< Numeri 31 >

1 Yehova anawuza Mose kuti,
সদাপ্রভু মোশিকে বললেন,
2 “Uwabwezere zoyipa Amidiyani chifukwa cha zimene anachitira Aisraeli. Ukatha kuchita zimenezi, iwe udzamwalira.”
“ইস্রায়েলীদের তরফে মিদিয়নীয়দের উপর প্রতিশোধ নাও। তারপর তুমি তোমার স্বজনবর্গের কাছে সংগৃহীত হবে।”
3 Ndipo Mose anati kwa Aisraeli, “Perekani zida kwa ena mwa anthu anu kuti akamenyane ndi Amidiyani ndi kuwabwezera choyipa mʼmalo mwa Yehova.
অতএব মোশি লোকদের বললেন, “মিদিয়নীয়দের বিপক্ষে যুদ্ধ করার জন্য তোমরা কিছু ব্যক্তিকে অস্ত্রসজ্জিত করো, যেন সদাপ্রভুর জন্য তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করে।
4 Mutumize ku nkhondoko amuna 1,000 kuchokera ku fuko lililonse la Aisraeli.”
ইস্রায়েলের প্রত্যেক গোষ্ঠী থেকে এক এক হাজার সৈন্য যুদ্ধে পাঠাও।”
5 Choncho amuna okwana 12,000 anatenga zida kukonzekera nkhondo, anthu 1,000 kuchokera ku fuko lililonse la Aisraeli.
অতএব ইস্রায়েলী বংশসমূহ থেকে, প্রত্যেক গোষ্ঠীর এক হাজার করে বারো হাজার সৈন্য, সমর সজ্জায় সজ্জিত হল।
6 Mose anawatumiza ku nkhondo, anthu 1,000 kuchokera ku fuko lililonse pamodzi ndi Finehasi mwana wa Eliezara wansembe amene ananyamula zipangizo zochokera ku malo wopatulika ndi malipenga okaliza.
মোশি প্রত্যেক গোষ্ঠী থেকে এক হাজার ব্যক্তিকে যুদ্ধে পাঠালেন। তাদের সঙ্গে যাজক ইলিয়াসরের ছেলে পীনহসকেও পাঠানো হল। তিনি পবিত্রস্থান থেকে পবিত্র জিনিসগুলি ও সংকেত জ্ঞাপনের উদ্দেশে তূরী সঙ্গে নিলেন।
7 Iwo anamenyana ndi Amidiyani monga momwe Yehova analamulira Mose ndipo anapha mwamuna aliyense.
সদাপ্রভু যেমন মোশিকে আদেশ দিয়েছিলেন, তারা মিদিয়নের বিপক্ষে যুদ্ধ করে তাদের প্রত্যেক পুরুষকে বধ করল।
8 Mwa anthu ophedwawo munali Evi, Rekemu, Zuri, Huri ndi Reba, mafumu asanu a Amidiyani. Ndipo anaphanso ndi lupanga Balaamu mwana wa Beori.
তাদের শিকারের মধ্যে ছিল, মিদিয়নের পাঁচজন রাজা—ইবি, রেকম, সূর, হূর ও রেবা। তারা বিয়োরের ছেলে বিলিয়মকেও তরোয়ালের আঘাতে বধ করল।
9 Aisraeli anagwira ukapolo amayi a Chimidiyani ndi ana awo ndipo analandanso ngʼombe, ziweto zawo zina zonse ndi katundu wawo yense.
