< Yoweli 2 >

1 Lizani lipenga mu Ziyoni. Chenjezani pa phiri langa loyera. Onse okhala mʼdziko anjenjemere, pakuti tsiku la Yehova likubwera, layandikira;
তোমরা সিয়োনে তূরী বাজাও; আমার পবিত্র পর্বতে সিংহনাদ তোলো। দেশে বসবাসকারী সকলে ভয়ে কাঁপুক, কারণ সদাপ্রভুর দিন এসে পড়েছে। হ্যাঁ, সেদিন কাছে এসে পড়েছে—
2 tsiku la mdima ndi chisoni, tsiku la mitambo ndi la mdima wandiweyani. Ngati mʼbandakucha umene wakuta mapiri, gulu lalikulu ndi la ankhondo amphamvu likubwera, gulu limene nʼkale lomwe silinaonekepo ngakhale kutsogolo kuno silidzaonekanso.
তা অন্ধকার ও নিরানন্দের দিন, মেঘের ও গাঢ় অন্ধকারের দিন।
3 Patsogolo pawo moto ukupsereza, kumbuyo kwawo malawi amoto akutentha zinthu. Patsogolo pawo dziko lili ngati munda wa Edeni, kumbuyo kwawo kuli ngati chipululu, kulibe kanthu kotsalapo.
তাদের সামনে আগুন গ্রাস করে, তাদের পিছনে আগুনের শিখা জ্বলে। তাদের সামনে দেশ হয় যেন এদন উদ্যানের মতো, তাদের পিছনে থাকে এক পরিত্যক্ত মরুপ্রান্তর— কোনো কিছুই তাদের কাছ থেকে রেহাই পায় না।
4 Maonekedwe awo ali ngati akavalo; akuthamanga ngati akavalo ankhondo.
তাদের আকার অশ্বের মতো, তারা অশ্বারোহী সৈন্যদের মতো ছুটে চলে।
5 Akulumpha pamwamba pa mapiri ndi phokoso ngati la magaleta, ngati moto wothetheka wonyeketsa ziputu, ngati gulu lalikulu la ankhondo lokonzekera nkhondo.
বহু রথের শব্দের মতো ধ্বনি তুলে, নাড়া গ্রাসকারী আগুনের মতো শব্দ তুলে, তারা পাহাড়ের চূড়ায় লাফ দেয়, তারা যেন যুদ্ধের উদ্দেশে শ্রেণীভূত পরাক্রমী সৈন্যদলের মতো।
6 Akangowaona, anthu a mitundu ina amazunzika mu mtima; nkhope iliyonse imagwa.
তাদের দেখামাত্র জাতিসমূহ মনস্তাপে দগ্ধ হয়; প্রত্যেকের মুখ বিবর্ণ হয়ে যায়।
7 Amathamanga ngati ankhondo; amakwera makoma ngati asilikali. Onse amayenda pa mizere, osaphonya njira yawo.
তারা বীর যোদ্ধাদের মতো দৌড়ায়, সৈন্যদের মতো তারা প্রাচীর পরিমাপ করে। তারা সুশৃঙ্খলভাবে সমরাভিযান করে, কেউই তার স্থান থেকে বিচ্যুত হয় না।
8 Iwo sakankhanakankhana, aliyense amayenda molunjika. Amadutsa malo otchingidwa popanda kumwazikana.
তারা একে অন্যের উপরে চাপাচাপি করে পড়ে না, প্রত্যেকেই সোজা চলাপথে অগ্রসর হয়। প্রতিরোধ ব্যবস্থা তারা ভেদ করে, কেউই তার লাইন ভেঙে ফেলে না।
9 Amakhamukira mu mzinda, amathamanga mʼmbali mwa khoma. Amakwera nyumba ndi kulowamo; amalowera pa zenera ngati mbala.
তারা নগরের মধ্যে দ্রুত দৌড়ে যায়, তারা প্রাচীরের উপরে দৌড়াতে থাকে। তারা ঘরবাড়ির উপরে চড়ে, চোরের মতো জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে।
10 Patsogolo pawo dziko limagwedezeka, thambo limanjenjemera, dzuwa ndi mwezi zimachita mdima, ndipo nyenyezi zimaleka kuwala.
