< Miyambo 24 >
1 Usachitire nsanje anthu oyipa, usalakalake kuti uzikhala nawo,
দুষ্টদের প্রতি হিংসা কোরো না, তাদের সঙ্গলাভের বাসনা রেখো না;
2 pakuti mitima yawo imalingalira chiwawa, ndipo pakamwa pawo pamayankhula zoyambitsa mavuto.
কারণ তাদের হৃদয় হিংস্রতার চক্রান্ত করে, ও তাদের ঠোঁট অশান্তি উৎপন্ন করার কথা বলে।
3 Nyumba imamangidwa ndi anthu anzeru, ndipo imakhazikika ndi anthu odziwa zinthu;
প্রজ্ঞা দ্বারাই গৃহ নির্মাণ হয়, ও বিচক্ষণতার মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়;
4 Munthu wodziwa zinthu angathe kudzaza zipinda zake ndi chuma chamtengowapatali ndiponso chabwino.
জ্ঞানের মাধ্যমে সেটির ঘরগুলি দুষ্প্রাপ্য ও সুন্দর সুন্দর সম্পদে পরিপূর্ণ হয়।
5 Munthu wodziwa zinthu ali ndi mphamvu yayikulu kuposa munthu wanyonga zambiri, ndipo munthu wachidziwitso amaposa munthu wamphamvu.
জ্ঞানবানেরা মহাশক্তির মাধ্যমে জয়ী হয়, ও যাদের জ্ঞান আছে তারা তাদের শক্তিবৃদ্ধি করে।
6 Pafunika malangizo kuti ukamenye nkhondo. Pakakhala aphungu ambiri kupambana kumakhalapo.
নিশ্চয় যুদ্ধ শুরু করার জন্য তোমার জ্ঞানগর্ভ পরিচালনা প্রয়োজন, ও অনেক পরামর্শদাতার মাধ্যমেই যুদ্ধজয় করা যায়।
7 Nzeru ndi chinthu chapatali kwambiri kwa chitsiru; chilibe choti chiyankhule pabwalo la milandu pa chipata.
মূর্খদের জন্য প্রজ্ঞা খুবই গুরুভার; নগরদ্বারে নেতাদের সমাজে উপস্থিত থাকাকালীন তারা যেন মুখ না খোলে।
8 Amene amakonzekera kuchita zoyipa adzatchedwa mvundulamadzi.
যে অনিষ্টের চক্রান্ত করে সে এক কুচক্রী বলে পরিচিত হবে।
9 Kukonzekera kuchita za uchitsiru ndi tchimo, ndipo munthu wonyoza amanyansa anthu.
মূর্খের চক্রান্তগুলি পাপময়, ও মানুষজন বিদ্রুপকারীকে ঘৃণা করে।
10 Ngati utaya mtima nthawi ya mavuto ndiye kuti mphamvu yako ndi yochepadi!
সংকটকালে তুমি যদি ভয়ে পশ্চাদগামী হও, তবে তোমার শক্তি কতই না কম!
11 Uwapulumutse amene akutengedwa kuti akaphedwe; uwalanditse amene akuyenda movutika kupita kokaphedwa.
যারা মৃত্যুর দিকে চালিত হচ্ছে তাদের উদ্ধার করো; যারা টলতে টলতে বধ্যভূমির দিকে এগিয়ে যাচ্ছে তাদের আটকে রাখো।
12 Ukanena kuti, “Koma ife sitinadziwe kanthu za izi,” kodi Iye amene amasanthula mtima sazindikira zimenezi? Kodi Iye amene amateteza moyo wako sazidziwa zimenezi? Kodi Iye sadzalipira munthu malingana ndi ntchito zake?
তুমি যদি বলো, “আমার তো এই বিষয়ে কিছুই জানা নেই,” তবে যিনি অন্তর মাপেন তিনি কি তা বুঝবেন না? যিনি তোমার জীবন পাহারা দেন তিনি কি জানতে পারবেন না? তিনি কি প্রত্যেককে তাদের কর্ম অনুযায়ী প্রতিফল দেবেন না?
13 Mwana wanga, uzidya uchi popeza ndi wabwino; uchi wochokera mʼchisa cha njuchi ndi wokoma ukawulawa.
হে আমার বাছা, মধু খাও, কারণ তা উপকারী; মৌচাকের মধুর স্বাদ তোমার কাছে মিষ্টি লাগবে।
14 Udziwe kuti nzeru ndi yoteronso pa moyo wako; ngati uyipeza nzeruyo, zinthu zidzakuyendera bwino mʼtsogolo, ndipo chiyembekezo chako sichidzapita pachabe.
একথাও মনে রেখো যে প্রজ্ঞা তোমার পক্ষে মধুর মতো: তুমি যদি তা খুঁজে পাও, তবে তোমার জন্য ভবিষ্যৎকালীন এক আশা আছে, ও তোমার আশা বিচ্ছিন্ন করা হবে না।
15 Usachite zachifwamba nyumba ya munthu wolungama ngati munthu woyipa. Usachite nayo nkhondo nyumba yake;
ধার্মিকদের বাড়ির কাছে চোরের মতো ওৎ পেতে থেকো না, তাদের বাসস্থানে লুটপাট চালিয়ো না;
16 paja munthu wolungama akagwa kasanu nʼkawiri amadzukiriranso. Koma woyipa adzathedwa tsoka likadzawafikira.
