< Nehemiya 1 >
1 Awa ndi mawu a Nehemiya mwana wa Hakaliya: Pa mwezi wa Kisilevi, chaka cha makumi awiri, pamene ndinali mu mzinda wa Susa,
১এগুলি হখলিয়ের পুত্র নহিমিয়ের গল্প: এখন এটি কুড়ি বছরের কিশ্লেব মাসে ঘটল যখন আমি শূশন রাজধানীতে ছিলাম।
2 Hanani mmodzi mwa abale anga, anabwera ndi anthu ena kuchokera ku Yuda, ndipo ine ndinawafunsa za Ayuda otsala amene sanatengedwe ukapolo, ndiponso za mzinda wa Yerusalemu.
২তখন হনানি নামে আমার ভাইদের মধ্যে একজন যিহূদা থেকে কিছু লোকের সঙ্গে আসলে আমি তাদেরকে বন্দী অবস্থা থেকে বেঁচে যাওয়া, রক্ষা পাওয়া ইহুদীদের ও যিরুশালেমের বিষয়ে জিজ্ঞাসা করলাম।
3 Anandiyankha kuti, “Amene sanatengedwe ukapolo aja ali pa mavuto aakulu ndipo ali ndi manyazi. Khoma la Yerusalemu ndilogamukagamuka ndipo zipata zake zinatenthedwa ndi moto.”
৩তখন তারা আমাকে বলল, “সেই বেঁচে থাকা লোকেরা অর্থাৎ যারা বন্দী অবস্থা থেকে বেঁচে গিয়ে সেই প্রদেশে আছে, তারা খুব খারাপ ও মর্যাদাহীন অবস্থায় আছে এবং যিরুশালেমের দেওয়াল ভাঙ্গা ও তার দরজা সব আগুনে পুড়ে আছে।”
4 Nditamva zimenezi, ndinakhala pansi ndi kuyamba kulira. Ndinalira kwa masiku angapo. Ndinkasala zakudya ndi kumapemphera pamaso pa Mulungu Wakumwamba.
৪এই কথা শুনে আমি কিছুদিন বসে কাঁদলাম ও শোক করলাম এবং স্বর্গের ঈশ্বরের সামনে উপবাস ও প্রার্থনা করলাম।
5 Ndinkati: “Inu Yehova, Mulungu wakumwamba, Mulungu wamkulu ndi woopsa. Mumasunga pangano ndi kuonetsa chikondi chosasinthika kwa onse amene amakukondani ndi kumvera malamulo anu.
৫আমি বললাম, “অনুরোধ করি, হে সদাপ্রভু, স্বর্গের ঈশ্বর, তুমি মহান ও ভয়ঙ্কর ঈশ্বর; যারা তোমাকে ভালবাসে ও তোমার আদেশ পালন করে, তাদের জন্য তুমি নিয়ম ও দয়া পালন করে থাক।
6 Tcherani khutu lanu ndi kutsekula maso anu kuti mumve pemphero la mtumiki wanune limene ndikupemphera usana ndi usiku pamaso panu kupempherera Aisraeli, atumiki anu. Ndikuvomereza machimo a Aisraeli amene tinakuchimwirani. Ndithu, ine ndi banja la makolo anga tinakuchimwirani.
৬এখন তোমার দাসের প্রার্থনা শোনার জন্য তোমার কান সজাগ ও চোখ খোলা থাকুক। এখন আমি তোমার দাস ইস্রায়েলীয়দের জন্য দিন রাত তোমার কাছে প্রার্থনা করছি এবং ইস্রায়েলীয়দের পাপ সব স্বীকার করছি; বাস্তবে আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি; আমি ও আমার বাবার বংশও পাপ করেছি।
7 Ife tinakuchitirani zoyipa zambiri. Sitinamvere mawu anu, malamulo ndi malangizo anu amene munapereka kwa mtumiki wanu Mose.
৭আমরা তোমার বিরুদ্ধে খুব অন্যায় কাজ করেছি; তুমি নিজের দাস মোশিকে যে সব আজ্ঞা, নিয়ম ও শাসন আদেশ করেছিলে, তা আমরা পালন করিনি।
8 “Kumbukirani mawu amene munawuza mtumiki wanu Mose akuti, ‘Ngati mukhala osakhulupirika, ndidzakubalalitsani pakati pa mitundu ina.
৮অনুরোধ করি, তুমি নিজের দাস মোশির প্রতি আদেশ দেওয়া এই কথা মনে কর, যেমন, ‘তোমরা আমার সত্য অমান্য করলে আমি তোমাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করব।
9 Koma mukabwerera kwa Ine, mukamvera malamulo anga ndi kuwatsatadi, ndiye kuti ngakhale anthu anu atabalalika kutali chotani, Ine ndidzawasonkhanitsa kuchokera kumeneko ndi kubwera nawo ku malo amene ndinasankha kuti azidzayitanira dzina langa.’
৯কিন্তু যদি তোমরা আমার কাছে ফিরে আস এবং আমার আদেশ পালন ও সেই অনুযায়ী কাজ কর, যদি তোমাদের বন্দীদশায় থাকা লোকেরা আকাশের শেষভাগে ছড়িয়ে পড়লেও আমি সেখান থেকে তাদেরকে জড়ো করব এবং নিজের নামের বসবাসের জন্য যে জায়গা বেছেছি, সেই জায়গায় তাদেরকে আনব।’
10 “Iwo ndi atumiki anu ndi anthu anu, amene munawawombola ndi mphamvu yanu yayikulu ndi dzanja lanu lamphamvu.
১০এরা তোমার দাস এবং তোমার প্রজা, যাদেরকে তুমি তোমার ক্ষমতায় ও শক্তিশালী হাতে মুক্ত করেছ।
11 Inu Ambuye tcherani khutu lanu kuti mumve pemphero la mtumiki wanune ndiponso pemphero la atumiki anu amene amakondwera kuchitira ulemu dzina lanu. Lolani kuti mtumiki wanune zinthu zindiyendere bwino lero ndi kuti mfumu indichitire chifundo.” Nthawi imeneyi nʼkuti ndili woperekera zakumwa kwa mfumu.
১১হে প্রভু, মিনতি করি, আজ তোমার এই দাসের প্রার্থনাতে কান দাও; আর অনুরোধ করি, আজ তোমার এই দাসকে সফল কর ও এই ব্যক্তির সামনে দয়া কর।” আমি রাজার পানপাত্রবাহক ছিলাম।