< Masalimo 104 >

1 Tamanda Yehova, iwe moyo wanga. Inu Yehova Mulungu wanga, ndinu wamkulu kwambiri; mwavala ulemerero ndi ufumu.
মহিমান্বিত কর সদাপ্রভুুর, আমার আত্মা। সদাপ্রভুু আমার ঈশ্বর, তুমি খুব মহৎ; তুমি জাঁকজমক এবং মহত্বের পোশাক পড়ে।
2 Iye wadzifunditsa kuwala ngati chovala; watambasula miyamba ngati tenti
তুমি তোমাকে আলোয় ঢেকে রেখেছো যেন একটা পোশাক পরে আছো; তুমি আকাশমণ্ডলকে আলো দিয়ে বিস্তার করেছো একটা তাঁবুর পর্দার মতো করে।
3 ndipo wayika pa madzi mitanda ya chipinda chake. Iye amasandutsa mitambo kukhala galeta lake, ndi kuwuluka pa mapiko a mphepo.
তুমি তোমার বিচারালয়ের কড়িকাঠ রেখেছো মেঘের ওপরে; তুমি মেঘকে তোমার রথ করেছো; তুমি বাতাসের ডানায় চলাফেরা কর।
4 Amapanga mphepo kukhala amithenga ake, malawi amoto kukhala atumiki ake.
তিনি বাতাসকে তাঁর দূত করেছেন, আগুনের শিখাকে তাঁর দাস করেন।
5 Anakhazikitsa dziko lapansi pa maziko ake; silingasunthike.
তিনি পৃথিবীকে তাঁর ভিত্তিমূলের ওপরে স্থাপন করেছেন; এটা কখনো নড়ানো যাবে না।
6 Munaliphimba ndi nyanja yozama ngati chovala; madzi anayimirira pamwamba pa mapiri.
তুমি পৃথিবীকে জল দিয়ে ঢেকে দিয়েছিলে পোশাকের মতো করে, জল দিয়ে পর্বতদের ঢেকে দিয়েছিল।
7 Koma pakudzudzula kwanu madzi anathawa, pa mkokomo wa bingu lanu iwo anamwazika;
তোমার ধমকে জল নেমে গেল, তোমার বজ্রধ্বনিপূর্ণ শব্দে তারা পালিয়ে গেল।
8 Inu munamiza mapiri, iwo anatsikira ku zigwa kumalo kumene munawakonzera.
পর্বতেরা উঁচু হল, সমতল নিচু হল এবং উপত্যকা ছড়িয়ে পড়ল সেই জায়গায় যেখানে তুমি জলের জন্য নিযুক্ত করেছিলে।
9 Inu munayika malire ndipo sangathe kudutsa, iwo sadzamizanso dziko lapansi.
তুমি তাদের জন্য সীমানা ঠিক করেছ, যেন জল তা ছাড়িয়ে না যায়; তারা যেন পৃথিবীকে আবার ঢেকে না দেয়।
10 Iye achititsa akasupe kutulutsa madzi kupita ku zigwa; madziwo amayenda pakati pa mapiri.
১০তিনি উপত্যকায় ঝরনা তৈরী করেছিলেন; যেন সেই জলপ্রবাহ পর্বতদের মধ্যে প্রবাহিত হয়।
11 Iwo amapereka madzi kwa zirombo zonse zakuthengo; abulu akuthengo amapha ludzu lawo.
১১তারা মাঠের সব পশুদের জল দেয়; বনের গাধারা তৃষ্ণা মেটায়।
12 Mbalame zamlengalenga zimayika zisa mʼmbali mwa madzi; zimayimba pakati pa thambo.
১২নদীর তীরে পাখিরা বাসা বাঁধে; তারা ডালে গান গায়।
13 Iye amathirira mapiri kuchokera ku zipinda zake zapamwamba; dziko lapansi limakhutitsidwa ndi chipatso cha ntchito yake.
১৩তিনি তাঁর আকাশের জলাধার থেকে পর্বতে জল দেন; তাঁর কাজের জন্য পৃথিবী ফলে পূর্ণ হয়।
14 Amameretsa udzu kuti ngʼombe zidye, ndi zomera, kuti munthu azilima kubweretsa chakudya kuchokera mʼdziko lapansi:
১৪তিনি পশুদের জন্য ঘাসের জন্ম দেন এবং মানুষের জন্য গাছপালা চাষ করেন যাতে মানুষ এই পৃথিবী থেকে খাদ্য তৈরী করতে পারে।
15 vinyo amene amasangalatsa mtima wa munthu, mafuta amene amachititsa nkhope yake kuwala, ndi buledi amene amapereka mphamvu.
১৫তিনি মানুষকে খুশি করার জন্য দ্রাক্ষারস তৈরী করেন, তেল তৈরী করেন মুখ চকমক করার জন্য এবং খাদ্য তার জীবন বজায় রাখার জন্য।
16 Mitengo ya Yehova ndi yothiriridwa bwino, mikungudza ya ku Lebanoni imene Iye anadzala.
১৬সদাপ্রভুুর গাছেদের ভালোভাবে জল দেওয়া হয়েছে; তিনি লিবানোনে এরস গাছ তৈরী করেছেন।
