< Nehemiya 4 >
1 Sanibalati atamva kuti tikumanganso khoma anapsa mtima nayamba kuseka ndi kunyogodola Ayuda kwambiri.
১সন্বল্লট যখন শুনতে পেল যে, আমরা দেওয়াল গাঁথছি, তখন সে রেগে গেল ও খুব বিরক্ত হল, আর ইহুদীদের বিদ্রূপ করল।
2 Ndipo anayankhula pamaso pa abale ake ndi asilikali a Samariya kuti, “Kodi Ayuda ofowokawa akuchita chiyani? Kodi iwo nʼkumanganso khoma? Kodi adzaperekanso nsembe? Kodi adzatsiriza ntchitoyi tsiku limodzi? Kodi adzachita kutenga miyala yakale ija ndi mmene inapseramo?”
২আর সে নিজের ভাইদের ও শমরীয় সৈন্যদলের সামনে বলল, “এই দুর্বল ইহুদীরা করছে কি? তারা কি নিজেদেরকে শক্তিশালী করবে? এরা কি বলিদান উত্সর্গ করবে? এক দিনের ই কি শেষ করবে? টুকরো কাঁকড়ের ঢিবি থেকে পাথর সব তুলে কি জীবিত করবে?” এসব যে পুড়ে গেছে!
3 Tobiya wa ku Amoni, amene anali naye anati, “Chimene akumangacho ngati nkhandwe itakwerapo, itha kugwetsa khoma lawolo!”
৩তখন অম্মোনীয় টোবিয় তার পাশে ছিল; সে বলল, “ওরা যা গাঁথছে, তার উপরে যদি শিয়াল ওঠে, তবে তাদের সেই পাথরের দেওয়াল ভেঙে পড়বে।”
4 Tsono ndinayamba kupemphera kuti, “Timvereni, Inu Mulungu wathu, mmene akutinyozera. Mulole kuti mawu awo onyoza awabwerere, ndipo atengedwe ukapolo ku dziko lachilendo.
৪“হে আমাদের ঈশ্বর, শোন, কারণ আমরা অবহেলিত হলাম; ওদের টিটকারি ওদের মাথায় ফিরিয়ে দাও এবং ওদেরকে বন্দী করে লুট করা জিনিসের মত বিদেশে থাকতে দাও;
5 Musawakhululukire mphulupulu zawo kapena kufafaniza machimo awo pamaso panu popeza aputa ukali wanu pamaso pa anthu omanga khoma.”
৫ওদের অন্যায় ঢেকে রেখো না ও ওদের পাপ তোমার সামনে থেকে মুছে যেতে দিও না; কারণ ওরা গাঁথকদের সামনে তোমাকে অসন্তুষ্ট করেছে।”
6 Choncho ife tinamangabe khomalo kufikira lonse litafika theka la msinkhu wake, chifukwa chakuti anthu anagwira ntchitoyo ndi mtima wawo wonse.
৬এই ভাবে আমরা দেওয়াল গাঁথলাম, তাতে উচ্চতার অর্ধেক পর্যন্ত সমস্ত দেওয়াল একসাথে যুক্ত হল, কারণ লোকদের কাজ করার ইচ্ছা ছিল।
7 Koma pamene Sanibalati, Tobiya, Aarabu, Aamoni ndi anthu a ku Asidodi anamva kuti ntchito yokonzanso makoma a Yerusalemu ikupitirirabe ndipo kuti mipata ikutsekedwa, anapsa mtima kwambiri.
৭আর সন্বল্লট ও টোবিয় এবং আরবীয়েরা, অম্মোনীয়েরা ও অস্দোদীয়েরা যখন শুনতে পেল, যিরূশালেমের দেওয়ালের সারাই সম্পূর্ণ হচ্ছে ও তার ছিদ্র সব বন্ধ করতে শুরু করা হয়েছে, তখন তারা খুব রেগে গেল;
8 Tsono onse anapangana za chiwembu kuti abwere ndi kudzathira nkhondo anthu a ku Yerusalemu ndi kuyambitsa mapokoso pakati pawo.
৮আর তারা সবাই যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ও গোলমাল শুরু করার জন্য ষড়যন্ত্র করল।
9 Koma ife tinapemphera kwa Mulungu wathu ndipo tinayika alonda otiteteza kwa adaniwo usiku ndi usana.
৯কিন্তু তাদের ভয়ে আমরা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম ও তাদের বিরুদ্ধে দিন রাত পাহারাদার নিযুক্ত করলাম।
10 Pa nthawi yomweyi anthu a ku Yuda anati, “Mphamvu za anthu onyamula zinyalala zikutha ndipo pali zinyalala zambiri. Choncho ife sititha kumanga khomali.”
১০আর যিহূদার লোকেরা বলল, “মজুরেরা দুর্বল হয়ে পড়েছে এবং পড়ে থাকা কাঁকড় অনেক আছে, দেওয়াল গাঁথা আমাদের অসম্ভব!”
11 Adani athunso anati, “Iwo asanadziwe izi, kapena kutiona, tidzakhala tili pakati pawo ndipo tidzawapha ndi kuyimitsa ntchitoyo.”
১১আবার আমাদের শত্রুরা বলল, “ওরা জানবে না, দেখবে না, অমনি আমরা ওদের মধ্যে গিয়ে ওদেরকে হত্যা করে কাজ বন্ধ করব।”
12 Ndipo Ayuda amene ankhala pafupi ndi adani athuwo anabwera kakhumi konse kuchokera konse kumene ankakhala kudzatiwuza kuti tibwereko ku ntchito.
