< Yobu 5 >
1 “Itana ngati ungathe, koma ndani adzakuyankhe? Kodi ndi kwa mngelo uti ungapezeko thandizo?
“ডাকতে চাইলে ডাকো, কিন্তু কে তোমায় উত্তর দেবে? পবিত্রজনেদের মধ্যে তুমি কার শরণাপন্ন হবে?
2 Mkwiyo umapha chitsiru, ndipo njiru imawononga wopusa.
বিরক্তিভাব মূর্খকে হত্যা করে, আর হিংসা সরল লোককে বধ করে।
3 Ine ndinaona chitsiru chitamera mizu, koma mwadzidzidzi nyumba yake inatembereredwa.
আমি স্বয়ং এক মূর্খকে মূল বিস্তার করতে দেখেছি, কিন্তু হঠাৎ তার বাড়ি অভিশপ্ত হয়ে গেল।
4 Ana ake alibe ndi chitetezo chomwe; amaponderezedwa mʼbwalo la milandu popanda owateteza.
তার সন্তানেরা নিরাপত্তাহীন হল, রক্ষক বিনা কাছারিতে নিষ্পেষিত হল।
5 Anthu anjala amamudyera zokolola zake, amamutengera ndi za pa minga pomwe, ndipo anthu akhwinthi amafunkha chuma chake.
ক্ষুধার্ত লোক তার ফসল খেয়ে ফেলে, কাঁটাঝোপ থেকেও সেগুলি তুলে নেয়, আর তৃষ্ণার্তরা তার সম্পত্তির জন্য আকাঙ্ক্ষিত হয়।
6 Pakuti masautso satuluka mʼfumbi, ndipo kuwukira sikuchokera mʼdothi.
কারণ মাটি থেকে কষ্ট উৎপন্ন হয় না, জমি থেকেও অনিষ্ট অঙ্কুরিত হয় না।
7 Komatu munthu amabadwira kuti azunzike monga momwe mbaliwali zimathethekera mlengalenga.
তবুও মানুষ অসুবিধা ভোগ করার জন্যই জন্মায়, ঠিক যেভাবে অগ্নিস্ফুলিঙ্গ উপরের দিকে উঠে যায়।
8 “Koma ndikanakhala ine, ndikanamudandawulira Mulungu; ndikanapereka mlandu wanga kwa Iye.
“কিন্তু আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি ঈশ্বরের কাছে আবেদন জানাতাম; তাঁর কাছেই আমার উদ্দেশ্য ব্যক্ত করতাম।
9 Iye amachita zozizwitsa zimene sizimvetsetseka, zodabwitsa zimene sizingatheke kuwerengedwa.
তিনি এমন সব আশ্চর্য কাজ করেন যা অনুভব করা যায় না, এমন সব অলৌকিক কাজ করেন যা গুনে রাখা যায় না।
10 Iye amagwetsa mvula pa dziko lapansi, ndipo amathirira minda ya anthu.
তিনি ধরণীতে বৃষ্টির জোগান দেন; তিনি গ্রামাঞ্চলে জল পাঠান।
11 Iye amakweza anthu wamba, ndipo iwo amene akulira amawayika pa malo otetezedwa.
সহজসরল লোককে তিনি উন্নত করেন, আর শোকার্তদের নিরাপত্তা দেন।
12 Iyeyo amalepheretsa chiwembu cha anthu ochenjera, kotero kuti cholinga chawo sichipindula kanthu.
ধূর্তদের পরিকল্পনা তিনি ব্যর্থ করেন, যেন তাদের হাত কোনও সাফল্য লাভ না করে।
13 Iye amakola anthu ochenjera mu msampha wa kuchenjera kwawo, ndipo zolinga za atambwali amazithetsa msangamsanga.
জ্ঞানীদের তিনি তাদের ধূর্ততায় ধরে ফেলেন, আর শঠের ফন্দি দ্রুত নিশ্চিহ্ন হয়ে যায়।
14 Mdima umawagwera nthawi yamasana; nthawi yamasana amayenda moyambasayambasa monga nthawi ya usiku.
দিনের বেলাতেই তাদের উপর অন্ধকার নেমে আসে, মধ্যাহ্নে তারা রাতের মতো হাতড়ে বেড়ায়।
