< Yoswa 13 >
1 Yoswa atakalamba Yehova anamuwuza kuti, Iwe tsopano wakalamba kwambiri, koma dziko losalandidwa lilipobe lalikulu.
১যিহোশূয় বৃদ্ধ ও তাঁর অনেক বয়স হয়েছিল; আর সদাপ্রভু তাঁকে বললেন, “তোমার অনেক বয়স হয়েছে ও বৃদ্ধ হয়েছ; কিন্তু এখনও অধিকার করার জন্য অনেক দেশ বাকি আছে।
2 “Madera amene atsala ndi awa: chigawo chonse cha Afilisti ndi Agesuri
২এই দেশ এখনও বাকি আছে পলেষ্টীয়দের সমস্ত অঞ্চল এবং গশূরীয়দের সমস্ত অঞ্চল;
3 kuchokera ku mtsinje wa Sihori kummawa kwa Igupto mpaka kumpoto kwa dziko la Ekroni. Madera onse amawerengedwa kuti ndi a Akanaani ngakhale amalamulidwa ndi mafumu asanu a Afilisti a ku Gaza, Asidodi, Asikeloni, Gati, Ekroni ndi Agiti, komanso ku Avimu ku chigawo cha kumpoto.
৩মিশরের সামনে সীহোর নদী থেকে ইক্রোণের উত্তরসীমা পর্যন্ত, যা কনানীয়দের অধিকারের মধ্য; ঘসাতীয়, অস্দোদীয়, অস্কিলোনীয়, গাতীয় ও ইক্রোণীয়, পলেষ্টীয়দের এই পাঁচজন শাসকের দেশ,
4 Dziko lina la Akanaani ndi Ameara limene lili mʼmanja mwa Asidoni mpaka ku Afeki, dziko limene linachitana malire ndi dziko la Aamori.
৪আর দক্ষিণ দিকে অব্বীয়দের দেশ, কনানীয়দের সমস্ত দেশ ও ইমোরীয়দের সীমায় অবস্থিত অফেক পর্যন্ত সীদোনীয়দের অধীনে মিয়ারা;
5 Palinso dziko lonse la Gebala ndi Lebanoni cha kummawa kuyambira ku Baala-Gadi pa tsinde pa phiri la Herimoni mpaka ku Lebo Hamati.
৫গিব্লীয়দের দেশ ও হর্মোণ পর্বতের নিচে বাল্গাদ থেকে হমাতের প্রবেশস্থান পর্যন্ত, সূর্য্য উদয়ের দিকে সমস্ত লিবানোন;
6 “Palinso anthu okhala mʼchigawo cha ku mapiri kuchokera ku Lebanoni mpaka ku Misirefoti-Maimu, Ine ndidzawapirikitsa pamene Aisraeli azidzalowa. Tsono uwagawire Aisraeli dziko limeneli kuti likhale cholowa chawo monga momwe ndakulamulira.
৬লিবানোন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত পাহাড়ি অঞ্চলে বসবাসকারী সীদোনীয়দের সমস্ত দেশ। আমি ইস্রায়েল-সন্তানদের সামনে থেকে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করব; তুমি শুধু তা অধিকার হিসাবে ইস্রায়েলের জন্য নির্দিষ্ট কর, যেমন আমি তোমাকে আদেশ করলাম।
7 Tsopano ugawire dziko limeneli mafuko asanu ndi anayi ndiponso theka la fuko la Manase, kuti likhale cholowa chawo.”
৭এখন অধিকারের জন্য নয়টি বংশকে ও মনঃশির অর্ধেক বংশকে এই দেশ ভাগ করে দাও।”
8 Anthu a fuko la Rubeni ndi fuko la Gadi pamodzi ndi theka lina la fuko la Manase analandira kale cholowa chawo chimene Mose mtumiki wa Yehova anawapatsa. Cholowa chawocho chinali kummawa kwa mtsinje wa Yorodani.
৮মনঃশির সঙ্গে রূবেণীয় ও গাদীয়েরা যর্দ্দনের পূর্বপারে মোশির দেওয়া তাদের অধিকার পেয়েছিল, যেমন সদাপ্রভুর দাস মোশি তাদেরকে দান করেছিলেন;
9 Dziko lawolo linayambira ku Aroeri mzinda umene uli pafupi ndi chigwa cha Arinoni, ndiponso mzinda umene uli pakati pa chigwacho. Dzikolo linkaphatikizanso dera lonse lokwera kuyambira ku Medeba mpaka ku Diboni.
৯অর্থাৎ অর্ণোন উপত্যকার সীমানায় অবস্থিত আরোয়ের ও উপত্যকার মধ্য নগর পর্যন্ত এবং দীবোন পর্যন্ত মেদবার সমস্ত সমতল ভূমি;
10 Linkaphatikizanso mizinda yonse ya mfumu Sihoni ya Aamori, imene inkalamulira mu Hesiboni, mpaka ku malire a Aamoni.
১০এবং অম্মোন-সন্তানদের সীমা পর্যন্ত হিষ্বোনে রাজত্বকারী ইমোরীয়দের সীহোন রাজার সমস্ত নগর;
11 Dzikoli linaphatikizanso Giliyadi, dziko la anthu a ku Gesuri ndi Maaka, phiri lonse la Herimoni ndi dziko lonse la Basani mpaka ku Saleka.
