< Yeremiya 22 >
1 Yehova anandiwuza kuti, “Pita ku nyumba ya mfumu ya ku Yuda ndipo ukayiwuze kuti,
১সদাপ্রভু এই কথা বলেন, যিহূদার রাজবাড়ীতে যাও এবং সেখানে এই কথা ঘোষণা কর।
2 ‘Imva mawu a Yehova, iwe mfumu ya ku Yuda, amene umakhala pa mpando waufumu wa Davide; iwe, nduna zako pamodzi ndi anthu ako amene amalowera pa zipata izi.
২বল, হে যিহূদার রাজা, যে দায়ূদের সিংহাসনে বসে, সদাপ্রভুর বাক্য শোন। তোমরা, যারা তার দাস এবং তোমরা তার লোকেরা, যারা এই ফটকের মধ্য দিয়ে আসো, সবাই শোনো।
3 Yehova akuti, uziweruza molungama ndi mosakondera. Uzipulumutsa munthu amene walandidwa katundu mʼdzanja la womuzunza. Usazunze kapena kupondereza mlendo, ana amasiye kapena akazi amasiye. Usaphe munthu wosalakwa pa malo pano.
৩সদাপ্রভু এই কথা বলেন, তোমরা সুবিচার ও ন্যায়পরায়ণ কর এবং যাকে অপহরণ করা হয়েছে, তাকে তার অত্যাচারীর হাত থেকে উদ্ধার কর। তোমাদের দেশে কোন অনাথ ও বিধবাদের সাথে মন্দ ব্যবহার কর না। অত্যাচার কর না বা এই জায়গায় নির্দোষের রক্তপাত কোরো না।
4 Pakuti ngati udzamvera malamulo awa, ndiye kuti mafumu onse okhala pa mpando waufumu wa Davide azidzalowabe pa zipata za nyumba yaufumu ino, atakwera magaleta ndi akavalo, iwowo pamodzi ndi nduna zawo ndi anthu awo.
৪কারণ তোমরা যদি এই পালন কর, তবে দায়ূদের সিংহাসনে বসা রাজারা রথে ও ঘোড়ায় চড়ে এই রাজবাড়ীর ফটক দিয়ে ভিতরে আসবে। সে, তাদের দাসেরা ও তার লোকজন!
5 Koma ngati sumvera malamulo awa, akutero Yehova, ndikulumbira pali Ine ndemwe kuti nyumba ino yaufumu idzasanduka bwinja.’”
৫কিন্তু যদি তোমরা আমার এই সব কথা না শোনো, যা আমি প্রচার করেছি, এটি সদাপ্রভুর ঘোষণা, তবে এই রাজবাড়ি ধ্বংস হয়ে যাবে।
6 Pakuti zimene Yehova akunena za nyumba yaufumu ya mfumu ya ku Yuda ndi izi: “Ngakhale iwe uli ngati Giliyadi kwa Ine, ngati msonga ya phiri la Lebanoni, komabe ndidzakusandutsa chipululu, ngati mizinda yopanda anthu.
৬কারণ যিহূদার রাজবাড়ির সম্বন্ধে সদাপ্রভু এই কথা বলেন, “তুমি আমার কাছে গিলিয়দ এবং লিবানোনের চূড়ার মত। তবুও আমি তোমাকে মরুভূমি, লোকশূন্য শহরগুলির মত করবো।
7 Ndidzatuma anthu oti adzakuwononge, munthu aliyense ali ndi zida zake, ndipo adzadula mikungudza yako yokongola nadzayiponya pa moto.
৭কারণ আমি তোমার বিরুদ্ধে ধ্বংসকারীদের মনোনীত করেছি! তারা তাদের অস্ত্র দিয়ে তোমার দামী এরস গাছগুলি কেটে আগুনে ফেলবে।
8 “Pamene anthu a mitundu ina adzadutsa pa mzinda umenewu adzafunsana kuti, ‘Chifukwa chiyani Yehova wachita chinthu chotere pa mzinda waukuluwu?’
৮তখন বিভিন্ন জাতির লোকেরা এই শহরের পাশ দিয়ে যাবে। প্রত্যেকে পাশের জনকে বলবে, ‘এই মহান শহরের প্রতি কেন সদাপ্রভু এমন করলেন?’
9 Ndipo yankho lake lidzakhala lakuti, ‘Chifukwa anasiya pangano limene anapangana ndi Yehova Mulungu wawo ndipo anapembedza ndi kutumikira milungu ina.’”
৯অপর লোকেরা উত্তর দেবে, ‘কারণ তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর চুক্তি ত্যাগ করে অন্য দেবতার কাছে নত হত এবং তাদের উপাসনা করত।’
10 Musayilire mfumu Yosiya, musamuyimbire nyimbo womwalirayo; mʼmalo mwake, mulire kwambiri chifukwa cha Yehowahazi amene wapita ku ukapolo, chifukwa sadzabwereranso kapena kuonanso dziko lake lobadwira.
১০তোমরা মৃতদের জন্য কেঁদো না। তার জন্য বিলাপ কোরো না। কিন্তু তুমি অবশ্যই তাদের জন্য কাঁদ, যে বন্দীদশায় গিয়েছে, কারণ সে আর কখনও ফিরে আসবে না এবং তার জন্মদেশ আর দেখতে পাবে না।”
11 Pakuti zimene Yehova akunena za Yehowahazi mwana wa Yosiya, amene anatenga mpando waufumu wa Yuda mʼmalo mwa abambo ake koma nʼkuwusiya ndi izi: “Iye sadzabwereranso.
১১কারণ সদাপ্রভু যিহূদার রাজা যোশিয়ের ছেলে শল্লুম সম্বন্ধে এই কথা বলেন, যিনি তাঁর বাবার পরে রাজা হয়েছিলেন; “তিনি এই জায়গা ছেড়ে চলে গিয়েছেন এবং তিনি আর ফিরে আসবেন না।
12 Iyeyo adzafera ku ukapoloko. Sadzalionanso dziko lino.”
১২যেখানে সে বন্দী হয়ে আছে সেখানেই সে মারা যাবে এবং সে এই দেশ আর কখনো দেখতে পাবে না।”
13 “Tsoka kwa munthu womanga nyumba yake mopanda chilungamo, womanga zipinda zake zosanja monyenga, pogwiritsa ntchito abale ake mwathangata, osawapatsa malipiro a ntchito yawo.
১৩“ধিক সে! যে অধার্মিকতা দিয়ে তার বাড়ি বানায় এবং অন্যায় দিয়ে বড় বড় ঘরগুলি তৈরী করে। যার জন্য অন্যরা কাজ করে, কিন্তু যে তাদের মজুরী দেয় না।
14 Munthuyo amati, ‘Ndidzadzimangira nyumba yayikulu ya zipinda zikuluzikulu zamʼmwamba.’ Kotero ndidzapanga mazenera akuluakulu, ndi kukhomamo matabwa a mkungudza ndi kukongoletsa ndi makaka ofiira.
১৪ধিক তাকে! যে লোক বলে, ‘আমি নিজের জন্য একটি উঁচু বাড়ি তৈরী করব এবং চওড়া উঁচু ঘর বানাবো,’ সে নিজের জন্য বড় বড় জানলা বানায় এবং এরস কাঠ দিয়ে ঘর বানায় এবং তার সমস্ত কিছুতে লাল রং করে।
15 “Kodi kukhala ndi nyumba ya mkungudza wambiri zingachititse iwe kukhala mfumu? Ganiza za abambo ako. