< Yoswa 24 >
1 Tsono Yoswa anasonkhanitsa mafuko onse a Israeli ku Sekemu. Iye anayitanitsa akuluakulu, atsogoleri, oweruza, ndi akuluakulu a boma la Israeli, ndipo iwo anafika pamaso pa Mulungu.
পরে যিহোশূয় ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীকে শিখিমে একত্রিত করলেন। তিনি ইস্রায়েলের প্রাচীনদের, নেতাদের, বিচারকদের ও কর্মকর্তাদের ডেকে পাঠালেন ও তাঁরা সকলে নিজেদের ঈশ্বরের সামনে উপস্থিত করলেন।
2 Yoswa anati kwa anthu onse, “Yehova Mulungu wa Israeli akuti, ‘Kalekale makolo anu, kuphatikiza Tera, abambo a Abrahamu ndi Nahori ankakhala kutsidya kwa Mtsinje ndipo ankapembedza milungu ina.
যিহোশূয় সমস্ত লোককে বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন: ‘বহুপূর্বে তোমাদের পূর্বপুরুষেরা এবং অব্রাহামের ও নাহোরের বাবা তেরহও ইউফ্রেটিস নদীর অপর পারে বসবাস করতেন ও বিভিন্ন দেবদেবীর পুজো করতেন।
3 Koma ine ndinatenga kholo lanu Abrahamu kumuchotsa ku dziko la kutsidya kwa mtsinje wa Yufurate ndipo ndinamutsogolera kupita ku dziko la Kanaani. Ndinamupatsa zidzukulu zambiri. Ndinamupatsa Isake,
কিন্তু আমি তোমাদের পূর্বপুরুষ অব্রাহামকে সেই নদীর ওপার থেকে নিয়ে এসে সমস্ত কনান দেশে চালিত করলাম ও তাঁকে বহু বংশধর দিলাম। আমি তাকে দিলাম ইস্হাককে,
4 ndipo Isake ndinamupatsa Yakobo ndi Esau. Ndinapereka dziko la mapiri la Seiri kwa Esau, koma Yakobo ndi ana ake anapita ku Igupto.
আবার ইস্হাককে দিলাম যাকোব ও এষৌকে। আমি সেয়ীরের পার্বত্য প্রদেশ এষৌকে দিলাম, কিন্তু যাকোব ও তার ছেলেরা মিশরে নেমে গেল।
5 “‘Kenaka ndinatuma Mose ndi Aaroni, ndipo ine ndinazunza Aigupto. Pambuyo pake ndinakutulutsani.
“‘পরে আমি মোশি ও হারোণকে পাঠালাম, ও আমি সেখানে যে কাজ করলাম, তার দ্বারা মিশরীয়দের ক্লেশ দিলাম ও আমি তোমাদের বের করে আনলাম।
6 Nditatulutsa makolo anu ku Igupto ndinafika nawo ku Nyanja Yofiira. Aigupto anawathamangira ndi magaleta ndi okwera pa akavalo mpaka ku Nyanja Yofiira.
তোমাদের পূর্বপুরুষদের আমি যখন মিশর থেকে বের করে আনলাম, তোমরা সমুদ্রের কাছে এলে এবং মিশরীয়রা বহু রথ ও অশ্বারোহী নিয়ে লোহিত সাগর পর্যন্ত তাদের পশ্চাদ্ধাবন করে এল।
7 Tsono makolo anuwo anapemphera kwa Ine kuti ndiwathandize, ndipo ndinayika mtambo wakuda pakati pawo ndi Aiguptowo, ndipo Nyanja inamiza Aigupto aja. Inu munaona ndi maso anu zimene ndinachita kwa Aiguptowo ndipo inu munakhala mʼchipululu nthawi yayitali.
কিন্তু ইস্রায়েলীরা সাহায্যের জন্য সদাপ্রভুর কাছে কাঁদল এবং সদাপ্রভু তোমাদের ও মিশরীয়দের মধ্যে অন্ধকার নিয়ে এলেন; তিনি সমুদ্রকে তাদের উপরে নিয়ে এসে তাদের জলে আবৃত করলেন। মিশরীয়দের প্রতি আমি কী করেছিলাম, তা তোমরা নিজেদের চোখে দেখেছ। পরে দীর্ঘ সময় তোমরা মরুপ্রান্তরে বসবাস করলে।
8 “‘Pambuyo pake Ine ndinabwera nanu ku dziko la Aamori amene amakhala kummawa kwa Yorodani. Iwo anamenyana nanu koma ndinawapereka mʼdzanja lanu. Ndinawawononga pamaso panu, ndipo inu munalanda dziko lawo.
