< Yeremiya 43 >
1 Yeremiya atatsiriza kuwawuza anthuwo mawu onse a Yehova Mulungu wawo, amene Yehova anamutuma kuti akawawuze,
১এটি ঘটেছিল, যিরমিয় সমস্ত লোকেদের কাছে সদাপ্রভু, তাদের ঈশ্বরের বাক্য ঘোষণা করা শেষ করলেন, যা সদাপ্রভু, তাদের ঈশ্বর যিরমিয়কে বলতে বলেছিলেন।
2 Azariya mwana wa Hosayia ndi Yohanani mwana wa Kareya pamodzi ndi anthu onse odzikuza anawuza Yeremiya kuti, “Ukunama iwe! Yehova Mulungu wathu sanakutume kuti unene kuti, ‘Musapite ku Igupto kukakhala kumeneko.’
২তখন হোশয়িয়ের ছেলে অসরিয়, কারেহের ছেলে যোহানন ও সমস্ত অহঙ্কারী লোকেরা যিরমিয়কে বলল, “তুমি মিথ্যা কথা বলছ। সদাপ্রভু, আমাদের ঈশ্বর তোমাকে বলতে পাঠান নি, ‘তোমরা মিশরে বসবাস করতে যেও না’।
3 Koma ndi Baruki mwana wa Neriya amene akukulimbikitsa kuti utiletse zopita ku Igupto ndi kuti mʼmalo mwake tidzipereke mʼmanja mwa Ababuloni, kuti iwo atiphe kapena kutitenga ukapolo ku Babuloni.”
৩কারণ নেরিয়ের ছেলে বারূক আমাদের বিরুদ্ধে তোমাকে উত্তেজিত করে তুলছে, যাতে কলদীয়দের হাতে আমাদের তুলে দিতে পারো। কারণ যাতে তারা আমাদের মেরে ফেলে এবং আমাদের বন্দী করে বাবিলে নিয়ে যায়।”
4 Motero Yohanani mwana wa Kareya ndi atsogoleri onse a ankhondo pamodzi ndi anthu onse sanamvere lamulo la Yehova loti akhale mʼdziko la Yuda.
৪এই ভাবে কারেহের ছেলে যোহানন, সমস্ত সেনাপতিরা ও সমস্ত লোকেরা যিহূদা দেশে থাকার বিষয়ে সদাপ্রভুর কথা শুনতে অস্বীকার করল।
5 Mʼmalo mwake, Yohanani mwana wa Kareya ndi atsogoleri onse a ankhondo anatenga anthu onse otsala a ku Yuda amene anabwera kudzakhala mʼdziko la Yuda kuchokera ku mayiko onse kumene anabalakirako.
৫কারেহের ছেলে যোহানন ও সৈন্যদের সমস্ত সেনাপতি যিহূদার অবশিষ্ট সবাই যারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল তারা সেখান থেকে যিহূদা দেশে বসবাস করবার জন্য ফিরে এসেছিল।
6 Mʼgulu la anthu otengedwalo munali amuna onse, akazi ndi ana, ana aakazi a mfumu, ndiponso anthu amene Nebuzaradani mtsogoleri wa asilikali olonda mfumu anawasiya kwa Gedaliya mwana wa Ahikamu, mdzukulu wa Safani pamodzinso ndi mneneri Yeremiya ndi Baruki mwana wa Neriya.
৬তারা সেই সকল পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে, রাজকুমারীদের এবং প্রত্যেক ব্যক্তিকে সঙ্গে নিল, যাদের রাজার দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদন শাফনের নাতি অহীকামের ছেলে গদলিয়ের কাছে রেখে গিয়েছিলেন। তারা ভাববাদী যিরমিয় ও নেরিয়ের ছেলে বারূককেও নিয়ে গেল।
7 Kotero anthuwo analowa mʼdziko la Igupto chifukwa anakana kumvera Yehova, nakafika ku Tapanesi.
৭তারা মিশর দেশে তফনহেষ পর্যন্ত গেল, কারণ তারা সদাপ্রভুর কথা শোনে নি।
8 Ndipo Yehova anayankhula ndi Yeremiya ku Tapanesi kuti,
৮পরে তফনহেষে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল এবং বলল,
9 “Tenga miyala inayi yayikulu ndipo uyikwirire mʼdothi pa chiwundo cha polowera ku nyumba yaufumu ya Farao ku Tapanesi. Uchite zimenezi Ayuda onse akuona.
৯“তোমার হাতে কতকগুলি বড় বড় পাথর নাও এবং তফনহেষে ফরৌণের বাড়ির প্রবেশপথে ইটের গাঁথনি আছে, তার মধ্যে ইহুদীদের চোখের সামনে সেগুলি লুকিয়ে রাখ।
10 Ndipo uwawuze kuti, ‘Yehova Wamphamvuzonse, Mulungu wa Israeli akuti: Ndidzayitana mtumiki wanga Nebukadinezara mfumu ya ku Babuloni, ndipo adzakhazika mpando wake waufumu pa miyala imene ndayikwirira apayi. Iye adzafunyulula tenti yake yaufumu pa miyala imeneyi.
১০তারপর তাদের বল যে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘দেখ, আমি দূতকে পাঠিয়ে আমার দাস বাবিলের রাজা নবূখদনিৎসরকে নিয়ে আসব। এই যে পাথরগুলি যিরমিয়, তুমি পুঁতে রেখেছ তার উপরে আমি তার সিংহাসন স্থাপন করব; নবূখদনিৎসর তার উপরে তার রাজকীয় চাঁদোয়া খাটাবে।
11 Iye adzabwera kudzathira nkhondo Igupto. Iwo oyenera kufa ndi mliri adzafa ndi mliri, iwo oyenera kutengedwa ukapolo adzatengedwa ukapolo, ndipo iwo oyenera kufa ndi lupanga adzafa ndi lupanga.
১১সে আসবে এবং মিশর দেশ আক্রমণ করবে। যে মৃত্যুর জন্য ঠিক হয়েছে, তার মৃত্যু হবে; যে বন্দী হবার জন্য ঠিক হয়েছে, তাকে বন্দী করা হবে; যে তরোয়ালের জন্য ঠিক হয়েছে, সে তরোয়ালে পতিত হবে।
12 Adzayatsa moto mʼnyumba zopembedzera milungu ya Igupto. Adzayeretsa dziko la Igupto monga momwe mʼbusa amayeretsera chovala chake pochotsamo nsabwe. Pambuyo pake adzachoka mʼdziko la Igupto mwa mtendere.
১২তখন আমি মিশরের দেবতার মন্দিরগুলিতে আগুন ধরিয়ে দেব। নবূখদনিৎসর তাদের পুড়িয়ে দেবে বা বন্দী করবে। সে মিশর দেশকে পরিধান করবে, যেমন মেষপালক তার পোশাকের উকুন পরিষ্কার করে। সে বিজয়ী হয়ে সেখান থেকে চলে যাবে।
13 Ku Iguptoko adzagwetsa zipilala zachipembedzo za ku nyumba yopembedzera mulungu wa dzuwa. Adzatentha ndi moto nyumba za milungu ya ku Igupto.’”
১৩সে মিশর দেশের সূর্যপুরীর স্তম্ভগুলি ভেঙে ফেলবে। সে মিশরের দেবতাদের মন্দিরগুলি পুড়িয়ে ফেলবে’।”