< Masalimo 145 >

1 Salimo la matamando la Davide. Ndidzakukwezani Mulungu wanga, Mfumu yanga; ndidzatamanda dzina lanu ku nthawi za nthawi.
দাউদের প্রশংসাগীত। হে আমার ঈশ্বর, আমার রাজা, আমি তোমাকে মহিমান্বিত করব; চিরকাল আমি তোমার নামের প্রশংসা করব।
2 Ndidzakutamandani tsiku ndi tsiku ndi kulemekeza dzina lanu ku nthawi za nthawi.
প্রতিদিন আমি প্রশংসা করব আর চিরকাল তোমার নামের উচ্চপ্রশংসা করব।
3 Yehova ndi wamkulu ndi woyenera matamando onse; ukulu wake palibe angawumvetsetse.
সদাপ্রভু মহান ও অতীব প্রশংসার যোগ্য; কেউ তাঁর মহানতার পরিমাপ করতে পারে না।
4 Mʼbado wina udzayamikira ntchito yanu kwa mʼbado wina; Iwo adzafotokoza za machitidwe anu amphamvu.
এক প্রজন্ম তাদের সন্তানসন্ততিদের কাছে তোমার কাজের প্রশংসা করবে; আর তোমার পরাক্রমী কাজকর্ম বর্ণনা করবে।
5 Adzayankhula ulemerero wokongola waufumu wanu, ndipo ine ndidzalingalira za ntchito zanu zodabwitsa.
তারা তোমার মহিমার গৌরব ও প্রভা ঘোষণা করবে আর আমি তোমার আশ্চর্য কাজ ধ্যান করব।
6 Iwo adzafotokoza za mphamvu ya ntchito zanu zoopsa kwambiri, ndipo ine ndidzalengeza za ntchito zanu zazikulu.
আর লোকে তোমার ভয়াবহ কাজের কথা বলবে, আর আমি তোমার মহিমা বর্ণনা করব।
7 Adzakondwerera kuchuluka kwa ubwino wanu, ndi kuyimba mwachimwemwe za chilungamo chanu.
তারা তোমার অজস্র ধার্মিকতা প্রচার করবে, আর মহানন্দে তোমার ন্যায়পরায়ণতার বিষয়ে গান করবে।
8 Yehova ndi wokoma mtima ndi wachifundo, wosakwiya msanga ndi wodzaza ndi chikondi chosasinthika.
সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান।
9 Yehova ndi wabwino kwa onse; amachitira chifundo zonse zimene anazipanga.
সদাপ্রভু সকলের প্রতি মঙ্গলময়; নিজের সব সৃষ্টির প্রতি তাঁর করুণা অপার।
10 Zonse zimene munazipanga zidzakutamandani, Inu Yehova; oyera mtima adzakulemekezani.
হে সদাপ্রভু, তোমার সব কাজকর্ম তোমার প্রশংসা করে; তোমার বিশ্বস্ত লোকেরা তোমার উচ্চপ্রশংসা করে।
11 Iwo adzafotokoza za ulemerero wa ufumu wanu ndi kuyankhula za mphamvu yanu,
তোমার রাজ্যের মহিমা তারা প্রচার করে, আর তোমার পরাক্রমের কথা বলে,
12 kuti anthu onse adziwe za machitidwe anu amphamvu ndi ulemerero wokongola wa ufumu wanu.
যেন সব মানুষ তোমার পরাক্রমী কাজকর্ম আর তোমার রাজ্যের অপরূপ প্রতাপের কথা জানতে পারে।
13 Ufumu wanu ndi ufumu wamuyaya, ndipo ulamuliro wanu ndi wosatha pa mibado yonse. Yehova ndi wokhulupirika pa malonjezo ake onse ndi wokonda zonse zimene Iye anazipanga.
তোমার রাজত্ব অনন্তকালস্থায়ী রাজত্ব, আর তোমার আধিপত্য বংশপরম্পরায় স্থায়ী। সদাপ্রভু তাঁর সব প্রতিশ্রুতিতে অবিচল, এবং তিনি যা করেন সবকিছুতেই নির্ভরযোগ্য।
14 Yehova amagwiriziza onse amene akugwa ndipo amakweza onse otsitsidwa.
যারা পতনের সম্মুখীন, সদাপ্রভু তাদের সবাইকে ধরে রাখেন আর যারা অবনত তাদের সবাইকে তিনি তুলে ধরেন।
15 Maso a onse amayangʼana kwa Inu, ndipo Inu mumawapatsa chakudya chawo pa nthawi yoyenera.
সবার চোখ তোমার দিকে তাকিয়ে থাকে, আর যথাসময়ে তুমি তাদের খাবার জোগাও।
16 Mumatsekula dzanja lanu ndi kukwaniritsa zokhumba za chamoyo chilichonse.
তুমি তোমার হাত উন্মুক্ত করো, আর সব জীবন্ত প্রাণীর অভিলাষ পূর্ণ করো।
17 Yehova ndi wolungama mʼnjira zake zonse, ndi wokonda zonse zimene anazipanga.
সদাপ্রভু তাঁর সব কাজে ন্যায়পরায়ণ আর যা করেন সবকিছুতেই বিশ্বস্ত।
18 Yehova ali pafupi ndi onse amene amamuyitana, onse amene amamuyitana Iye mʼchoonadi.
সদাপ্রভু তাদের সবার কাছে আছেন যারা তাঁকে ডাকে, সবার কাছে আছেন যারা তাঁকে সত্যে আহ্বান করে।
19 Iye amakwaniritsa zokhumba za iwo amene amamuopa; amamva kulira kwawo ndi kuwapulumutsa.
যারা তাঁকে সম্ভ্রম করে তিনি তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করেন; তিনি তাদের কান্না শোনেন আর তাদের রক্ষা করেন।
20 Yehova amayangʼana onse amene amamukonda koma adzawononga anthu onse oyipa.
যারা তাঁকে ভালোবাসে, তিনি তাদের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু দুষ্টদের সবাইকে তিনি ধ্বংস করবেন।
21 Pakamwa panga padzayankhula zotamanda Yehova. Cholengedwa chilichonse chitamande dzina lake loyera ku nthawi za nthawi.
আমার মুখ সদাপ্রভুর প্রশংসা করবে, আর প্রত্যেকটি প্রাণী যুগে যুগে ও চিরকাল তাঁর পবিত্র নামের প্রশংসা করবে।

< Masalimo 145 >