< Yoswa 5 >
1 Mafumu onse a Aamori, a kummawa kwa Yorodani ndi mafumu onse a Akanaani a mʼmbali mwa Nyanja anamva momwe Yehova anawumitsira Yorodani pamene Aisraeli ankawoloka. Choncho anachita mantha ndi kutayiratu mtima chifukwa cha Aisraeliwo.
১আর যখন যর্দ্দনের পশ্চিম দিকের ইমোরীয়দের সমস্ত রাজা ও মহাসমুদ্রের কাছাকাছি কনানীয়দের সমস্ত রাজা শুনতে পেলেন যে, আমরা যতক্ষণ পার না হলাম, ততক্ষণ সদাপ্রভু ইস্রায়েল-সন্তানদের সামনে যর্দ্দনের জল শুকনো করলেন, তখন তাঁদের হৃদয় নরম হল ও ইস্রায়েল-সন্তানদের প্রতি তাঁদের আর সাহস রইল না।
2 Tsono Yehova anati kwa Yoswa, “Panga mipeni ya miyala ndipo uchitenso mwambo wa mdulidwe pa Aisraeli.”
২সেই দিনের সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি চকমকি পাথরের কতগুলি ছুরি তৈরী করে দ্বিতীয় বার ইস্রায়েল-সন্তানদের ত্বকছেদ করাও৷”
3 Choncho Yoswa anapanga mipeni ya miyala ndi kuchita mdulidwe Aisraeli ku Gibeyati Haaraloti.
৩তাতে যিহোশূয় চকমকি পাথরের ছুরি তৈরী করে ত্বক্প র্বতের সামনে ইস্রায়েল-সন্তানদের ত্বক্ছেদ করলেন।
4 Chifukwa chimene Yoswa anachitira izi ndi ichi: Onse amene anatuluka mʼdziko la Igupto, amuna onse amene anali oyenera kumenya nkhondo anatha kufa mʼchipululu atatuluka mʼdziko la Igupto.
৪যিহোশূয় যে ত্বক্ছেদ করলেন, তার কারণ এই; মিশর থেকে যে সমস্ত পুরুষ যোদ্ধা বেরিয়ে এসেছিল, তারা মিশর থেকে আসার দিনের পথের মধ্যে মরুপ্রান্তে মারা গিয়েছিল।
5 Anthu onse amene anatuluka mʼdziko la Igupto anali atachita mwambo wa mdulidwe, koma onse amene anabadwira mʼchipululu, pa ulendo wochoka ku Igupto, sanachite.
৫যারা বেরিয়ে এসেছিল, তারা সবাই ছিন্নত্বক ছিল ঠিকই, কিন্তু মিশর থেকে বেরিয়ে আসার পর যে সকল লোক প্রান্তরে পথের মধ্যে জন্মেছিল, তাদের ত্বক্ছেদ হয়নি।
6 Aisraeli anakhala akuyenda mʼchipululu kwa zaka makumi anayi mpaka amuna onse amene potuluka mʼdziko la Igupto anali a msinkhu woyenera kupita ku nkhondo anamwalira. Iwo anafa chifukwa sanamvere mawu a Yehova. Yehova anawalumbirira kuti sadzalowa konse mʼdziko loyenda mkaka ndi uchi limene analonjeza kwa makolo awo kuti adzatipatsa.
৬তার ফলে যে সমস্ত যোদ্ধারা মিশর থেকে বেরিয়ে এসেছিল, তারা সদাপ্রভুর কথা মেনে চলত না, তাই তাদের বিনাশ না হওয়া পর্যন্ত ইস্রায়েল-সন্তানরা চল্লিশ বছর প্রান্তরে ঘুরেছিল; কারণ যে দেশ দিয়ে দুধ ও মধু প্রবাহিত হয় তাদের সেই দেশ দেবার কথা সদাপ্রভু তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন, সদাপ্রভু তাদেরকে সেই দেশ দেখতে দেবেন না, এমন শপথ তাদের কাছে করেছিলেন।
7 Koma ana awo amene analowa mʼmalo mwawo ndiwo amene Yoswa anawachita mdulidwe popeza sanachite pamene anali pa ulendo wawo mʼchipululu muja.
