< Yoswa 3 >

1 Yoswa ndi Aisraeli onse anadzuka mmamawa nanyamuka ku Sitimu kupita ku Yorodani. Iwo anagona kumeneko asanawoloke mtsinje wa Yorodaniwo.
ভোরবেলায় যিহোশূয় সমস্ত ইস্রায়েলী মানুষজনকে সাথে নিয়ে শিটিম থেকে যাত্রা করে জর্ডন নদীর তীরে চলে গেলেন। নদী অতিক্রম করার আগে তাঁরা সেখানে শিবির স্থাপন করলেন।
2 Patatha masiku atatu, atsogoleri anayendera misasa yonse,
তিন দিন পরে, কর্মকর্তারা সমস্ত শিবির পরিদর্শন করলেন
3 kulangiza anthu kuti, “Mukaona ansembe a Chilevi atanyamula Bokosi la Chipangano la Yehova Mulungu wanu, inu munyamuke pa malo ano ndi kumalitsatira.
ও লোকদের এই আদেশ দিলেন: “তোমরা যখন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুক লেবীয় যাজকদের বহন করতে দেখবে, তখন নিজের নিজের স্থান ছেড়ে তাঁদের অনুসরণ করবে।
4 Potero mudzadziwa njira yoti mudzere, popeza simunayendepo njira ino nʼkale lomwe. Koma musaliyandikire. Pakati pa inu ndi bokosilo pakhale mtunda pafupifupi kilomita imodzi.”
পরে তোমরা জানতে পারবে, কোন পথে তোমাদের যেতে হবে, কারণ তোমরা এই পথে আগে কখনও যাত্রা করোনি। কিন্তু নিয়ম-সিন্দুক ও তোমাদের মধ্যে 900 মিটার দূরত্ব থাকবে; তোমরা সেটির কাছে যাবে না।”
5 Yoswa anawuza anthu kuti, “Dzipatuleni tsono pakuti mawa Yehova adzachita zodabwitsa pakati panu.”
যিহোশূয় লোকদের বললেন, “তোমরা নিজেদের পবিত্র করো, যেহেতু আগামীকাল সদাপ্রভু তোমাদের মধ্যে বিস্ময়কর সব কাজ করবেন।”
6 Mmawa mwake Yoswa ananena kwa ansembe kuti, “Nyamulani Bokosi la Chipangano muwoloke ndipo mukhale patsogolo pa anthu.” Motero iwo analinyamula ndi kupita patsogolo pawo.
যিহোশূয় যাজকদের বললেন, “আপনারা নিয়ম-সিন্দুক তুলে নিন ও লোকদের আগে আগে পার হয়ে যান।” তাই তাঁরা তা তুলে নিয়ে তাদের আগে আগে পার হয়ে গেলেন।
7 Ndipo Yehova anati kwa Yoswa, “Lero Ine ndidzayamba kukukweza pamaso pa Aisraeli onse kuti adziwe kuti ndili nawe monga ndinalili ndi Mose.
আর সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “আমি আজ তোমাকে সমস্ত ইস্রায়েলের সামনে উন্নত করতে শুরু করব, যেন তারা জানতে পারে যে, আমি যেমন মোশির সঙ্গে ছিলাম, তেমনই তোমার সঙ্গেও আছি।
8 Ansembe amene akunyamula Bokosi la Chipangano uwalamule kuti, ‘Mukafika ku mtsinje wa Yorodani mulowe mu mtsinjemo ndi kuyima mʼmphepete.’”
যারা নিয়ম-সিন্দুক বহন করে, তুমি সেই যাজকদের বলো: ‘আপনারা যখন জর্ডন নদীর জলের কিনারায় পৌঁছাবেন, তখন আপনারা গিয়ে নদীর মাঝখানে দাঁড়াবেন।’”
9 Yoswa anati kwa Aisraeli, “Bwerani pano mudzamve mawu a Yehova Mulungu wanu.
যিহোশূয় ইস্রায়েলীদের বললেন, “তোমরা এখানে এসো এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর এই বাণী শোনো।”
10 Umu ndi mmene mudzadziwira kuti Mulungu wamoyo ali pakati panu. Inu mukamadzapita patsogolo Iye adzathamangitsa Akanaani, Ahiti, Ahivi, Aperezi, Agirigasi, Aamori ndi Ayebusi.
