< Yobu 34 >
1 Pamenepo Elihu anapitiriza kuyankhula kuti,
১আবার ইলীহূ কথা বলতে থাকলেন:
2 “Imvani mawu anga, inu anthu anzeru; tcherani khutu inu anthu ophunzira.
২“হে জ্ঞানীরা, আমার কথা শুনুন, আপনাদের যাদের জ্ঞান আছে, আমাকে শুনুন,
3 Pakuti khutu limayesa mawu monga momwe mʼkamwa mumalawira chakudya.
৩কারণ জিভ যেমন খাবারের স্বাদ নেয় তেমনি কান কথার পরীক্ষা করে।
4 Tsono tiyeni tizindikire chomwe chili choyenera; tiphunzire pamodzi chomwe chili chabwino.
৪আসুন যা ন্যায্য তা আমরা বেছে নিই: আসুন যা আমাদের মধ্যে ভাল তার আবিষ্কার করি।
5 “Yobu akunena kuti, ‘Ndine wosalakwa, koma Mulungu akukana kundiweruza molungama.
৫কারণ ইয়োব বললেন, ‘আমি ধার্মিক, কিন্তু ঈশ্বর আমার অধিকার নিয়ে নিয়েছেন।
6 Ngakhale ndine wolungama mtima, akundiyesa wabodza; ngakhale ndine wosachimwa, mivi yake ikundichititsa mabala osachiritsidwa.’
৬আমার অধিকার অগ্রাহ্য হয়, আমি মিথ্যাবাদীর মত বিবেচিত হব। আমার আঘাত সারে না, যদিও আমি পাপ বিহীন।’
7 Kodi munthu wofanana ndi Yobu ndani, amene amayankhula zamwano ngati akumwa madzi?
৭ইয়োবের মত লোক কে, কে জলের মত উপহাস পান করে,
8 Iye amayenda ndi anthu ochita zoyipa; amayanjana ndi anthu oyipa mtima.
৮তিনি মন্দ কাজকারীদের সঙ্গে থাকেন এবং তিনি পাপীদের সঙ্গে হাঁটেন?
9 Paja iye amanena kuti, ‘Munthu sapindula kanthu poyesetsa kukondweretsa Mulungu.’
৯কারণ তিনি বলেছেন, ‘ঈশ্বর যা চান সেই কাজ করার মধ্যে দিয়ে মানুষের কোন আনন্দ নেই।’
10 “Tsono mverani ine, inu anthu anzeru zomvetsa zinthu. Mulungu sangachite choyipa ndi pangʼono pomwe, Wamphamvuzonse sangathe kuchita cholakwa.
১০তাই আমার কথা শোন, তোমরা বুদ্ধিমান লোকেরা: এটা ঈশ্বরের দূরে থাক যে তিনি মন্দ কাজ করবেন; সর্বশক্তিমানের থেকে এটা দূরে থাক যে তিনি পাপ করবেন।
11 Iye amamubwezera munthu molingana ndi ntchito zake; Mulungu amabweretsa pa munthu molingana ndi zomwe amachita.
১১কারণ তিনি মানুষকে তার কাজের ফল দিয়ে থাকেন; তিনি প্রত্যেক মানুষকে তার নিজের পথ অনুযায়ী পুরষ্কার দেন।
12 Nʼchosayembekezeka kuti Mulungu achite cholakwa, kuti Wamphamvuzonse apotoze chilungamo.
১২সত্যি, ঈশ্বর কোন মন্দ কাজ করেন নি, না সর্বশক্তিমান কোনদিন ন্যায়বিচার বিকৃত করেছেন।
13 Kodi anapatsa Mulungu udindo wolamulira dziko lapansi ndani? Ndani anayika Mulungu kuti azilamulira dziko lonse?
১৩পৃথিবীর কর্তৃত্বভার তাকে কে দিয়েছে? সমস্ত পৃথিবীর দায়িত্ব তাকে কে দিয়েছে?
