< Yoswa 6 >
1 Tsono mzinda wa Yeriko unali utatsekedwa kuti Aisraeli asalowe. Palibe amene amatuluka kapena kulowa.
সেই সময় ইস্রায়েলীদের কারণে যিরীহোর নগর-দুয়ারগুলিতে শক্ত করে খিল দেওয়া ছিল। কেউ বাইরে যেত না ও কেউ ভিতরেও আসত না।
2 Kenaka Yehova anati kwa Yoswa, “Taona ndapereka Yeriko, pamodzi ndi mfumu yake ndi ankhondo ake mʼmanja mwako.
তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “দেখো, আমি যিরীহোকে তার রাজা ও তার সব যোদ্ধাসহ তোমার হাতে সঁপে দিয়েছি।
3 Tsono iwe pamodzi ndi ankhondo ako onse muzizungulira mzindawu masiku asanu ndi limodzi, kamodzi pa tsiku.
তোমার সব সশস্ত্র লোকজন নিয়ে নগরটি একবার প্রদক্ষিণ করো। ছয় দিন ধরে এরকম কোরো।
4 Ansembe asanu ndi awiri, atanyamula malipenga a nyanga za nkhosa zazimuna, akhale patsogolo pa Bokosi la Chipangano. Pa tsiku lachisanu ndi chiwiri mudzazungulire mzindawu kasanu ndi kawiri ansembe akuliza malipenga.
সাতজন যাজক নিয়ম-সিন্দুকের সামনে থেকে মেষের শিং দিয়ে তৈরি শিঙা বহন করুক। সপ্তম দিনে, নগরটি সাতবার প্রদক্ষিণ করবে ও যাজকেরা শিঙা বাজাবে।
5 Ansembe adzalize malipenga kosalekeza. Tsono anthu onse akadzamva kuliza kumeneku adzafuwule kwambiri, ndipo makoma a mzindawo adzagwa. Zikadzatero ankhondo adzalowe mu mzindawo.”
যখন তোমরা তাদের দীর্ঘক্ষণ ধরে শিঙা বাজাতে শুনবে, তখন সমগ্র সৈন্যবাহিনী জোরে চিৎকার করে উঠবে; তখন নগর-প্রাচীর ভেঙে পড়বে এবং সৈন্যবাহিনীর প্রত্যেকে সোজা সামনের দিকে উঠে যাবে।”
6 Ndipo Yoswa mwana wa Nuni anayitana ansembe ndipo anawawuza kuti, “Nyamulani Bokosi la Chipangano cha Yehova ndipo ansembe asanu ndi awiri anyamule malipenga. Iwowa akhale patsogolo pake.”
অতএব নূনের ছেলে যিহোশূয় যাজকদের ডেকে পাঠালেন ও তাঁদের বললেন, “আপনারা সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি তুলে নিন এবং সাতজন যাজক সেটির সামনে শিঙা বহন করুন।”
7 Ndipo analamulira anthu kuti, “Yambani kuyenda! Yendani mozungulira mzinda ndipo ankhondo akhale patsogolo pa Bokosi la Yehova.”
আর তিনি সৈন্যবাহিনীকে আদেশ দিলেন, “তোমরা এগিয়ে চলো! নগরটি প্রদক্ষিণ করো এবং একজন সশস্ত্র প্রহরী সদাপ্রভুর সিন্দুকের আগে আগে যাক।”
8 Mofanana ndi mmene Yoswa anayankhulira kwa anthu aja, ansembe asanu ndi awiri anapita patsogolo pa Bokosi la Chipangano la Yehova akuliza malipenga a nyanga za nkhosa zija, ndipo Bokosi la Chipangano cha Yehova limabwera pambuyo pawo.
যিহোশূয় যখন লোকদের একথা বললেন, তখন সাতজন যাজক সাতটি শিঙা বহন করে সদাপ্রভুর সামনে সামনে এগিয়ে গেলেন ও তাঁদের শিঙাগুলি বাজাতে লাগলেন, এবং সদাপ্রভুর নিয়ম-সিন্দুক তাঁদের অনুগামী হল।
9 Ankhondo amayenda patsogolo pa ansembe amene amayimba malipenga, ndiponso gulu lina pambuyo pa Bokosilo. Nthawi yonseyi nʼkuti malipenga akulira.
সশস্ত্র প্রহরীটি শিঙাবাদক যাজকদের অগ্রগামী হল এবং পিছনে থাকা প্রহরীটি সিন্দুকটির অনুগামী হল। এসময় অনবরত শিঙা বেজেই যাচ্ছিল।
10 Koma Yoswa nʼkuti atalamulira anthu kuti, “Musafuwule, musakweze mawu anu kapena kuyankhula mpaka tsiku limene ndidzakuwuzani kuti mufuwule. Pamenepo mudzafuwule!”
কিন্তু যিহোশূয় সৈন্যবাহিনীকে আদেশ দিলেন, “তোমরা রণহুঙ্কার দিয়ো না, তোমাদের কণ্ঠস্বর তীব্র কোরো না, যতদিন না আমি তোমাদের চিৎকার করতে বলছি, ততদিন একটি কথাও বোলো না। পরে তোমরা চিৎকার কোরো!”
