< Masalimo 73 >

1 Salimo la Asafu. Mulungu ndi wabwino ndithu kwa Israeli, kwa iwo amene ndi oyera mtima.
আসফের গীত। নিশ্চয়, ঈশ্বর ইস্রায়েলের পক্ষে মঙ্গলময়, যারা হৃদয়ে শুদ্ধ তাদের পক্ষে।
2 Koma kunena za ine, mapazi anga anali pafupi kuterereka; ndinatsala pangʼono kugwa.
কিন্তু আমার পা প্রায় পিছলে গিয়েছিল; আমার পা রাখার জায়গা আমি প্রায় হারিয়েছিলাম।
3 Pakuti ndinkachitira nsanje odzitamandira, pamene ndinaona mtendere wa anthu oyipa.
আমি যখন দুষ্টদের সমৃদ্ধি দেখলাম, তখন দাম্ভিকের প্রতি ঈর্ষা করলাম।
4 Iwo alibe zosautsa; matupi awo ndi athanzi ndi amphamvu.
তাদের জীবনে কোনো কষ্ট নেই; তাদের শরীর সুস্থ আর শক্তিশালী।
5 Saona mavuto monga anthu ena; sazunzika ngati anthu ena onse.
মানুষের সাধারণ বোঝা থেকে তারা মুক্ত; মানবিক সমস্যার দ্বারা তারা জর্জরিত হয় না।
6 Nʼchifukwa chake kunyada kuli monga mkanda wa mʼkhosi mwawo; amadziveka chiwawa.
সেইজন্য অহংকার তাদের গলার হার; তারা হিংসায় নিজেদের আবৃত করে।
7 Mʼmitima yawo yokhota mumachokera zolakwa; zoyipa zochokera mʼmaganizo awo sizidziwa malire.
তাদের অনুভূতিহীন হৃদয় থেকে অন্যায় বেরিয়ে আসে; তাদের দুষ্ট কল্পনার কোনো সীমা নেই।
8 Iwowo amanyogodola ndi kumayankhula zoyipa; mwa kudzikuza kwawo amaopseza ena nʼkumati, “Tikuponderezani.”
তারা উপহাস করে, আক্রোশে কথা বলে; দাম্ভিকতায় তারা অত্যাচারের হুমকি দেয়।
9 Pakamwa pawo pamayankhula monyoza Mulungu kumwamba ndipo lilime lawo limayenda pa dziko lapansi.
তাদের মুখ স্বর্গের বিরুদ্ধে গর্ব করে, আর তাদের জিভ জগতের অধিকার নেয়।
10 Nʼchifukwa chake anthu awo amapita kwa iwowo ndi kumwa madzi mochuluka.
সেইজন্য তাদের লোকেরা তাদের দিকে ফেরে আর প্রচুর জলপান করে।
11 Iwo amati, “Kodi Mulungu angadziwe bwanji? Kodi Wammwambamwamba angadziwe kalikonse?”
তারা বলে, “ঈশ্বর কীভাবে জানবে? পরাৎপর কি কিছু জানে?”
12 Umu ndi mmene oyipa alili; nthawi zonse ali pabwino ndipo chuma chawo chimachulukirachulukira.
দুষ্ট লোকেদের দিকে দেখো— সর্বদা তারা আরামে জীবনযাপন করে আর তাদের ধনসম্পত্তি বৃদ্ধি পায়।
13 Ndithudi ine ndawusunga pachabe mtima wanga woyera; pachabe ndasamba mʼmanja mwanga mwa kusalakwa kwanga.
বৃথাই আমি আমার হৃদয় বিশুদ্ধ রেখেছি আর সরলতায় আমার হাত পরিষ্কার করেছি।
14 Tsiku lonse ndapeza mavuto; ndakhala ndi kulangidwa mmawa uliwonse.
সারাদিন ধরে আমি পীড়িত হয়েছি, আর প্রতিটি সকাল নতুন শাস্তি নিয়ে এসেছে।
15 Ndikanati, “Ndidzayankhula motere,” ndikanachita chosakhulupirika kwa ana anu.
যদি আমি এভাবে অপরদের প্রতি কথা বলতাম, তোমার ছেলেমেয়েদের প্রতি আমি বিশ্বাসঘাতকতা করতাম।
16 Pamene ndinayesa kuti ndimvetse zonsezi, zinandisautsa kwambiri
যখন আমি এসব বোঝার চেষ্টা করলাম, তা আমাকে গভীর কষ্ট দিল
17 kufikira nditalowa mʼmalo opatulika a Mulungu; pamenepo ndinamvetsa mathero awo.