“‘আমি তোমাদের সেই ইমোরীয়দের দেশে নিয়ে এলাম, যারা জর্ডন নদীর পূর্বদিকে বসবাস করত। তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করলে আমি তাদের তোমাদের হাতে সমর্পণ করলাম। আমি তোমাদের সামনে থেকে তাদের ধ্বংস করলাম এবং তোমরা তখন তাদের দেশের দখল নিলে।
9 Balaki mwana wa Zipori, mfumu ya Mowabu, analimbana ndi Israeli. Iye anayitanitsa Balaamu mwana wa Beori kuti akutemberereni.
যখন সিপ্পোরের ছেলে মোয়াবের রাজা বালাক ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হল, সে বিয়োরের ছেলে বিলিয়মকে পাঠাল, যেন সে তোমাদের অভিশাপ দেয়।
10 Koma ine sindinamvere Balaamu, kotero iye anakudalitsani mowirikiza ndipo ndinakulanditsani mʼdzanja lake.
কিন্তু আমি বিলিয়মের কথা শুনলাম না। তাই সে বারবার তোমাদের আশীর্বাদ দিল এবং আমি বালাকের হাত থেকে তোমাদের উদ্ধার করলাম।
11 “‘Ndipo inu munawoloka Yorodani ndi kufika ku Yeriko. Anthu a ku Yeriko analimbana nanu pamodzi ndi Aamori, Aperezi, Akanaani, Ahiti, Agirigasi, Ahivi ndi Ayebusi. Koma Ine ndinawapereka mʼdzanja lanu.
“‘পরে তোমরা জর্ডন নদী অতিক্রম করে যিরীহোতে এলে। যিরীহোর লোকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল, যেমন করল ইমোরীয়, পরিষীয়, কনানীয়, হিত্তীয়, গির্গাশীয়, হিব্বীয় ও যিবূষীয়েরা, কিন্তু তাদের আমি তোমাদের হাতে সমর্পণ করলাম।
12 Ine ndinatumiza mavu amene anapirikitsa mafumu awiri Aamori aja pamaso panu. Inu simunachite izi ndi lupanga ndi uta wanu.
আমি তোমাদের আগে আগে ভিমরুল পাঠালাম, যারা তোমাদের সামনে থেকে তাদের তাড়িয়ে দিল—সেই সঙ্গে ইমোরীয়দের দুই রাজাকেও তাড়ালো। তোমরা নিজেদের তরোয়াল ও তিরধনুক নিয়ে তা করোনি।
13 Motero ndinakupatsani dziko limene simunalivutikire ndiponso mizinda imene simunamange. Inu mukukhala mʼmenemo ndi kumadya zipatso za mʼmunda wamphesa ndi kuthyola zipatso mʼmitengo ya olivi zimene simunadzale.’
তাই আমি তোমাদের এমন এক দেশ দিলাম, যার জন্য তোমরা পরিশ্রম করোনি এবং এমন সব নগর দিলাম, যেগুলি তোমরা নির্মাণ করোনি; তোমরা সেগুলিতে বসবাস করছ এবং যে দ্রাক্ষালতা ও জলপাই গাছ তোমরা রোপণ করোনি, তার ফল তোমরা ভোগ করছ।’
14 “Ndipo tsopano wopani Yehova ndi kumutumikira Iye mokhulupirika ndi moona. Chotsani milungu imene makolo anu ankapembedza kutsidya kwa mtsinje wa Yufurate ndi ku Igupto ndipo tumikirani Yehova.
“এখন তোমরা সদাপ্রভুকে ভয় করো এবং সম্পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে তাঁর সেবা করো। ইউফ্রেটিস নদীর ওপারে এবং মিশরে তোমাদের পূর্বপুরুষেরা যেসব দেবদেবীর আরাধনা করতেন, সেগুলি তোমরা ছুঁড়ে ফেলে দাও ও সদাপ্রভুর সেবা করো।
15 Koma ngati kutumikira Yehova kukuyipirani, sankhani lero amene mudzamutumikire, kapena milungu imene makolo anu ankayitumikira kutsidya kwa mtsinje wa Yufurate, kapena milungu ya Aamori, amene mukukhala mʼdziko lawo. Koma ine ndi banja langa, tidzatumikira Yehova.”
