< Yobu 28 >

1 Pali mgodi wa siliva ndiponso malo oyengerapo golide.
নিশ্চিত সেখানে রূপার খনি আছে, যেখানে তারা সোনাও পরিষ্কার করে।
2 Chitsulo amachikumba pansi, ndipo mkuwa amawusungunula ku miyala yamkuwa.
লোহা মাটি থেকে বার করা হয়, তামা পাথর থেকে গলিয়ে বার করা হয়।
3 Munthu amalowa mu mdima atatenga nyale, amafunafuna miyala mpaka ku malire a mgodiwo, kufuna mkuwa mu mdima wandiweyani.
একজন মানুষ অন্ধকার শেষ করেন এবং সেই পাথর দুর্বোধ্য এবং ঘন অন্ধকার জায়গা থেকে তার সমস্ত শক্তি দিয়ে খুঁজে বার করে।
4 Amakumba njira zapansi mu mgodimo, kutali ndi kumene kumakhala anthu, kumalo kumene phazi la munthu silinapondeko; iye amakhala ali lende pansipo namazungulira uku ndi uku.
লোকেরা যেখানে বাস করে তার থেকে দূরে সে একটি খাদ খোঁড়ে, সেই জায়গা যা মানুষ ভুলে গেছে, সে লোকেদের থেকে দূরে ঝুলত এবং দুলতো এবং সে এখানে ওখানে ঘুরত।
5 Nthaka, imene imatulutsa zakudya, kunsi kwake kumachita ngati kwasandulizika ndi moto;
যেমন পৃথিবী থেকে শস্য উত্পাদন হয়, তার গোড়া আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
6 miyala ya safiro imachokera mʼmatanthwe ake, ndipo mʼfumbi lake mumakhala miyala yagolide.
তার পাথর যেখানে নীলকান্ত মণি পাওয়া যায় এবং এটার ধূলোয় সোনা থাকে।
7 Palibe mbalame yodya zinzake imene imadziwa njira yobisikayi, palibe kamtema amene anayiona.
না কোন শিকারী পাখি এটার পথ জানে, না বাজপাখির চোখ এটা দেখেছে।
8 Zirombo zolusa sizipondamo mʼnjiramo, ndipo mkango sudzeranso mʼmenemo.
গর্বিত পশুরাও সেই রকম পথ দিয়ে হাঁটে নি, না ভয়ঙ্কর সিংহ সেখান দিয়ে গেছে।
9 Munthu amaphwanya matanthwe olimba, ndipo amagubuduza mapiri kuyambira mʼtsinde.
মানুষ শক্ত পাথরের ওপর তার হাত রাখে; সে পাহাড়দের সমূলে উল্টিয়ে ফেলে।
10 Amabowola njira mʼmatanthwewo; ndipo amaona chuma chonse cha mʼphirimo.
১০সে পাথরের মধ্যে দিয়ে নালা কাটে; তার চোখ সেখানকার সমস্ত মূল্যবান জিনিস দেখে।
11 Amaletsa mitsinje ya pansipo kuti isayendenso, motero amatulutsira poyera zinthu zobisika.
১১সে ঝর্নাদের বাঁধে যাতে তারা চলে না যায়; যা কিছু সেখানে লুকান সে তা আলোয় নিয়ে আসে।
12 “Koma nzeru zingapezeke kuti? Kodi kumvetsa zinthu kumakhala kuti?
১২প্রজ্ঞা কোথায় পাওয়া যাবে? বুদ্ধির স্থানই বা কোথায়?
