< Yobu 13 >

1 “Ndaziona ndi maso anga zonsezi, ndazimva ndi makutu anga ndipo ndazimvetsa.
“আমি নিজের চোখে এসব কিছু দেখেছি, আমি তা নিজের কানে শুনেছি ও বুঝেছি।
2 Zimene inu mukudziwa, inenso ndimazidziwa; ineyo sindine munthu wamba kwa inu.
তোমরা যা জানো, আমিও তা জানি, আমি তোমাদের চেয়ে নিকৃষ্ট নই।
3 Koma ine ndikulakalaka nditayankhula ndi Wamphamvuzonse ndi kukamba mlandu wanga ndi Mulungu.
কিন্তু আমি সর্বশক্তিমানের সঙ্গে কথা বলতে চাই ও ঈশ্বরের কাছে আমার মামলার স্বপক্ষে যুক্তি দেখাতে চাই।
4 Koma inu mukundipaka mabodza; nonsenu ndinu asingʼanga opanda phindu!
তোমরা, অবশ্য, আমার গায়ে মিথ্যা লেপন করেছ; তোমরা, তোমরা সবাই অপদার্থ চিকিৎসক।
5 Achikhala munangokhala chete nonsenu! Apo mukanachita zanzeru.
তোমরা যদি শুধু পুরোপুরি নীরব থাকতে! তোমাদের পক্ষে, তবে তা প্রজ্ঞা হত।
6 Tsopano imvani kudzikanira kwanga; imvani kudandaula kwa pakamwa panga.
এখন আমার যুক্তি শোনো; আমার ঠোঁটের আবেদনে কর্ণপাত করো।
7 Kodi inu mudzayankhula moyipa kuyankhulira Mulungu? Kodi mudzayankhulira Iyeyo mwachinyengo?
ঈশ্বরের হয়ে কি তোমরা গর্হিত কথাবার্তা বলবে? তাঁর হয়ে কি তোমরা প্রতারণামূলক কথাবার্তা বলবে?
8 Kodi mudzaonetsa kuti Iyeyo ngokondera? Kodi inu mudzamuteteza Mulungu pa mlandu wake?
তোমরা কি তাঁর প্রতি পক্ষপাতিত্ব দেখাবে? তোমরা কি ঈশ্বরের হয়ে মামলা লড়বে?
9 Mulungu atayangʼanitsitsa, inu nʼkukupezani wosalakwa? Kodi inu mungamunamize Iye monga momwe munganamizire munthu?
তিনি যদি তোমাদের পরীক্ষা করেন, তবে কি ভালো কিছু হবে? নশ্বর এক মানুষকে যেভাবে তোমরা প্রতারিত করো সেভাবে কি তাঁকেও প্রতারিত করতে পারবে?
10 Ndithudi, Iye angathe kukudzudzulani ngati muchita zokondera mseri.
তিনি নিশ্চয় তোমাদের ভর্ৎসনা করবেন যদি তোমরা গোপনে পক্ষপাতিত্ব দেখিয়েছিলে।
11 Kodi ulemerero wake sungakuopseni? Kodi kuopsa kwake sikungakuchititseni mantha?
তাঁর প্রভা কি তোমাদের আতঙ্কিত করবে না? তাঁর শঙ্কা কি তোমাদের উপরে নেমে আসবে না?
12 Mawu anu anzeru ali ngati miyambi yopanda tanthauzo; mawu anu odzitchinjirizira ali ngati mpanda wadothi.
তোমাদের প্রবচন ভস্মের প্রবাদ; তোমাদের দুর্গ মাটির কেল্লা।
13 “Khalani chete ndipo ndilekeni ndiyankhule; tsono zimene zindichitikire zichitike.
“নীরব হও ও আমাকে কথা বলতে দাও; পরে যা হওয়ার হবে।
14 Chifukwa chiyani ndikuyika moyo wanga pa chiswe ndi kutengera mʼmanja moyo wangawu?
আমি কেন নিজের জীবন বিপন্ন করব ও আমার প্রাণ হাতে তুলে নেব?