ইস্রায়েলীরা, মিদিয়নীয় স্ত্রীলোক ও ছেলেমেয়েদের বন্দি করল এবং তারা তাদের গবাদি পশু, মেষপাল ও সমস্ত জিনিস লুণ্ঠন করল।
10 Anawotcha mizinda yonse imene Amidiyani ankakhalamo pamodzi ndi misasa yawo yonse.
তারা তাদের নগরগুলি, যেখানে তারা বসবাস করত এবং তাদের সমস্ত ছাউনি পুড়িয়ে দিল।
11 Anatenga zonse zimene analanda ku nkhondoko, anthu ndi zoweta zomwe.
তারা মানুষ ও পশু সমেত সমস্ত লুন্ঠিত দ্রব্য ও সমস্ত প্রাণীকে নিয়ে গেল।
12 Ndipo anabwera nawo akapolowo ndi zolanda ku nkhondozo kwa Mose ndi kwa wansembe Eliezara ndi kwa gulu lonse la Aisraeli ku misasa yawo ku chigwa cha Mowabu, mʼmbali mwa mtsinje wa Yorodani ku Yeriko.
সমস্ত বন্দি, ধৃত প্রাণী ও লুন্ঠিত জিনিসগুলি নিয়ে তারা মোশি, যাজক ইলিয়াসর ও ইস্রায়েলী সমাজের কাছে তাদের ছাউনিতে, মোয়াবের সমতলে, জর্ডনের সমীপে, যিরীহোর অপর পাশে নিয়ে এল।
13 Mose, wansembe Eliezara ndi atsogoleri onse a gululo anapita kukakumana nawo kunja kwa misasa.
মোশি, যাজক ইলিয়াসর ও মণ্ডলীর সমস্ত নেতৃবর্গ, ছাউনির বাইরে তাদের সঙ্গে দেখা করতে গেলেন।
14 Mose anakwiya nawo akuluakulu a magulu a ankhondowo: olamulira 1,000 ndi olamulira 100, amene ankachokera ku nkhondo.
মোশি যুদ্ধ থেকে ফেরা দায়িত্বপ্রাপ্ত সেনা আধিকারিকদের, অর্থাৎ সহস্র-সেনাপতি ও শত-সেনাপতিদের উপর রুষ্ট হলেন।
15 Iye anafunsa kuti, “Kodi nʼchifukwa chiyani mwawaleka amoyo amayi onsewa?”
তিনি তাদের প্রশ্ন করলেন, “তোমরা কি সব স্ত্রীলোককে জীবিত রেখেছ?
16 Paja iwo ndi amene ankatsatira uphungu wa Balaamu ndiponso ndi amene anachititsa Aisraeli kuti asiye Yehova pa zimene zinachitika ku Peori, kotero mliri unagwera anthu a Yehova.
বিলিয়মের পরামর্শে তারাই ইস্রায়েলীদের সদাপ্রভুর কাছে থেকে পথভ্রষ্ট করেছিল। পিয়োরে সেই ঘটনা ঘটেছিল যখন সদাপ্রভুর প্রজারা এক মহামারি দ্বারা আক্রান্ত হয়।
17 Tsopano iphani munthu wamwamuna aliyense. Ndiponso iphani mayi aliyense amene anagonapo ndi mwamuna,
এখন সব কিশোরকে বধ করো। পুরুষের সঙ্গে শায়িতা সব স্ত্রীলোককেও বধ করো,
18 koma sungani mtsikana aliyense amene sanagonepo ndi mwamuna.
কিন্তু, যারা কোনো পুরুষের সঙ্গে কখনও শয়ন করেনি, সেই কুমারীদের নিজেদের জন্য জীবিত রাখো।
19 “Inu nonse amene mwaphapo wina wake, kapena kukhudza aliyense amene anaphedwa mukhale kunja kwa msasa masiku asanu ndi awiri. Pa tsiku lachitatu mudziyeretse nokha pamodzi ndi akapolo anu.