15 Mulungu amapulumutsa amphawi ku lupanga la mʼkamwa mwawo; amawapulumutsa mʼmanja mwa anthu amphamvu.
অভাবগ্রস্তকে তিনি শব্দবাণ থেকে রক্ষা করেন; তিনি তাদের শক্তিশালীদের খপ্পর থেকে রক্ষা করেন।
16 Choncho osauka ali ndi chiyembekezo, ndipo anthu opanda chilungamo amawatseka pakamwa.
তাই দরিদ্র আশায় বুক বাঁধে, আর অবিচার নিজের মুখে কুলুপ আঁটে।
17 “Wodala munthu amene Mulungu amamudzudzula; nʼchifukwa chake usanyoze chilango cha Wamphamvuzonse.
“ধন্য সেই জন যাকে ঈশ্বর সংশোধন করেন; তাই সর্বশক্তিমানের শাস্তি তুচ্ছজ্ঞান কোরো না।
18 Pakuti Iye amavulaza koma amamanganso mabalawo; Iye amakantha munthu, komanso manja ake amachiritsa.
কারণ তিনি আঘাত দেন, কিন্তু শুশ্রুষাও করেন; তিনি ক্ষতিগ্রস্ত করেন, কিন্তু তাঁর হাত সুস্থও করে তোলে।
19 Pakuti adzakupulumutsa ku masautso nthawi ndi nthawi, mavuto angachuluke bwanji, sadzakukhudza ndi pangʼono pomwe.
ছয়টি বিপর্যয় থেকে তিনি তোমাকে রক্ষা করবেন; সপ্তমটিতেও কোনও অনিষ্ট তোমাকে স্পর্শ করবে না।
20 Pa nthawi ya njala adzakulanditsa ku imfa, ndipo nthawi ya nkhondo adzakupulumutsa ku lupanga.
দুর্ভিক্ষের সময় তিনি তোমাকে মৃত্যু থেকে, আর যুদ্ধের সময় তরোয়ালের আঘাত থেকে রক্ষা করবেন।
21 Adzakuteteza kwa anthu osinjirira, ndipo palibe chifukwa chochitira mantha pamene chiwonongeko chafika.
জিভের কশাঘাত থেকে তুমি সুরক্ষিত থাকবে, আর বিনাশকালেও ভয় পাবে না।
22 Uzidzaseka pa nthawi ya chiwonongeko ndi ya njala, ndipo palibe chifukwa chochitira mantha ndi zirombo za mʼdziko lapansi.
ধ্বংস ও দুর্ভিক্ষ দেখে তুমি হাসবে, আর বুনো পশুদেরও ভয় পাবে না।
23 Pakuti udzachita pangano ndi miyala ya mʼmunda mwako, ndipo nyama zakuthengo zidzakhala nawe mwamtendere.
কারণ জমির পাথরগুলির সঙ্গে তুমি চুক্তিবদ্ধ হবে, আর বুনো পশুরাও তোমার সঙ্গে শান্তিতে থাকবে।
24 Udzadziwa kuti nyumba yako ndi malo otetezedwa; udzawerengera katundu wako ndipo sudzapeza kanthu kamene kasowapo.
তুমি জানবে যে তোমার তাঁবু নিরাপদ; তুমি তোমার সম্পত্তির পরিমাণ যাচাই করবে ও দেখবে একটিও হারায়নি।
25 Udzadziwa kuti ana ako adzakhala ambiri, ndipo zidzukulu zako zidzakhala ngati udzu wa mʼdziko lapansi.
তুমি জানবে যে তোমার সন্তানেরা অসংখ্য হবে, ও তোমার বংশধরেরা মাটির ঘাসের মতো হবে।
26 Udzafika ku manda utakalamba, monga mitolo ya zokolola pa nyengo yake.
পূর্ণ প্রাণশক্তি নিয়ে তুমি কবরে যাবে, যেভাবে শস্যের আঁটিগুলি যথাসময়ে সংগৃহীত হয়।
27 “Ife tafufuza zimenezi ndipo ndi zoona, choncho uzimvere ndi kuzitsata.”
“আমরা এর পরীক্ষা করেছি, আর তা সত্যি। তাই একথা শোনো ও নিজের জীবনে প্রয়োগ করো।”