< Yobu 40 >

1 Yehova anati kwa Yobu:
সদাপ্রভু ইয়োবকে আরও বললেন:
2 “Kodi iwe ufuna kukangana ndi Wamphamvuzonse? Iwe amene unatsutsana ndi Mulungu umuyankhe Iyeyo!”
“যে সর্বশক্তিমানের সঙ্গে তর্কবিতর্ক করে সে কি তাঁকে সংশোধন করবে? যে ঈশ্বরকে অভিযুক্ত করেছে সেই তাঁকে জবাব দিক!”
3 Pamenepo Yobu anayankha Yehova:
পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন:
4 “Ine sindili kanthu konse, kodi ndingathe kukuyankhani chiyani? Ndagwira pakamwa panga.
“আমি অযোগ্য—আমি কীভাবে তোমাকে জবাব দেব? এই আমি আমার মুখে হাত দিলাম।
5 Ndinayankhula kamodzi, koma pano ndilibe yankho, ndinayankha kawiri, koma sindiwonjezeranso mawu ena.”
আমি একবার কথা বলেছি, কিন্তু আমার কাছে কোনও উত্তর নেই— দু-বার বলেছি, কিন্তু আমি আর কিছু বলব না।”
6 Ndipo Yehova anayankha Yobu mʼkamvuluvulu kuti,
পরে ঝড়ের মধ্যে থেকে সদাপ্রভু ইয়োবের সঙ্গে কথা বললেন:
7 “Tsopano vala dzilimbe ngati mwamuna; ndikufunsa mafunso ndipo iwe undiyankhe.
“পুরুষমানুষের মতো নিজেকে মজবুত করো; আমি তোমাকে প্রশ্ন করব, ও তুমি আমাকে উত্তর দেবে।
8 “Kodi iwe unganyoze chiweruzo changa cholungama? Kodi ungandidzudzule kuti iweyo ukhale wolungama?
“তুমি কি আমার ন্যায়বিচার অগ্রাহ্য করবে? নিজেকে ধার্মিক প্রতিপন্ন করার জন্য কি তুমি আমাকে দোষী সাব্যস্ত করবে?
9 Kodi uli ndi dzanja monga la Mulungu, ndipo mawu ako angagunde ngati mphenzi monga a Mulungu?
ঈশ্বরের মতো তোমারও কি হাত আছে, ও তাঁর মতো তুমিও কি বজ্রধ্বনি করতে পারো?
10 Ngati zili choncho udzikometsere ndi ulemerero ndi kukongola, ndipo udziveke ulemu ndi ulemerero waufumu.
তবে নিজেকে প্রতাপ ও উজ্জ্বল দীপ্তি দিয়ে ঢেলে সাজাও, এবং সম্মান ও মর্যাদার পোশাক গায়ে দিয়ে নাও।
11 Tsanula ukali wako wosefukirawo, uyangʼane aliyense wodzikuza ndipo umuchepetse,
তোমার ক্রোধের উন্মত্ততা নিয়ন্ত্রণমুক্ত করো, যারা অহংকারী তাদের দিকে তাকাও ও তাদের নিচে টেনে নামাও,
12 Uyangʼane aliyense wodzikweza ndipo umutsitse, uwapondereze oyipa onse pamalo pomwe alilipo.
যারা অহংকারী তাদের দিকে তাকাও ও তাদের নত করো, দুষ্টেরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই তাদের দমন করো।
13 Onsewo uwakwirire pamodzi mfumbi; ukulunge nkhope zawo mʼmanda.
তাদের সবাইকে একসাথে ধুলোয় পুঁতে ফেলো; কবরে তাদের মুখ আবৃত করো।
14 Ukatero Ine ndidzakuvomereza kuti dzanja lako lamanja lakupulumutsadi.
তখনই আমি তোমার কাছে স্বীকার করব যে তোমার নিজের ডান হাত তোমাকে উদ্ধার করতে পারবে।
15 “Taganiza za mvuwu, imene ndinayipanga monga momwe ndinapangira iwe, ndipo imadya udzu ngati ngʼombe.
“বহেমোতের দিকে তাকাও, তাকে আমি তোমার সাথেই তৈরি করেছি ও বলদের মতো সেও তৃণভোজী।
16 Mphamvu zake ndi zazikulu kwambiri, thupi lake ndi lanyonga kwambiri!
তার কোমরে কত শক্তি আছে, তার পেটের পেশিতে কত ক্ষমতা আছে!
17 Mchira wake umayima tolotolo ngati mtengo wamkungudza; mitsempha ya ntchafu zake ndi yogwirana bwino.
তার লেজ দেবদারু গাছের মতো দোলে; তার ঊরুর পেশিতন্তু আঁটোসাঁটোভাবে সংলগ্ন।
18 Mafupa ake ali ngati mapayipi amkuwa, nthiti zake zili ngati mipiringidzo yachitsulo.
তার অস্থি ব্রোঞ্জের নলের মতো, তার অঙ্গপ্রত্যঙ্গ লোহার ছড়ের মতো।
19 Mvuwuyo ndi yayikulu mwa zolengedwa za Mulungu, komatu mlengi wake amatha kuyiopseza ndi lupanga lake.
ঈশ্বরের সৃষ্টিকর্মের মধ্যে সেই প্রথম স্থান পেয়েছে, তবুও তার সৃষ্টিকর্তা তাঁর তরোয়াল নিয়ে তার কাছে যেতে পারেন।
20 Imapeza chakudya chake ku mtunda ndipo nyama zakuthengo zonse zimasewera pambali pake.
পাহাড়গুলি তার কাছে তাদের উৎপন্ন দ্রব্য আনে, ও সব বুনো পশু তার কাছাকাছি খেলে বেড়ায়।
21 Imagona pa tsinde pa zitsamba za mipeta, imabisala mʼbango ndiponso pa thawale.
পদ্মবনের তলায় সে শুয়ে থাকে, জলাভূমির নলবনের মধ্যে সে লুকিয়ে থাকে।
22 Imaphimbika ndi mthunzi wazitsamba za mipeta; imazunguliridwa ndi misondozi ya mu mtsinje.
পদ্মবন তার ছায়ায় তাকে আড়াল করে রাখে; জলস্রোতের ধারে থাকা ঝাউ গাছ তাকে ঘিরে রাখে।
23 Madzi a mu mtsinje akakokoma, sichita mantha, iyo sitekeseka, ngakhale madzi a mu Yorodani afike mʼkhosi mwake.
ফুলেফেঁপে ওঠা নদী তাকে ভয় দেখাতে পারে না; জর্ডন নদীর ঢেউ তার মুখের উপর আছড়ে পড়লেও সে সুরক্ষিত থাকে।
24 Kodi alipo amene angathe kukola mvuwu ndi mbedza kapena kuyikola mu msampha?
কেউ কি চোখ দিয়ে তাকে ধরতে পারে, বা তাকে ফাঁদে ফেলে তার নাক ফুঁড়তে পারে?

< Yobu 40 >