কারণ ধার্মিকেরা সাতবার পড়লেও, তারা আবার উঠে দাঁড়াবে, কিন্তু যখন চরম দুর্দশা আঘাত হানে তখন দুষ্টেরা হোঁচট খায়।
17 Usamakondwera ndi kugwa kwa mdani wako. Mtima wako usamasangalale iye akapunthwa.
তোমার শত্রুর পতনে উল্লসিত হোয়ো না; তারা যখন হোঁচট খায়, তখন তোমার অন্তরকে আনন্দিত হতে দিয়ো না।
18 Kuopa kuti Yehova ataziona zimenezi nayipidwa nazo, angaleke kukwiyira mdaniyo.
পাছে সদাপ্রভু দেখেন ও অসন্তুষ্ট হন ও তাদের দিক থেকে তাঁর ক্রোধ ফিরিয়ে নেন।
19 Usavutike mtima chifukwa cha anthu ochita zoyipa kapena kuchitira nsanje anthu oyipa,
অনিষ্টকারীদের কারণে ধৈর্যচ্যুত হোয়ো না, বা দুষ্টদের প্রতি হিংসা কোরো না।
20 paja munthu woyipa alibe tsogolo. Moyo wa anthu oyipa adzawuzimitsa ngati nyale.
কারণ অনিষ্টকারীদের ভবিষ্যৎকালীন কোনো আশা নেই, ও দুষ্টদের প্রদীপ নিভিয়ে ফেলা হবে।
21 Mwana wanga, uziopa Yehova ndi mfumu, ndipo usamagwirizana ndi anthu owachitira mwano,
হে আমার বাছা, সদাপ্রভুকে ও রাজাকেও ভয় করো, ও বিদ্রোহী কর্মকর্তাদের দলে যোগ দিয়ো না,
22 awiri amenewa amagwetsa tsoka mwadzidzidzi. Ndani angadziwe mavuto amene angagwetse?
কারণ তারা উভয়েই তাদের উপরে আকস্মিক বিনাশ পাঠাবেন, ও কে জানে, তারা কী চরম দুর্দশা নিয়ে আসবেন?
23 Malangizo enanso a anthu anzeru ndi awa: Kukondera poweruza mlandu si chinthu chabwino:
এগুলিও জ্ঞানবানদের বলা নীতিবচন: বিচারে পক্ষপাতিত্ব দেখানো উচিত নয়:
24 Aliyense amene amawuza munthu wolakwa kuti, “Iwe ndi munthu wosalakwa,” anthu a mitundu yonse adzamutemberera, ndi mitundu ya anthu idzayipidwa naye.
যে অপরাধীদের বলে, “তুমি নির্দোষ,” সে লোকজনের দ্বারা অভিশপ্ত হবে ও জাতিদের দ্বারা নিন্দিত হবে।
25 Koma olanga anthu oyipa zinthu zidzawayendera bwino ndipo madalitso ochuluka adzakhala pa iwo.
কিন্তু যারা অপরাধীদের দোষী সাব্যস্ত করে তাদের মঙ্গল হবে, ও তাদের উপরে প্রচুর আশীর্বাদ বর্ষিত হবে।
26 Woyankhula mawu owona ndiye amaonetsa chibwenzi chenicheni.
সরল উত্তর ঠোঁটে লেগে থাকা এক চুমুর মতো।
27 Ugwiriretu ntchito zako zonse, makamaka za ku munda ndipo pambuyo pake uyambe kumanga nyumba.
তোমার বাইরের কাজকর্ম সেরে ফেলো ও ক্ষেতজমি তৈরি করে রাখো; তারপর, তোমার গৃহ নির্মাণ করো।
28 Usakhale mboni yotsutsa mnzako popanda chifukwa, kapena kugwiritsa ntchito pakamwa pako kunena zachinyengo.
অকারণে তোমার প্রতিবেশীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ো না— বিপথে চালিত করার জন্য তুমি কি তোমার ঠোঁট ব্যবহার করবে?
29 Usanene kuti, “Ine ndidzamuchitira iye monga momwe wandichitira ine; ndidzamubwezera munthu ameneyo zimene anandichitira.”
একথা বোলো না, “তারা আমার প্রতি যা করেছে আমিও তাদের প্রতি তাই করব; তাদের কর্মের প্রতিফল আমি তাদের ফিরিয়ে দেব।”
30 Ndinkayenda mʼmbali mwa munda wa munthu waulesi ndinadutsa munda wamphesa wa munthu wopanda nzeru.
আমি অলসের ক্ষেতজমির পাশ দিয়ে গেলাম, এমন একজনের দ্রাক্ষাক্ষেতের পাশ দিয়ে গেলাম যার কোনও বোধশক্তি নেই;
31 Ndinapeza kuti paliponse mʼmundamo munali mutamera minga, mʼnthaka imeneyo munali mutamera khwisa, ndipo mpanda wake wamiyala unali utawonongeka.
সর্বত্র কাঁটাগাছ জন্মেছে, জমি আগাছায় ভরে গিয়েছে, ও পাথরের প্রাচীর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
32 Tsono nditaona ndinayamba kuganizira mu mtima mwanga ndipo ndinatolapo phunziro ili:
আমি যা লক্ষ্য করেছিলাম তা নিয়ে একটু ভাবলাম ও যা দেখেছিলাম তা থেকে এই শিক্ষা পেলাম:
33 Ukati, “Bwanji ndigone pangʼono,” kapena “Ndiwodzereko pangʼono,” kapenanso “Ndipinde manja pangʼono kuti ndipumule,”
আর একটু ঘুম, আর একটু তন্দ্রা, হাত পা গুটিয়ে আরও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া—
34 umphawi udzafika pa iwe ngati mbala ndipo usiwa udzakupeza ngati munthu wachifwamba.
ও দারিদ্র এক চোরের মতো ও অভাব এক সশস্ত্র সৈনিকের মতো তোমার উপরে এসে পড়বে।