< Yobu 36 >

1 Ndipo Elihu anapitirira kuyankhula nati:
ইলীহূ আরও বললেন;
2 “Mundilole pangʼono pokha ndipo ndikuonetsani kuti zilipo zambiri zoti ziyankhulidwe mʼmalo mwa Mulungu.
“আপনি আমার প্রতি আরও একটু ধৈর্য ধরুন ও আমি আপনাকে দেখিয়ে দেব যে ঈশ্বরের হয়ে আরও অনেক কিছু বলার আছে।
3 Nzeru zanga ndimazitenga kutali; ndidzaonetsa kulungama kwa Mlengi wanga.
আমি বহুদূর থেকে আমার জ্ঞান লাভ করেছি; আমি আমার সৃষ্টিকর্তার উপরে ন্যায়পরায়ণতা আরোপ করব।
4 Ndithudi mawu anga si abodza; wanzeru zangwiro ali ndi inu.
নিশ্চিত হতে পারেন যে আমার কথা মিথ্যা নয়; নিখুঁত জ্ঞানবিশিষ্ট একজন আপনার সহবর্তী।
5 “Mulungu ndi wamphamvu, koma sanyoza anthu; Iye ndi wamphamvu, ndipo ndi wokhazikika pa cholinga chake.
“ঈশ্বর পরাক্রমী, কিন্তু তিনি কাউকে অবজ্ঞা করেন না; তিনি পরাক্রমী, ও তাঁর অভীষ্টে অটল।
6 Salola oyipa kuti akhalebe ndi moyo koma amapereka ufulu kwa anthu osautsidwa.
তিনি দুষ্টদের বাঁচিয়ে রাখেন না কিন্তু নিপীড়িতদের তাদের অধিকার দান করেন।
7 Iye saleka kuyangʼanira anthu olungama; amawayika kuti alamulire pamodzi ndi mafumu ndipo amawalemekeza mpaka muyaya.
তিনি ধার্মিকদের উপর থেকে তাঁর দৃষ্টি সরিয়ে নেন না; রাজাদের সঙ্গে তিনি তাদের সিংহাসনে বসান ও চিরকাল তাদের মহিমান্বিত করেন।
8 Koma ngati anthu amangidwa ndi unyolo, ndipo akondwa ndi zingwe zamasautso,
কিন্তু লোকেরা যদি শিকলে বাঁধা পড়ে, দুঃখের দড়ি দিয়ে তাদের কষে বাঁধা হয়,
9 Iye amawafotokozera zomwe anachita, kuti iwo anachimwa modzikuza.
ঈশ্বর তখন তাদের বলে দেন যে তারা কী করেছে— যে তারা অহংকারভরে পাপ করেছে।
10 Mulungu amawatsekula makutu kuti amve malangizo ake ndipo amawalamula kuti alape zoyipa zawo.
তিনি তাদের সংশোধনমূলক কথা শুনতে বাধ্য করেন ও তাদের দুষ্টতার বিষয়ে তাদের মন ফিরানোর আদেশ দেন।
11 Ngati iwo amumvera ndi kumutumikira, adzatsiriza masiku a moyo wawo mwamtendere, adzatsiriza zaka zawo mosangalala.
তারা যদি তাঁর বাধ্য হয়ে তাঁর সেবা করে, তবে তারা তাদের জীবনের বাকি দিনগুলি সমৃদ্ধিতে ও তাদের বছরগুলি সন্তোষযুক্ত হয়ে কাটাবে।
12 Koma ngati samvera, adzaphedwa ndi lupanga ndipo adzafa osadziwa kanthu.
কিন্তু যদি তারা তাঁর কথা না শোনে, তবে তারা তরোয়ালের আঘাতে ধ্বংস হবে ও জ্ঞানের অভাবে মারা যাবে।
13 “Anthu osapembedza amasunga mkwiyo mu mtima mwawo; akawalanga, safuwulira kwa Iye kupempha thandizo.
“অধার্মিকেরা অন্তরে অসন্তোষ পুষে রাখে; এমনকি যখন তিনি তাদের শিকলে বাঁধেন, তখনও তারা সাহায্যের আশায় আর্তনাদ করে না।
14 Amafa akanali achinyamata, pakati pa amuna achiwerewere a kumalo azipembedzo.
যৌবনকালেই তারা মারা যায় মন্দিরের দেবদাসদের মধ্যেই তাদের মৃত্যু হয়।
15 Koma ovutika, Iye amawapulumutsa pa mavuto awo; Mulungu amawayankhula mʼmasautso awowo.
কিন্তু যারা কষ্টভোগ করে, কষ্ট চলাকালীনই তিনি তাদের উদ্ধার করেন; তাদের দুঃখের মধ্যেই তিনি তাদের সাথে কথা বলেন।
16 “Iye akukukopani inu kuti muchoke mʼmasautso, kuti mupite ku malo aakulu kumene kulibe chokutchingani, kumalo a mpumulo kumene kuli chakudya chabwino kwambiri.
