< Yeremiya 31 >
1 “Pa nthawi imeneyo,” akutero Yehova, “Ndidzakhala Mulungu wa mafuko onse a Israeli, ndipo iwo adzakhala anthu anga.”
সদাপ্রভু বলেন, “সেই সময়ে আমি হব ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীর ঈশ্বর, আর তারা হবে আমার প্রজা।”
2 Yehova akuti, “Anthu amene anapulumuka ku nkhondo ndinawakomera mtima mʼchipululu; pamene Aisraeli ankafuna kupumula.”
সদাপ্রভু এই কথা বলেন, “যারা তরোয়ালের আঘাত থেকে রক্ষা পাবে, তারা মরুপ্রান্তরে কৃপা লাভ করবে; আর আমি এসে ইস্রায়েলকে বিশ্রাম দেব।”
3 Ine ndinawaonekera ndili chapatali ndipo ndinati, “Ine ndakukondani ndi chikondi chopanda malire. Nʼchifukwa chake ndipitiriza kukukondani.
বহুদিন পূর্বে, সদাপ্রভু আমাদের সামনে আবির্ভূত হয়ে বলেছিলেন, “আমি এক চিরস্থায়ী প্রেমে তোমাদের প্রেম করেছি; আমি স্নেহময় দয়ায় তোমাদের কাছে টেনেছি।
4 Ndidzakusamaliraninso, inu anthu a Israeli; mudzasangalala poyimba tizitoliro tanu, ndipo mudzapita kukavina nawo anthu ovina mwachimwemwe.
আমি তোমাদের আবার গড়ে তুলব এবং হে কুমারী-ইস্রায়েল, তোমরা পুনর্নির্মিত হবে। তোমরা আবার তোমাদের তম্বুরা তুলে নেবে এবং আনন্দকারীদের সঙ্গে নৃত্য করতে যাবে।
5 Mudzalimanso minda ya mpesa pa mapiri a Samariya; alimi adzadzala mphesa ndipo adzadya zipatso zake.
তোমরা শমরিয়ার পাহাড়গুলির উপরে আবার দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করবে; কৃষকেরা চারা রোপণ করে তার ফল উপভোগ করবে।
6 Lidzafika tsiku pamene alonda adzafuwula pa mapiri a Efereimu nati, ‘Tiyeni tipite ku Ziyoni, kwa Yehova Mulungu wathu.’”
একদিন আসবে যখন ইফ্রয়িমের পাহাড়গুলির উপর থেকে প্রহরী চিৎকার করবে ‘এসো, আমরা সিয়োনে উঠে যাই, আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে।’”
7 Yehova akuti, “Imbani mosangalala chifukwa cha Yakobo, fuwulani chifukwa cha mtundu wopambana mitundu yonse. Matamando anu amveke, ndipo munene kuti, ‘Yehova wapulumutsa anthu ake otsala a Israeli.’
সদাপ্রভু এই কথা বলেন, “যাকোব কুলের জন্য আনন্দগান করো; সব জাতি থেকে অগ্রগণ্যের জন্য আনন্দধ্বনি করো। তোমাদের প্রশংসা-রব শ্রুত হোক, তোমরা বলো, ‘হে সদাপ্রভু, তোমার প্রজাদের রক্ষা করো, যারা ইস্রায়েলের অবশিষ্টাংশ।’
8 Taonani, ndidzabwera nawo kuchokera ku dziko la kumpoto, ndidzawasonkhanitsa kuchokera ku malekezero a dziko lapansi. Anthu osaona, olumala, amayi oyembekezera ndi amene ali pa nthawi yawo yochira adzabwera nawo pamodzi. Chidzakhala chikhamu cha anthu obwerera kuno.
দেখো, আমি তাদের উত্তর দিকের দেশ থেকে নিয়ে আসব, পৃথিবীর প্রান্তসীমা থেকে তাদের সংগ্রহ করব। তাদের মধ্যে থাকবে অন্ধ ও খঞ্জেরা, আসন্নপ্রসবা মা ও প্রসববেদনাগ্রস্ত নারীরা; এক মহাসমাজ এখানে ফিরে আসবে।
9 Adzabwera akulira; koma Ine ndikuwatonthoza mtima, ndidzawaperekeza. Ndidzawatsogolera ku mitsinje yamadzi mʼnjira yosalala mmene sadzapunthwamo. Chifukwa ndine abambo ake a Israeli, ndipo Efereimu ndi mwana wanga woyamba.
