< Numeri 11 >

1 Anthu atadandaula kwa Yehova chifukwa cha mavuto awo, Yehovayo anamva ndipo anakwiya kwambiri. Kenaka moto wa Yehova unayaka pakati pawo ndi kutentha zigawo zina za kunja kwa msasa.
এরপর জনগণ সদাপ্রভুর কর্ণগোচরে তাদের ক্লেশের জন্য অভিযোগ করল এবং তিনি যখন তা শুনলেন তখন তিনি রুষ্ট হলেন। তখন সদাপ্রভুর কাছ থেকে আগুন বের হয়ে ছাউনির প্রান্তসীমার কিছু অংশ পুড়িয়ে দিল।
2 Anthuwo analira kwa Mose ndipo Moseyo atapemphera kwa Yehova, motowo unazima.
যখন সেই লোকেরা মোশির কাছে কাঁদল, তিনি সদাপ্রভুর কাছে বিনতি করলেন এবং আগুন নিবে গেল।
3 Motero malowo anawatcha Tabera, chifukwa moto wa Yehova unayaka pakati pawo.
এজন্য সেই স্থানের নাম তবেরা রাখা হল, কারণ সদাপ্রভুর কাছ থেকে আগুন বেরিয়ে এসে তাদের পুড়িয়ে দিয়েছিল।
4 Anthu ena osokoneza amene anali pakati pa Aisraeli anayamba kukhumba chakudya cha ku Igupto ndipo Aisraeli nawonso anayamba kufuwula kwambiri nʼkumati, “Tikanangopeza nyama yoti nʼkudya!
তাদের মধ্যে বসবাসকারী উচ্ছৃঙ্খল লোকেরা, বিকল্প খাবারের জন্য অনুনয় করল এবং ইস্রায়েলীরা পুনরায় বিলাপ করে বলতে লাগল, “আমাদের খাবারের জন্য যদি একটু মাংস পেতাম!
5 Tikukumbukira nsomba zaulere zimene tinkadya ku Igupto komanso nkhaka, mavwende, anyezi wamitundumitundu ndi adyo.
স্মরণে আসছে, মিশরে আমরা বিনামূল্যে মাছ খেতাম, সেই সঙ্গে শসা, তরমুজ, সবজি, পিঁয়াজ, রসুনও খেতাম।
6 Koma tsopano chilakolako chathu chatha. Sitikuona kanthu kena kakudya koma mana basi!”
কিন্তু এখন আমাদের ক্ষুধার অবলুপ্তি ঘটেছে; এই মান্না ছাড়া অন্য কিছু দেখা যায় না।”
7 Mana ankafanana ndi mbewu zamapira ndipo maonekedwe ake anali ngati ulimbo wowuma.
মান্না, ধনে বীজের মতো আকৃতি এবং দেখতে কিশমিশের মতো ছিল।
8 Anthu ankapita kukatola manawo, nʼkumasinja mu mtondo kapena kupera. Ankawaphika mu mʼphika kapena kupanga makeke. Ndipo ankakoma ngati makeke ophikira mafuta a olivi.
লোকেরা চতুর্দিকে ভ্রমণ করে তা সংগ্রহ করত, তারপর যাঁতায় পেষণ অথবা হামানদিস্তায় চূর্ণ করত। তারা কোনো পাত্রে সেই মান্না রান্না করত, নতুবা তা দিয়ে পিঠে তৈরি করত। জলপাই তেলে প্রস্তুত কোনো পদের মতোই তার স্বাদ ছিল।
9 Mame akamagwa pa msasawo usiku ankagwera kumodzi ndi manawo.
রাত্রিবেলা, ছাউনিতে শিশিরের সঙ্গে মান্না পড়ত।
10 Mose anamva anthu a banja lililonse akufuwula, banja lililonse pa khomo la tenti yake. Yehova anakwiya kwambiri ndipo Mose anavutikanso mu mtima.
মোশি প্রত্যেক পরিবারের বিলাপ শুনতে পেলেন। তারা প্রত্যেকে নিজেদের তাঁবুর প্রবেশ মুখে ছিল। সদাপ্রভু ভয়ংকর রুষ্ট হওয়াতে, মোশি উদ্বিগ্ন হলেন।
11 Mose anafunsa Yehova kuti, “Chifukwa chiyani mwabweretsa mavuto otere pa mtumiki wanune? Nʼchiyani chimene ndachita choti sichinakusangalatseni mpaka kundisenzetsa katundu wa anthu onsewa?
