Yehova, ‘ndipo ndidzakhala ulemerero mʼkati mwake.’
কারণ, সদাপ্রভু বলেন যে, আমিই তার চারপাশে আগুনের দেয়াল হব এবং আমিই তার মধ্য মহিমার মত হব’।”
6 “Tulukani! Tulukani! Thawaniko ku dziko la kumpoto,” akutero Yehova, “pakuti ndinakumwazirani ku mphepo zinayi zamlengalenga,” akutero Yehova.
সদাপ্রভু বলেন, এস! এস! উত্তর দেশ থেকে পালিয়ে এস, কারণ সদাপ্রভু বলেন, আমি তোমাদের আকাশের চারদিকের হাওয়ার মতো ছড়িয়ে দিয়েছিলাম।
7 “Tuluka, iwe Ziyoni! Thawa, iwe amene umakhala mʼdziko la mwana wamkazi wa Babuloni!”
হে সিয়োন, তোমরা যারা বাবিলের কন্যার সঙ্গে বাস করছ, পালাও।
8 Pakuti Yehova Wamphamvuzonse akuti, “Atatha kundilemekeza wanditumiza kwa anthu a mitundu ina amene anakufunkhani; pakuti aliyense wokhudza inu wakhudza mwanadiso wanga.
কারণ বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, প্রতাপের পরে যিনি আমাকে সেই সমস্ত জাতিদের বিরুদ্ধে পাঠিয়েছেন, যারা তোমাদের লুট করেছে। কারণ যে কেউ তোমাদের স্পর্শ করে সে আমারচোখের মণি স্পর্শ করে।
9 Ndithu Ine ndidzawamenya anthuwo ndi dzanja langa ndipo amene anali akapolo awo ndiye adzawalande zinthu. Pamenepo mudzadziwa kuti Yehova Wamphamvuzonse ndiye wandituma.
আমি তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমার হাত ওঠাব, যেন তাদের দাসেরা তাদের লুট করে। তখন তোমরা জানতে পারবে যে, বাহিনীদের সদাপ্রভুই আমাকে পাঠিয়েছেন।
10 “Iwe mwana wamkazi wa Ziyoni, fuwula ndipo sangalala. Pakuti taona ndikubwera, ndipo ndidzakhala pakati pako,” akutero Yehova.
১০সদাপ্রভু বলেন, “সিয়োন-কন্যা, আনন্দে গান কর এবং খুশী হও, কারণ আমি আসছি এবং আমি তোমাদের মধ্যে বাস করব।
11 “Nthawi imeneyo anthu a mitundu yambiri adzabwera kwa Yehova ndipo adzasanduka anthu anga. Ndidzakhala pakati pako ndipo iwe udzadziwa kuti Yehova Wamphamvuzonse wandituma kwa iwe.
১১সেই দিন অনেক জাতি সদাপ্রভুর সঙ্গে যুক্ত হবে এবং তারা আমার লোক হবে, আমি তোমাদের মধ্যে বাস করব।” তখন তোমরা জানবে যে, বাহিনীদের সদাপ্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।
12 Yehova adzachititsa kuti Yuda akhale chuma chake mʼdziko lopatulika ndipo adzasankhanso Yerusalemu.
১২সদাপ্রভু পবিত্র দেশে তাঁর সম্পত্তি হিসাবে যিহূদাকে অধিকার করবেন এবং যিরূশালেমকে আবার বেছে নেবেন।
13 Khalani chete pamaso pa Yehova anthu nonse, chifukwa Iye wavumbuluka kuchoka ku malo ake opatulika.”
১৩সমস্ত লোকেরা, তোমরা সদাপ্রভুর সামনে নীরব হও, কারণ তিনি তাঁর পবিত্র বাসস্থান থেকে জেগে উঠেছেন।

< Zekariya 2 >