“তোমাদের মধ্যে প্রত্যেকে, যারা কাউকে বধ করেছে বা নিহত কাউকে স্পর্শ করেছে, ছাউনির বাইরে সাত দিন অবস্থিতি করবে। তৃতীয় ও সপ্তম দিনে, তোমরা নিজেদের ও তোমাদের বন্দিদের অবশ্যই শুদ্ধ করবে।
20 Muyeretsenso zovala zanu ndi china chilichonse chopangidwa ndi chikopa, ubweya wa mbuzi kapenanso ndi mtengo.”
প্রত্যেকটি বস্ত্র, সেই সঙ্গে চর্মনির্মিত, ছাগ-লোম বা কাঠ নির্মিত সমস্ত দ্রব্যকে শুদ্ধ করতে হবে।”
21 Tsono wansembe Eliezara anati kwa asilikali amene anapita ku nkhondo aja, “Lamulo limene Yehova anapereka kwa Mose ndi ili:
তারপর যাজক ইলিয়াসর, যারা যুদ্ধে গিয়েছিল, সেই সৈন্যদের বললেন, “সদাপ্রভু মোশিকে যা বলেছিলেন, সেই বিধানের চাহিদা এই,
22 Golide, siliva, mkuwa, chitsulo, chiwaya, mtovu
সোনা, রুপো, ব্রোঞ্জ, লোহা, টিন, সীসা,
23 ndi china chilichonse chimene sichingapse ndi moto muchidutsitse pa moto, ndipo chidzayeretsedwa. Komanso chiyeretsedwe ndi madzi oyeretsa. Ndipo chilichonse chimene chingapse ndi moto muchidutsitse mʼmadzimo.
এবং অন্য যে সমস্ত দ্রব্য আগুনের উত্তাপ সহ্য করতে পারে, তাদের আগুনের মধ্য দিয়ে পরিশোধন করতে হবে, তখন তা শুদ্ধ হবে। তা সত্ত্বেও, শুদ্ধকরণের জল দিয়ে সেসব পরিশোধন করতে হবে। যে কোনো দ্রব্য আগুনের উত্তাপ সহ্য করতে পারে না, সেগুলি জলে পরিশোধন করতে হবে।
24 Pa tsiku lachisanu ndi chiwiri muchape zovala zanu ndipo mudzayera. Mukatero mutha kulowa mu msasa.”
সপ্তম দিনে তোমরা নিজেদের বস্ত্র ধুয়ে পরিষ্কৃত হবে। তারপর তোমরা ছাউনিতে প্রবেশ করবে।”
25 Yehova anawuza Mose kuti,
সদাপ্রভু মোশিকে বললেন,
26 “Iwe ndi wansembe Eliezara ndiponso akuluakulu a mabanja a anthuwa, muwerenge anthu onse ndi ziweto zomwe zinagwidwa ku nkhondo.
“তুমি, যাজক ইলিয়াসর এবং সমাজের বংশ-প্রধানেরা, সমস্ত বন্দি মানুষ ও ধৃত পশুদের সংখ্যা গণনা করো।
27 Mugawe zolanda ku nkhondozo magawo awiri, lina la ankhondo amene anapita ku nkhondo, lina la anthu onse.
যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই সৈন্যদের মধ্যে ও সমাজের অবশিষ্ট ব্যক্তিদের মধ্যে লুন্ঠিত দ্রব্য সমান ভাগে ভাগ করো।
28 Pa gawo la ankhondowo, mutengeko gawo la Yehova, pa zofunkha 500 zilizonse mutengeko chimodzi, pa akapolo, ngʼombe, bulu ndi nkhosa.
যারা যুদ্ধ করেছিল সেই সৈন্যদের কাছ থেকে মানুষ অথবা গবাদি পশু, গাধা, মেষ বা ছাগল, প্রত্যেক 500 প্রাণী প্রতি একটি করে প্রাণী সদাপ্রভুকে দেয় রাজস্ব হিসেবে পৃথক করো।
29 Utenge zimenezo pa theka la gawo la ankhondowo ndipo upereke kwa wansembe Eliezara kuti zikhale zopereka zanu kwa Yehova.