তিনি সদাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, “তোমার দাসকে এই সমস্যার সম্মুখীন কেন করেছ? আমি কোন কাজ করতে তোমাকে অসন্তুষ্ট করেছি যে তুমি এই সমস্ত লোকের ভার আমার উপর চাপিয়ে দিলে?
12 Kodi Ndine amene ndinatenga pathupi pa anthu onsewa? Kodi ndinawabala ndine? Bwanji mukundiwuza kuti ndiwanyamule mʼmanja mwanga, monga momwe mlezi amanyamulira kamwana, kupita nawo ku malo omwe munalonjeza ndi lumbiro kwa makolo awo?
এদের সবাইকে কি আমি গর্ভে ধারণ করেছিলাম? আমি কি তাদের জন্ম দিয়েছি? ধাত্রী যেমন শিশুসন্তান বহন করে, সেভাবে, কেন তুমি আমাকে বলেছিলে, তাদের বহন করে, পূর্বপুরুষদের কাছে করা শপথ অনুসারে প্রতিজ্ঞাত দেশে নিয়ে যেতে?
13 Ndingayipeze kuti nyama yoti anthu onsewa adye? Iwowa akulirira ine kuti, ‘Tipatse nyama tidye!’
এই সমস্ত লোকের জন্য আমি এখন কোথায় মাংস পাব? তারা আমার কাছে কেঁদে বলছে, ‘আমাদের খাবারের জন্য মাংস দাও!’
14 Sindingathe kusamala anthu onsewa ndekha. Katundu ameneyu ndi wolemera kwambiri kwa ine.
আমি এককভাবে, এই সমস্ত লোকের দায়িত্ব বহন করতে পারব না। তা আমার শক্তির অতিরিক্ত।
15 Ngati umu ndi mmene muzichitira nane, chonde ingondiphani pompano. Koma ngati mwandikomera mtima ndiye ndisaonenso mavutowa.”
আমার সঙ্গে অনুরূপ ব্যবহার যদি তোমার অভিপ্রেত হয়, তাহলে এই মুহূর্তেই আমাকে বধ করো, যদি তোমার দৃষ্টিতে কৃপা লাভ করে থাকি, আমাকে ধ্বংসের সম্মুখীন হতে দিয়ো না।”
16 Yehova anawuza Mose kuti, “Undibweretsere anthu 70 ochokera pakati pa akuluakulu a Aisraeli, amene umawadziwa kuti ndiwo atsogoleri komanso akuluakulu a mabanja. Abwere ku tenti ya msonkhano kuti ayime kumeneko pamodzi ndi iwe.
সদাপ্রভু মোশিকে বললেন, “আমার কাছে ইস্রায়েলের সত্তরজন প্রবীণ ব্যক্তিকে, যারা জনসমাজের নেতা ও কর্মকর্তারূপে তোমার কাছে পরিচিত, তাদের নিয়ে এসো। তারা সমাগম তাঁবুতে সমাগত হোক, যেন তারা সেই জায়গায় তোমার সঙ্গে দাঁড়ায়।
17 Ndidzatsika ndi kuyankhula nawe kumeneko, ndipo ndidzatenga mzimu umene uli pa iwe ndi kuyika pa iwowo. Adzakuthandiza kusenza nkhawa za anthuwa ndipo sudzasenzanso wekha.”
আমি নেমে এসে তোমার সঙ্গে আলাপ করব এবং তোমার উপরে যে আত্মা বিদ্যমান, সেই আত্মা আমি তাদের উপরেও অধিষ্ঠান করাব। তারা তোমার সঙ্গে জনসমাজের দায়িত্ব বহন করবে, যেন তোমাকে এককভাবে সমস্ত ভারবহন করতে না হয়।
18 “Uwawuze anthuwo kuti, ‘Mudziyeretse, kukonzekera mawa, pamene mudzadya nyama.’ Yehova anakumvani pamene munkalira kuti, ‘Zikanakhala bwino tikanapeza nyama yoti tidye! Tinkakhala bwino ku Igupto!’ Tsopano Yehova adzakupatsani nyama ndipo mudzayidyadi.
