< Yobu 7 >

1 “Kodi munthu sakhala ndi ntchito yowawa pa dziko lapansi? Kodi masiku ake sali ngati munthu waganyu?
পৃথিবীতে কি প্রত্যেক মানুষকে কঠোর পরিশ্রম করতে হয় না? তার দিন গুলো কি ভাড়া করা মানুষের মত নয়?
2 Monga ngati kapolo wolakalaka mthunzi wa nthawi yamadzulo, kapena ngati munthu waganyu woyembekezera malipiro ake,
যেমন একজন দাস আগ্রহের সঙ্গে সন্ধ্যার ছায়ার অপেক্ষা করে, যেমন একজন ভাড়া করা কাজের লোক তার মজুরীর চেষ্টা করে,
3 choncho ine ndapatsidwa nthawi yongovutika pachabe, ndiponso usiku wamasautso wapatsidwa kwa ine.
তাই আমি কষ্টের মাসগুলো সহ্য করতে পেরেছি; আমায় কষ্ট পূর্ণ রাতগুলো দেওয়া হয়েছে।
4 Ndikamagona ndimaganiza kuti, ‘Kodi kucha liti?’ Usikuwo umatalika ndipo sindigona tulo mpaka mmawa.
যখন আমি শুই, আমি নিজেকে বলি, কখন আমি উঠব এবং কখন রাত শেষ হবে? আমি ছটফট করতে থাকি এবং এখানে ওখানে ঘুরে বেড়াই যতক্ষণ না সকাল হয়।
5 Thupi langa ladzala mphutsi ndi zipsera, khungu langa langʼambika ndipo likutuluka mafinya.
আমার মাংস পোকায় এবং মাটির ঢেলায় ঢাকা; আমার চামড়ার ঘাগুলো শক্ত হয়ে ওঠেছে এবং তারপর গলে গেছে এবং আবার নতুন করে হয়েছে।
6 “Masiku anga ndi othamanga kupambana makina wolukira nsalu, ndipo amatha wopanda chiyembekezo.
তাঁতিদের তাঁত বোনা যন্ত্রের থেকেও আমার জীবনের আয়ু দ্রুতগামী; তারা আশাহীন ভাবে শেষ হয়।
7 Inu Mulungu kumbukirani kuti moyo wanga uli ngati mpweya; sindidzaonanso masiku achisangalalo.
ঈশ্বর, স্মরণ কর যে আমার জীবন শুধু শ্বাসমাত্র; আমার চোখ আর কখন ভালো দেখতে পাবে না।
8 Amene akundiona tsopano akundiona; mudzandifunafuna koma sindidzapezekanso.
ঈশ্বরের চোখ, যা আমায় দেখে, আর আমায় দেখতে পাবে না; ঈশ্বরের চোখ আমার ওপরে থাকবে, কিন্তু আমার অস্তিত্ব থাকবে না।
9 Monga mtambo umazimirira ndi kukanganuka, momwemonso munthu amene walowa mʼmanda sabwerera. (Sheol h7585)
একটি মেঘ যেমন ক্ষয় পায় এবং অদৃশ্য হয়ে যায়, তাই যে পাতালে নেমে যায় সে আর উঠবে না। (Sheol h7585)
10 Iye sadzabweranso ku nyumba kwake ndipo onse omudziwa adzamuyiwala.
১০সে আর তার ঘরে ফিরবে না; না তার জায়গা তাকে আর চিনবে।
11 “Nʼchifukwa chake ine sindidzakhala chete; ndidzayankhula mopsinjika mtima, ndidzadandaula mowawidwa mtima.
১১এই জন্য আমি আর আমার মুখ সংযত করব না; আমি আমার আত্মার যন্ত্রণায় কথা বলব; আমি আমার প্রাণের তিক্ততায় অভিযোগ করব।
12 Kodi ine ndine nyanja kapena chirombo chamʼnyanja kuti inu mundiyikire alonda?
১২আমি কি সমুদ্র অথবা আমি কি সমুদ্রের দৈত্য, যে তুমি আমার ওপর পাহারা বসিয়েছ রেখেছ?
13 Pamene ndikuganiza kuti ndidzapeza chitonthozo pa bedi panga ndipo pogona panga padzachepetsa madandawulo anga,
১৩যখন আমি বলি, আমার বিছানা আমায় আরাম দেবে এবং আমার খাট আমার অভিযোগকে শান্ত করবে,
14 ngakhale nthawi imeneyo mumandiopseza ndi maloto ndi kundichititsa mantha ndi masomphenya,
১৪তখন তুমি আমায় স্বপ্নে ভয় দেখাবে এবং বিভিন্ন দর্শনে আমায় আতঙ্কিত করবে,
15 kotero kuti ndimalakalaka kudzikhweza kapena kufa, kupambana kupirira zowawa zimene ndikuzimva mʼthupi mwanga.
১৫তাতে আমার প্রাণ শ্বাসরোধ চায় এবং আমার এই অস্থিকঙ্কাল অপেক্ষা মৃত্যু চায়।
16 Ine ndatopa nawo moyo wanga; sindingakonde kukhala moyo nthawi zonse. Ndisiyeni ndekha pakuti moyo wanga ulibe tanthauzo.
১৬আমি আমার জীবন ঘৃণা করি; আমি সব দিন বেঁচে থাকতে চাই না; আমাকে একা থাকতে দাও কারণ আমার আয়ু বেকার।
17 “Kodi munthu nʼchiyani kuti muzimuganizira chotere, kuti muzisamala zochita zake,
১৭মানুষ কি, যে তোমায় তার দিকে মনোযোগ দিতে হবে, যে তোমায় তার ওপর লক্ষ্য রাখতে হবে,
18 kuti muzimusanthula mmawa uliwonse ndi kumamuyesa nthawi yonse?
১৮যে তোমায় প্রত্যেক সকালে তাকে লক্ষ্য রাখতে হবে এবং তাকে প্রত্যেক মুহূর্তে পরীক্ষা করতে হবে?
19 Kodi simudzaleka kumandizonda kuti ndipezeko mpata wopumula?
১৯কতকাল এটা তোমার সামনে থাকবে, আমার থেকে চোখ সরাও, তোমার সামনে আমায় কি একটু একা থাকতে দেবে না, আমার নিজের থুতু গেলার জন্য?
20 Ngati ine ndachimwa, ndachita chiyani kwa Inu, Inu wopenyetsetsa anthu? Chifukwa chiyani mwachititsa kuti ndikhale ngati choponyera chandamale chanu? Kodi ndasanduka katundu wolemera kwa Inu?
২০এমনকি যদিও আমি পাপ করেছি, তাতে তোমার কি হয়, কেন তুমি আমাকে তোমার লক্ষ্য বানালে, যাতে আমি তোমার জন্য বোঝা হই?
21 Chifukwa chiyani simukundikhululukira zolakwa zanga ndi kundichotsera machimo anga? Pakuti posachedwa ndilowa mʼmanda; mudzandifunafuna ine koma simudzandionanso.”
২১কেন তুমি আমার পাপ ক্ষমা কর না এবং আমার অন্যায় নিয়ে নাও না? কারণ আমি কি এখন ধূলোয় শুয়ে পরব; তুমি আমায় যত্নসহকারে খুঁজবে, কিন্তু আমার কোন অস্তিত্ব থাকবে না।

< Yobu 7 >