< Masalimo 37 >

1 Salimo la Davide. Usamavutike chifukwa cha anthu oyipa kapena kuchitira nsanje amene akuchita cholakwa;
দাউদের গীত। যারা দুষ্ট তাদের দিকে তাকিয়ে বিচলিত হোয়ো না যারা মন্দ কাজ করে তাদের দেখে ঈর্ষা কোরো না;
2 pakuti monga udzu iwo adzafota msanga, ngati mbewu zobiriwira adzanyala msanga.
কারণ ঘাসের মতো তারা অচিরেই শুকিয়ে যাবে, সবুজ লতার মতো তারা অচিরেই বিনষ্ট হবে।
3 Khulupirira Yehova ndipo uzichita zabwino; khazikika mʼdziko ndi kutsata zokhulupirika.
সদাপ্রভুতে আস্থা রাখো আর সদাচরণ করো; এই দেশে বসবাস করো আর নিরাপদ আশ্রয় উপভোগ করো।
4 Udzikondweretse wekha mwa Yehova ndipo Iye adzakupatsa zokhumba za mtima wako.
সদাপ্রভুতে আনন্দ করো, তিনিই তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন।
5 Pereka njira yako kwa Yehova; dalira Iye ndipo Iyeyo adzachita izi:
তোমার চলার পথ সদাপ্রভুতে সমর্পণ করো; তাঁর উপর নির্ভর করো আর তিনি এসব করবেন:
6 Iye adzachititsa chilungamo chako kuwala ngati mʼbandakucha, chiweruzo chako ngati dzuwa la masana.
তিনি তোমার ধার্মিকতার পুরস্কার ভোরের মতো, আর তোমার সততা মধ্যাহ্নের সূর্যের মতো উজ্জ্বল করবেন।
7 Khala chete pamaso pa Yehova ndipo umudikire mofatsa; usavutike pamene anthu apambana mʼnjira zawo, pamene iwo achita zinthu zawo zoyipa.
সদাপ্রভুর সামনে নীরব হও, ধৈর্য ধরে তাঁর প্রতীক্ষায় থাকো; যখন দুষ্ট ব্যক্তিরা তাদের জীবনে সফল হয়, যখন তারা তাদের মন্দ পরিকল্পনা কার্যকর করে, তখন বিচলিত হোয়ো না।
8 Pewa kupsa mtima ndipo tembenuka kuchoka ku ukali, usavutike chifukwa zimenezi zimatsogolera ku zoyipa.
রাগ থেকে দূরে থাকো আর ক্রোধ থেকে মুখ ফেরাও; বিচলিত হোয়ো না, তা কেবল মন্দের দিকে নিয়ে যায়।
9 Pakuti anthu oyipa adzachotsedwa, koma iwo amene amayembekeza mwa Yehova adzalandira dziko.
কারণ যারা দুষ্ট তারা ধ্বংস হবে, কিন্তু যারা সদাপ্রভুতে আশা রাখে তারা দেশের অধিকারী হবে।
10 Kwa kanthawi oyipa sadzapezekanso; ngakhale muwafunefune, sadzapezekanso.
আর কিছুকাল পরেই দুষ্টদের অস্তিত্ব লোপ পাবে; তুমি তাদের খোঁজ করতে পারো কিন্তু তাদের পাওয়া যাবে না।
11 Koma ofatsa adzalandira dziko ndipo adzasangalala ndi mtendere waukulu.
কিন্তু যারা নম্র তারা দেশের অধিকারী হবে, এবং শান্তি ও প্রাচুর্য উপভোগ করবে।
12 Oyipa amakonza chiwembu kutsutsana ndi olungama ndipo amawakukutira mano;
যারা দুষ্ট তারা ধার্মিকদের বিরুদ্ধে চক্রান্ত করে আর তাদের প্রতি ক্রোধে দন্তঘর্ষণ করে;
13 koma Ambuye amaseka oyipa pakuti Iye amadziwa kuti tsiku lawo likubwera.