১১এবং গিলিয়দ ও গশূরীয়দের ও মাখাথীয়দের অঞ্চল ও সমস্ত হর্মোণ পর্বত এবং সলখা পর্যন্ত সমস্ত বাশন,
12 Linaphatikizanso dziko la mfumu Ogi ya ku Basani imene imalamulira kuchokera ku Asiteroti ndi Ederi. Iye yekha ndiye anali mfumu ya Arefaimu amene anapulumuka. Mose anali atawagonjetsa anthu amenewa ndi kuwathamangitsira kutali.
১২অর্থাৎ রফায়ীয়দের মধ্যে অবশিষ্ট যে ওগ অষ্টারোতে ও ইদ্রিয়ীতে রাজত্ব করতেন, তার সমস্ত বাশন রাজ্য দিয়েছিলেন; কারণ মোশি এদেরকে আঘাত করে তাড়িয়ে দিয়েছিলেন।
13 Koma Aisraeli sanathamangitse anthu a ku Gesuri ndi Maaka, kotero iwowa amakhalabe pakati pawo mpaka lero.
১৩তবুও ইস্রায়েল-সন্তানরা গশূরীয়দেরকে ও মাখাথীয়দেরকে তাড়িয়ে দেয় নি; গশূর ও মাখাথ্ আজও ইস্রায়েলের মধ্যে বাস করছে।
14 Koma Mose sanapereke dziko kwa fuko la Alevi popeza zopereka zopatulika zimene anthu ankapereka kwa Yehova, Mulungu wa Israeli, ndizo zinali cholowa chawo monga Yehova anawalonjezera.
১৪শুধুমাত্র লেবি বংশকেই মোশি কিছু অধিকার দেন নি; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আগুনে উত্সর্গ করা উপহার তার অধিকার, যেমন তিনি মোশিকে বলেছিলেন।
15 Mose anapereka gawo lina la dziko kwa mabanja a fuko la Rubeni.
১৫মোশি রূবেণ সন্তানদের বংশকে তাদের গোষ্ঠী অনুসারে অধিকার দিয়েছিলেন।
16 Dziko lawo linayambira ku Aroeri mzinda umene uli pafupi ndi chigwa cha Arinoni, mʼmudzi wa pakati pa chigwa, ndiponso dera lonse lokwera mpaka ku Medeba.
১৬অর্ণোন উপত্যকার সীমানায় অবস্থিত অরোয়ের পর্যন্ত তাদের সীমা ছিল এবং উপত্যকার মধ্য অবস্থিত নগর ও মেদবার কাছে সমস্ত সমভূমি;
17 Dzikolo linaphatikizanso Hesiboni ndi mizinda yake yonse, komanso mizinda monga Diboni, Bamoti Baala, Beti-Baala-Meoni,
১৭হিষ্বোন ও সমভূমিতে অবস্থিত তার সমস্ত নগর, দীবোন, বামোৎ-বাল ও বৈৎ-বাল-মিয়োন,
18 Yahaza, Kedemoti, Mefaati.
১৮যহস, কদেমোৎ ও মেফাৎ,
19 Kiriataimu, Sibima, Zereti-Sahari, pa phiri limene lili mʼchigwa,
১৯কিরিয়াথয়িম, সিব্মা ও উপত্যকার পর্বতে অবস্থিত সেরৎ-শহর,
20 Beti-Peori, ku matsitso a Pisiga, ndiponso Beti-Yesimoti.
২০বৈৎ-পিয়োর, পিসগা-প্রান্ত ও বৈৎ-যিশীমোৎ;
21 Dzikolo linaphatikizanso mizinda yonse ya ku madera okwera ndiponso dziko lonse la mfumu Sihoni ya Aamori amene ankalamulira kuchokera ku Hesiboni. Mose anamugonjetsa iye pamodzi ndi mafumu a Amidiyani awa: Evi, Rekemu, Zuri, Huri ndi Reba, mafumu amene anagwirizana ndi Sihoni. Onsewa analamulira dzikolo ngati nduna za Sihoni.
২১এবং সমভূমিতে অবস্থিত সমস্ত নগর ও হিষ্বোনে রাজত্বকারী ইমোরীয়দের সীহোন রাজার সমস্ত রাজ্য; মোশি তাকে এবং মিদিয়নের নেতাদেরকে, অর্থাৎ সেই দেশে বসবাসকারী ইবি, রেকম, সুর, হূর ও রেবা নামে সীহোনের রাজাদের আঘাত করেছিলেন।
22 Kuwonjezera pa amene anaphedwa ndi nkhondo, Aisraeli anapha ndi lupanga Balaamu mwana wa Beori, amene amachita za matsenga.
