< Numeri 9 >

1 Yehova anayankhula ndi Mose mʼchipululu cha Sinai pa mwezi woyamba wa chaka chachiwiri atatuluka mu Igupto, nati,
মিশর থেকে বের হয়ে আসার পর, দ্বিতীয় বছরের প্রথম মাসে, সদাপ্রভু সীনয় মরুভূমিতে মোশির সঙ্গে কথা বললেন। তিনি বললেন,
2 “Aisraeli azichita Paska pa nthawi yake yoyikika.
“ইস্রায়েলীরা নিরূপিত সময়ে নিস্তারপর্ব পালন করুক।
3 Muzichita Paska pa nthawi yake yoyikika, madzulo a tsiku la 14 la mwezi uno, potsata malamulo ndi malangizo ake.”
নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এই মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাবেলায়, সমস্ত বিধিনিয়ম অনুসারে, তারা তা সম্পন্ন করুক।”
4 Choncho Mose anawuza Aisraeli kuti azichita Paska,
মোশি তখন ইস্রায়েলীদের নিস্তারপর্ব পালন করতে বললেন।
5 ndipo anachitadi Paskayo mʼchipululu cha Sinai madzulo a tsiku la 14 la mwezi woyamba. Aisraeli anachita zonse monga momwe Yehova analamulira Mose.
তারা সীনয় মরুভূমিতে, প্রথম মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাবেলায় তা সম্পন্ন করল। ইস্রায়েলীরা ঠিক তাই করল, যে রকম সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
6 Koma ena a iwo sanathe kuchita nawo Paska pa tsiku limenelo chifukwa anali odetsedwa chifukwa chokhudza mtembo. Choncho anabwera kwa Mose ndi Aaroni tsiku lomwelo,
কিন্তু তাদের মধ্যে কয়েকজন একটি মৃতদেহ স্পর্শ করায় আনুষ্ঠানিকভাবে অশুচি হয়েছিল। তাই তারা সেইদিন নিস্তারপর্ব পালন করতে পারেনি। তারা সেদিনই মোশি ও হারোণের কাছে এল
7 ndipo anawuza Moseyo kuti, “Ife tadetsedwa chifukwa cha mtembo wa munthu. Nʼchifukwa chiyani taletsedwa kupereka nsembe kwa Yehova pamodzi ndi Aisraeli ena pa nthawi yake?”
এবং মোশিকে বলল, “আমরা একটি মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়েছি; তা সত্ত্বেও, অন্য ইস্রায়েলীদের সঙ্গে, নিরূপিত সময়ে, সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য আনতে আমরা কেন বঞ্চিত হব?”
8 Mose anawayankha kuti, “Dikirani mpaka nditamva zimene Yehova walamula zokhudza Inu.”
মোশি তাদের উত্তর দিলেন, “সদাপ্রভু তোমাদের সম্পর্কে কী আদেশ দেন, আমি তা জেনে আসা অবধি, তোমরা অপেক্ষা করো।”
9 Ndipo Yehova anawuza Mose kuti,
সদাপ্রভু তখন মোশিকে বললেন,
10 “Uza Aisraeli kuti, ‘Pamene wina mwa inu kapena zidzukulu zanu adetsedwa chifukwa chokhudza mtembo wa munthu, kapena akakhala pa ulendo, akhoza kuchita nawo Paska ya Yehova.
“তুমি ইস্রায়েলীদের বলো, ‘যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি বা তার বংশধরদের কেউ, শবজনিত কারণে অশুচি হয়, অথবা ভ্রমণপথে দূরে থাকে, তারা তা সত্ত্বেও, সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করতে পারবে।
11 Azichita chikondwererochi madzulo a pa tsiku la 14 la mwezi wachiwiri. Azidya mwana wankhosa wamwamuna pamodzi ndi buledi wopanda yisiti ndi ndiwo zowawa zamasamba.
তারা দ্বিতীয় মাসের চতুর্দশ দিনের সন্ধ্যেবেলা সেই পর্ব সম্পন্ন করবে। খামিরবিহীন রুটি ও তিক্ত শাকের সঙ্গে তারা সেই মেষশাবক আহার করবে।
12 Iwo asasiye nyama ina iliyonse mpaka mmawa. Asaswe mafupa aliwonse. Pamene akuchita chikondwerero cha Paska, atsate malangizo onse.
তার কোনো কিছুই তারা সকাল পর্যন্ত রাখবে না, বা তার কোনো অস্থি ভঙ্গ করবে না। তারা যখন নিস্তারপর্ব পালন করবে, তখন তার সমস্ত বিধিনিয়ম অনুসরণ করবে।
13 Koma ngati munthu wina ali woyeretsedwa ndipo sali pa ulendo koma alephera kuchita Paska, munthu ameneyo achotsedwe pakati pa anthu a mtundu wake chifukwa sanabweretse chopereka cha Yehova pa nthawi yake. Munthu ameneyo adzalangidwa chifukwa cha tchimo lake.
কিন্তু, যদি কোনো ব্যক্তি আনুষ্ঠানিকভাবে শুচি থাকে, ভ্রমণপথে না থাকে, অথচ নিস্তারপর্ব পালন না করে, সেই ব্যক্তিকে, তার গোষ্ঠী থেকে অবশ্যই উচ্ছেদ করতে হবে। কারণ, সে নির্দিষ্ট সময়ে সদাপ্রভুর নৈবেদ্য নিবেদন করেনি। সেই ব্যক্তি তার পাপের পরিণতি ভোগ করবে।
14 “‘Mlendo amene akukhala pakati panu, nafuna kuchita nawo Paska ya Yehova, achite nawo motsata malamulo ndi malangizo ake. Muzikhala ndi malangizo ofanana a Paska; mbadwa kapena mlendo.’”