14 Mulungu akanakhala ndi maganizo oti achotse mzimu wake ndi mpweya wake,
১৪যদি তিনি তার উদ্দেশ্য কেবল নিজের ওপরই রাখেন এবং যদি তিনি নিজের আত্মা এবং প্রাণবায়ু সংগ্রহ করেন,
15 zamoyo zonse zikanawonongekeratu ndipo munthu akanabwerera ku fumbi.
১৫তবে সমস্ত মানুষ একসঙ্গে ধ্বংস হবে; মানবজাতি আবার ধূলোয় ফিরে যাবে।
16 “Ngati ndinu omvetsa zinthu, imvani izi; mvetserani zimene ndikunena.
১৬এখন যদি আপনার বোধশক্তি থাকে, এটা শুনুন; আমার কথা শুনুন।
17 Kodi Mulungu wodana ndi chilungamo angathe kukhala wolamulira? Kodi iwe ungathe kuweruza Wolungama ndi Wamphamvuyo?
১৭যে ন্যায়বিচার ঘৃণা করে সেকি শাসন করতে পারে? আপনি কি ঈশ্বরকে দোষী করবেন, যিনি ধার্মিক এবং পরাক্রমী?
18 Kodi si Iye amene amanena kwa mafumu kuti, ‘Ndinu opanda pake,’ ndipo amawuza anthu otchuka, ‘Ndinu oyipa,’
১৮ঈশ্বর, যিনি একজন রাজাকে বলেছেন, ‘তুমি নীচ,’ অথবা একজন অভিজাত ব্যক্তিকে বলেছেন, ‘তুমি পাপী?’
19 Iye sakondera akalonga ndipo salemekeza anthu olemera kupambana osauka, pakuti onsewa ndi ntchito ya manja ake?
১৯ঈশ্বর, যিনি নেতাদের প্রতি কখনও পক্ষপতিত্ব দেখান নি এবং গরিবদের থেকে ধনীদের বেশি গুরুত্বপূর্ণ মনে করেন নি, কারণ তারা সবাই তাঁর হাতের তৈরী।
20 Iwo amafa mwadzidzidzi, pakati pa usiku; anthu amachita mantha ndipo amamwalira; munthu wamphamvu amachotsedwa popanda dzanja la munthu.
২০তারা হঠাৎ মারা যাবে; মাঝরাতে লোকেরা কেঁপে উঠবে এবং মারা যাবে; পরাক্রমীরা মারা যাবে, কিন্তু মানুষের হাতের দ্বারা নয়।
21 “Maso a Mulungu amapenya njira za munthu; amaona mayendedwe ake onse.
২১কারণ মানুষের চলার পথে ঈশ্বরের চোখ আছে; তিনি তার সমস্ত পায়ের চিহ্ন দেখেন।
22 Palibe malo obisika kapena a mdima wandiweyani kumene anthu ochita zoyipa angabisaleko.
২২সেখানে কোন অন্ধকার নেই, কোন ঘন আঁধার নেই যেখানে অপরাধীরা নিজেদের লোকাতে পারে।
23 Mulungu sasowa kuti apitirizebe kufufuza munthu, kuti abwere pamaso pake kudzaweruzidwa.
২৩কারণ একজন ব্যক্তিকে বার বার পরীক্ষা করার ঈশ্বরের প্রয়োজন নেই; বিচারে তাঁর সামনে যাওয়ার কোন প্রয়োজন নেই।
24 Popanda kufufuza, Iye amawononga anthu amphamvu ndipo mʼmalo mwawo amayikamo ena.
২৪তিনি পরাক্রমীদের টুকরো টুকরো করে ভেঙ্গেছেন তাদের পথের জন্য যার আর কোন তদন্ত করার প্রয়োজন নেই; তিনি অন্যদের তাদের জায়গায় রেখেছেন।