“লোকদের বলো, ‘আগামীকালের জন্য প্রস্তুত হও, নিজেদের পবিত্র করো, যখন তোমরা মাংস ভোজন করতে পারবে। তোমরা যখন বিলাপ করে বলেছিলে, “যদি আহার করার জন্য মাংস পেতাম! মিশরেই আমরা অপেক্ষাকৃত ভালো ছিলাম!” সেই কথা সদাপ্রভু শুনেছিলেন। এইবার, সদাপ্রভু তোমাদের মাংস জোগাবেন, তোমরা তা ভোজন করবে।
19 Simudzadya tsiku limodzi lokha, kapena masiku awiri, kapena asanu, khumi kapena masiku makumi awiri,
মাত্র একদিন, দু-দিন, পাঁচ, দশ কি কুড়ি দিনের জন্য তোমরা ভোজন করবে, তা নয়;
20 koma mwezi wonse, mpaka itakukolani ndi kutopa nayo chifukwa mwakana Yehova yemwe ali pakati panu ndipo mwalira pamaso pake kuti, ‘Bwanji tinachoka ku Igupto?’”
সম্পূর্ণ এক মাস অবধি, যতক্ষণ না মাংস তোমাদের নাক থেকে বহির্গত হয় ও তোমাদের বিরাগ জন্মে, কারণ যিনি তোমাদের মধ্যে অবস্থানকারী, তোমরা সেই সদাপ্রভুকে প্রত্যাখ্যান করেছ, বলেছ, “কেন আমরা সম্পূর্ণরূপে মিশর পরিত্যাগ করে এলাম?”’”
21 Koma Mose anati, “Taonani pano ndili pakati pa anthu 600,000 amene ndi kuyenda nawo ndipo Inuyo mukuti, ‘Ndidzawapatsa nyama kuti adye mwezi wathunthu!’
কিন্তু মোশি বললেন, “এখানে আমি ছয় লক্ষ পদাতিকের মধ্যে অবস্থান করছি এবং তুমি বলছ, ‘আমি তাদের এক মাস পর্যন্ত মাংস ভোজন করতে দেব!’
22 Kodi ngakhale titapha nkhosa ndi ngʼombe, zingawakwanire? Ngakhale titagwira nsomba zonse za mʼnyanja, kodi zingawakwanire iwowa?”
যদি পাল পাল গবাদি পশু ও মেষ হনন করা হয়, তা হলেও তাদের জন্য পরিমাণে কি তা পর্যাপ্ত হবে? যদি সমুদ্রের সমস্ত মাছ ধরা হয়, তাও কি তাদের জন্য যথেষ্ট হবে?”
23 Yehova anayankha Mose kuti, “Kodi dzanja langa ndi lalifupi? Uwona tsopano ngati zimene ndanenazo zichitike kapena ayi.”
সদাপ্রভু মোশিকে উত্তর দিলেন, “সদাপ্রভুর হাত কি নিতান্তই সংকুচিত হয়েছে? তুমি এবার দেখবে, আমি যা বলি, তা তোমাদের জন্য বাস্তব হয় কি না!”
24 Choncho Mose anatuluka nakawuza anthu zomwe Yehova ananena. Anasonkhanitsa pamodzi akuluakulu makumi asanu ndi awiri aja ndi kuwayimiritsa mozungulira Chihema.
অতএব মোশি বাইরে গিয়ে সদাপ্রভু যে সমস্ত কথা বলেছিলেন, তা লোকদেরকে বললেন। তাদের সত্তরজন প্রবীণকে একত্র করে, সেই শিবিরের চতুর্দিকে দাঁড় করালেন।
25 Ndipo Yehova anatsika mʼmitambo ndi kuyankhula naye ndipo anatengako mzimu womwe unali pa Mose ndi kuwuyika pa akuluakulu makumi asanu ndi awiri aja. Pamene mzimuwo unakhazikika pa akuluakuluwo, anayamba kunenera koma sanapitirize.
তখন সদাপ্রভু মেঘের মধ্যে অবতীর্ণ হলেন এবং তাঁর সঙ্গে কথা বললেন; তিনি ঈশ্বরের সেই আত্মা সত্তরজন প্রবীণের উপর অধিষ্ঠান করালেন, যে আত্মা মোশির উপর ছিলেন। যখন আত্মা তাঁদের উপর অধিষ্ঠান করলেন, তাঁরা ভাববাণী বলতে লাগলেন, অবশ্য পরে তাঁরা আর তা করেননি।
26 Koma anthu ena awiri omwe mayina awo anali Elidadi ndi Medadi, anatsalira mu msasa. Anali nawo mʼgulu la olembedwa aja, koma sanapite nawo ku Chihema. Komabe mzimu unakhala pa iwo ndipo ananenera ali mu msasa.
