< Levitiko 21 >
1 Yehova anawuza Mose kuti, “Yankhula ndi ansembe, ana a Aaroni, ndipo uwawuze kuti, ‘Wansembe asadzidetse pokhudza munthu wakufa pakati pa abale ake.
সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণের ছেলে যাজকদের জানাও, তাদের বলো, ‘কোনো যাজক তার কোনো মৃত আপনজনের পক্ষে আনুষ্ঠানিকভাবে যেন নিজেকে অশুচি না করে,
2 Koma akhoza kukhudza thupi lakufa la amayi ake, abambo ake, mwana wake wamwamuna, mwana wake wamkazi, mchimwene wake,
কেবল কোনো নিকট আত্মীয়, যেমন তার মা অথবা বাবা, তার ছেলে অথবা মেয়ে, তার ভাই,
3 kapena mlongo wake wosakwatiwa amene amadalira iye chifukwa sanakwatiwe. Iye akhoza kudzidetsa pokhudza thupi lakufa la mchemwali wake wosakwatiwa yekha.
অথবা অবিবাহিতা বোন, যে তার উপরে নির্ভরশীল, যেহেতু তার স্বামী নেই—এই বোনের জন্য সে নিজেকে অশুচি করতে পারে।
4 Koma wansembe asadzidetse chifukwa cha anthu amene ali nawo pa ubale obwera chifukwa cha ukwati.
বিবাহ দ্বারা সম্পর্কিত লোকদের জন্য সে নিজেকে কখনও অশুদ্ধ করবে না, কোনোভাবে নিজে কলুষিত হবে না।
5 “‘Ansembe asamete tsitsi kumutu kwawo kapena mʼmphepete mwa ndevu zawo, kapenanso kudzichekacheka pa thupi lawo.
“‘যাজকেরা তাদের মাথা ও দাড়ির প্রান্তভাগ ছাঁটবে না, অথবা নিজেদের দেহে অস্ত্রাঘাত করবে না।
6 Ayenera kukhala oyera pamaso pa Mulungu wawo ndipo asachititse manyazi dzina la Mulungu wawo. Popeza amapereka nsembe zotentha pa moto kwa Yehova, chakudya cha Mulungu wawo, iwo azikhala woyera.
তারা তাদের ঈশ্বরের উদ্দেশে অবশ্যই পবিত্র হবে এবং তাদের ঈশ্বরের নাম কখনও কলঙ্কিত করবে না। যেহেতু সদাপ্রভুর উদ্দেশে তারা অগ্নিকৃত উপহার আনে, তাদের ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য রাখে, সেই কারণে তাদের পবিত্র হতে হবে।
7 “‘Asakwatire akazi amene adzidetsa ndi chiwerewere kapena akazi amene amuna awo awasudzula, chifukwa ansembe ndi oyera pamaso pa Mulungu wawo.
“‘বেশ্যাবৃত্তি দ্বারা কলঙ্কিত রমণীদের অথবা বিবাহবিচ্ছেদ হয়েছে এমন মহিলাদের তারা কোনোমতে বিয়ে করবে না, কারণ যাজকেরা তাদের ঈশ্বরের কাছে পবিত্র।
8 Iwo akhale oyera chifukwa amapereka nsembe kwa Mulungu wanu. Muziwaona kuti ndi oyera, popeza Ine Yehova amene ndimawayeretsa ndine woyera, nawonso akhale oyera.
পবিত্ররূপে তাদের বিবেচনা করো, কারণ তোমাদের ঈশ্বরের উদ্দেশে তারা ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করে। তাদের পবিত্র বলে বিবেচনা করো, কেননা সদাপ্রভু পবিত্র—আমি তোমাদের পবিত্র করি।
9 “‘Ngati mwana wamkazi wa wansembe adziyipitsa pochita zachiwerewere, ndiye kuti iye akuchititsa manyazi abambo ake; mwanayo atenthedwe pa moto.
“‘যদি কোনো যাজকের মেয়ে বেশ্যা হয়ে নিজেকে কলুষিত করে, সে তার বাবাকে লজ্জা দেয়, তাকে অবশ্যই আগুনে জ্বালিয়ে দিতে হবে।
10 “‘Munthu amene ali mkulu wa ansembe pakati pa abale ake, amene anamudzoza pomutsanulira mafuta pamutu pake, ndiponso amene anapatulidwa pomuveka zovala zaunsembe, asalekerere tsitsi lake kapena kungʼamba zovala zake kusonyeza kuti ali pa chisoni.
“‘নিজের ভাইদের মধ্যে প্রধান যাজক, যার মাথায় অভিষেকের তেল ঢালা হয়েছে এবং যাজকীয় পোশাক পরার জন্য যে অভিষিক্ত হয়েছে, সে তার চুল এলোমেলো রাখবে না, অথবা তার কাপড় ছিঁড়বে না।
11 Asalowe mʼnyumba mmene muli munthu wakufa ngakhale womwalirayo ndi amayi ake kapena abambo ake.
সে এমন জায়গায় কখনও প্রবেশ করবে না, যেখানে মৃতদেহ রয়েছে। সে তার বাবা অথবা মায়ের জন্যও নিজেকে কখনও অশুচি করবে না,
12 Asadzidetse potulukira kunja kwa malo opatulika popeza mafuta womupatula kukhala wansembe ali pamutu pake. Ine ndine Yehova.
