< Numeri 35 >

1 Ku zigwa za Mowabu pafupi ndi Yorodani ku Yeriko, Yehova anawuza Mose kuti,
মোয়াবের সমতলে, যিরীহোর অপর পাশে, জর্ডন সন্নিহিত অঞ্চলে, সদাপ্রভু মোশিকে বললেন,
2 “Lamula Aisraeli kuti apereke kwa Alevi midzi yoti azikhalamo kuchokera pa cholowa chomwe adzalandira. Muwapatsenso malo oweteramo ziweto kuzungulira midziyo.
“ইস্রায়েলীদের আদেশ দাও যেন তারা যে স্বত্বাধিকার লাভ করবে, তার মধ্য থেকে যেন কয়েকটি নগর লেবীয়দের বাস করার জন্য দান করে। সেইসব নগর সন্নিহিত চারণভূমিও যেন তাদের দেওয়া হয়।
3 Midziyo idzakhala yawo ndipo azidzakhala mʼmenemo. Malo a msipu adzakhala a ngʼombe, nkhosa ndi zoweta zawo zina zonse.
তাহলে তারা সেই সমস্ত নগরে বসবাস করবে এবং তাদের গবাদি পশু, মেষপাল ও অন্যান্য প্রাণীর জন্য চারণভূমিও লাভ করবে।
4 “Malo a msipu a mudziwo amene mudzawapatse Aleviwo, adzayambire ku khoma la mudzi ndipo adzatuluke kunja mamita 450, kuzungulira mudziwo.
“তোমরা লেবীয়দের জন্য নগরের চতুর্দিকে যে চারণভূমি দান করবে, তা নগরের প্রাচীর থেকে পরের একশো হাত পর্যন্ত বিস্তৃত হবে।
5 Kunja kwa mudzi yezani mamita 900 kummawa, mamita 900 kumpoto ndipo mudziwo ukhale pakati. Adzakhala ndi dera limeneli ngati malo a midziyo, owetera ziweto zawo.
নগরের বাইরে, পূর্বদিকে 2,000 হস্ত, দক্ষিণ দিকে 2,000 হস্ত, পশ্চিমদিকে 2,000 হস্ত ও উত্তর দিকে 2,000 হাত, মাঝখানে নগরটি থাকবে। তারা এই এলাকা, নগরের সকলের চারণভূমি হিসেবে প্রাপ্ত হবে।
6 “Isanu ndi umodzi mwa midzi imene mudzapereke kwa Alevi idzakhala mizinda yopulumukirako, kumene munthu wopha mnzake adzathawireko. Ndipo mudzawapatsenso midzi ina 42.
“যে সমস্ত নগর তোমরা লেবীয়দের দেবে, তার মধ্যে ছয়টি আশ্রয়-নগর হবে। কোনো ব্যক্তি কাউকে বধ করে থাকলে সেখানে পালিয়ে যেতে পারবে। তার অতিরিক্ত তাদের আরও বিয়াল্লিশটি নগর দেবে।
7 Midzi yonse imene mudzapereke kwa Alevi idzakhale 48, pamodzi ndi malo oweterako ziweto.
তোমরা লেবীয়দের জন্য চারণভূমি সমেত মোট আটচল্লিশটি নগর দেবে।
8 Pamene mukupatula midzi imeneyi pa cholowa cha Aisraeli, muchotsepo midzi yambiri pa mafuko aakulu, ndipo midzi pangʼono pa mafuko aangʼono. Fuko lililonse lidzapereka kwa Alevi molingana ndi kukula kwa cholowa chimene lalandira.”