11 Ansembe onyamula Bokosi la Chipangano la Yehova anazungulira mzindawo kamodzi. Kenaka anthu anabwerera ku msasa wawo kukagona.
এভাবে তিনি সদাপ্রভুর সিন্দুকটিকে নগর প্রদক্ষিণ করতে দিলেন, রোজ একবার করে তা বৃত্তাকারে ঘুরল। পরে সৈন্যবাহিনী শিবিরে ফিরে এল এবং সেখানে রাত্রিযাপন করল।
12 Yoswa anadzuka mmawa tsiku linalo ndipo ansembe ananyamula Bokosi la Yehova.
পরদিন ভোরবেলায় যিহোশূয় উঠলেন এবং যাজকেরা সদাপ্রভুর সিন্দুক তুলে নিলেন।
13 Ansembe asanu ndi awiri onyamula malipenga asanu ndi awiri anakhala patsogolo pa Bokosi la Yehova akuyimba malipenga. Ankhondo anali patsogolo pawo ndipo gulu lina linatsatira Bokosi la Yehova. Apa nʼkuti malipenga akulira.
সাতজন যাজক সাতটি শিঙা বহন করে সামনে এগিয়ে গেলেন এবং শিঙা বাজাতে বাজাতে সদাপ্রভুর সিন্দুকের আগে আগে চললেন। সশস্ত্র লোকেরা তাঁদের আগে আগে গেল এবং পিছন দিকের প্রহরীটি সদাপ্রভুর সিন্দুকের অনুগামী হল, আর এসময় শিঙাগুলি বেজেই যাচ্ছিল।
14 Tsiku lachiwiri anazunguliranso mzinda kamodzi ndi kubwerera ku misasa. Iwo anachita izi kwa masiku asanu ndi limodzi.
তাই দ্বিতীয় দিনেও তারা একবার নগর প্রদক্ষিণ করল ও শিবিরে ফিরে গেল। ছয় দিন ধরে তারা এরকম করল।
15 Pa tsiku lachisanu ndi chiwiri, anadzuka mʼbandakucha ndipo anazungulira mzindawo kasanu ndi kawiri. Ndi pa tsiku lokhali limene anazungulira mzindawu kasanu ndi kawiri.
সপ্তম দিনে, ভোরবেলায় তারা উঠে পড়ল এবং একইভাবে তারা সেই নগরটি সাতবার প্রদক্ষিণ করল। কেবলমাত্র সেদিনই তারা সাতবার নগরটি প্রদক্ষিণ করল।
16 Pomwe amazungulira kachisanu ndi chiwiri, ansembe akuliza malipenga mokweza, Yoswa analamulira anthu kuti “Fuwulani pakuti Yehova wakupatsani mzindawu!
সাতবার প্রদক্ষিণ শেষে যখন যাজকেরা শিঙা বাজাচ্ছিলেন, যিহোশূয় লোকদের আদেশ দিলেন, “তোমরা সিংহনাদ করো, কারণ সদাপ্রভু এই নগরটি তোমাদের দান করেছেন!
17 Mzindawu ndi zonse zimene zili mʼmenemo muziwononge. Rahabe yekha, mayi wadama, ndi aliyense amene ali pamodzi naye mʼnyumba mwake asaphedwe, chifukwa anabisa anthu odzazonda, amene ife tinawatuma
এই নগর এবং এর মধ্যে থাকা সবকিছু সদাপ্রভুর উদ্দেশে বর্জিত হবে। শুধুমাত্র বেশ্যা রাহব এবং তার সঙ্গী সকলে, যারা তার বাড়িতে অবস্থান করবে, তাদের রক্ষা করা হবে, কারণ সে আমাদের পাঠানো গুপ্তচরদের লুকিয়ে রেখেছিল।
18 Koma musatenge kanthu kalikonse koyenera kuwonongedwa. Mukadzangotenga kanthu kalikonse koyenera kuwonongedwa, mudzaputa mavuto, misasa ya Israeli idzawonongedwa.
কিন্তু বর্জিত জিনিসগুলি থেকে তোমরা দূরে সরে থাকবে, যেন সেগুলির কিছু গ্রহণ করে তোমরা নিজেদের ধ্বংস ডেকে না আনো। অন্যথায়, তোমরা ইস্রায়েলের শিবিরে বিনাশ ও তার উপরে বিপর্যয় ডেকে আনবে।
19 Zonse za siliva ndi golide, ziwiya zamkuwa ndi zachitsulo, ndi zake za Yehova ndipo ziyenera kukasungidwa mosungiramo chuma chake.”
সমস্ত সোনা ও রুপো এবং ব্রোঞ্জ ও লোহার জিনিসপত্র সদাপ্রভুর উদ্দেশে পৃথক থাকবে ও সেগুলি অবশ্যই তাঁর ভাণ্ডারে যাবে।”
20 Ansembe analiza malipenga. Anthu atamva kulira kwa malipenga, anafuwula kwambiri ndipo makoma a Yeriko anagwa. Choncho ankhondo anabwera ku mzinda uja nawulanda.