কিন্তু যদি সদাপ্রভুর সেবা করতে তোমরা অনিচ্ছুক হও, তবে আজই তোমরা বেছে নাও কার সেবা করবে, তা সে ইউফ্রেটিস নদীর অপর পারে তোমাদের পূর্বপুরুষেরা যেসব দেবদেবীর সেবা করত তাদের, না সেই ইমোরীয়দের সব দেবদেবীর, যাদের দেশে তোমরা বসবাস করছ, তাদের। কিন্তু আমি ও আমার পরিজন, আমরা সকলে সদাপ্রভুর সেবা করব।”
16 Ndipo anthu anayankha, “Sizingatheke kuti timusiye Yehova ndi kutumikira milungu ina!
তখন লোকেরা উত্তর দিল, “আমরা সদাপ্রভুকে পরিত্যাগ করে অন্যান্য দেবদেবীর সেবা করব, তা যেন কখনও না হয়!
17 Yehova Mulungu wathu ndiye amene anatitulutsa ife ndi makolo athu mu ukapolo, mʼdziko la Igupto. Tinaona ndi maso athu zizindikiro zozizwitsa zimene anachita. Iye anatiteteza pa ulendo wathu wonse ndi pakati pa mitundu yonse imene tinkakumana nayo.
আমাদের ঈশ্বর সদাপ্রভু স্বয়ং আমাদের ও আমাদের পূর্বপুরুষদের মিশর থেকে, সেই ক্রীতদাসত্বের দেশ থেকে মুক্ত করে এনেছিলেন এবং আমাদের চোখের সামনে ওইসব মহৎ চিহ্নকাজ সম্পন্ন করেছিলেন। আমাদের সমস্ত যাত্রাপথে ও যে সমস্ত জাতির মধ্যে দিয়ে আমরা পথ অতিক্রম করেছিলাম, তিনি আমাদের সুরক্ষা দিয়েছিলেন।
18 Ife tikufika Iye anapirikitsa anthu onse pamodzi ndi Aamori amene ankakhala mʼdzikoli. Ifenso tidzatumikira Yehova chifukwa Iye ndiye Mulungu.”
আর সদাপ্রভু আমাদের সামনে থেকে সব জাতিকে বিতাড়িত করলেন, ইমোরীয়দেরও করলেন, যারা এই দেশে বসবাস করত। আমরাও সদাপ্রভুর সেবা করব, কারণ তিনি আমাদের ঈশ্বর।”
19 Koma Yoswa anati kwa anthuwo, “Inutu simungathe kutumikira Yehova. Iye ndi Mulungu woyera, salola kupikisana naye. Sadzakukhululukirani ngati mumuwukira ndi kumuchimwira.
যিহোশূয় লোকদের বললেন, “তোমরা সদাপ্রভুর সেবা করতে পারবে না। তিনি পবিত্র ঈশ্বর; তিনি ঈর্ষাপরায়ণ ঈশ্বর। তিনি তোমাদের বিদ্রোহ ও পাপ ক্ষমা করবেন না।
20 Ngati inu musiya Yehova ndi kutumikira milungu yachilendo, adzakufulatirani. Iye adzakulangani ndi kukuwonongani ngakhale kuti poyamba anakuchitirani zabwino.”
তোমরা যদি সদাপ্রভুকে পরিত্যাগ করো ও বিজাতীয় দেবদেবীর সেবা করো, তিনি আগে তোমাদের মঙ্গলসাধন করলেও, পরে তোমাদের প্রতি বিমুখ হয়ে তোমাদের উপরে বিপর্যয় নিয়ে আসবেন ও তোমাদের সংহার করবেন।”
21 Koma anthuwo anati kwa Yoswa, “Ayi! Ife tidzatumikira Yehova.”
কিন্তু লোকেরা যিহোশূয়কে বলল, “না! আমরা সদাপ্রভুরই সেবা করব।”
22 Kenaka Yoswa anati, “Inu mukudzichitira nokha umboni kuti mwasankha kutumikira Yehova.” Iwo anayankha kuti, “Inde ife ndife mboni.”
তখন যিহোশূয় বললেন, “তোমরা নিজেদেরই বিপক্ষে নিজেরা সাক্ষী যে, তোমরা সদাপ্রভুকে সেবা করা মনোনীত করেছ।” “হ্যাঁ, আমরা সাক্ষী,” তারা উত্তর দিল।
23 Yoswa anati, “Tsono chotsani milungu yachilendo imene ili pakati panu ndipo perekani mitima yanu kwa Yehova Mulungu wa Israeli.”
যিহোশূয় বললেন, “তবে এখন তোমাদের মধ্যে যেসব বিজাতীয় দেবদেবীর মূর্তি আছে সেগুলি ছুঁড়ে ফেলো এবং তোমাদের হৃদয়, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর কাছে সমর্পণ করো।”
24 Ndipo anthuwo anati kwa Yoswa, “Ife tidzatumikira Yehova Mulungu wathu ndi kumvera Iye.”
আর লোকেরা যিহোশূয়কে বলল, “আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করব ও তাঁর আদেশ পালন করব।”
25 Choncho pa tsiku limenelo Yoswa anachita pangano mʼmalo mwa anthuwo, ndipo pa Sekemu pomwepo iye anapereka malamulo ndi malangizo kwa anthu aja.