কিন্তু, ইল্‌দদ ও মেদদ নামক দুজন ব্যক্তি ছাউনিতেই থেকে গিয়েছিলেন। তাঁরাও প্রবীণদের মধ্যে গণিত হয়েছিলেন, যদিও বের হয়ে সেই শিবিরের কাছে যাননি। তা সত্ত্বেও আত্মা তাঁদের উপরে অধিষ্ঠিত হলেন এবং তাঁরা ছাউনির মধ্যেই ভাববাণী বলা শুরু করলেন।
27 Mnyamata wina anathamanga kudzawuza Mose kuti, “Elidadi ndi Medadi akunenera mu msasa.”
একজন যুবক দৌড়ে গিয়ে মোশিকে বলল, “ইল্‌দদ ও মেদদ, ছাউনির মধ্যেই ভাববাণী বলছেন।”
28 Yoswa mwana wa Nuni, mtumiki wa Mose kuyambira ubwana wake, anayankha kuti, “Mbuye wanga Mose, aletseni!”
নূনের ছেলে যিহোশূয়, যিনি যৌবনকাল থেকে মোশির পরিচারক ছিলেন, তিনি বললেন, “আমার প্রভু, মোশি, ওদের বারণ করুন!”
29 Koma Mose anati, “Kodi ukuchita nsanje chifukwa cha ine? Ndikanakonda kuti anthu onse a Yehova akhale aneneri ndi kuti Yehova ayike mzimu wake pa iwo!”
কিন্তু মোশি উত্তরে বললেন, “আমার জন্য তুমি কি ঈর্ষান্বিত হয়েছ? আমার বাসনা, সদাপ্রভুর প্রত্যেকজন ব্যক্তি ভাববাদী হোন এবং তিনি তাদের সকলের উপর আত্মাকে অধিষ্ঠিত করুন।”
30 Mose ndi akuluakulu a Israeli aja anabwerera ku msasa.
তারপর মোশি ও ইস্রায়েলের প্রবীণেরা ছাউনিতে ফিরে গেলেন।
31 Pamenepo Yehova anawutsa mphepo yochokera ku nyanja imene inabweretsa zinziri. Zinzirizo zinagwera pansi kuzungulira msasa, mtunda wa kilomita imodzi mbali zonse ndipo msinkhu wake unali mita imodzi.
তখন সদাপ্রভুর কাছ থেকে এক ঝড় বের হয়ে সমুদ্র থেকে ভারুই পাখিদের তুলে নিয়ে এল। সেই ঝড়, ছাউনির চতুর্দিকে তাদের উড়িয়ে নিয়ে এল। তারা ভূমি থেকে তিন ফুট উঁচুতে অবস্থান করল এবং যে কোনো দিশায়, একদিনের চলার পথ পর্যন্ত বিস্তৃত হয়ে রইল।
32 Tsiku limenelo masana onse mpaka usiku ndiponso tsiku lotsatiralo, anthu anatuluka kunja kukatola zinziri. Palibe amene anasonkhanitsa zochepera makilogalamu 1,000 ndipo anaziyanika kuzungulira msasa wonse.
সেদিন, সম্পূর্ণ দিন ও রাত এবং তার পরেরও সম্পূর্ণ দিন সবাই ভারুই পাখি সংগ্রহ করল। কোনো ব্যক্তিই দশ হোমারের কম সংগ্রহ করল না। তারা সেই সমস্ত পাখি ছাউনির চতুর্দিকে ছড়িয়ে রাখল।
33 Koma pamene anthuwo ankadya nyamayo, asanayimeze nʼkomwe, ukali wa Yehova unafika pa iwo ndipo Iye anawakantha ndi mliri woopsa.
মাংস তাদের দাঁতে থাকতে থাকতেই এবং সব সমাপ্ত হবার আগেই লোকেদের বিপক্ষে সদাপ্রভুর রোষ বহ্নিমান হল। তিনি ভয়ংকর এক মহামারি দ্বারা তাদের আঘাত করলেন।
34 Nʼchifukwa chake malowo anawatcha Kibiroti Hatava chifukwa pamenepo anakwirirapo anthu osusuka aja.
অতএব সেই স্থানের নাম রাখা হল কিব্রোৎ-হত্তাবা, কারণ যারা ভিন্নতর খাবারের জন্য লোভাতুর হয়েছিল, তাদের সেখানেই তারা সমাধি দিল।
35 Kuchoka pa Kibiroti Hatava anthuwo anayenda kupita ku Heziroti ndipo anakhala kumeneko kwa kanthawi.
কিব্রোৎ-হত্তাবা থেকে সেই জনতা, হৎসেরোতে যাত্রা করল এবং সেই জায়গায় অবস্থান করল।

< Numeri 11 >