তাদের সামনে পৃথিবী কম্পিত হয়, আকাশমণ্ডল কাঁপতে থাকে, সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যায়, নক্ষত্রেরা আর দীপ্তি দেয় না।
11 Yehova amabangula patsogolo pawo, gulu lake lankhondo ndi losawerengeka, ndipo amphamvu ndi amene amamvera kulamula kwake. Tsiku la Yehova ndi lalikulu; ndi loopsa. Ndani adzapirira pa tsikulo?
সদাপ্রভু তাঁর সৈন্যদলের পুরোভাগে বজ্রধ্বনি করেন; তাঁর সৈন্যসংখ্যা গণনার অতীত, যারা তাঁর আদেশ পালন করে, তারা পরাক্রমী বীর। সদাপ্রভুর দিন অতি মহৎ; তা ভয়ংকর। কে তা সহ্য করতে পারে?
12 “Ngakhale tsopano, bwererani kwa Ine ndi mtima wanu wonse posala zakudya ndi kukhetsa misozi,” akutero Yehova.
সদাপ্রভু ঘোষণা করেন, “তোমরা এখনই, তোমাদের সম্পূর্ণ মনেপ্রাণে আমার কাছে ফিরে এসো, তোমরা উপবাস ও কান্নার সঙ্গে, শোক করতে করতে ফিরে এসো।”
13 Ngʼambani mtima wanu osati zovala zanu. Bwererani kwa Yehova Mulungu wanu, pakuti Iye ndi wokoma mtima ndi wachifundo, wosakwiya msanga ndi wachikondi chochuluka, ndipo amaleka kubweretsa mavuto.
তোমাদের পোশাক নয়, কিন্তু তোমরা নিজের নিজের হৃদয় বিদীর্ণ করো। তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এসো, কারণ তিনি অনুগ্রহকারী ও সহানুভূতিশীল, বিলম্বে ক্রোধ করেন ও সীমাহীন তাঁর ভালোবাসা। তিনি বিপর্যয় প্রেরণ করে দয়ার্দ্র হন।
14 Akudziwa ndani? Mwina adzasintha maganizo nʼkutimvera chisoni, nʼkutisiyira madalitso, a chopereka cha chakudya ndi cha chakumwa kwa Yehova Mulungu wanu.
কে জানে? তিনি ফিরে আবার করুণা করবেন এবং পিছনে আশীর্বাদ রেখে যাবেন— ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর জন্য।
15 Lizani lipenga mu Ziyoni, lengezani tsiku losala zakudya, itanitsani msonkhano wopatulika.
তোমরা সিয়োনে তূরী বাজাও, পবিত্র উপবাস-পর্ব ঘোষণা করো, এক পবিত্র সভার করো আহ্বান।
16 Sonkhanitsani anthu pamodzi, muwawuze kuti adziyeretse; sonkhanitsani akuluakulu, sonkhanitsani ana, sonkhanitsani ndi oyamwa omwe. Mkwati atuluke mʼchipinda chake, mkwatibwi atuluke mokhala mwake.
লোকেদের সমবেত করো, জনসমাজকে পবিত্র করো; প্রবীণদের এক স্থানে নিয়ে এসো, স্তন্যপায়ী শিশুদেরও এক স্থানে সমবেত করো। বর তার বাসগৃহ ও কনে তার নিবাস-কক্ষ ত্যাগ করুক।
17 Ansembe amene amatumikira pamaso pa Yehova, alire pakati pa guwa lansembe ndi khonde la Nyumba ya Yehova. Azinena kuti, “Inu Yehova, achitireni chifundo anthu anu. Musalole kuti cholowa chanu chikhale chinthu chonyozeka, kuti anthu a mitundu ina awalamulire. Kodi nʼchifukwa chiyani anthu a mitundu ina amanena kuti, ‘Ali kuti Mulungu wawo?’”