সেদিন যিহোশূয় লোকদের জন্য একটি নিয়ম স্থির করলেন, ও সেখানে, ওই শিখিমে তিনি লোকদের পালন করার জন্য বিধিনিয়ম ও বিধান পুনঃস্থাপন করলেন।
26 Ndipo Yoswa analemba zinthu izi mʼbuku la malamulo a Mulungu. Kenaka iye anatenga mwala waukulu nawuyimika pansi pa mtengo wa thundu pa malo wopatulika a Yehova.
আর যিহোশূয় এসব বিষয় ঈশ্বরের বিধানপুস্তকে নথিভুক্ত করলেন। পরে তিনি এক বিশাল বড়ো পাথর নিয়ে, সদাপ্রভুর পবিত্রস্থানের কাছে একটি ওক গাছের নিচে রেখে দিলেন।
27 Yoswa anati kwa anthu onse, “Tamvani! Mwala uwu udzakhala mboni yotitsutsa. Mwalawu wamva mawu onse amene Yehova wayankhula kwa ife. Udzakhala mboni yotitsutsa ngati mukhala osakhulupirika kwa Mulungu wanu.”
তিনি সমস্ত লোককে বললেন, “দেখো, এই পাথরটি আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। সদাপ্রভু যেসব কথা আমাদের বলেছেন, সেগুলি এটি শুনেছে। তোমরা যদি তোমাদের ঈশ্বরকে দেওয়া কথা থেকে পিছিয়ে যাও, তবে এই পাথরটি তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে।”
28 Kenaka Yoswa analola anthu kuti apite, aliyense ku dera lake.
পরে যিহোশূয় তাদের নিজের নিজের অধিকারে যাওয়ার জন্য বিদায় দিলেন।
29 Zitatha zinthu izi, Yoswa mwana wa Nuni, mtumiki wa Yehova, anamwalira ali ndi zaka 110,
এসব ঘটনার পরে, সদাপ্রভুর দাস, নূনের ছেলে যিহোশূয়, 110 বছর বয়সে মারা গেলেন।
30 ndipo anamuyika mʼmanda mʼdziko lake, ku Timnati-Sera dziko lamapiri la ku Efereimu, kumpoto kwa phiri la Gaasi.
লোকেরা তাঁকে তাঁর নিজের অধিকারের দেশে, গাশ পর্বতের উত্তর দিকে, ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলে, তিম্নৎ-সেরহে কবর দিল।
31 Israeli anatumikira Yehova pa nthawi yonse imene Yoswa anali ndi moyo ndiponso pa nthawi ya akuluakulu amene anali moyo Yoswa atamwalira, anthu amene ankadziwa zonse zimene Yehova anachitira Israeli.
ইস্রায়েল যিহোশূয়ের জীবনকালে ও সেইসব প্রাচীনের জীবনকালে আগাগোড়াই সদাপ্রভুর সেবা করল, যারা যিহোশূয়ের মৃত্যুর পরও জীবিত ছিলেন ও ইস্রায়েলের জন্য সদাপ্রভু যেসব মহান কাজ করেছিলেন, সেগুলি সব প্রত্যক্ষ করেছিলেন।
32 Ndipo mafupa a Yosefe amene Aisraeli anawatulutsa ku Igupto anawayika mʼmanda a ku Sekemu pa malo amene Yakobo anagula ndi ndalama zasiliva 100 kwa ana a Hamori, abambo a Sekemu. Malo awa anakhala cholowa cha adzukulu a Yosefe.
আর যোষেফের অস্থি, যেগুলি ইস্রায়েলীরা মিশর থেকে নিয়ে এসেছিল, তা লোকেরা শিখিমে সেই জমিখণ্ডে কবর দিল, যা যাকোব শিখিমের বাবা হমোরের ছেলেদের কাছ থেকে একশো রৌপ্যমুদ্রা দিয়ে কিনেছিলেন। এটি যোষেফের বংশধরদের অধিকার হয়ে রইল।
33 Ndipo Eliezara mwana wa Aaroni anamwalira ndipo anayikidwa mʼmanda ku Gibeya, malo amene anapatsidwa kwa Finehasi mwana wake, mʼdziko lamapiri la Efereimu.
আর হারোণের ছেলে ইলীয়াসরেরও মৃত্যু হল ও তাঁকে গিবিয়াতে কবর দেওয়া হল। এই স্থানটি ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে, তাঁর ছেলে পীনহসকে দেওয়া হয়েছিল।