১২আর তাদের কাছাকাছি বাস করা ইহুদীরা সব জায়গা থেকে এসে দশ বার আমাদেরকে বলল, “তোমাদেরকে আমাদের কাছে ফিরে আসতে হবে।”
13 Choncho kumbuyo kwa khoma, cha mʼmunsi mwake komanso malo amene anali asanathe ndinayikamo anthu mʼmabanja atatenga malupanga, mikondo ndi mauta awo.
১৩অতএব আমি দেওয়ালের পিছনে নীচের খোলা জায়গায় লোক নিযুক্ত করলাম, নিজের নিজের বংশ অনুসারে তরোয়াল, বর্শা ও ধনুক সমেত লোক নিযুক্ত করলাম।
14 Popeza anthu ankachita mantha, tsono ndinawawuza anthu olemekezeka, akuluakulu ndiponso anthu onse kuti, “Musawaope. Kumbukirani kuti Ambuye ndi wamkulu ndipo ndi woopsa. Choncho menyerani nkhondo abale anu, ana aamuna ndi aakazi, akazi anu ndi nyumba zanu.”
১৪পরে আমি চেয়ে দেখলাম এবং উঠে প্রধান লোকদেরকে, শাসনকর্তাদেরকে ও অন্য সব লোকদেরকে বললাম, “তোমরা ওদেরকে ভয় পেয় না; মহান ও ভয়ঙ্কর প্রভুকে মনে কর এবং নিজের নিজের ভাইদের, ছেলে মেয়েদের, স্ত্রীদের ও ঘরের জন্য যুদ্ধ কর।”
15 Adani athu atamva kuti ife tadziwa za chiwembu chawo, anadziwanso kuti Yehova walepheretsa zimene ankafuna kutichita. Choncho tinabwerera aliyense ku ntchito yake yomanga khoma.
১৫আর যখন আমাদের শত্রুরা শুনতে পেল যে, আমরা জানতে পেরেছি, আর ঈশ্বর তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেছেন, তখন আমরা সবাই দেওয়াল আবার নিজের নিজের কাজ করতে গেলাম।
16 Kuyambira tsiku limenelo mpaka mʼtsogolo mwake, theka la antchito anga linkagwira ntchito, pamene theka linalo limatenga mikondo, zishango, mauta ndi kuvala malaya azitsulo. Akuluakulu ankalimbikitsa Ayuda onse
১৬আর সেই দিন থেকে আমার যুবকদের অর্ধেক লোক কাজ করত, অন্য অর্ধেক লোক বর্শা, ঢাল, ধনুক ও বর্ম ধরে থাকত এবং সমস্ত যিহূদা বংশের পিছনে শাসনকর্তারা থাকতেন।
17 amene ankamanga khoma. Anthu onyamula zinyalala aja ankagwira ntchito ndi dzanja limodzi, dzanja linali atanyamula chida chankhondo.
১৭যারা দেওয়াল গাঁথত, আর যারা ভার বহন করত, আর যারা ভার তুলে দিত, সবাই এক হাতে কাজ করত, অন্য হাতে অস্ত্র ধরত;
18 Mʼmisiri aliyense ankamangirira lupanga lake mʼchiwuno mwake akamagwira ntchito. Koma munthu woyimba lipenga anali pambali panga nthawi zonse.
১৮আর গাঁথকেরা প্রত্যেকজন কোমরে তরোয়াল বেঁধে গাঁথত এবং তূরীবাদক আমার পাশে থাকত।
19 Ndipo ine ndinati kwa anthu olemekezeka ndi anthu ena onse, “Ntchitoyi ndi yayikulu ndipo ili padera lalikulu ndipo ifeyo takhala motayanatayana kwambiri pa khoma.
১৯আর আমি প্রধান লোকদেরকে, শাসনকর্তাদেরকে ও অন্য সব লোককে বললাম, “এই কাজ বড় ও ব্যাপক এবং আমরা দেওয়ালের উপরে আলাদা আলাদা হয়ে একজন থেকে অন্য জন দূরে আছি;
20 Tsono kulikonse kumene muliko, mukamva kulira kwa lipenga bwerani mudzasonkhane kumene kuli ine kuno. Mulungu wathu adzatimenyera nkhondo.”
২০তোমরা যে কোনো জায়গায় তূরীর শব্দ শুনবে, সেই জায়গায় আমাদের কাছে জড়ো হবে; আমাদের ঈশ্বর আমাদের জন্য যুদ্ধ করবেন।”
21 Choncho enafe tinapitiriza kugwira ntchito, pamene theka lina linkanyamula mikondo kuyambira mʼbandakucha mpaka nyenyezi zitaoneka.
২১এই ভাবে আমরা কাজ করতাম এবং ভোর থেকে শুরু করে তারা দেখা পর্যন্ত আমাদের অর্ধেক লোক বর্শা ধরে থাকত।
22 Pa nthawi imeneyo ndinawuzanso anthuwo kuti, “Aliyense pamodzi ndi wantchito wake agone mu Yerusalemu kuti tikhale ndi otilondera usiku ndi kuti masana tizigwira ntchito.”
২২সেই দিন আমি লোকদেরকে আরও বললাম, “প্রত্যেক পুরুষ নিজের নিজের চাকরের সাথে রাতে যিরূশালেমের মধ্যে থাকুক; তারা রাতে আমাদের পাহারাদার হবে ও দিনের কাজ করবে।”
23 Choncho ine, anzanga, antchito anga, ndi anthu otiteteza amene ankanditsata panalibe ndi mmodzi yemwe anavula zovala zake pogona. Aliyense anasunga chida chake chankhondo pambali pake.
২৩অতএব আমি, আমার ভাইয়েরা, যুবকেরা ও আমার অনুসরণকারী রক্ষীরা কেউ পোশাক খুলতাম না, প্রত্যেকের কাছে নিজের নিজের অস্ত্র এবং জলের থাকত।