যতক্ষণ না পর্যন্ত আমি ঈশ্বরের পবিত্রস্থানে প্রবেশ করলাম; তখন আমি তাদের শেষ পরিণতি বুঝতে পারলাম।
18 Zoonadi Inu munawayika pa malo woterera; Mumawagwetsa pansi kuti awonongeke.
নিশ্চয়ই তুমি তাদের পিচ্ছিল জমিতে রেখেছ; তুমি তাদের বিনাশের উদ্দেশে নিক্ষেপ করেছ।
19 Mwamsangamsanga iwo amawonongedwa, amasesedwa kwathunthu ndi mantha!
হঠাৎ তারা ধ্বংস হয়, সন্ত্রাসে সম্পূর্ণ ধুয়ে মুছে যায়!
20 Monga loto pamene wina adzuka, kotero pamene Inu muuka, Inu Ambuye, mudzawanyoza ngati maloto chabe.
ঘুম ভাঙলে যেমন স্বপ্ন তুচ্ছ হয়; তেমনি, হে প্রভু, তুমি জেগে উঠলে তাদের কল্পনাকে তুচ্ছ করবে।
21 Pamene mtima wanga unasautsidwa ndi kuwawidwa mu mzimu mwanga,
যখন আমার হৃদয় ক্ষুণ্ণ হয়েছিল আর আমার আত্মা তিক্ত হয়েছিল,
22 ndinali wopusa ndi wosadziwa; ndinali chirombo chopanda nzeru pamaso panu.
আমি অচেতন আর অজ্ঞ ছিলাম; তোমার সামনে আমি নিষ্ঠুর বন্যপশু ছিলাম।
23 Komabe ineyo ndili ndi Inu nthawi zonse; mumandigwira dzanja langa lamanja.
তবুও আমি সর্বদা তোমার সঙ্গে আছি; তুমি আমার ডান হাত ধরে রেখেছ।
24 Inu mumanditsogolera ndi malangizo anu ndipo pambuyo pake mudzanditenga ku ulemerero.
তোমার উপদেশে তুমি আমাকে পথ দেখাবে, এবং অবশেষে আমাকে মহিমায় নিয়ে যাবে।
25 Kodi kumwamba ndili ndi yani kupatula Inu? Ndipo dziko lapansi lilibe chilichonse chimene ndimachilakalaka koposa Inuyo.
তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে? তুমি ছাড়া জগতে আর কিছুই আমি কামনা করি না।
26 Thupi ndi mtima wanga zitha kufowoka, koma Mulungu ndiye mphamvu ya mtima wanga ndi cholandira changa kwamuyaya.
আমার মাংস আর আমার অন্তর ব্যর্থ হতে পারে, কিন্তু ঈশ্বর আমার হৃদয়ের শক্তি আর আমার চিরকালের উত্তরাধিকার।
27 Iwo amene ali kutali ndi Inu adzawonongeka; Inu mumawononga onse osakhulupirika pamaso panu.
যারা তোমার থেকে দূরবর্তী তারা বিনষ্ট হবে; যারা তোমার প্রতি অবিশ্বস্ত তাদের সবাইকে তুমি ধ্বংস করবে।
28 Koma kunena za Ine ndi kwabwino kukhala pafupi ndi Mulungu. Ndatsimikiza kuti Ambuye Yehova ndiwo pothawirapo panga ndipo ndidzalalika ntchito zanu zonse.
কিন্তু ঈশ্বরের কাছে থাকা আমার জন্য ভালো। সার্বভৌম সদাপ্রভুকে আমি আমার আশ্রয় করেছি; আমি তোমার সমস্ত কাজের প্রচার করব।

< Masalimo 73 >