ইস্রায়েলীয়দের অধিকৃত অংশ থেকে যে সমস্ত নগর তোমরা লেবীয়দের দেবে, তা প্রত্যেক গোষ্ঠীর প্রাপ্ত অধিকার অনুসারে হবে। যে গোষ্ঠীর বেশি সংখ্যা আছে, তাদের থেকে নগরের সংখ্যা বেশি নেবে, কিন্তু যাদের কম আছে, তাদের থেকে কম সংখ্যক নগর নেবে।”
9 Ndipo Yehova anawuza Mose kuti,
তারপর সদাপ্রভু মোশিকে বললেন,
10 “Yankhula ndi Aisraeli kuti, ‘Pamene muwoloka Yorodani kulowa mu Kanaani,
“ইস্রায়েলীদের সঙ্গে কথা বলো, তাদের বলো, ‘যখন তোমরা জর্ডন পার হয়ে কনান দেশে যাবে,
11 sankhani midzi ina kuti ikhale mizinda yanu yopulumukirako, kumene munthu wopha munthu wina mwangozi angathawireko.
তখন কয়েকটি নগর মনোনীত করবে যেগুলি আশ্রয়-নগর হবে, যেন কেউ ভ্রান্তিবশত কারোর প্রাণ নিলে সেখানে পলায়ন করতে পারে।
12 Adzakhala malo obisalako pothawa munthu wofuna kulipsira, kuti munthu wopha mnzake mwangozi asaphedwe mpaka akayime pamaso pa gulu la anthu kuti akaweruzidwe.
সেইগুলি প্রতিশোধলিপ্সু ব্যক্তির কাছে রক্ষাকারী আশ্রয়স্থল হবে, যেন নরহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি, মণ্ডলীর সামনে বিচারিত হওয়ার আগেই মারা না পড়ে।
13 Midzi isanu ndi umodzi imene muyiperekeyi idzakhala mizinda yopulumukirako.
এই যে ছয়টি নগর তোমরা দান করবে, সেগুলি তোমাদের আশ্রয়-নগর হবে।
14 Mupereke itatu mbali ino ya Yorodani ndi itatu ina mu Kanaani kuti ikhale mizinda yopulumukirako.
জর্ডনের এই পাড়ে তিনটি এবং কনানে তিনটি আশ্রয়-নগর দান করবে।
15 Midzi isanu ndi umodzi idzakhala malo opulumukirako Aisraeli, alendo ndi anthu ena onse okhala pakati pawo kuti wina aliyense wopha mnzake mwangozi adzathawireko.
ইস্রায়েলী এবং যেসব বিদেশি তোমাদের মধ্যে বসবাস করছে তাদের জন্য এই ছয়টি নগর আশ্রয়স্থল হবে, যেন কেউ যদি ভ্রান্তিবশত কারোর প্রাণ নেয় তাহলে সেখানে পলায়ন করতে পারে।
16 “‘Ngati munthu amenya mnzake ndi chitsulo, munthuyo nʼkufa, ndiye kuti iyeyo ndi wakupha ndipo wakuphayo aphedwe.
“‘যদি কোনো ব্যক্তি, অন্য কোনো ব্যক্তিকে কোনো লৌহ পদার্থ দিয়ে এমন আঘাত করে যে তার মৃত্যু হয়, তাহলে সেই ব্যক্তি হত্যাকারী; সেই হত্যাকারী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে হবে।
17 Kapenanso ngati wina wake ali ndi mwala mʼdzanja mwake womwe ungaphe munthu, ndipo agenda nawo wina, munthu winayo nʼkufa, ndiye kuti iyeyo ndi wakupha ndipo wakuphayo adzayenera kuphedwa.
অথবা যদি কোনো ব্যক্তির হাতে একটি পাথর থাকে এবং সে অন্য এক ব্যক্তিকে তার দ্বারা এমন আঘাত করে যে তার মৃত্যু হয়, তাহলে সেই ব্যক্তি হত্যাকারী; সেই হত্যাকারী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে হবে।
18 Kapenanso ngati wina ali ndi chibonga mʼdzanja mwake choti nʼkupha nacho munthu, namenya nacho munthu, munthuyo nʼkufa, ndiye kuti iyeyo ndi wakupha, wakuphayo ayenera kuphedwa.
