< Masalimo 17 >

1 Pemphero la Davide. Imvani Inu Yehova pempho langa lachilungamo; mverani kulira kwanga. Tcherani khutu kuti mumve pemphero langa popeza silikuchokera pakamwa pachinyengo.
দায়ূদের প্রার্থনা। সদাপ্রভুু; ন্যায়বিচারের জন্য আমার অনুরোধ শোন, আমার কান্নায় মনোযোগ দাও! আমার প্রার্থনা শোন, যা ছলনায় পূর্ণ মুখ থেকে বার হয় না।
2 Kusalakwa kwanga kuchokera kwa inu; maso anu aone chimene ndi cholungama.
তোমার উপস্হিতি থেকে আমার বিচার উপস্থিত হোক; যা ন্যায্য তা তোমার চোখে তা দেখুক।
3 Ngakhale Inu mutafufuza mtima wanga ndi kundisanthula usiku, ngakhale mutandiyesa, simudzapeza kanthu; Ine ndatsimikiza kuti pakamwa panga sipadzachimwa.
যদি তুমি আমার হৃদয় পরীক্ষা কর, যদি তুমি রাতে আমার কাছে আসো, তুমি আমাকে শুদ্ধ করবে এবং কোন মন্দ পরিকল্পনা খুঁজে পাবে না; আমি দৃঢ়বদ্ধ যে আমার মুখ পাপ করবে না।
4 Kunena za ntchito za anthu, monga mwa mawu a pakamwa panu, Ine ndadzisunga ndekha posatsata njira zachiwawa.
মানুষের কাজের বিষয়ে, তোমার মুখের বাক্যে, আমি নিজেকে অনাচারের পথ থেকে সাবধান করেছি।
5 Mayendedwe anga akhazikika pa njira zanu; mapazi anga sanaterereke.
আমার পদক্ষেপগুলো তোমার পথে স্থির রেখেছে, আমার পা বিচলিত হয়নি।
6 Ine ndikuyitana Inu, Mulungu wanga, pakuti mudzandiyankha; tcherani khutu lanu kwa ine ndipo mumve pemphero langa.
আমি তোমাকে ডাকলাম, ঈশ্বর; তুমি আমাকে উত্তর দাও, আমার প্রতি কান দাও আমার কথা শোন।
7 Onetsani kudabwitsa kwa chikondi chanu chachikulu, Inu amene mumapulumutsa ndi dzanja lanu lamanja iwo amene amathawira kwa inu kuchoka kwa adani awo.
একটি চমত্কার উপায় তোমার চুক্তির বিশ্বস্ততা প্রকাশ কর, তুমি তোমার ডান হাত দিয়ে তাদের রক্ষা করেছ যারা তোমার কাছে আশ্রয় নিয়েছে!
8 Mundisunge ine ngati mwanadiso; mundibise mu mthunzi wa mapiko anu,
চোখের মণির মত আমাকে রক্ষা কর, তোমার ডানার ছায়াতে আমাকে লুকিয়ে রাখ।
9 kuchoka kwa oyipa amene amandizinga ine, kuchoka kwa anthu amene ndi adani anga, amene andizungulira ine.
দুষ্ট লোকের উপস্হিতি থেকে যারা আমাকে আক্রমণ করে, আমার শত্রু যারা আমার চারপাশে ঘিরে আছে।
10 Iwo amatseka mitima yawo yopanda chifundo, ndi pakamwa pawo amayankhula modzitamandira.
১০তাদের কারো উপর কোন দয়া নেই, তাদের মুখ গর্বের সাথে কথা বলে।
11 Andisaka, tsopano andizungulira ndi maso awo atcheru, kuti andigwetse pansi.
১১তারা আমাদের পদক্ষেপ ঘিরেছে। তারা আমাদের ভূমিতে আঘাত করার জন্য তাদের চোখ স্থির করেছে।
12 Iwo ali ngati mkango wofuna nyama; ngati mkango waukulu wokhala mobisala.
১২তারা সিংহের মত শিকারের জন্য আগ্রহী, গোপনে লুকিয়ে থাকা যুবসিংহের মত।
13 Dzukani Yehova, mulimbane nawo ndipo muwagwetse pansi; landitseni kuchoka kwa oyipa ndi lupanga lanu.
১৩সদাপ্রভুু, ওঠ, তাদের আক্রমণ কর, নিচে তাদের ফেলে দাও! তোমার তলোয়ার সাহায্যে দুষ্টদের থেকে আমার জীবনকে উদ্ধার কর!
14 Inu Yehova, pulumutseni ndi dzanja lanu kwa anthu otere, kwa anthu a dziko lino amene mphotho yawo ili mʼmoyo uno. Inu mumaletsa njala kwa amene asangalatsidwa nanu; ana awo aamuna ali ndi zinthu zambiri, ndipo iwo amasunga chuma cha ana awo.
১৪সদাপ্রভুু, তোমার হাত দিয়ে আমাকে মানুষের থেকে উদ্ধার কর, এই জগতের লোকদের থেকে যাদের সমৃদ্ধি একমাত্র এই জীবনেই! তুমি ধন সম্পদ দিয়ে তাদের পেট পূর্ণ করবে; তাদের অনেক সন্তান হবে এবং তাদের সম্পদ তাদের সন্তানদের কাছে ছেড়ে যাবে।
15 Ndipo ine mʼchilungamo ndidzaona nkhope yanu; pamene ndidzadzuka, ndidzakondwera kwambiri poonana nanu.
১৫আমি ধার্ম্মিকতায় মধ্যে তোমার মুখ দেখব; আমি জেগে উঠে তোমার দর্শনে সন্তুষ্ট হব।

< Masalimo 17 >