তারা রোদন করতে করতে আসবে; তাদের আমি ফিরিয়ে আনা মাত্র তারা প্রার্থনা করবে। আমি তাদের জলস্রোতের তীরে চালিত করব, তারা চলবে এমন এক সমান পথে, যেখানে হোঁচট খাবে না, কারণ আমিই ইস্রায়েলের বাবা, আর ইফ্রয়িম আমার প্রথমজাত সন্তান।
10 “Imvani mawu a Yehova inu anthu a mitundu ina; lalikirani mawuwa kwa anthu a mayiko akutali a mʼmbali mwa nyanja; ‘Iye amene anabalalitsa Israeli adzawasonkhanitsanso ndipo adzayangʼanira nkhosa zake ngati mʼbusa.’
“হে জাতিগণ, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো; দূরবর্তী উপকূলগুলিতে এই কথা ঘোষণা করো, ‘যিনি ইস্রায়েলকে ছিন্নভিন্ন করেছিলেন, তিনি তাদের সংগ্রহ করবেন, এবং পালকের মতো তাঁর পালের উপরে দৃষ্টি রাখবেন।’
11 Pakuti Yehova wawombola fuko la Yakobo anawapulumutsa mʼdzanja la anthu owaposa mphamvu.
কারণ সদাপ্রভু যাকোবকে উদ্ধার করবেন এবং তিনি তাদের চেয়েও শক্তিশালী লোকদের হাত থেকে তাদের মুক্ত করবেন।
12 Anthuwo adzabwera akuyimba mofuwula pa mapiri a Ziyoni; adzasangalala ndi zinthu zabwino zochokera kwa Yehova. Zinthu zabwinozo ndi izi: tirigu, vinyo watsopano ndi mafuta, ana ankhosa ndi ana angʼombe. Iwo adzakhala ngati munda wothiriridwa bwino, ndipo sadzamvanso chisoni.
তারা সিয়োনের উঁচু স্থানগুলিতে এসে আনন্দে চিৎকার করবে; সদাপ্রভুর দেওয়া প্রাচুর্যের কারণে তারা উল্লসিত হবে, শস্যদানা, নতুন দ্রাক্ষারস ও তেল, পালের মেষশাবক ও গোবৎসদের জন্য। তারা হবে উত্তমরূপে সেচিত উদ্যানের মতো, তারা আর দুঃখ পাবে না।
13 Pamenepo anamwali adzavina ndi kusangalala. Anyamata ndi okalamba nawonso adzasangalala. Kulira kwawo ndidzakusandutsa chisangalalo; ndidzawasangalatsa nʼkuchotsa chisoni chawo.
তখন কুমারী-কন্যারা নৃত্য করবে ও আনন্দিত হবে, যুবকেরা ও বৃদ্ধেরাও তা করবে। আমি তাদের বিলাপ আনন্দে পরিণত করব; দুঃখের পরিবর্তে আমি তাদের সান্ত্বনা ও আনন্দ দেব।
14 Ansembe ndidzawadyetsa chakudya chabwino, ndipo anthu anga adzakhuta ndi zabwino zanga,” akutero Yehova.
প্রাচুর্য দান করে আমি যাজকদের পরিতৃপ্ত করব, আমার প্রজারা আমার প্রাচুর্যে পরিপূর্ণ হবে,” সদাপ্রভু এই কথা বলেন।
15 Yehova akuti, “Kulira kukumveka ku Rama, kulira kwakukulu, Rakele akulirira ana ake. Sakutonthozeka chifukwa ana akewo palibe.”
সদাপ্রভু এই কথা বলেন: “রামা-নগরে এক স্বর শোনা যাচ্ছে, হাহাকার ও তীব্র রোদনের শব্দ, রাহেল তার সন্তানদের জন্য কাঁদছেন, তিনি সান্ত্বনা পেতে চান না, কারণ তারা আর বেঁচে নেই।”
16 Yehova akuti, “Leka kulira ndi kukhetsa misozi pakuti udzalandira mphotho ya ntchito yako,” akutero Yehova. “Iwo adzabwerako ku dziko la adani.