সদাপ্রভুর সাক্ষাতে পরিচর্যাকারী যাজকেরা, মন্দিরের বারান্দা ও বেদির মাঝখানে ক্রন্দন করুক। তারা বলুক, “হে সদাপ্রভু, তোমার প্রজাদের নিষ্কৃতি দাও। তোমার অধিকারকে নিন্দার পাত্র হতে ও জাতিসমূহের মধ্যে প্রবাদের আস্পদ হতে দিয়ো না। তারা কেন জাতিবৃন্দের কাছে বলবে, ‘তোমার ঈশ্বর কোথায়?’”
18 Pamenepo Yehova adzachitira nsanje dziko lake ndi kuchitira chisoni anthu ake.
তারপরে সদাপ্রভু তাঁর দেশের বিষয়ে উদ্যোগী হলেন এবং তাঁর প্রজাদের প্রতি দয়া করলেন।
19 Yehova adzawayankha kuti, “Ine ndikukutumizirani tirigu, vinyo watsopano ndi mafuta ndipo mudzakhuta ndithu; sindidzakuperekaninso kuti mukhale chitonzo kwa anthu a mitundu ina.
সদাপ্রভু তাদের প্রত্যুত্তর করবেন: “আমি তোমাদের কাছে শস্য, নতুন দ্রাক্ষারস ও তেল প্রেরণ করতে চলেছি, যা তোমাদের পরিতৃপ্ত করার জন্য পর্যাপ্ত হবে; আমি আর কখনও তোমাদের অন্যান্য জাতির কাছে নিন্দার পাত্র করব না।
20 “Ine ndidzachotsa ankhondo akumpoto kuti apite kutali ndi inu, kuwapirikitsira ku dziko lowuma ndi lachipululu, gulu lawo lakutsogolo ndidzalipirikitsira ku nyanja ya kummawa ndi gulu lawo lakumbuyo, ku nyanja ya kumadzulo. Ndipo mitembo yawo idzawola, fungo lake lidzamveka.” Zoonadi Yehova wachita zinthu zazikulu.
“উত্তরের সৈন্যদলকে আমি তোমাদের কাছ থেকে তাড়িয়ে দেব, তাদের এক শুকনো ও অনুর্বর দেশে নিক্ষেপ করব, পূর্ব সমুদ্রের দিকে তার সামনের ভাগ ও পশ্চিম সমুদ্রের দিকে তার পেছনের ভাগ নিক্ষেপ করব। তার দুর্গন্ধ উপরে উঠে যাবে, তার পূতিগন্ধ উঠতে থাকবে।”
21 Iwe dziko usachite mantha; sangalala ndipo kondwera. Zoonadi Yehova wachita zinthu zazikulu.
ওহে দেশ, ভয় কোরো না; আনন্দিত হও ও উল্লাস করো। সদাপ্রভু নিশ্চয়ই মহৎ সব কাজ করেছেন।
22 Inu nyama zakuthengo, musachite mantha, pakuti msipu wa ku chipululu ukuphukira. Mitengo ikubala zipatso zake; mitengo ya mkuyu ndi mpesa ikubereka kwambiri.
ওহে বুনো পশুরা, তোমরা ভয় কোরো না, কারণ খোলা চারণভূমিগুলি সবুজ হয়ে উঠছে। গাছগুলি তাদের ফল উৎপন্ন করছে, ডুমুর গাছ ও দ্রাক্ষালতা তাদের ফলভারে সমৃদ্ধ হচ্ছে।
23 Inu anthu a ku Ziyoni sangalalani, kondwerani mwa Yehova Mulungu wanu, pakuti wakupatsani mvula yoyambirira mwachilungamo chake. Iye wakutumizirani mivumbi yochuluka, mvula yoyambirira ndi mvula ya nthawi ya mphukira, monga poyamba paja.