“‘তোমাদের মধ্যে কোনো প্রবাসী, কোনো বিদেশি ব্যক্তি যদি সদাপ্রভুর নিস্তারপর্ব পালন করতে ইচ্ছুক হয়, সমস্ত বিধিনিয়ম অনুসরণ করে সে তা অবশ্য করবে। বিদেশি ব্যক্তি হোক অথবা স্বদেশ জাত, প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে।’”
15 Pa tsiku limene anayimika chihema, tenti ya umboni, mtambo unaphimba chihemacho. Kuyambira madzulo mpaka mmawa, mtambo umene unali pamwamba pa chihemacho unkaoneka ngati moto.
যেদিন আবাস তাঁবু, অর্থাৎ সাক্ষ্যের তাঁবু স্থাপিত হল, মেঘ তা আবৃত করল। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, আবাস তাঁবুর ঊর্ধ্বস্থ মেঘ, অগ্নিসদৃশ প্রত্যক্ষ হল।
16 Zinkachitika motere mosalekeza: mtambo unkakhala pamwamba pa chihema, ndipo usiku unkaoneka ngati moto.
সেইরকমই নিত্য হত, মেঘ তা আবৃত করত এবং রাত্রিবেলা সেই মেঘ অগ্নিসদৃশ তা প্রত্যক্ষ হত।
17 Nthawi ina iliyonse mtambo ukachoka pamwamba pa chihema, Aisraeli ankasamukanso, ndipo paliponse pamene mtambo wayima, Aisraeli ankamangapo misasa.
যখনই মেঘ তাঁবুর উপর থেকে সরে যেত, ইস্রায়েলীরা যাত্রা শুরু করত। যেখানে মেঘ সুস্থির হত, ইস্রায়েলীরা ছাউনি স্থাপন করত।
18 Aisraeli ankasamuka pamalopo Yehova akawalamula, ndipo ankamanganso misasa Iyeyo akawalamula. Nthawi yonse imene mtambowo wayima pa chihema, ankakhalabe mʼmisasa yawo.
সদাপ্রভুর আদেশে ইস্রায়েলীরা যাত্রা শুরু করত এবং তাঁর আদেশেই তারা ছাউনি স্থাপন করত। যতক্ষণ পর্যন্ত মেঘ আবাস তাঁবুর উপরে নিশ্চল থাকত, তারা ছাউনিতে অবস্থান করত।
19 Mtambowo ukakhala pa chihema nthawi yayitali, Aisraeli ankasungabe lamulo la Yehova ndipo iwo sankasamukanso.
যখন মেঘ দীর্ঘ সময় ধরে আবাস তাঁবুর উপরে অবস্থান করত, ইস্রায়েলীরা সদাপ্রভুর আদেশ পালন করে যাত্রা করত না।
20 Nthawi zina mtambowo unkakhala pa chihemapo masiku owerengeka. Aisraeli ankamanga misasa molamulidwa ndi Yehova ndipo ankasamukanso molamulidwa ndi Iyeyo.
কোনো কোনো সময় আবাস তাঁবুর উপর মেঘ কয়েক দিন অবস্থিতি করত; সদাপ্রভুর আদেশে তারা ছাউনি স্থাপন করত এবং তাঁর আদেশক্রমেই তারা যাত্রা শুরু করত।
21 Nthawi zina mtambo unkakhala kuyambira madzulo mpaka mmawa ndipo unkachoka mmawa mwake, ankasamuka. Kaya ndi masana kapena usiku, pamene mtambo wachoka, ankasamuka.
কোনো কোনো সময় মেঘ কেবলমাত্র সন্ধ্যেবেলা থেকে সকাল পর্যন্ত অবস্থান করত। যখন সকালবেলায় তা উন্নীত হত, তারা যাত্রা শুরু করত। দিনের বেলা হোক, অথবা রাতের বেলা, যখনই মেঘ উন্নীত হত, তারা যাত্রা করত।
22 Ngakhale mtambo ukhale pa chihema masiku awiri kapena mwezi kapena chaka, Aisraeli ankakhalabe pa msasa osachoka. Koma ukachoka, ankasamuka.
মেঘ, আবাস তাঁবুর উপর দু-দিন, বা এক মাস, অথবা এক বছর, যতদিনই অবস্থিতি করুক, ইস্রায়েলীরা তাদের ছাউনিতে অবস্থান করত, যাত্রা করত না; কিন্তু যখন তা উন্নীত হত, তারা যাত্রা করত।
23 Molamulidwa ndi Yehova ankamanga misasa yawo ndipo ankasamukanso Yehova akawalamula. Ankamvera lamulo la Yehova kudzera mwa Mose.
সদাপ্রভুর আদেশে ছাউনিতে তারা অবস্থান করত এবং সদাপ্রভুর আদেশেই তারা যাত্রা শুরু করত। মোশির মাধ্যমে দেওয়া তাঁর নির্দেশ অনুসারেই, তারা সদাপ্রভুর আদেশ পালন করত।

< Numeri 9 >