২২ইস্রায়েল-সন্তানেরা তরোয়াল দিয়ে যাদেরকে বধ করেছিল, তাদের মধ্যে বিয়োরের পুত্র ভাববাদী বিলিয়মকেও বধ করেছিল।
23 Malire a fuko la Rubeni anali mtsinje wa Yorodani. Mizinda imeneyi pamodzi ndi midzi yake zinapatsidwa kwa mabanja a fuko la Rubeni kuti akhale cholowa chawo.
২৩আর যর্দ্দন ও তার সীমা রূবেণ-সন্তানদের সীমা ছিল; রূবেণ-সন্তানদের গোষ্ঠী অনুসারে তাদের গ্রামের সঙ্গে এই সব নগরগুলিও তাদের অধিকার হল।
24 Dera limene Mose anapereka kwa mabanja a fuko la Gadi ndi ili:
২৪আর মোশি গাদ-সন্তানদের গোষ্ঠী অনুসারে গাদ বংশকে অধিকার দিয়েছিলেন।
25 Dziko la Yazeri, mizinda yonse ya mu Giliyadi ndiponso theka la dziko la Amori kukalekezera ku Aroeri, kufupi ndi Raba;
২৫যাসের ও গিলিয়দের সমস্ত নগর এবং রব্বার সামনে অরোয়ের পর্যন্ত অম্মোন-সন্তানদের অর্ধেক দেশ তাদের অঞ্চল হল।
26 ndiponso kuyambira ku Hesiboni mpaka ku Ramati-Mizipa, ndi Betonimu; ndiponso kuyambira ku Mahanaimu mpaka ku dziko la Debri.
২৬আর হিষ্বোন থেকে রামৎ মিস্পী ও বটোনীম পর্যন্ত,
27 Mu chigwa cha Yorodani analandiramo Beti-Haramu, Beti-Nimira, Sukoti ndi Zafoni pamodzi ndi dziko lonse la mfumu Sihoni ya ku Hesiboni. Malire ake a ku madzulo anali mtsinje wa Yorodani kufikira ku Nyanja ya Kinereti, kumpoto.
২৭এবং মহনয়িম থেকে দবীরের সীমা পর্যন্ত; আর নিম্নভূমিতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষ্বোনের সীহোন রাজার অবশিষ্ট রাজ্য এবং যর্দ্দনের পূর্ব তীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্যন্ত যর্দ্দন ও তার অঞ্চল।
28 Mizinda ndi midzi imeneyi inali cholowa cha mabanja a fuko la Gadi.
২৮গাদ-সন্তানদের গোষ্ঠী অনুসারে তাদের গ্রামের সঙ্গে এই সব নগর তাদের অধিকার হল।
29 Mose anali atapereka kale gawo lina la dziko limeneli kwa theka la mabanja a fuko la Manase kuti likhale cholowa chawo.
২৯আর মোশি মনঃশির অর্ধেক বংশকে অধিকার দিয়েছিলেন; তা মনঃশির-সন্তানদের অর্ধেক বংশের জন্য তাদের গোষ্ঠী অনুসারে দেওয়া হয়েছিল।
30 Derali linayambira ku Mahanaimu kuphatikizapo dziko lonse la mfumu Ogi, Mfumu ya ku Basani, pamodzi ndi mizinda 60 ya ku Yairi, ku Basaniko.
৩০তাদের সীমা মহনয়িম পর্যন্ত সমস্ত বাশন, বাশনের রাজা ওগের সমস্ত রাজ্য ও বাশনের যায়ীরের সমস্ত নগর অর্থাৎ ষাটটি নগর;
31 Derali linaphatikizanso theka la Giliyadi pamodzi ndi Asiteroti ndi Ederi, mizinda yayikulu ya mfumu Ogi wa Basani. Mizinda imeneyi inapatsidwa kwa mabanja a Makiri, mwana wa Manase kuti ikhale cholowa cha theka la ana a Makiri, malinga ndi mabanja awo.
৩১এবং অর্ধেক গিলিয়দ, অষ্টারোৎ ও ইদ্রিয়ী, ওগের বাশনের রাজ্যের এই সব নগরগুলি মনঃশির পুত্র মাখীরের সন্তানদের, অর্থাৎ গোষ্ঠী অনুসারে মাখীরের সন্তানদের অর্ধেক সংখ্যার অধিকার হল।
32 Umu ndi mmene Mose anagawira malo a mʼchigwa cha Yorodani, kummawa kwa Yeriko, ku tsidya kwa Yorodani.
৩২যিরীহোতে যর্দ্দনের পূর্বপারে মোয়াবের সমভূমিতে মোশি এই সব অধিকার অংশ করে দিয়েছিলেন।
33 Komatu Mose sanapereke malo kwa fuko la Levi. Mose anawawuza kuti zopereka zimene anthu ankapereka kwa Yehova ndizo cholowa chawo.
৩৩কিন্তু লেবির বংশকে মোশি কোন অধিকার দেন নি; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাদের অধিকার, যেমন তিনি তাদেরকে বলেছিলেন।