< Yeremiya 35 >

1 Yehova anayankhula ndi Yeremiya nthawi ya ulamuliro wa Yehoyakimu mwana wa Yosiya mfumu ya Yuda, kuti:
যোশিয়ের পুত্র, যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বকালে, যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল:
2 “Pita ku banja la Arekabu ndipo ukawayitane kuti abwere mʼchipinda chimodzi cha Nyumba ya Yehova ndipo akafika uwapatse vinyo kuti amwe.”
“তুমি রেখবীয় বংশের লোকদের কাছে যাও। তুমি তাদের সদাপ্রভুর গৃহের পাশের একটি কক্ষে আমন্ত্রণ করো। তাদের পান করার জন্য দ্রাক্ষারস দাও।”
3 Choncho ndinakatenga Yaazaniya (mwana wa Yeremiya winanso amene anali mwana wa Habaziniya), abale ake, ana ake onse aamuna ndi banja lonse la Arekabu.
তখন আমি হবৎসিনিয়ের পুত্র যিরমিয়ের পুত্র যাসনিয়, তার ভাইদের ও তার সব পুত্রের, রেখবীয়দের সমস্ত পরিজনের কাছে গেলাম।
4 Ndinabwera nawo ku Nyumba ya Yehova, ku chipinda cha ophunzira a mneneri Hanani mwana wa Igidaliya, munthu wa Mulungu. Chipinda chimenechi chinali pafupi ndi chipinda cha akuluakulu, chimene chinali pamwamba pa chipinda cha Maaseya mwana wa Salumu, mlonda wa pa khomo.
আমি তাদের সদাপ্রভুর গৃহে, ঈশ্বরের লোক যিগ্দলিয়ের পুত্র হাননের সন্তানদের কক্ষে নিয়ে এলাম। এই কক্ষটি ছিল কর্মকর্তাদের ঘরের পাশে, শল্লুমের পুত্র দ্বাররক্ষী মাসেয়ের ঘরের ঠিক উপরে।
5 Kenaka ndinayika mabotolo odzaza ndi vinyo ndi zikho zake pamaso pa Arekabu ndipo ndinawawuza kuti, “Imwani vinyoyu.”
তারপর আমি একটি পাত্রে দ্রাক্ষারস পূর্ণ করে ও কয়েকটি পেয়ালা নিয়ে রেখবীয়দের সামনে রাখলাম। আমি তাদের বললাম, “তোমরা একটু দ্রাক্ষারস পান করো।”
6 Koma iwo anayankha kuti, “Ife sitimwa vinyo, chifukwa kholo lathu Yehonadabu mwana wa Rekabu anatilamula kuti, ‘Inuyo ngakhale zidzukulu zanu, musadzamwe vinyo mpaka kalekale.
কিন্তু তারা উত্তর দিল, “আমরা দ্রাক্ষারস পান করি না, কারণ আমাদের পূর্বপুরুষ রেখবের পুত্র যিহোনাদব আমাদের এই আদেশ দিয়েছেন: ‘তোমরা কিংবা তোমাদের বংশধরেরা, কেউই দ্রাক্ষারস পান করবে না।
7 Musadzamange nyumba kapena kufesa mbewu, kapena kulima minda ya mpesa; musadzakhale ndi zinthu zimenezi. Mʼmalo mwake muzidzakhale mʼmatenti. Mukadzatero mudzakhala nthawi yayitali mʼdziko limene mukukhalamo.’
সেই সঙ্গে তোমরা কোনো ঘরবাড়ি নির্মাণ করবে না, বীজবপন বা দ্রাক্ষাকুঞ্জ তৈরি করে চারা রোপণ করবে না; তোমরা অবশ্যই কখনও এসব জিনিসের কোনোটিই পেতে চাইবে না, কিন্তু সবসময়ই তাঁবুতে বসবাস করবে। তাহলে তোমরা যে দেশে ভবঘুরের মতো বাস করো, সেখানে দীর্ঘ সময় থাকতে পারবে।’
8 Ife takhala tikumvera zonse zimene kholo lathu Yehonadabu mwana wa Rekabu anatilamula. Ife ngakhale akazi athu kapena ana athu aamuna ndi aakazi sitinamwepo vinyo
আমাদের পূর্বপুরুষ, রেখবের পুত্র যিহোনাদব আমাদের যে আদেশ দিয়েছেন, তার সবই আমরা পালন করেছি। আমরা বা আমাদের স্ত্রীরা বা আমাদের ছেলেমেয়েরা, আমরা কেউই কখনও দ্রাক্ষারস পান করিনি।
9 kapena kumanga nyumba kuti tizikhalamo kapenanso kukhala ndi minda ya mpesa, minda ina iliyonse kapena mbewu.
আমরা গৃহ নির্মাণ করে তার মধ্যে বসবাসও করিনি, কিংবা দ্রাক্ষাকুঞ্জ, শস্যের ক্ষেত বা বীজও আমাদের নেই।
10 Koma takhala mʼmatenti ndipo tamvera kwathunthu chilichonse chimene kholo lathu Yehonadabu anatilamula.
আমরা তাঁবুতে বসবাস করে এসেছি এবং আমাদের পূর্বপুরুষ যিহোনাদব আমাদের যা আদেশ দিয়েছিলেন, আমরা পূর্ণরূপে তা পালন করে এসেছি।
11 Koma pamene Nebukadinezara mfumu ya Babuloni anathira nkhondo dziko lino, ife tinati, ‘Tiyeni tichoke, tipite ku Yerusalemu kuti tithawe magulu ankhondo a Akasidi ndi Aaramu.’ Kotero ife takhala tikukhala mu Yerusalemu.”
