< Miyambo 2 >

1 Mwana wanga, ngati ulandira mawu anga ndi kusunga malamulo anga mu mtima mwako,
হে আমার বাছা, তুমি যদি আমার কথা শোনো ও আমার আদেশগুলি হৃদয়ে সঞ্চয় করে রাখো,
2 ndiponso kutchera khutu lako ku nzeru ndi kuyikapo mtima pa kumvetsa zinthu;
প্রজ্ঞার প্রতি কর্ণপাত করো ও বুদ্ধিতে মনোনিবেশ করো—
3 ngati upempha kuti uzindikire zinthu inde kupempha ndi mtima wonse kuti ukhale womvetsa zinthu,
সত্যিই, তুমি যদি অন্তর্দৃষ্টিকে ডাক দাও ও বুদ্ধি লাভের জন্য জোর গলায় কাকুতিমিনতি করো,
4 ngati ufunafuna nzeruyo ngati siliva ndi kuyisakasaka ngati chuma chobisika,
ও যদি রুপোর মতো তার খোঁজ করো ও গুপ্তধনের মতো তা খুঁজে বেড়াও,
5 ndiye udzamvetsa bwino tanthauzo la kuopa Yehova; ndipo udzapezanso tanthauzo la kumudziwa Yehova.
তবেই তুমি সদাপ্রভুর ভয় বুঝতে পারবে ও ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে।
6 Pakuti Yehova ndiye amapereka nzeru, ndipo mʼkamwa mwake mumachokera chidziwitso ndi kumvetsa zinthu.
কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন; তাঁর মুখ থেকেই জ্ঞান ও বুদ্ধি বের হয়।
7 Anthu olungama zinthu zimawayendera bwino chifukwa Yehova amakhala nawo. Paja Yehova ndiye chishango cha amene amayenda mwangwiro,
ন্যায়পরায়ণদের জন্য তিনি সাফল্য সঞ্চয় করে রাখেন, যাদের চলন অনিন্দনীয়, তাদের জন্য তিনি ঢাল হয়ে দাঁড়ান,
8 pakuti ndiye mlonda wa njira zolungama. Iye amasamala mayendedwe a anthu ake okhulupirika.
কারণ তিনি ধার্মিকের পথ পাহারা দেন ও তাঁর বিশ্বস্তজনেদের গতিপথ রক্ষা করেন।
9 Choncho udzamvetsa tanthauzo la ungwiro, chilungamo, kusakondera ndi njira iliyonse yabwino.
তখন তুমি বুঝবে ন্যায্য ও যথাযথ ও উপযুক্ত—প্রত্যেক সঠিক পথ কী।
10 Pakuti nzeru idzalowa mu mtima mwako, kudziwa zinthu kudzakusangalatsa.
কারণ তোমার হৃদয়ে প্রজ্ঞা প্রবেশ করবে, ও জ্ঞান তোমার প্রাণের পক্ষে আনন্দদায়ক হবে।
11 Kuganizira bwino za mʼtsogolo kudzakusunga; kumvetsa zinthu bwino kudzakuteteza.
বিচক্ষণতা তোমাকে রক্ষা করবে, ও বুদ্ধি তোমাকে পাহারা দেবে।
12 Nzeru idzakupulumutsa ku mayendedwe oyipa, kwa anthu amabodza,
প্রজ্ঞা তোমাকে দুষ্টলোকের পথ থেকে উদ্ধার করবে, সেইসব লোকের হাত থেকে করবে যারা বিকৃত কথা বলে,
13 amene amasiya njira zolungama namayenda mʼnjira zamdima,
যারা অন্ধকারাচ্ছন্ন পথে চলার জন্য সোজা পথ ত্যাগ করেছে,
14 amene amakondwera pochita zoyipa namasangalala ndi kuyipa kwa ntchito zawo zonyansa.
যারা অন্যায় করে আনন্দ পায় ও মন্দের বিকৃতমনস্কতায় আনন্দিত হয়,
15 Amenewa ndi anthu a njira zawo zokhotakhota, ndipo makhalidwe awo ndi achinyengo.
যাদের পথ কুটিল ও যারা তাদের আচরণে প্রতারণাপূর্ণ।
16 Nzeruyo idzakupulumutsanso kwa mkazi wachigololo; kwa mkazi wachilendo woyankhula moshashalika,
প্রজ্ঞা তোমাকে ব্যভিচারিণীর হাত থেকেও উদ্ধার করবে, সম্মোহনী কথা বলা স্বৈরিণী মহিলার হাত থেকেও করবে,
17 amene wasiya mwamuna wa chitsikana wake ndi kuyiwala pangano limene anachita pamaso pa Mulungu wake.
যে তার যৌবনাবস্থাতেই স্বামীকে ত্যাগ করেছে ও ঈশ্বরের সামনে করা তার চুক্তি উপেক্ষা করেছে।
18 Pakuti nyumba yake imatsetserekera ku imfa; njira zake zimamufikitsa ku manda.
নিশ্চয় তার বাড়ি মৃত্যুর দিকে পা বাড়ায় ও তার পথ মৃত মানুষের আত্মাদের দিকে এগিয়ে যায়।
19 Opita kwa iye palibe ndi mmodzi yemwe amabwerera kapena kupezanso njira zamoyo.
যারা তার কাছে যায় তারা কেউ আর ফিরে আসে না বা জীবনের পথও অর্জন করে না।
20 Choncho iwe uziyenda mʼnjira za anthu abwino, uzitsata njira za anthu ochita chilungamo.
এইভাবে তুমি সুশীলদের পথে চলবে ও ধার্মিকদের পথ অবলম্বন করবে।
21 Pakuti anthu olungama ndiwo ati adzakhale mʼdziko ndipo anthu angwiro ndiwo ati adzakhazikike mʼmenemo;
কারণ ন্যায়পরায়ণরাই দেশে বসবাস করবে, ও অনিন্দনীয়রাই সেখানে অবশিষ্ট থাকবে;
22 Koma anthu oyipa adzachotsedwa mʼdzikomo, ndipo anthu onyenga adzachotsedwamo.
কিন্তু দুষ্টেরা দেশ থেকে বিচ্ছিন্ন হবে, ও অবিশ্বস্ত লোকেরা সেখান থেকে নির্মূল হবে।

< Miyambo 2 >