আর যিহোশূয় বললেন, “তোমরা এভাবে জানতে পারবে যে, জীবন্ত ঈশ্বর তোমাদের মধ্যে আছেন আর তিনি নিশ্চিতরূপে তোমাদের সামনে থেকে কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় ও যিবূষীয়দের তাড়িয়ে দেবেন।
11 Pamenepo, Bokosi la Chipangano la Mbuye wa dziko lonse lapansi lidzawoloka mu Yorodani patsogolo panu.
দেখো, সমস্ত পৃথিবীর প্রভুর নিয়ম-সিন্দুক তোমাদের আগে জর্ডন নদীতে যাবে।
12 Musankhe amuna khumi ndi awiri kuchokera ku fuko lililonse la Israeli.
তবে তোমরা এখন ইস্রায়েলী গোষ্ঠীসমূহের মধ্য থেকে বারোজন পুরুষকে বেছে নাও। প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে নেবে।
13 Mapazi a ansembe onyamula Bokosi la Yehova, Mbuye wa dziko lapansi, akadzangoponda mu Yorodani, madzi ake onse ochokera ku mtunda adzaleka kuyenda ndipo adzayima ngati chipupa.”
আর যে মুহূর্তে সদাপ্রভুর—সমস্ত পৃথিবীর প্রভুর—সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডন নদীতে পা রাখবেন, নিচের দিকে বয়ে যাওয়া এর জলরাশি বিচ্ছিন্ন হয়ে স্তূপীকৃত হয়ে যাবে।”
14 Tsono Aisraeli anachoka ku misasa yawo kukawoloka mtsinje wa Yorodani. Ansembe onyamula Bokosi la Chipangano ndiwo anatsogolera anthuwo.
অতএব লোকেরা যখন জর্ডন নদী পার হওয়ার জন্য শিবির তুলে ফেলল, যাজকেরা নিয়ম-সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে চললেন।
15 Nyengo imeneyi inali yokolola ndipo mtsinje wa Yorodani umakhala wodzaza. Komabe, ansembe onyamula Bokosi la Chipangano anafika ku Yorodani, ndipo atangoponda mʼmadzimo,
ফসল কাটার সময়ে জর্ডন নদীর জল সমস্ত তীর প্লাবিত করে। তবুও, সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডন নদীর তীরে পৌঁছালেন ও তাঁদের পা জলের প্রান্ত স্পর্শ করল,
16 madzi ochokera ku mtunda anasiya kuyenda. Madzi a Yorodani ochokera ku mtunda anawunjikana pamodzi ngati khoma lalitali pa mtunda wautali ndithu ndi mzinda wa Adama chapafupi ndi mzinda wa Zaretani. Madzi othamangira ku nyanja ya Araba, ngakhalenso amene amachokera kuti Nyanja ya Mchere amathera pamenepo. Choncho anthu anawoloka tsidya lina moyangʼanana ndi Yeriko.
উপর থেকে বয়ে আসা জলস্রোত থেমে গেল। বহুদূরে, সর্তনের নিকটবর্তী আদম নগরের কাছে তা স্তূপীকৃত হয়ে রইল। ফলে অরাবা সাগরে (অর্থাৎ, মরুসাগরে), যে জল নেমে যাচ্ছিল, তা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হল। অতএব লোকেরা যিরীহোর বিপরীত দিক থেকে নদী পার হয়ে গেল।
17 Ansembe onyamula Bokosi la Chipangano la Yehova anali chiyimire powuma, pakati pa Yorodani pamene Aisraeli amawoloka mpaka gulu lonse linamaliza kuwoloka powuma.
যতক্ষণ না সমগ্র ইস্রায়েল জাতি নদী পার হয়ে গেল, সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডন নদীর মাঝখানে শুকনো ভূমিতে অবিচল দাঁড়িয়ে রইলেন। সমগ্র জাতিই শুকনো ভূমির উপর দিয়ে পার হয়ে গেল।

< Yoswa 3 >