কিন্তু যখন ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার এই দেশ আক্রমণ করে, আমরা বললাম, ‘এসো, ব্যাবিলনীয় ও অরামীয় সৈন্যদলের হাত এড়ানোর জন্য আমরা জেরুশালেমে যাই।’ এভাবেই আমরা জেরুশালেমে থেকে গেছি।”
12 Yehova anayankhulanso ndi Yeremiya kuti,
তারপর সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল। তিনি বললেন,
13 “Iyeyu, Yehova Mulungu wa Israeli anawuza Yeremiya kuti: Pita ukawawuze anthu a ku Yuda ndi a ku Yerusalemu kuti, ‘Kodi simungatengeko phunziro ndi kumvera mawu anga?’ akutero Yehova.
“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: তুমি যাও, গিয়ে যিহূদার মানুষদের ও জেরুশালেমের লোকেদের এই কথা বলো, ‘তোমরা কি এর থেকে শিক্ষাগ্রহণ করে আমার বাক্য পালন করবে না?’ সদাপ্রভু এই কথা বলেন।
14 ‘Yehonadabu mwana wa Rekabu analamula ana ake kuti asamwe vinyo ndipo lamulo limeneli alisunga. Mpaka lero lino iwo samwa vinyo, chifukwa akumvera lamulo la kholo lawo. Koma Ine ndakhala ndikuyankhula nanu kawirikawiri kukuchenjezani, koma inu simunandimvere Ine.
‘রেখবের পুত্র যিহোনাদব তার বংশধরদের দ্রাক্ষারস পান না করার আদেশ দিয়েছিল। তার সেই আদেশ পালন করা হয়েছে। আজ পর্যন্ত তারা দ্রাক্ষারস পান করে না, কারণ তারা তাদের পূর্বপুরুষের আদেশ পালন করে। কিন্তু আমি যদিও বারবার তোমাদের সঙ্গে কথা বলেছি, তবুও তোমরা আমার কথা শোনোনি।
15 Kawirikawiri ndakhala ndikutumiza atumiki anga, aneneri, kwa inu. Iwo akhala akukuwuzani kuti, ‘Aliyense wa inu asiye ntchito zake zoyipa ndi kukonza makhalidwe ake; musatsatire milungu ina ndi kumayitumikira. Pamenepo mudzakhala mʼdziko limene ndinakupatsani ndi makolo anu.’ Komabe inu simunasamale zimenezi kapena kundimvera Ine.
বারবার আমি আমার দাস ভাববাদীদের তোমাদের কাছে প্রেরণ করেছি। তারা বলেছে, “তোমাদের মধ্যে প্রত্যেকে, তোমাদের দুষ্টতার পথ থেকে ফিরে আসবে এবং তোমাদের কার্যকলাপের সংশোধন করবে। অন্যান্য দেবদেবীর অনুসারী হয়ে তাদের সেবা করবে না। তাহলে এই যে দেশ আমি তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের দিয়েছি, সেখানে তোমরা বসবাস করতে পারবে।” কিন্তু তোমরা আমার কথা শোনোনি বা তাতে মনোযোগও দাওনি।
16 Zidzukulu za Yehonadabu mwana wa Rekabu zakhala zikumvera lamulo limene kholo lawo anazilamula, koma inuyo simunandimvere Ine.
রেখবের পুত্র যিহোনাদবের বংশধরেরা, তাদের পূর্বপুরুষ যে আদেশ দিয়েছিল, তা পালন করে এসেছে, কিন্তু এই লোকেরা আমার কথার বাধ্য হয়নি।’
17 “Nʼchifukwa chake Yehova Mulungu Wamphamvuzonse, Mulungu wa Israeli akuti, ‘Ndidzagwetsera pa Yuda ndi pa onse okhala mu Yerusalemu masautso onse amene ndinakonza chifukwa sanandimvere. Ndinawayitana koma iwo sanayankhe.’”
“এই কারণে, বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন, ‘তোমরা শোনো! আমি যিহূদার উপরে এবং যতজন জেরুশালেমে বসবাস করে, তাদের উপরে আমি যেসব বিপর্যয়ের কথা বলেছিলাম, তা সমস্তই নিয়ে আসব। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু তারা শোনেনি। আমি তাদের আহ্বান করেছি, তারা কিন্তু সাড়া দেয়নি।’”
18 Yeremiya anawuza banja la Arekabu mawu onse a Yehova Wamphamvuzonse, Mulungu wa Israeli, kuti, “Munamvera lamulo la kholo lanu Yehonadabu ndipo mwatsatira malangizo ake onse ndi kuchita chilichonse chimene anakulamulani.”
তারপর যিরমিয় রেখবের বংশধরদের বললেন, “বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘তোমরা তোমাদের পূর্বপুরুষ যিহোনাদবের আদেশ পালন করেছ, তার সমস্ত নির্দেশ মেনে চলেছ এবং সে যে সমস্ত আদেশ দিয়েছিল, সব পালন করেছ।’
19 Tsono Yehova Wamphamvuzonse, Mulungu wa Israeli akuti, “Yehonadabu mwana wa Rekabu sadzasowa munthu wonditumikira Ine nthawi zonse.”
সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন: ‘রেখবের পুত্র যিহোনাদবের বংশে আমার সেবা করার জন্য লোকের কোনো অভাব হবে না।’”

< Yeremiya 35 >