সদাপ্রভু এই কথা বলেন: “তোমার কান্নার রব থামাও ও তোমার চোখের জল মুছে ফেলো, কারণ তোমার কাজ পুরস্কৃত হবে,” একথা সদাপ্রভু বলেন। “তারা শত্রুদের দেশ থেকে ফিরে আসবে।
17 Tsono chiyembekezo chilipo pa zamʼtsogolo,” akutero Yehova. “Ana ako adzabwerera ku dziko lawo.
তাই তোমার ভবিষ্যতের আশা আছে,” একথা সদাপ্রভু বলেন। “তোমার ছেলেমেয়েরা স্বদেশে ফিরে যাবে।
18 “Ndithu ndamva Efereimu akubuwula kuti, ‘Ife tinali ngati ana angʼombe osamva. Koma inu mwatiphunzitsa kumvera. Mutibweze kuti tithe kubwerera, chifukwa ndinu Yehova Mulungu wanga.
“আমি নিশ্চিতরূপে ইফ্রয়িমের কাতরধ্বনি শুনেছি: ‘কোনো অবাধ্য বাছুরের মতো তুমি আমাকে শাসন করেছ, আর আমি শাস্তি পেয়েছি। আমাকে ফিরাও, তাহলে আমি ফিরে আসব, কারণ তুমিই হলে সদাপ্রভু, আমার ঈশ্বর।
19 Popeza tatembenuka mtima, ndiye tikumva chisoni; popeza tazindikira ndiye tikudziguguda pachifukwa. Tachita manyazi ndipo tanyazitsidwa chifukwa tinachimwa paubwana wathu.’
আমি বিপথগামী হওয়ার পর, আমি অনুতাপ করেছি; আমি সব বুঝতে পারলে আমার বুক চাপড়ালাম। আমি লজ্জিত ও অপমান বোধ করছিলাম কারণ আমি আমার যৌবনের অপমান সহ্য করেছি।’
20 Kodi Efereimu si mwana wanga wokondedwa, mwana amene Ine ndimakondwera naye? Ngakhale nthawi zambiri ndimamudzudzula, ndimamukumbukirabe. Kotero mtima wanga ukumufunabe; ndimamumvera chifundo chachikulu kwambiri,” akutero Yehova.
ইফ্রয়িম কি আমার প্রিয় পুত্র নয়? সেই বালক কি আমাকে আনন্দ দান করে না? যদিও আমি প্রায়ই তার বিরুদ্ধে কথা বলি, আমি তবুও তাকে এখনও স্মরণ করি। সেই কারণে আমার হৃদয় তার জন্য ব্যাকুল হয়; তার জন্য আমার রয়েছে বিশাল সহানুভূতি,” সদাপ্রভু এই কথা বলেন।
21 “Muyike zizindikiro za mu msewu; muyimike zikwangwani. Yangʼanitsitsani msewuwo, njira imene mukuyendamo. Bwerera, iwe namwali wa Israeli, bwerera ku mizinda yako ija.
“তোমরা পথনির্দেশক চিহ্ন স্থাপন করো; পথনির্দেশের ফলকগুলি লাগাও। তোমরা যে রাজপথ ধরে যাবে, সেই পথ স্মরণে রাখো। হে কুমারী-ইস্রায়েল, ফিরে এসো, তোমার নিজের নগরগুলিতে ফিরে এসো।
22 Udzakhala jenkha mpaka liti, iwe mwana wa mkazi wosakhulupirika? Yehova walenga chinthu chatsopano pa dziko lapansi; mkazi ndiye tsopano aziteteza mwamuna.”
বিপথগামী ইস্রায়েল কন্যা, তুমি কত কাল উদ্দেশ্যহীন ঘুরে বেড়াবে? সদাপ্রভু এক নতুন বিষয় পৃথিবীতে সৃষ্টি করবেন, একজন নারী একজন পুরুষকে রক্ষা করবে।”
23 Yehova Wamphamvuzonse, Mulungu wa Israeli akuti, “Ndikadzabwera nawo anthuwa kuchokera ku ukapolo, anthu a mʼdziko la Yuda ndi amene akukhala mʼmizinda yake adzayankhulanso mawu akuti, ‘Yehova akudalitse, iwe malo achilungamo, iwe phiri lopatulika.’