15 Ngakhale Iye andiphe, komabe ndidzamukhulupirira; ndithu, ndidzafotokoza mlandu wanga pamaso pake.
তিনি যদি আমাকে হত্যা করেন, তবুও আমি তাঁর উপরে আশা রাখব; আমি নিশ্চয় তাঁর মুখোমুখি দাঁড়িয়ে আমার মামলাটি লড়ব।
16 Zoonadi, ichi ndiye chidzakhala chipulumutso changa pakuti palibe munthu wosapembedza amene angafike pamaso pake!
সত্যিই, এটি আমার মুক্তিতে পরিণত হবে, যেহেতু কোনও অধার্মিক তাঁর সামনে আসতে সাহস পায় না!
17 Mvetserani mosamala mawu anga; makutu anu amve zimene ndikunena.
আমি যা বলি তা মন দিয়ে শোনো; আমার বক্তব্য তোমাদের কানে বাজুক।
18 Pakuti tsopano ndawukonzekera mlandu wanga, ndikudziwa ndipo adzandipeza wolungama.
এখন আমি যখন আমার মামলাটি সাজিয়েছি, তখন আমি জানি যে আমি নির্দোষ প্রমাণিত হব।
19 Kodi alipo wina amene angatsutsane nane? ngati zili choncho, ndidzakhala chete ndi kufa.
কেউ কি আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে? যদি পারে, তবে আমি নীরব থাকব ও মৃত্যুবরণ করব।
20 “Inu Mulungu, ndipatseni zinthu ziwiri izi, ndipo pamenepo ine sindidzakubisalirani:
“হে ঈশ্বর, আমাকে শুধু এই দুটি জিনিস দাও, ও তখন আর আমি নিজেকে তোমার কাছে লুকিয়ে রাখব না:
21 Muchotse dzanja lanu pa ine, ndipo muleke kundichititsa mantha ndi kuopsa kwanuko.
তোমার হাত আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও, ও তোমার আতঙ্ক দিয়ে আমাকে আর ভয় দেখিয়ো না।
22 Tsono muyitane ndipo ndidzayankha, kapena mulole kuti ine ndiyankhule ndipo Inu muyankhe.
তখন আমাকে ডেকো ও আমি উত্তর দেব, বা আমাকে কথা বলতে দিয়ো ও তুমি আমাকে উত্তর দিয়ো।
23 Kodi zolakwa zanga ndi zingati ndipo machimo anga ndi angati? Wonetseni kulakwa kwanga ndi machimo anga.
আমি কতগুলি অন্যায় ও পাপ করেছি? আমার অপরাধ ও আমার পাপ আমায় দেখিয়ে দাও।
24 Chifukwa chiyani mukundifulatira ndi kundiyesa ine mdani wanu?
তুমি কেন তোমার মুখ লুকিয়েছ ও আমাকে তোমার শত্রু বলে মনে করছ?
25 Kodi mudzazunza tsamba lowuluka ndi mphepo? Kodi mudzathamangitsa mungu wowuma?
তুমি কি বায়ুতাড়িত একটি পাতাকে যন্ত্রণা দেবে? শুকনো তুষের পিছু ধাওয়া করবে?
26 Pakuti Inu mwalemba zinthu zowawa zonditsutsa nazo ndipo mukundipaka machimo a pa ubwana wanga.
কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত অভিযোগ লিপিবদ্ধ করেছ ও আমাকে আমার যৌবনকালীন পাপের ফলভোগ করাচ্ছ।
27 Inu mwamanga miyendo yanga ndi maunyolo. Mumayangʼanitsitsa mayendedwe anga onse poyika zizindikiro pamene mapazi anga apondapo.
তুমি আমার পায়ে বেড়ি পরিয়েছ; আমার পায়ের তলায় চিহ্ন এঁকে দিয়ে তুমি আমার সব পথে সতর্ক দৃষ্টি রেখে চলেছ।
28 “Motero munthu amatha ngati chinthu chofumbwa, ngati chovala chodyedwa ndi njenjete.
“তাই মানুষ পচাগলা বস্তুর মতো, পোকায় কাটা পোশাকের মতো ক্ষয়ে যায়।

< Yobu 13 >