< Yobu 26 >
1 Pamenepo Yobu anayankha kuti,
পরে ইয়োব উত্তর দিলেন:
2 “Wamuthandizadi munthu wopanda mphamvu! Walimbitsadi dzanja la munthu wofowoka!
“তুমি কীভাবে অক্ষম মানুষকে সাহায্য করেছ! তুমি কীভাবে দুর্বল হাতকে রক্ষা করেছ!
3 Wapereka malangizo kwa munthu amene alibe nzeru! Ndipotu waonetsadi nzeru zochuluka!
প্রজ্ঞাবিহীন মানুষকে তুমি কী পরামর্শ দিয়েছ! আর তুমি কী মহা পরিজ্ঞান দেখিয়েছ!
4 Kodi wakuthandiza ndani kuti uyankhule mawu awa? Ndipo ndi mzimu wa yani umene unayankhula pakamwa pako?
এসব কথা বলতে কে তোমাকে সাহায্য করেছে? আর তোমার মুখ থেকে কার অন্তরাত্মা কথা বলেছে?
5 “Mizimu ya anthu akufa ikunjenjemera pansi pa madzi, ndi zonse zokhala mʼmadzimo.
“মৃতেরা গভীর মনস্তাপ ভোগ করে, যারা জলের তলদেশে থাকে ও যারা জলের মধ্যে থাকে, তারাও করে।
6 Dziko la anthu akufa ndi lapululu pamaso pa Mulungu; chiwonongeko ndi chosaphimbidwa. (Sheol )
পাতাল ঈশ্বরের সামনে উলঙ্গ; বিনাশস্থান অনাবৃত হয়ে আছে। (Sheol )
7 Mulungu anayala thambo la kumpoto pa phompho; Iye anakoloweka dziko lapansi mʼmalo mwake pamene panali popanda nʼkanthu komwe.
শূন্য স্থানের উপরে তিনি উত্তর অন্তরিক্ষকে প্রসারিত করেছেন; শূন্যের উপরে তিনি পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন।
8 Amasunga madzi ambiri mʼmitambo yake, koma mitamboyo siphulika chifukwa cha kulemera kwa madziwo.
তাঁর মেঘে তিনি জলরাশি মুড়ে রাখেন, তবুও মেঘরাশি তাদের ভারে বিস্ফোরিত হয় না।
9 Iye amaphimba mwezi wowala, amawuphimba ndi mitambo yake.
তিনি পূর্ণিমার চাঁদের মুখ ঢেকে রাখেন, তাঁর মেঘরাশি তার উপর প্রসারিত করেন।
10 Mulungu anawalembera madzi malire wonga uta, kukhala malire pakati pa kuwunika ndi mdima.
আলো ও অন্ধকারের মধ্যে এক সীমানারূপে জলরাশির উপরে তিনি দিগন্তের চিহ্ন এঁকে দিয়েছেন।
11 Mizati yochirikiza mitambo yakumwamba imanjenjemera, ndi kudabwa pa kudzudzula kwake.
আকাশমণ্ডলের স্তম্ভগুলি কেঁপে ওঠে, তাঁর ভর্ৎসনায় বিস্ময়বিমূঢ় হয়ে যায়।
12 Ndi mphamvu zake anatontholetsa nyanja; ndi nzeru zake anakantha chirombo cha mʼmadzi chija chotchedwa Rahabe.
তাঁর পরাক্রম দ্বারা তিনি সমুদ্র মন্থন করেন; তাঁর প্রজ্ঞা দ্বারা তিনি রাহবকে কেটে টুকরো টুকরো করে দেন।
13 Ndi mpweya wake anayeretsa zamumlengalenga, dzanja lake linapha chinjoka chothawa chija.
তাঁর নিশ্বাস দ্বারা আকাশ পরিষ্কার হয়; তাঁরই হাত পিচ্ছিল সাপকে বিদ্ধ করেছে।
14 Zimenezi ndi pangʼono chabe mwa ntchito yake; tingomva pangʼono za Iye ngati kunongʼona! Kodi ndani angathe kudziwa kukula kwa mphamvu zake?”
আর এসবই তাঁর কর্মের বাইরের দিকের ঝালর মাত্র; তাঁর বিষয়ে আমরা যা শুনি তা যদি এত ক্ষীণ ফিস্ফিসানি! তবে তাঁর পরাক্রমের বজ্রধ্বনি কে-ই বা বুঝতে পারে?”