যখন শিঙা বাজানো হল, সৈন্যদল সিংহনাদ করে উঠল। শিঙাধ্বনির কারণে যখন তারা সিংহনাদ করল, প্রাচীর ধসে গেল; অতএব প্রত্যেকে সোজা নিজেদের সামনে উঠে গেল ও নগর নিজেদের দখলে নিল।
21 Iwo analowa mu mzindawo nawononga ndi lupanga chilichonse chamoyo kuyambira amuna, akazi, ana ndi akulu, ngʼombe, nkhosa ndi abulu.
তারা সদাপ্রভুর উদ্দেশে নগরটি উৎসর্গ করল এবং তার মধ্যে জীবিত সমস্ত প্রাণীকে তরোয়াল দিয়ে ধ্বংস করল—সমস্ত পুরুষ ও নারী, যুবক বা বৃদ্ধ, গৃহপালিত পশুপাল, মেষপাল ও সমস্ত গাধা তারা ধ্বংস করল।
22 Yoswa anawuza anthu awiri amene anakazonda dziko aja kuti, “Pitani ku nyumba ya mkazi wadama uja ndipo mukamutulutse iye pamodzi ndi onse amene ali naye ndipo mukabwere nawo kuno, munamulumbirira.”
পরে যিহোশূয় সেই দুজন গুপ্তচরকে, যারা নগরটি পর্যবেক্ষণ করার জন্য গিয়েছিল, তাদের বললেন, “তোমরা ওই বেশ্যার বাড়িতে যাও এবং তোমাদের শপথমতো তাকে, তার সমস্ত পরিজনসহ সেখান থেকে বের করে আনো।”
23 Choncho iwo anapita nakatenga Rahabe, abambo ake ndi amayi ake, abale ake ndi onse amene anali naye. Iwo anatulutsa banja lake lonse ndipo analiyika kuseri kwa msasa wa Aisraeli.
তাই সেই দুজন যুবক, যারা দেশ পর্যবেক্ষণ করতে গিয়েছিল, তারা সেই বাড়িতে গিয়ে রাহবকে, তার বাবা-মা, ভাইদের ও তার সমস্ত আপনজনকে বের করে আনল। তারা তার সমস্ত পরিবারকে বের করে আনল এবং ইস্রায়েলীদের শিবিরের বাইরে এক স্থানে নিয়ে গিয়ে রাখল।
24 Kenaka iwo anawotcha mzinda wonse ndi chilichonse chimene chinali mʼmenemo, kupatulapo zasiliva ndi zagolide pamodzi ndi ziwiya zamkuwa ndi zachitsulo zimene anakaziyika mʼnyumba yosungiramo chuma cha Yehova.
পরে তারা সমস্ত নগরটি ও তার মধ্যে থাকা সবকিছু পুড়িয়ে দিল, কিন্তু তারা সোনা ও রুপো, ব্রোঞ্জ ও লোহার তৈরি সমস্ত জিনিসপত্র নিয়ে সদাপ্রভুর গৃহের ভাণ্ডারে রাখল।
25 Koma Yoswa sanaphe Rahabe, mkazi wadamayo pamodzi ndi banja lake ndi onse amene anali naye, chifukwa anabisa anthu amene iye anawatuma kukazonda Yeriko. Zidzukulu zake za Rahabeyo zikukhala pakati pa Aisraeli mpaka lero.
কিন্তু যিহোশূয় বেশ্যা রাহব, তার পরিবার ও সমস্ত আপনজনকে বাঁচিয়ে রাখলেন, কারণ সে যিরীহো নগরে পাঠানো যিহোশূয়ের দুজন গুপ্তচরকে লুকিয়ে রেখেছিল—আর আজও পর্যন্ত ইস্রায়েলীদের মধ্যে বসবাস করছে।
26 Pa nthawi imeneyo Yoswa anapereka chenjezo motemberera kuti, “Akhale wotembereredwa pamaso pa Yehova munthu amene adzamangenso mzinda uwu wa Yeriko: “Aliyense amene adzayike maziko ake, mwana wake wamwamuna wachisamba adzafa, aliyense womanga zipata zake mwana wake wamngʼono adzafa.”
সেই সময় যিহোশূয় এই গুরুগম্ভীর শপথ উচ্চারণ করলেন: “যে এই যিরীহো নগর পুনর্নির্মাণ করতে উদ্যোগী হয়, সে সদাপ্রভুর সাক্ষাতে অভিশপ্ত হোক: “তার প্রথমজাত ছেলের প্রাণের বিনিময়ে সে এটির ভিত্তি স্থাপন করবে; তার সবচেয়ে ছোটো ছেলের প্রাণের বিনিময়ে সে এটির দুয়ার নির্মাণ করবে।”
27 Motero Yehova anali ndi Yoswa, ndipo mbiri yake inafalikira dziko lonse.
অতএব সদাপ্রভু যিহোশূয়ের সঙ্গে ছিলেন এবং যিহোশূয়ের খ্যাতি সমস্ত দেশে ছড়িয়ে পড়ল।