অথবা নিহত হতে পারে এমন কোনো কাঠের বস্তু কারোর হাতে থাকে এবং তার দ্বারা সে কোনো ব্যক্তিকে এমন আঘাত করে যে তার মৃত্যু হয়, তাহলে সেই ব্যক্তি হত্যাকারী; সেই হত্যাকারী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে হবে।
19 Wolipsira adzamuphanso wakuphayo. Pamene akumana naye adzayenera kumupha ndithu.
রক্তপাতের জন্য প্রতিশোধগ্রহণকারী ব্যক্তি সেই হত্যাকারী ব্যক্তিকে বধ করবে; যখনই সে হত্যাকারীর দেখা পাবে, তাকে বধ করবে।
20 Ndipo ngati wina wake, chifukwa cha udani, aganiza zokankha munthu wina kapena kumuponyera chinthu china mwadala munthuyo nʼkufa,
যদি কেউ আগে থেকে বিদ্বেষবশত কাউকে সজোরে ধাক্কা দেয়, অথবা ইচ্ছাকৃতভাবে কোনো বস্তু কারোর দিকে নিক্ষেপ করে, যার ফলে সে মারা যায়,
21 kapena ngati, chifukwa cha udani, amenya mnzake ndi nkhonya, mnzakeyo ndi kufa, munthuyo ayenera kuphedwa. Iyeyo ndi wakupha. Wolipsira adzamuphe wakuphayo pamene akumana naye.
অথবা শত্রুতার কারণে সে তাকে এমন মুষ্ট্যাঘাত করে, যার ফলে সেই ব্যক্তি মারা যায়, তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাহলে সেই ব্যক্তি হত্যাকারী। রক্তপাতের জন্য প্রতিশোধগ্রহণকারী ব্যক্তি তাকে দেখামাত্র সেই হত্যাকারী ব্যক্তিকে বধ করবে।
22 “‘Koma ngati popanda udani wina uliwonse, mwadzidzidzi akankha wina kapena kumuponyera chinthu osati mwadala,
“‘কিন্তু শত্রুতার মনোভাব ছাড়াই, যদি কোনো ব্যক্তি হঠাৎ কাউকে ধাক্কা দেয়, অথবা অনিচ্ছাকৃতভাবে কোনো বস্তু তার দিকে নিক্ষেপ করে
23 kapena mosamuona nʼkumuponyera mwala womwe utha kumupha, munthuyo nʼkufa, tsono pakuti sanali mdani wake ndipo sanaganizire zomupweteka,
অথবা তার প্রতি লক্ষ্য না করে যদি কোনো ভারী পাথর তার ওপর নিক্ষেপ করে যার দ্বারা মৃত্যু হতে পারে এবং সে মারা যায়, তাহলে যেহেতু সে তার শত্রু ছিল না এবং তার ক্ষতিসাধন করার কোনো মনোবাসনা সেই ব্যক্তির ছিল না
24 gulu liweruze pakati pa iye ndi wolipsira monga mwa malamulo ake.
মণ্ডলী অবশ্যই সেই ব্যক্তির এবং রক্তপাতের জন্য প্রতিশোধগ্রহণকারী ব্যক্তির মধ্যে এই সমস্ত নিয়ন্ত্রণ বিধির পরিপ্রেক্ষিতে বিচার করবে।
25 Gulu lidzapulumutsa munthu wakuphayo mʼmanja mwa wolipsira uja ndi kumubwezera ku mzinda wopulumukirako kumene anathawira. Ayenera kukhala kumeneko kufikira imfa ya mkulu wa ansembe, amene anadzozedwa ndi mafuta oyera.
মণ্ডলী অবশ্যই সেই ব্যক্তিকে রক্তপাতের জন্য প্রতিশোধগ্রহণকারী ব্যক্তির হাত থেকে রক্ষা করবে এবং সেই আশ্রয়-নগরে তাকে আবার পাঠিয়ে দেবে, যেখানে সে পালিয়ে গিয়েছিল। যে পর্যন্ত পবিত্র তেলে অভিষিক্ত মহাযাজকের মৃত্যু না হয়, সেই পর্যন্ত সে ওই স্থানে অবস্থিতি করবে।
26 “‘Koma ngati wolakwayo atuluka kunja kwa malire a mzinda wopulumukirako kumene anathawira
“‘কিন্তু অভিযুক্ত ব্যক্তি, যেখানে সে পলায়ন করেছিল, সেই আশ্রয়-নগরের সীমানার বাইরে যদি কখনও যায়
27 ndipo wobwezera choyipa nʼkumupeza kunja kwa mzindawo, wolipsirayo atha kumupha wolakwayo popanda kugamula mlandu wakupha.