কিন্তু সদাপ্রভু দুষ্টদের দিকে তাকিয়ে হাসেন কারণ তিনি জানেন যে তাদের দিন ঘনিয়ে আসছে।
14 Oyipa amasolola lupanga ndi kupinda uta kugwetsa osauka ndi osowa, kupha iwo amene njira zawo ndi zolungama.
দুষ্টেরা তরোয়াল বের করে, আর ধনুকে গুণ পরায় কারণ তারা দরিদ্র ও অভাবী মানুষদের বিনাশ করতে চায়, যারা ন্যায়পরায়ণ তাদের হত্যা করতে চায়।
15 Koma malupanga awo analasa mitima yawo yomwe, ndipo mauta awo anathyoka.
কিন্তু তাদের তরোয়ালগুলি তাদের নিজেদের হৃদয় বিদ্ধ করবে, আর তাদের ধনুকও চূর্ণ হবে।
16 Zabwino zochepa zimene olungama ali nazo ziposa chuma cha anthu oyipa ambiri;
বহু দুষ্টের ঐশ্বর্যের চেয়ে ধার্মিকের সামান্য সম্বল শ্রেয়;
17 pakuti mphamvu ya oyipa idzasweka, koma Yehova amasunga olungama.
কারণ দুষ্টদের ক্ষমতা চূর্ণ হবে, কিন্তু সদাপ্রভু ধার্মিকদের ধারণ করেন।
18 Masiku a anthu osalakwa amadziwika ndi Yehova, ndipo cholowa chawo chidzakhala mpaka muyaya.
দিনের পর দিন সদাপ্রভু নির্দোষদের রক্ষা করেন আর তারা এমন এক অধিকার পাবে যা চিরস্থায়ী হবে।
19 Pa nthawi ya mavuto iwo sadzafota; mʼmasiku a njala adzakhala ndi zinthu zambiri.
সংকটকালে তারা শুকিয়ে যাবে না; দুর্ভিক্ষের দিনে তারা প্রাচুর্য উপভোগ করবে।
20 Koma oyipa adzawonongeka; adani a Yehova adzakhala ngati kukongola kwa kuthengo, iwo adzazimirira ngati utsi.
কিন্তু দুষ্টেরা বিনষ্ট হবে: যদিও সদাপ্রভুর শত্রুরা মাঠের ফুলের মতো, তাদের গ্রাস করা হবে, আর তারা ধোঁয়ার মতো মিলিয়ে যাবে।
21 Oyipa amabwereka ndipo sabweza koma olungama amapereka mowolowamanja.
দুষ্টেরা ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না, কিন্তু ধার্মিকেরা উদারতার সাথে দান করে;
22 Iwo amene Yehova amawadalitsa adzalandira dziko, koma amene Iye amawatemberera adzachotsedwa.
যাদের সদাপ্রভু আশীর্বাদ করেন তারা দেশের অধিকারী হবে, কিন্তু যাদের তিনি অভিশাপ দেন তারা ধ্বংস হবে।
23 Ngati Yehova akondwera ndi njira ya munthu, amakhazikitsa mayendedwe ake;
যে ব্যক্তি সদাপ্রভুতে আমোদ করে সদাপ্রভু তার পদক্ষেপ সুদৃঢ় করেন;
24 ngakhale atapunthwa sadzagwa, pakuti Yehova amamutchinjiriza ndi dzanja lake.
হোঁচট খেলেও তার পতন হবে না, কারণ সদাপ্রভু তাকে স্বহস্তে ধরে রাখেন।
25 Ine ndinali wamngʼono ndipo tsopano ndakalamba koma sindinaonepo olungama akusiyidwa kapena ana awo akupempha chakudya.
আমি তরুণ ছিলাম এবং এখন প্রবীণ হয়েছি, কিন্তু আমি দেখিনি যে ধার্মিকদের পরিত্যাগ করা হয়েছে অথবা তাদের ছেলেমেয়েরা ভিক্ষা করছে।
26 Iwo ndi owolowamanja nthawi zonse ndipo amabwereketsa mwaufulu; ana awo adzadalitsika.
তারা সর্বদা উদার ও মুক্তহস্তে ঋণ দান করে, তাদের ছেলেমেয়েরা আশীর্বাদপ্রাপ্ত হয়।
27 Tembenuka kuchoka ku zoyipa ndipo chita zabwino; pamenepo udzakhazikika mʼdziko kwamuyaya.
মন্দতা বর্জন করো আর সৎকাজ করো; তাহলে চিরকাল তোমরা দেশে বসবাস করবে।
28 Pakuti Yehova amakonda wolungama ndipo sadzasiya okhulupirika ake. Iwo adzatetezedwa kwamuyaya, koma zidzukulu za oyipa zidzachotsedwa;
কারণ সদাপ্রভু ন্যায়পরায়ণকে ভালোবাসেন আর তিনি তাঁর বিশ্বস্তজনেদের পরিত্যাগ করবেন না। তারা চিরতরে রক্ষিত হবে; কিন্তু দুষ্টদের ছেলেমেয়েরা বিনষ্ট হবে।
29 olungama adzalandira dziko ndipo adzakhazikikamo kwamuyaya.