17 Mbalame zimamanga zisa zawo; kakowa ali ndi malo ake mʼmikungudzamo.
১৭পাখিরা সেখানে বাসা বাঁধে। সারস দেবদারু গাছে তার ঘর তৈরী করে।
18 Mapiri ataliatali ndi a mbalale; mʼmingʼalu ya miyala ndi mobisalamo mbira.
১৮বন্য ছাগলেরা উঁচু পর্বতে বাস করে; উঁচু পর্বত শাফন পশুর আশ্রয়।
19 Mwezi umasiyanitsa nyengo ndipo dzuwa limadziwa nthawi yake yolowera.
১৯তিনি চাঁদকে নিযুক্ত করেছেন ঋতু চেনার জন্য; সূর্য্য জানে অস্ত তার যাবার দিন।
20 Inu mumabweretsa mdima nukhala usiku, ndipo zirombo zonse za ku nkhalango zimatuluka.
২০তুমি অন্ধকার কর রাত্রি জন্য, তখন বনের সবপশুরা বেরিয়ে আসে।
21 Mikango imabangula kufuna nyama, ndi kufunafuna chakudya chawo kuchokera kwa Mulungu.
২১যুবসিংহরা তাদের শিকারের জন্য গর্জন করে এবং ঈশ্বরের কাছে তাদের খাদ্য খোঁজ করে।
22 Dzuwa limatuluka ndipo iyo imapita kukabisala; imabwerera kukagona pansi mʼmapanga awo.
২২যখন সূর্য্য ওঠে, তারা চলে যায় এবং তাদের গুহায় ঘুমায়।
23 Pamenepo munthu amapita ku ntchito yake, kukagwira ntchito yake mpaka madzulo.
২৩ইতিমধ্যে, মানুষ তাদের কাজে বের হয় এবং সন্ধ্যে পর্যন্ত শ্রম করে।
24 Ntchito zanu ndi zochulukadi Inu Yehova! Munazipanga zonse mwanzeru, dziko lapansi ladzaza ndi zolengedwa zanu.
২৪সদাপ্রভুু, কত এবং বিভিন্ন ধরনের কাজ তুমি প্রজ্ঞাদ্বারা সে সব তৈরী করেছ; পৃথিবী তোমার কাজে পূর্ণ।
25 Kuli nyanja yayikulu ndi yotambalala, yodzaza ndi zolengedwa zosawerengeka, zamoyo zanu zazikulu ndi zazingʼono zomwe.
২৫ওপারে সমুদ্র, গভীর ও বিস্তৃত, অসংখ্য জীবজন্তুতে পূর্ণ।
26 Kumeneko sitima zapamadzi zimayenda uku ndi uku, ndiponso Leviyatani amene munamulenga kuti asewere kumeneko.
২৬সেখানে জাহাজেরা চলাচল করে এবং সেখানে লিবিয়াথন থাকে, যা তুমি সমুদ্রে খেলা করবার জন্য তৈরী করেছো।
27 Zonsezi zimayangʼana kwa Inu kuti muzipatse chakudya chawo pa nthawi yake yoyenera.
২৭এরা সব তোমার অপেক্ষায় থাকে, যেন তুমি ঠিক দিনের তাদের খাবার দাও।
28 Mukazipatsa, zimachisonkhanitsa pamodzi; mukatsekula dzanja lanu, izo zimakhutitsidwa ndi zinthu zabwino.
২৮যখন তুমি তাদেরকে দাও তারা জড়ো হয়; যখন তুমি হাত মুক্ত করো তারা তৃপ্ত হয়।
29 Mukabisa nkhope yanu, izo zimachita mantha aakulu; mukachotsa mpweya wawo, zimafa ndi kubwerera ku fumbi.
২৯যখন তুমি তোমার মুখ ঢাক, তারা অস্থির হয়; যদি তুমি তাদের নিঃশ্বাস কেড়ে নাও তারা মরে যায় এবং ধূলোতে ফিরে যায়।
30 Mukatumiza mzimu wanu, izo zimalengedwa ndipo mumakozanso maonekedwe a dziko lapansi.
৩০যখন তুমি তোমার আত্মা পাঠাও তারা সৃষ্টি হয় এবং তুমি গ্রাম অঞ্চলে তাদের পুনরায় নতুন কর।
31 Ulemerero wa Yehova ukhalebe mpaka muyaya; Yehova akondwere ndi ntchito ya manja ake;
৩১সদাপ্রভুুর গৌরব অনন্তকাল থাকুক; সদাপ্রভুু তাঁর সৃষ্টিতে আনন্দ করুন।
32 Iye amene amayangʼana dziko lapansi ndipo limanjenjemera, amene amakhudza mapiri ndipo amatuluka utsi.
৩২তিনি পৃথিবীর দিকে তাকান এবং তা কাঁপে; তিনি পর্বতদেরকে স্পর্শ করেন এবং তারা ধুঁয়া হয়।
33 Ine ndidzayimbira Yehova moyo wanga wonse; ndidzayimbira matamando Mulungu wanga nthawi yonse imene ndili ndi moyo.
৩৩আমি সারা জীবন সদাপ্রভুুর উদ্দেশে গান করব; আমি যতদিন বেঁচে থাকব, আমার ঈশ্বরের প্রশংসা গান করব।
34 Zolingalira zanga zikhale zomukomera Iye, pamene ndikusangalala mwa Yehova.
৩৪তাঁর কাছে আমার ধ্যান মধুর হোক; আমি সদাপ্রভুুতে আনন্দ করব।
35 Koma anthu ochimwa awonongeke pa dziko lapansi ndipo anthu oyipa asapezekenso. Tamanda Yehova, Iwe moyo wanga. Tamandani Yehova.
৩৫পাপীরা পৃথিবী থেকে উধাও হোক, দুষ্টরা আর না থাকুক, আমার আত্মা সদাপ্রভুুর মহিমান্বিত কর। সদাপ্রভুুর প্রশংসা কর।

< Masalimo 104 >