এবং রক্তপাতের জন্য প্রতিশোধগ্রহণকারী ব্যক্তি সেই নগর সীমানার বাইরে তার দেখা পায়, তাহলে সে অভিযুক্ত ব্যক্তিকে বধ করতে পারবে। নরহত্যার কোনো অপরাধ তার হবে না।
28 Wolakwayo ayenera kukhala mu mzinda wopulumukiramowo mpaka imfa ya mkulu wa ansembe ndipo pamenepo atha kubwerera kwawo. Pokhapokha atafa mkulu wa ansembe ndi pamene angathe kubwerera ku malo ake.
অভিযুক্ত ব্যক্তি অবশ্যই তার আশ্রয়-নগরে অবস্থান করবে, যতদিন না মহাযাজকের মৃত্যু হয়; কেবলমাত্র মহাযাজকের মৃত্যু হলেই সে তার নিজস্ব অধিকারে ফিরে যেতে পারবে।
29 “‘Amenewa akhale malamulo ndi malangizo kwa inu nthawi zonse ndi ku mibado ya mʼtsogolo, kulikonse kumene mudzakhalako.
“‘তোমরা যেখানে বসবাস করো, সেখানেই ভবিষ্যৎ বংশপরম্পরায় এই বিধান প্রযোজ্য হবে।
30 “‘Aliyense wopha munthu ayeneranso kuphedwa ngati pali umboni okwanira. Koma wina asaphedwe ngati pali mboni imodzi yokha.
“‘কোনও ব্যক্তি, অন্য কোনো ব্যক্তিকে হত্যা করলে, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যদানের ভিত্তিতে, হত্যাকারী হিসেবে তাকে বধ করতে হবে। কিন্তু শুধুমাত্র একজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না।
31 “‘Osalola kulandira dipo lowombolera munthu wakupha yemwe ayenera kuphedwa. Wakupha ayenera kuphedwa.
“‘মৃত্যুদণ্ডযোগ্য কোনো হত্যাকারীর জীবনের বিনিময়ে কোনো মুক্তির মূল্য গ্রহণ করবে না। তাকে নিশ্চিতরূপেই বধ করতে হবে।
32 “‘Simuyeneranso kulandira dipo kwa munthu amene wathawira ku mzinda wopulumikirako kuti wothawayo abwerere kwawo, pokhapokha ngati mkulu wa ansembe wamwalira.
“‘যে ব্যক্তি আশ্রয়-নগরে পলায়ন করেছে, তার কাছ থেকে কোনো মুক্তিপণ নেবে না এবং মহাযাজকের মৃত্যু হওয়ার আগেই তাকে ফিরে যেতে ও নিজস্ব নিবাস ভূমিতে বসবাস করার অনুমতি দেবে না।
33 “‘Musayipitse dziko limene mukukhalamolo. Magazi amayipitsa dziko ndipo nʼkosatheka kulipirira dziko chifukwa cha magazi amene akhetsedwa mʼmenemo, kupatula pokhetsa magazi a munthu amene anakhetsa magaziyo.
“‘যে দেশে তোমরা বসবাস করো, সেই দেশকে কলুষিত করবে না। রক্তপাত দেশকে কলুষিত করে এবং যেখানে রক্তপাত হয় সেখানে রক্তপাতকারীর রক্তপাত বিনা দেশের প্রায়শ্চিত্ত হতে পারে না।
34 Choncho musadetse dziko limene mukukhalamo, dziko limene Inenso ndimakhalamo, pakuti Ine Yehova, ndimakhala pakati pa Aisraeli.’”
যেখানে তোমরা জীবনযাপন করো ও যেখানে আমি বসবাস করি, সেই দেশকে কলুষিত করবে না। কারণ আমি, সদাপ্রভু, ইস্রায়েলীদের মধ্যে বসবাস করি।’”

< Numeri 35 >