13 Munthu sadziwa kufunika kwake kwa nzeruzo; nzeruyo sipezeka pa dziko lino la anthu amoyo.
১৩মানুষ এর মূল্য জানে না; না এটা জীবিতদের দেশে পাওয়া যায়।
14 Phompho likuti, ‘Sizipezeka mwa ine muno.’ Nyanja ikuti, ‘Mwa ine munonso ayi.’
১৪গভীর জলরাশি বলে, এটা আমার মধ্যে নেই; সমুদ্র বলে, এটা আমার কাছে নেই।
15 Nzeru sungazigule ndi golide wabwino kwambiri, mtengo wake sungawuyerekeze ndi siliva wambiri.
১৫এটা সোনা দিয়ে পাওয়া যায় না; না রূপা এটার দাম নির্ধারণ করতে পারে।
16 Nzeru singagulidwe ndi golide wa ku Ofiri, kapena ndi miyala ya onikisi kapena ya safiro.
১৬ওফীরের সোনাও এটার সমান নয়, অনেক দামী মনি বা নীলকান্ত মণিও এটার সমান নয়।
17 Nzeru sungayiyerekeze ndi golide kapena mwala wa galasi, sungayigule ndi zokometsera zagolide.
১৭সোনা এবং কাঁচ এটার দামের সমান নয়; না এটা খাঁটি সোনার গয়নার সঙ্গে পরিবর্তন করা যায়।
18 Miyala ya korali ndi krisitali siyoyeneranso ndi kuyitchula nʼkomwe; mtengo wa nzeru ndi woposa miyala ya rubi.
১৮তার কাছে প্রবাল এবং কাঁচের কথা উল্লেখ করা যায় না; সত্যি, প্রজ্ঞার দাম চুনির থেকেও বেশি।
19 Nzeru sungayiyerekeze ndi miyala ya topazi ya ku Kusi; nzeru singagulidwe ndi golide wabwino kwambiri.
১৯কূশ দেশের পোখরাজ এটার সমান নয়; না এটা খাঁটি সোনার সমান।
20 “Kodi tsono nzeru zimachokera kuti? Kodi kumvetsa zinthu kumakhala kuti?
২০অতএব, কোথা থেকে, প্রজ্ঞা আসবে? বুদ্ধির স্থানই বা কোথায়?
21 Malo ake ndi obisika kwa zamoyo zonse, ndi obisika ngakhale kwa mbalame zamlengalenga.
২১প্রজ্ঞা সমস্ত সজীব প্রাণীর চোখ থেকে গুপ্ত এবং এটা আকাশের পাখিদের থেকেও গোপন।
22 Chiwonongeko ndi imfa zikuti, ‘Tangomva mphekesera chabe ya zimenezo!’
২২ধ্বংস এবং মৃত্যু বলে, আমরা নিজের কানে এটার বিষয়ে একটা গুজব শুনেছি।
23 Mulungu yekha ndiye amadziwa njira yake yopita kumeneko, ndipo Iye yekha amadziwa kumene nzeru imakhala,
২৩ঈশ্বর এটার পথ বোঝেন; তিনি এটার জায়গা জানেন।
24 pakuti Iye amayangʼana mpaka ku malekezero a dziko lapansi ndipo amaona zonse za kunsi kwa thambo.
২৪কারণ তিনি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত দেখেন এবং আকাশের নিচের সব কিছু দেখেন।
25 Iye atapatsa mphepo mphamvu zake, nayeza kuzama kwa nyanja,
২৫অতীতে, তিনি বাতাসের শক্তি নিরূপন করলেন এবং জলের পরিমাণ মাপলেন।
26 atakhazikitsa lamulo loti mvula izigwa ndi kukonza njira ya chingʼaningʼani cha bingu,
২৬তিনি বৃষ্টির জন্য আদেশ করলেন এবং বর্জ-বিদ্যুতের জন্য পথ তৈরী করলেন।
27 pamenepo ndi pamene anayangʼana nzeruzo naziyeza mtengo wake; nazikhazikitsa ndi kuzisanthula bwino lomwe.
২৭তখন তিনি প্রজ্ঞাকে দেখলেন এবং এটার ঘোষণা করলেন; সত্যি, তিনি এটা প্রতিষ্ঠা করলেন এবং তিনি এটার পরীক্ষা করলেন।
28 Ndipo Iye anati kwa munthu, ‘Taonani, kuopa Ambuye, ndiye nzeru zimenezo ndipo kuthawa zoyipa ndiye kumvetsa zinthu kumeneko.’”
২৮তিনি লোকেদের বললেন, দেখ, প্রভুর ভয় সেটা প্রজ্ঞা; মন্দ থেকে দূরে সরে যাওয়াই হল বুদ্ধি।

< Yobu 28 >