তাদের প্রাপ্য এই অর্ধাংশ থেকে এই রাজস্ব নিয়ে, সদাপ্রভুর অংশ হিসেবে, যাজক ইলিয়াসরকে দান করো।
30 Kuchokera pa theka la gawo la Aisraeli, utengeko cholanda chimodzi pa makumi asanu aliwonse, pa anthu, ngʼombe, abulu, nkhosa, mbuzi kapena zoweta zina. Uzipereke kwa Alevi amene ntchito yawo ndi yosamalira tenti ya Yehova.”
ইস্রায়েলীদের প্রাপ্য অর্ধাংশ থেকে, মানুষ, গবাদি পশু, গাধা, মেষ, ছাগল বা অন্য পশু, প্রত্যেক পঞ্চাশটি প্রাণী প্রতি একটি করে প্রাণী পৃথক করো। সেই সমস্ত নিয়ে লেবীয়দের দাও, যারা সদাপ্রভুর আবাস তাঁবুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে।”
31 Ndipo Mose ndi wansembe Eliezara anachita monga Yehova analamulira Mose.
অতএব মোশি ও যাজক ইলিয়াসর ঠিক তাই করলেন, যেমন সদাপ্রভু মোশিকে বলেছিলেন।
32 Zotsala pa zolanda ku nkhondo zimene ankhondowo anatenga zinali nkhosa 675,000,
অন্যান্য লুন্ঠিত দ্রব্য ছাড়া সৈন্যদের ধৃত প্রাণীর সংখ্যা, 6,75,000-টি মেষ,
33 Ngʼombe 72,000,
72,000-টি গবাদি পশু,
34 abulu 61,000,
61,000-টি গাধা,
35 ndi atsikana omwe sanagonepo ndi mwamuna 32,000.
এবং 32,000 জন কুমারী যারা কখনও কোনো পুরুষের সঙ্গে শয়ন করেনি।
36 Gawo la ankhondo amene anapita ku nkhondo linali: nkhosa 337,500,
যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের প্রাপ্ত অর্ধাংশ ছিল: 3,37,500-টি মেষ,
37 mwa zimenezi gawo la Yehova linali 675;
এর মধ্যে সদাপ্রভুকে দেয় রাজস্বের সংখ্যা 675-টি মেষ;
38 ngʼombe zinalipo 36,000 ndipo gawo la Yehova linali 72;
36,000-টি গবাদি পশু, এর মধ্যে সদাপ্রভুকে দেয় রাজস্বের সংখ্যা 72-টি পশু;
39 abulu analipo 30,500 ndipo gawo la Yehova linali 61;
30,500-টি গাধা, এর মধ্যে সদাপ্রভুকে দেয় রাজস্বের সংখ্যা 61;
40 anthu analipo 16,000 ndipo gawo la Yehova linali 32.
16,000 জন মানুষ, এর মধ্যে সদাপ্রভুকে দেয় রাজস্বের সংখ্যা 32-টি গাধা।
41 Mose anapereka kwa wansembe Eliezara gawo limene linali loyenera kupereka kwa Yehova monga momwe Yehova analamulira Mose.
মোশি এই রাজস্ব নিয়ে, সদাপ্রভুর প্রাপ্য বলে যাজক ইলিয়াসরকে দিলেন, যেমন সদাপ্রভু মোশিকে বলেছিলেন।
42 Pa gawo la Aisraeli, Mose anapatula theka limodzi kuchotsa pa zolanda ku nkhondo zonse zimene zinabwera ndi ankhondo aja.
ইস্রায়েলীদের প্রাপ্য অর্ধেকাংশ, যা মোশি সৈন্যদের প্রাপ্ত অর্ধাংশ থেকে পৃথক করে রেখেছিলেন,
43 Tsono gawo la Aisraeli linali ili: nkhosa 337,500,
অর্থাৎ সমাজের প্রাপ্য অর্ধাংশ ছিল 3,37,500-টি মেষ,
44 ngʼombe 36,000,
36,000-টি গবাদি পশু,
45 abulu 30,500,
30,500-টি গাধা
46 anthu 16,000.