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, “আমি যখন তাদের বন্দিত্ব থেকে ফিরিয়ে আনি, যিহূদা ও তার নগরগুলির লোকেরা পুনরায় এই কথাগুলি ব্যবহার করবে, ‘হে ধার্মিকতার নিবাস, হে পবিত্র পর্বত, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন।’
24 Anthu adzakhala ku Yuda ndi ku mizinda yake pamodzi ndi alimi ndi oweta nkhosa.
যিহূদা ও তার সমস্ত নগরে, লোকেরা একসঙ্গে বসবাস করবে, কৃষকেরা ও যারা তাদের পশুপাল নিয়ে ঘুরে বেড়ায়, তারা সকলে করবে।
25 Ndidzatsitsimutsa anthu otopa ndipo ndidzadyetsa anthu anjala.”
আমি ক্লান্তদের সতেজ করব এবং অবসন্ন প্রাণকে তৃপ্ত করব।”
26 Pamenepo ndinadzuka nʼkuyangʼana uku ndi uku. Tulo tanga tinali tokoma.
এতে আমি জেগে উঠে চারপাশে তাকালাম। আমার নিদ্রা আমার কাছে আরামদায়ক ছিল।
27 “Masiku akubwera,” akutero Yehova, “pamene ndidzachulukitsa anthu pamodzi ndi ziweto mʼdziko la Israeli ndi la Yuda.
সদাপ্রভু বলেন, “সেই দিনগুলি আসন্ন, যখন আমি মানুষের বংশধর ও পশুদের দিয়ে ইস্রায়েলের কুল ও যিহূদার কুলকে প্রতিষ্ঠিত করব।
28 Monga momwe ndinasamalira powazula, powagwetsa, powagumula, powawononga ndi powachita zoyipa, momwemonso ndidzasamala powamanga ndi powadzala” akutero Yehova.
যেভাবে আমি তাদের উপর দৃষ্টি রেখে তাদের উৎপাটন করেছি ও ছিঁড়ে ফেলেছি, তাদের ছুঁড়ে ফেলেছি, ধ্বংস ও বিপর্যয় নিয়ে এসেছি, সেভাবেই আমি তাদের রোপণ ও গঠন করার প্রতিও দৃষ্টি দেব,” সদাপ্রভু এই কথা বলেন।
29 “Mʼmasiku amenewo anthu sadzanenanso kuti, “Makolo adya mphesa zosapsa, koma mano a ana ndiye achita dziru.
“ওই সমস্ত দিনে লোকেরা আর বলবে না, “‘বাবারা টক আঙুর খেয়েছিলেন, তাই সন্তানদের দাঁত টকে গেছে।’
30 Mʼmalo wake, munthu aliyense adzafa chifukwa cha tchimo lake. Iye amene adzadye mphesa zosapsazo ndiye amene mano ake adzachite dziru.”
পরিবর্তে, সকলে তাদের নিজের নিজের পাপের জন্যই মরবে; যে টক আঙুর খাবে, তারই দাঁত টকে যাবে।
31 “Masiku akubwera,” akutero Yehova, “pamene ndidzachita pangano latsopano ndi Aisraeli ndiponso nyumba ya Yuda.
“সময় আসছে,” সদাপ্রভু এই কথা বলেন, “যখন আমি ইস্রায়েলের কুল ও যিহূদার বংশধরদের সঙ্গে, একটি নতুন নিয়ম স্থাপন করব।
32 Silidzakhala ngati pangano limene ndinachita ndi makolo awo pamene ndinawagwira padzanja nʼkuwatulutsa ku Igupto; chifukwa anaphwanya pangano langa, ngakhale ndinali mwamuna wawo,” akutero Yehova.
তাদের পূর্বপুরুষদের সঙ্গে স্থাপন করা নিয়মের মতো হবে না, যখন আমি তাদের হাত ধরে মিশর থেকে বের করে এনেছিলাম, কারণ তারা আমার নিয়ম ভেঙেছিল, যদিও তাদের কাছে আমি এক স্বামীর মতো ছিলাম,” সদাপ্রভু এই কথা বলেন।
33 “Ili ndi pangano limene ndidzachita ndi Aisraeli atapita masiku amenewo,” akutero Yehova. “Ndidzayika lamulo langa mʼmitima mwawo ndi kulilemba mʼmaganizo mwawo. Ine ndidzakhala Mulungu wawo ndipo iwo adzakhala anthu anga.