তার ঈশ্বরের পবিত্রস্থান পরিত্যাগ করবে না, অথবা তা অপবিত্র করবে না, কারণ সে তার ঈশ্বরের অভিষেকের তেল দিয়ে স্থানটিকে উৎসর্গ করেছে। আমি সদাপ্রভু।
13 “‘Iye akwatire namwali wosadziwa mwamuna.
“‘তার বিয়ের জন্য পাত্রী যেন অবশ্যই কুমারী মেয়ে হয়।
14 Asakwatire mkazi wamasiye, mkazi wosudzulidwa, kapena mkazi wachiwerewere, koma akwatire namwali wosadziwa mwamuna pakati pa anthu a mtundu wake,
সে কোনো বিধবাকে, বিবাহ-বিচ্ছিন্না মহিলাকে অথবা বেশ্যাকে কখনও বিয়ে করবে না, কিন্তু তার লোকদের মধ্য থেকে কেবল একটি কুমারী মেয়েকে বিয়ে করবে,
15 kuti mtundu wake usakhale wodetsedwa pakati pa abale popeza ndine Yehova, amene ndimamuyeretsa.’”
যেন এইভাবে তার লোকদের মাঝে নিজের বংশধরদের সে অপবিত্র না করে। আমি সদাপ্রভু, যিনি তাকে পবিত্র করেন।’”
16 Yehova anawuza Mose kuti,
সদাপ্রভু মোশিকে বললেন,
17 “Muwuze Aaroni kuti, ‘Munthu aliyense mwa zidzukulu zake ku mibado yawo yonse ikubwera akakhala ndi chilema asabwere kudzapereka nsembe kwa Mulungu wake.
“তুমি হারোণকে বলো, ‘আগামী প্রজন্মগুলিতে তার বংশধরদের মধ্যে যদি কারও খুঁত থাকে, সে যেন তার ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করতে নিকটবর্তী না হয়।
18 Munthu aliyense wachilema motere: munthu wakhungu kapena wolumala miyendo, munthu wolumala nkhope kapena waziwalo zambiri,
দোষযুক্ত কোনো মানুষ কাছে আসতে পারবে না, অন্ধ অথবা খঞ্জ, বিকলাঙ্গ অথবা অঙ্গহীন কেউ দোষমুক্ত নয়;
19 munthu wa phazi lolumala kapena dzanja lolumala,
যার পা অথবা হাত অকেজো,
20 kapena munthu wokhota msana kapena wamfupi kwambiri, kapena wolumala maso, munthu wa nthenda yonyerenyetsa, kapena wamphere, kapenanso wophwanyika mavalo, sayenera kusendera pafupi.
অথবা যে কুঁজো বা বামন, কিংবা যার চোখে ছানি পড়েছে অথবা যে পুঁজযুক্ত ক্ষতবিশিষ্ট, কিংবা ভগ্ন অণ্ডকোষ বিশিষ্ট,
21 Mdzukulu aliyense wa Aaroni wansembe, amene ali ndi chilema asadzayandikire kukapereka nsembe zopsereza kwa Yehova. Popeza kuti ali ndi chilema, asayandikire kudzapereka nsembe ya chakudya kwa Mulungu wake.
যাজক হারোণের বংশধরদের মধ্যে কেউ খুঁতযুক্ত থাকলে সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করতে সে আসতে পারবে না। যেহেতু তার দোষ আছে; তাই তার ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করতে সে কখনও কাছে আসতে পারবে না।
22 Koma iye angathe kudya chakudya chopatulika kwambiri chija, ngakhalenso chakudya chotsala pa nsembe zopatulika.
সে তার ঈশ্বরের অতি পবিত্র ভক্ষ্য এবং পবিত্র খাদ্যবস্তু ভোজন করতে পারবে;
23 Koma chifukwa cha kulumala kwake, sayenera kuyandikira katani kapena kufika pa guwa kuti angadetse malo anga wopatulika. Ine ndine Yehova, amene ndimawayeretsa.’”
তবুও তার খুঁতের কারণে সে পর্দার কাছে অথবা বেদির অভিমুখে একেবারেই যাবে না, যেন আমার পবিত্রস্থান কলুষিত না হয়। আমি সদাপ্রভু, যিনি তাদের পবিত্র করেন।’”
24 Choncho Mose anawuza Aaroni ndi ana ake pamodzi ndi Aisraeli onse zimenezi.
সুতরাং হারোণকে, তার সব ছেলেকে ও সব ইস্রায়েলীকে মোশি এইসব কথা বললেন।