এবং 16,000 জন মানুষ।
47 Kuchoka pa gawo la Aisraelilo, Mose anatengapo chimodzi pa zolanda ku nkhondo makumi asanu aliwonse, anthu ndi nyama, ndipo anazipereka kwa Alevi amene ankayangʼanira tenti ya Yehova monga Yehova analamulira Mose.
ইস্রায়েলীদের অর্ধাংশ থেকে, মোশি প্রতি পঞ্চাশ জন মানুষ ও পশু থেকে একটি করে পৃথক করলেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন এবং তিনি সেই সমস্ত নিয়ে লেবীয়দের দিলেন, যারা সদাপ্রভুর আবাস তাঁবুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল।
48 Pamenepo omwe ankayangʼanira magulu a ankhondo olamulira 1,000 ndi olamulira 100 anabwera kwa Mose,
তখন সামরিক বিভাগের পদস্থ আধিকারিকেরা, অর্থাৎ সহস্র-সেনাপতিরা ও শত-সেনাপতিরা, মোশির কাছে গিয়ে,
49 iwo anati kwa iye, “Ife anthu anu tawerenga ankhondo amene timawalamulira. Palibe munthu ndi mmodzi yemwe amene wasowa.
তাঁকে বললেন, “আপনার সেবকেরা আমাদের অধীনস্থ সৈন্যদের গণনা করে দেখেছে, তাদের মধ্যে একজনও নিরুদ্দেশ হয়নি।
50 Ndipo tabweretsa zopereka kwa Yehova zimene munthu aliyense anapeza: ziwiya zagolide, zibangiri, zigwinjiri, mphete zosindikizira, ndolo ndi mikanda kuti tichitire mwambo wopepesera machimo pamaso pa Yehova.”
অতএব আমরা আমাদের অর্জিত স্বর্ণালংকার থেকে, সদাপ্রভুর কাছে নৈবেদ্য এনেছি—তাগা, বালা, আংটি, কানের দুল ও গলার হার—যেন সদাপ্রভুর কাছে আমরা নিজেদের জন্য প্রায়শ্চিত্ত করতে পারি।”
51 Ndipo Mose ndi wansembe Eliezara analandira kuchokera kwa atsogoleriwo golide pamodzi ndi zipangizo zonse zosula.
মোশি ও যাজক ইলিয়াসর, তাদের কাছে থেকে সেই সোনা—সকল কারুকার্যময় দ্রব্য গ্রহণ করলেন।
52 Golide yense wochokera kwa atsogoleri a 1,000 ndi atsogoleri a 100 zomwe Mose ndi Eliezara anapereka ngati mphatso kwa Yehova zinali zolemera makilogalamu 200.
সহস্র-সেনাপতির ও শত-সেনাপতির কাছে থেকে গৃহীত সমস্ত সোনার পরিমাণ, যা মোশি ও যাজক ইলিয়াসর সদাপ্রভুকে নিবেদন করেছিলেন, তার ওজন 16,750 শেকল।
53 Wankhondo aliyense anatenga zomwe analanda yekha ku nkhondo.
সৈনিকরা প্রত্যেকে নিজেদের জন্য লুন্ঠিত দ্রব্য নিয়েছিল।
54 Mose ndi Eliezara wansembe analandira golide kuchokera kwa atsogoleri a 1,000 ndi atsogoleri a 100 ndi kukamuyika mu tenti ya msonkhano ngati chikumbutso cha Aisraeli pamaso pa Yehova.
মোশি ও যাজক ইলিয়াসর সেই সোনা, সহস্র সেনা অধিনায়ক ও শত সেনা অধিনায়কদের কাছ থেকে গ্রহণ করে এবং সদাপ্রভুর সামনে ইস্রায়েলীদের জন্য স্মারকরূপে সমাগম তাঁবুতে নিয়ে এলেন।

< Numeri 31 >