< Masalimo 144 >

1 Salimo la Davide. Atamandike Yehova Thanthwe langa, amene amaphunzitsa manja anga kuchita nkhondo; zala zanga kumenya nkhondo.
দাউদের গীত। সদাপ্রভুর প্রশংসা হোক, যিনি আমার শৈল; তিনি আমার হাতকে যুদ্ধ শেখান, আমার আঙুলকে সংগ্রাম শেখান।
2 Iye ndiye Mulungu wanga wachikondi ndi malo anga otetezedwa, linga langa ndi mpulumutsi wanga, chishango changa mmene ine ndimathawiramo, amene amagonjetsa mitundu ya anthu pansi panga.
তিনি আমার প্রেমময় ঈশ্বর ও আমার উচ্চদুর্গ, আমার নিরাপদ আশ্রয় ও রক্ষাকর্তা, আমার ঢাল, আমি তাঁর শরণাগত, যিনি জাতিদের আমার অধীনস্থ করেন।
3 Inu Yehova, munthu nʼchiyani kuti mumamusamalira, mwana wa munthu kuti muzimuganizira?
হে সদাপ্রভু, মানুষ কে যে তুমি তাদের যত্ন নাও, সামান্য মানুষ কে যে তুমি তাদের কথা চিন্তা করো?
4 Munthu ali ngati mpweya; masiku ake ali ngati mthunzi wosakhalitsa.
মানুষ নিঃশ্বাসের মতো; তাদের আয়ু ছায়ার মতো যা মিলিয়ে যায়।
5 Ngʼambani mayiko akumwamba, Inu Yehova, ndipo tsikani pansi; khudzani mapiri kuti atulutse utsi.
তোমার আকাশমণ্ডল উন্মুক্ত করো, হে সদাপ্রভু, আর নেমে এসো; পর্বতশ্রেণীকে স্পর্শ করো আর তারা ধোঁয়া নির্গত করবে।
6 Tumizani zingʼaningʼani ndi kubalalitsa adani; ponyani mivi yanu ndi kuwathamangitsa.
বিদ্যুৎ প্রেরণ করো আর শত্রুদের বিক্ষিপ্ত করো; তোমার তির নিক্ষেপ করো আর তাদের ছত্রভঙ্গ করো।
7 Tambasulani dzanja lanu kuchokera kumwamba; landitseni ndi kundipulumutsa, ku madzi amphamvu, mʼmanja mwa anthu achilendo,
ঊর্ধ্বলোক থেকে তোমার হাত প্রসারিত করো; মহা জলরাশি থেকে আর অইহুদিদের কবল থেকে আমাকে উদ্ধার করো আর রক্ষা করো;
8 amene pakamwa pawo ndi podzala ndi mabodza, amene dzanja lawo lamanja ndi lachinyengo.
তাদের মুখ মিথ্যায় পরিপূর্ণ, তাদের ডান হাত ছলনায় ভরা।
9 Ndidzakuyimbirani nyimbo yatsopano Inu Mulungu; ndidzakuyimbirani nyimbo pa zeze wa nsambo khumi,
হে আমার ঈশ্বর, আমি তোমার উদ্দেশে এক নতুন গান গাইব; দশ-তারের বীণায় আমি তোমার জন্য সংগীত রচনা করব।
10 kwa Iye amene amapambanitsa mafumu, amene amapulumutsa Davide mtumiki wake ku lupanga loopsa.
তিনি রাজাদের বিজয় দেন এবং তাঁর দাস দাউদকে উদ্ধার করেন। মারাত্মক তরোয়াল থেকে
11 Landitseni ndi kundipulumutsa, mʼmanja mwa anthu achilendo, amene pakamwa pawo ndi podzaza ndi mabodza, amene dzanja lawo lamanja ndi lachinyengo.
উদ্ধার করো; অইহুদিদের কবল থেকে আমাকে উদ্ধার করো, যাদের মুখ মিথ্যায় পূর্ণ, যাদের ডান হাত ছলনায় ভরা।
12 Ndipo ana aamuna pa chinyamata chawo adzakhala ngati mbewu yosamalidwa bwino, ana athu aakazi adzakhala ngati zipilala zosemedwa bwino, zokongoletsera nyumba yaufumu.
তখন আমাদের ছেলেরা তাদের যৌবনে বেড়ে ওঠা সতেজ গাছের সদৃশ হবে, আর আমাদের মেয়েরা খোদাই করা স্তম্ভস্বরূপ হবে যা প্রাসাদের শোভা বর্ধনকারী।
13 Nkhokwe zathu zidzakhala zodzaza ndi zokolola za mtundu uliwonse. Nkhosa zathu zidzaswana miyandamiyanda pa mabusa athu.
আমাদের শস্যাগার বিবিধ খোরাকে পূর্ণ থাকবে। আমাদের মেষ হাজার গুণ বৃদ্ধি পাবে; এমনকি দশ হাজার গুণ বৃদ্ধি পাবে আমাদের মাঠে;
14 Ngʼombe zathu zidzanyamula katundu wolemera. Sipadzakhala mingʼalu pa makoma, sipadzakhalanso kupita ku ukapolo, mʼmisewu mwathu simudzakhala kulira chifukwa cha mavuto.
আমাদের বলদগুলি অনেক ভারবহন করবে। কোনও শত্রুপক্ষ দেওয়াল ভেঙে আক্রমণ করবে না, কেউ বন্দিদশায় যাবে না, আমাদের পথে পথে দুর্দশার ক্রন্দন উঠবে না।
15 Odala anthu amene adzalandira madalitso awa; odala anthu amene Mulungu wawo ndi Yehova.
ধন্য সেই লোকেরা, যাদের পক্ষে এসব সত্য; ধন্য সেই লোকেরা, সদাপ্রভু যাদের ঈশ্বর।

< Masalimo 144 >