“সেই সময়ের পরে, আমি ইস্রায়েল কুলের সঙ্গে এই নিয়ম স্থাপন করব,” সদাপ্রভু এই কথা বলেন, “আমি তাদের মনে আমার বিধান দেব এবং তাদের হৃদয়ে তা লিখে দেব। আমি তাদের ঈশ্বর হব আর তারা আমার প্রজা হবে।
34 Sipadzafunikanso kuti wina aphunzitse mnzake, kapena munthu wina kuphunzitsa mʼbale wake, kunena kuti, ‘Mudziwe Yehova,’ chifukwa onse adzandidziwa Ine, kuyambira wamngʼono mpaka wamkulu,” akutero Yehova. “Ndidzawakhululukira zoyipa zawo ndipo sindidzakumbukiranso machimo awo.”
কোনো মানুষ তার প্রতিবেশীকে শেখাবে না বা একে অপরকে বলবে না, ‘তুমি সদাপ্রভুকে জেনে নাও,’ কারণ নগণ্যতম জন থেকে মহত্তম ব্যক্তি পর্যন্ত, তারা সবাই আমার পরিচয় পাবে,” সদাপ্রভু এই কথা বলেন। “কারণ আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের অনাচারগুলি আর কোনোদিন স্মরণ করব না।”
35 Yehova akuti, Iye amene amakhazikitsa dzuwa kuti liziwala masana, amene amalamula kuti mwezi ndi nyenyezi ziziwala usiku, amene amavundula nyanja kuti mafunde akokome, dzina lake ndi Yehova Wamphamvuzonse:
সেই সদাপ্রভু এই কথা বলেন, যিনি দিনের বেলা সূর্যকে আলো দেওয়ার জন্য নিয়োগ করেন, এবং রাতের বেলায় করেন চাঁদ ও নক্ষত্রপুঞ্জকে, যিনি সমুদ্রকে আলোড়িত করলে তার তরঙ্গমালা গর্জন করে— বাহিনীগণের সদাপ্রভু তাঁর নাম:
36 Ngati zimenezi zilekeka pamaso panga, akutero Yehova, pamenepo padzakhala pamathero a fuko la Israeli pamaso panga.
“কেবলমাত্র এসব বিধিবিধান যদি আমার দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হয়,” সদাপ্রভু ঘোষণা করেন, “তাহলে ইস্রায়েলের বংশধরেরাও আমার সামনে আর জাতিরূপে অবশিষ্ট থাকবে না।”
37 Yehova akuti, “Ndidzataya fuko la Israeli chifukwa cha machimo awo. Ngati patapezeka munthu amene angathe kupima zakuthambo nʼkufufuza maziko a dziko lapansi.”
সদাপ্রভু এই কথা বলেন: “যদি ঊর্ধ্বস্থিত আকাশমণ্ডলের পরিমাপ করা যায় এবং পৃথিবীর ভিত্তিমূলগুলির অনুসন্ধান করা যায়, তাহলেই ইস্রায়েলের বংশধরেরা যা কিছু করেছে, তার জন্য আমি তাদের অগ্রাহ্য করব,” সদাপ্রভু এই কথা বলেন।
38 “Taonani masiku akubwera,” akutero Yehova, “pamene mzinda wa Yehova udzamangidwanso kuyambira ku Nsanja ya Hananeli mpaka ku Chipata cha Ngodya.
“সেই দিনগুলি আসন্ন,” সদাপ্রভু ঘোষণা করেন, “যখন হননেলের দুর্গ থেকে কোণের ফটক পর্যন্ত আমার জন্য এই নগরটি পুনর্নির্মিত হবে।
39 Malire ake adzayambira pamenepo kupita ku phiri la Garebu, nʼkudzakhota kuloza ku Gowa.
পরিমাপের দড়ি সেখান থেকে সোজা গারেব পাহাড় পর্যন্ত বিস্তৃত হবে এবং তারপর গোয়ার দিকে ঘুরে যাবে।
40 Chigwa chonse mʼmene amatayiramo mitembo ndi phulusa, ndiponso minda yonse kuyambira ku Chigwa cha Kidroni mpaka ku ngodya ya Chipata cha Akavalo mbali ya kummawa, adzakhala malo opatulika a Yehova. Mzindawu sadzawuzulanso kapena kuwuwononga.”
সমস্ত উপত্যকাটি, যেখানে মৃতদেহ ও ভস্ম নিক্ষেপ করা হয় এবং পূর্বদিকে কিদ্রোণ উপত্যকা থেকে অশ্ব-ফটকের কোণ পর্যন্ত সমস্ত ক্ষেত্রটি সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হবে। এই নগর আর কখনও উৎপাটিত বা ধ্বংস করা হবে না।”