25 Pakuti Iyeyo amadziwa bwino ntchito zawo amawagubuduza usiku ndipo amatswanyika.
২৫এই ভাবে তিনি তাদের কাজের বিষয়ে জানেন; রাতে তিনি এই লোকেদের ফেলে দেন; তাতে তারা ধ্বংস হয়।
26 Iye amawalanga chifukwa cha kuyipa kwawo, pamalo pamene aliyense akuwaona;
২৬অন্যদের চোখের সামনে, তাদের পাপ কাজের জন্য তিনি তাদের অপরাধীদের মত মেরে ফেলেন
27 Chifukwa anasiya kumutsata ndipo sasamaliranso njira zake zonse.
২৭কারণ তারা তাঁর পথে অনুসরণ করা ছেড়ে দিয়েছিল এবং তাঁর পথে চলতে অস্বীকার করেছিল।
28 Anachititsa amphawi kuti kulira kwawo kufike pamaso pake, kotero Iyeyo anamva kulira kwa amphawiwo.
২৮এই ভাবে, তারা গরিবদের কান্না তাঁর কাছে আনল; তিনি পীড়িতদের কান্না শুনলেন।
29 Koma ngati Mulungu akhala chete, ndani angamunene kuti walakwa? Akabisa nkhope yake, ndani angathe kumupenyabe? Komatu ndiye amene amayangʼana za munthu komanso mtundu wa anthu,
২৯যখন তিনি নীরব থাকেন, কে তাঁকে দোষ দিতে পারে? যদি তিনি তাঁর মুখ লোকান, যে তাঁকে দেখতে পাবে? তিনি একই ভাবে দেশ এবং ব্যক্তির শাসন করেন,
30 kuti asalamuliridwe ndi anthu osapembedza, kuti asatchere anthu misampha.
৩০যাতে একজন অধার্ম্মিক লোক শাসন করতে না পারে, যাতে কোন কেউ লোকেদের ফাঁদে ফেলতে না পারে।
31 “Mwina munthu atanena kwa Mulungu kuti, ‘Ndine wolakwa koma sindidzachimwanso,
৩১ধর কেউ যদি ঈশ্বরকে বলে, ‘আমি অবশ্যই দোষী, কিন্তু আমি আর পাপ করব না;
32 ndiphunzitseni zimene sindikuziona ngati ndachita choyipa, sindidzachitanso.’
৩২যা আমি দেখতে পাই না, তা আমায় শেখাও; আমি পাপ করেছি, কিন্তু আমি আর করব না।’
33 Kodi Mulungu akuweruzeni potsata mmene inuyo mukuganizira, pamene inu mukukana kulapa? Chisankho nʼchanu, osati changa; tsono ndiwuzeni zomwe mukudziwa.
৩৩আপনি কি মনে করেন যে ঈশ্বর ঐ ব্যক্তির পাপের শাস্তি দেবেন, যেহেতু আপনি ঈশ্বরের কাজ অপছন্দ করেন? আমি না, আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে। সুতরাং আপনি যা জানেন বলুন।
34 “Anthu omvetsa zinthu adzakambirana, anthu anzeru amene akundimva adzandiwuza kuti,
৩৪বুদ্ধিমান লোকেরা আমায় বলবেন সত্যি, প্রত্যেক জ্ঞানী লোক যারা আমার কথা শুনবে তারা বলবে,
35 ‘Yobu akuyankhula mopanda nzeru; mawu ake ndi opanda fundo.’
৩৫‘ইয়োব জ্ঞানহীনের মত কথা বলছে; তার কথা গুলো জ্ঞানহীন।’
36 Aa, kunali bwino Yobu akanayesedwa mpaka kumapeto chifukwa choyankha ngati munthu woyipa!
৩৬আহা, ইয়োবকে যদি শেষ পর্যন্ত পরীক্ষিত হয় ভাল কারণ তার কথ পাপী মানুষদের মত।
37 Pa tchimo lake amawonjezerapo kuwukira; amawomba mʼmanja mwake monyoza pakati pathu, ndipo amachulukitsa mawu otsutsana ndi Mulungu.”
৩৭কারণ তিনি তার পাপের সঙ্গে বিদ্রোহ যোগ করেন; তিনি উপহাসে আমাদের মধ্যে হাততালি দেন; তিনি ঈশ্বরের বিরুদ্ধে অনেক কথা বলেন।”