৭তাদের জায়গায় তাদের যে সন্তানদের তিনি উৎপন্ন করলেন, যিহোশূয় তাদেরই ত্বক্ছেদ করলেন; কারণ তারা অচ্ছিন্নত্বক ছিল; কারণ পথের মধ্যে তাদের ত্বকছেদ করা যায়নি।
8 Atamaliza kuchita mdulidwe uja, anthu onse anakakhala ku misasa yawo kudikira kuti zilonda zipole.
৮সেই সমস্ত লোকের ত্বকছেদ শেষ হওয়ার পর যতদিন তারা সুস্থ না হল, ততদিন শিবিরের মধ্যে নিজের জায়গায় থাকল।
9 Kenaka Yehova anati kwa Yoswa, “Kuyambira tsopano anthu a ku Igupto sadzakunyozaninso.” Nʼchifukwa chake malowa anatchedwa Giligala mpaka lero.
৯পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “আজ আমি তোমাদের থেকে মিশরের বদনাম দূর করলাম”। আর আজ পর্যন্ত সেই জায়গার নাম গিল্গল [গড়ান] হিসাবে পরিচিত হলো।
10 Akupumulabe ku Giligala kuja mʼchigwa cha Yeriko, Aisraeli anachita chikondwerero cha Paska madzulo pa tsiku la 14 la mwezi woyamba womwewo.
১০ইস্রায়েল-সন্তানরা গিল্গলে শিবির স্থাপন করল; আর সেই মাসের চৌদ্দদিনের র দিন সন্ধ্যাবেলা যিরীহোর তলভূমিতে নিস্তারপর্ব্ব পালন করল।
11 Mmawa mwake ndi pamene anayamba kudya zakudya za mʼdziko la Kanaani. Anaphika buledi wopanda yisiti ndi kukazinga tirigu tsiku lomwelo.
১১সেই নিস্তারপর্ব্বের পরের দিন তারা দেশে উৎপন্ন শস্য ভোজন করতে লাগল, সেদিনের তাড়ীশূন্য রুটি ও ভাজা শস্য ভোজন করল।
12 Atangodya chakudya cha mʼdzikomo, mana anasiya kugwa, ndipo sanapezekenso. Kuyambira nthawi imeneyo Aisraeli anayamba kudya chakudya cha mʼdziko la Kanaani.
১২আর পরের দিন তাদের দেশোৎপন্ন শস্য ভোজনের পরে মান্না পড়া বন্ধ হল; তখন থেকে ইস্রায়েল-সন্তানরা আর মান্না পেল না, কিন্তু সেই বছরে তারা কনান দেশের ফল ভোজন করল।
13 Tsiku lina pamene Yoswa anali pafupi ndi Yeriko, anakweza maso ake ndipo mwadzidzidzi anaona munthu atayima patsogolo pake ndi lupanga losolola mʼdzanja lake. Yoswa anapita pamene panali munthuyo ndipo anamufunsa kuti, “Kodi uli mbali yathu kapena ya adani athu?”
১৩যিরীহোর কাছে বসবাসের দিন যিহোশূয় চোখ তুলে চাইলেন, আর দেখলেন, এক পুরুষ তাঁর সামনে দাঁড়িয়ে আছেন, তাঁর হাতে একটি খোলা তলোয়ার; যিহোশূয় তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের পক্ষে, না কি আমাদের শত্রুদের পক্ষে?
14 Iye anayankha kuti “Sindili mbali iliyonse. Ndabwera monga mkulu wa asilikali a Yehova.” Pomwepo Yoswa anadzigwetsa chafufumimba kupereka ulemu, ndipo anamufunsa, “Kodi mbuye wanga muli ndi uthenga wotani kwa mtumiki wanu?”
১৪তিনি বললেন “না; কিন্তু আমি সদাপ্রভুর সৈন্যের প্রধান, এখনই উপস্থিত হলাম৷” তখন যিহোশূয় ভূমিতে উপুড় হয়ে প্রণাম করলেন ও তাঁকে বললেন, “হে আমার প্রভু, আপনার এ দাসকে কি আদেশ দেন?”
15 Mkulu wa asilikali a Yehova uja anayankha kuti, “Vula nsapato zako, pakuti wayima pa malo wopatulika.” Ndipo Yoswa anachitadi zimene anawuzidwazo.
১৫সদাপ্রভুর সৈন্য দলের প্রধান যিহোশূয়কে বললেন, “তোমার পা থেকে জুতো খুলে ফেল, কারণ যেখানে তুমি দাঁড়িয়ে আছ, ঐ জায়গা পবিত্র।”