ধার্মিকেরাই দেশের অধিকারী হবে এবং তারা চিরকাল সেখানে বসবাস করবে।
30 Pakamwa pa munthu wolungama pamayankhula za nzeru, ndipo lilime lake limayankhula zolungama.
ধার্মিকদের মুখ জ্ঞানের কথা বলে, তাদের জিভ যা ন্যায্য তাই বলে।
31 Lamulo la Mulungu wake lili mu mtima mwake; mapazi ake saterereka.
তাদের ঈশ্বরের বিধান তাদের অন্তরে আছে; আর তাদের পা পিছলায় না।
32 Oyipa amabisala kudikira olungama; kufunafuna miyoyo yawoyo;
যে দুষ্ট সে ধার্মিকদের পথ গোপনে লক্ষ্য রাখে, সে তাদের হত্যা করার চেষ্টা করে,
33 koma Yehova sadzawasiya pansi pa mphamvu yawo kapena kuti atsutsidwe pamene abweretsedwa pa milandu.
কিন্তু সদাপ্রভু তাদের দুষ্টদের হাতে ছেড়ে দেবেন না বা তাদের বিচারে নিয়ে আসা হলে দোষী সাব্যস্ত হতে দেবেন না।
34 Khulupirira Yehova, ndipo sunga njira yake; Iye adzakukweza ndipo udzalandira dziko kuti likhale lako; udzaona anthu oyipa akuwonongeka.
সদাপ্রভুর আশায় থাকো আর তাঁর পথে অগ্রসর হও। তিনি তোমাকে দেশের অধিকার দেবার জন্য উন্নীত করবেন; যখন দুষ্টেরা ধ্বংস হবে, তোমরা দেখতে পাবে।
35 Ine ndinaona munthu woyipa ndi munthu wopanda chifundo akupeza bwino ngati mtengo wobiriwira pa nthaka ya makolo ake.
আমি দুষ্ট ও নিষ্ঠুর ব্যক্তিদের দেখেছি স্বভূমিতে সতেজ গাছের মতো প্রসারিত হতে দেখেছি,
36 Koma sanachedwe kumwalira ndipo sanaonekenso; ngakhale ndinamuyangʼanayangʼana, sanapezekenso.
কিন্তু আবার যখন দৃষ্টিপাত করেছি, তারা নিশ্চিহ্ন হয়েছে; আমি তাদের খোঁজার চেষ্টা করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
37 Ganizira za munthu wosalakwa, yangʼanitsitsa munthu wolungama; udzaona kuti ali ndi tsogolo labwino ndipo ali ndi zidzukulu zambiri.
নির্দোষদের কথা ভাবো, ন্যায়পরায়ণদের প্রতি দৃষ্টিপাত করো; যারা শান্তি খোঁজে তাদের এক ভবিষ্যৎ আছে,
38 Koma anthu ochimwa adzawonongeka; iwowo pamodzi ndi zidzukulu zawo zomwe.
কিন্তু পাপীরা সবাই ধ্বংস হবে; দুষ্টদের কোনও ভবিষ্যৎ নেই।
39 Chipulumutso cha olungama chimachokera kwa Yehova; Iye ndiye linga lawo pa nthawi ya masautso.
ধার্মিকদের পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকেই আসে; সংকটকালে তিনিই তাদের আশ্রয় দুর্গ।
40 Yehova amawathandiza ndi kuwalanditsa; Iye amawalanditsa kwa oyipa ndi kuwapulumutsa, pakuti amathawira kwa Iye.
সদাপ্রভু তাদের সাহায্য করেন ও তাদের উদ্ধার করেন; তিনি তাদের দুষ্টদের কবল থেকে উদ্ধার করেন ও মুক্ত করেন, কারণ তারা যে তাঁরই শরণাগত।

< Masalimo 37 >