ওহে সিয়োনের অধিবাসীরা, তোমরা আনন্দিত হও, আমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দিত হও, কারণ তিনি তাঁর ধর্মশীলতায় তোমাদের অগ্রিম বৃষ্টি দান করবেন। তিনি তোমাদের কাছে প্রচুর বৃষ্টি প্রেরণ করবেন, পূর্বের মতোই প্রথম ও শেষ বর্ষা প্রেরণ করবেন।
24 Pa malo opunthira padzaza tirigu; mʼmitsuko mudzasefukira vinyo watsopano ndi mafuta.
খামারগুলি শস্যে পরিপূর্ণ হবে; ভাঁটিগুলি নতুন দ্রাক্ষারসে ও তেলে উপচে পড়বে।
25 “Ine ndidzakubwezerani zonse zimene zinawonongedwa ndi dzombe, dzombe lalikulu ndi dzombe lalingʼono, dzombe lopanda mapiko ndi dzombe lowuluka; gulu langa lalikulu la nkhondo limene ndinalitumiza pakati panu.
“বছর বছর ধরে পঙ্গপালে যা খেয়েছে, তা আমি ফিরিয়ে দেব— অর্থাৎ বড়ো পঙ্গপাল, ও অল্পবয়স্ক পঙ্গপাল, অন্যান্য পঙ্গপাল ও পঙ্গপালের ঝাঁক— আমার মহা সৈন্যদল, যাদের আমি প্রেরণ করেছিলাম।
26 Mudzakhala ndi chakudya chambiri, mpaka mudzakhuta, ndipo mudzatamanda dzina la Yehova Mulungu wanu, amene wakuchitirani zodabwitsa; ndipo anthu anga sadzachitanso manyazi.
যতক্ষণ না তোমরা তৃপ্ত হবে, তোমরা পর্যাপ্ত পরিমাণে আহার করবে, আর তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করবে, যিনি তোমাদের জন্য বিস্ময়কর সব কর্ম করেছেন; আমার প্রজারা আর কখনও লজ্জিত হবে না।
27 Pamenepo inu mudzadziwa kuti Ine ndili mu Israeli, kuti Ine ndine Yehova Mulungu wanu, ndi kuti palibenso wina; ndipo anthu anga sadzachitanso manyazi.
তখন তোমরা জানতে পারবে যে আমি ইস্রায়েলের মধ্যবর্তী আছি, যে আমিই সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, আর কোনো ঈশ্বর নেই; আমার প্রজারা আর কখনও লজ্জিত হবে না।
28 “Ndipo patapita nthawi, ndidzakhuthulira Mzimu wanga pa anthu onse. Ana anu aamuna ndi ana anu aakazi adzanenera, nkhalamba zanu zidzalota maloto, anyamata anu adzaona masomphenya.
“আর তারপর, আমি সমস্ত মানুষের উপরে আমার আত্মা ঢেলে দেব। তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে, তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে।
29 Ngakhalenso pa antchito anga aamuna ndi aakazi ndidzakhuthulira Mzimu wanga masiku amenewo.
এমনকি, আমার দাস-দাসীদেরও উপরে, সেইসব দিনে আমি আমার আত্মা ঢেলে দেব।
30 Ndidzaonetsa zodabwitsa mlengalenga ndi pa dziko lapansi, ndizo magazi, moto ndi utsi watolotolo.
আমি আকাশমণ্ডলে ও পৃথিবীর উপরে আশ্চর্য সব নিদর্শন দেখাব, রক্ত ও আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখাব।
31 Dzuwa lidzadetsedwa ndipo mwezi udzaoneka ngati magazi lisanafike tsiku lalikulu ndi loopsa la Ambuye.
সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ংকর দিনের আগমনের পূর্বে, সূর্য অন্ধকার ও চাঁদ রক্তবর্ণ হয়ে যাবে।
32 Ndipo aliyense amene adzayitana pa dzina la Ambuye adzapulumuka; pakuti chipulumutso chidzakhala pa Phiri la Ziyoni ndi mu Yerusalemu, monga Yehova wanenera, pakati pa otsala amene Yehova wawayitana.
আর যে কেউ সদাপ্রভুর নামে ডাকবে, সেই পরিত্রাণ পাবে; কারণ সদাপ্রভুর কথামতো সিয়োন পর্বত ও জেরুশালেমে, কিছু মুক্তিপ্রাপ্ত লোকের দল থাকবে; আর অবশিষ্ট লোকেদের মধ্যেও থাকবে, যাদের সদাপ্রভু আহ্বান করেছেন।”

< Yoweli 2 >