“ঈশ্বর আপনাকে যন্ত্রণার মুখ থেকে বের করে বিধিনিষেধ-মুক্ত এক প্রশস্ত স্থানে, পছন্দসই খাদ্যদ্রব্যে সুসজ্জিত আপনার টেবিলের স্বাচ্ছন্দ্যময় পরিবেশে এনেছেন।
17 Koma tsopano inu mwapezeka wopalamula chifukwa cha kuyipa kwanu; chiweruzo ndi chilungamo chakugwerani.
কিন্তু এখন আপনি দুষ্টদের উপযুক্ত বিচারে বিচারিত হতে যাচ্ছেন; বিচার ও ন্যায় আপনাকে ধরে ফেলেছে।
18 Muchenjere kuti wina asakukopeni ndi chuma; musalole kuti chiphuphu chachikulu chikusocheretseni.
সাবধান, কেউ যেন ধন দ্বারা আপনাকে প্রলুব্ধ করতে না পারে; বিপুল পরিমাণ ঘুস যেন আপনাকে বিপথগামী করে না তোলে।
19 Kodi chuma chanu kapena mphamvu zanu zonse zingakusungeni kotero kuti simungakhale pa masautso?
আপনার ধনসম্পদ বা আপনার সব মহৎ প্রচেষ্টাও কি আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে, যেন আপনি যন্ত্রণাভোগ না করেন?
20 Musalakalake kuti usiku ubwere, pakuti ndiyo nthawi imene anthu adzawonongeka.
সেরাতের জন্য অপেক্ষা করবেন না, যখন লোকজনকে তাদের ঘর থেকে টেনে বের করা হয়।
21 Muchenjere kuti musatembenukire ku uchimo, chifukwa uchimowo ndiwo unabweretsa kuzunzika kwanu.
সাবধান, অনিষ্টের দিকে ফিরে যাবেন না, আপনি তো দুঃখের পরিবর্তে সেটিকেই মনোনীত করেছেন।
22 “Taonani, Mulungu ndi wamkulu ndiponso ndi wamphamvu. Kodi ndi mphunzitsi uti amene angafanane naye?
“ঈশ্বর তাঁর পরাক্রমে উন্নত। তাঁর মতো শিক্ষক আর কে আছে?
23 Kodi ndani amene anamuwuzapo Mulungu zoti achite, kapena kumuwuza kuti, ‘Inu mwachita chinthu cholakwa?’
কে তাঁর গন্তব্যপথ নিরূপিত করেছে, বা তাঁকে বলেছে, ‘তুমি অন্যায় করেছ’?
24 Kumbukirani kutamanda ntchito zake zimene anthu amaziyamika mʼnyimbo.
মনে রাখবেন, তাঁর সেই কাজের উচ্চপ্রশংসা করতে হবে, যাঁর প্রশংসা লোকেরা গানের মাধ্যমে করেছিল।
25 Anthu onse amaziona ntchitozo; anthuwo amaziona ali kutali.
সমগ্র মানবজাতি তা দেখেছে; নশ্বর মানুষও দূর থেকে সেদিকে স্থিরদৃষ্টিতে তাকিয়ে থেকেছে।
26 Ndithudi, Mulungu ndi wamkulu, sitimudziwa nʼpangʼono pomwe! Chiwerengero cha zaka zake nʼchosadziwika.
ঈশ্বর কত মহান—আমাদের বোধশক্তির ঊর্ধ্বে! তাঁর বছর-সংখ্যার খোঁজ পাওয়া যায় না।
27 “Mulungu ndiye amakweza timadontho tamadzi kuthambo, timene timasungunuka nʼkukhala mvula;
“তিনি জলবিন্দু টেনে নেন, ও তা বৃষ্টিরূপে পরিশুদ্ধ করে জলধারায় ফিরিয়ে দেন;
28 mitambo imagwetsa mvulayo ndipo mvulayo imavumbwa pa anthu mokwanira.
মেঘরাশি তাদের আর্দ্রতা ঢেলে দেয় ও প্রচুর বৃষ্টি মানবজাতির উপরে বর্ষিত হয়।
29 Kodi ndani amene angadziwe momwe mitambo imayendera, momwe Iye amabangulira kuchokera kumalo ake?
কে বুঝতে পারে কীভাবে তিনি মেঘরাশি ছড়িয়ে দেন, কীভাবে তিনি তাঁর শামিয়ানা থেকে বজ্রধ্বনি করেন?
30 Taonani momwe amawalitsira zingʼaningʼani pa malo ake onse, zimafika ngakhale pansi pa nyanja.
দেখুন কীভাবে তিনি তাঁর চারপাশে বিজলি নিক্ষেপ করেন, সমুদ্রগর্ভকে স্নান করান।
31 Umu ndi mmene Iye amalamulira mitundu ya anthu ndi kuwapatsa chakudya chochuluka.
এভাবেই তিনি জাতিদের নিয়ন্ত্রণ করেন ও প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য জোগান।
32 Amadzaza manja ake ndi zingʼaningʼani, ndipo amazilamulira kuti zigwe pamalo pamene Iye akufuna.
তাঁর হাত তিনি বিজলিতে পরিপূর্ণ করেন ও তাকে লক্ষ্যে আঘাত হানার আদেশ দেন।
33 Mabingu ake amalengeza za kubwera kwa mvula yamkuntho; ngʼombe nazo zimalengeza za kubwera kwake.
তাঁর বজ্রধ্বনি আসন্ন ঝড়ের সংকেত দেয়; এমনকি পশুপালও সেটির আগমনবার্তা দেয়।

< Yobu 36 >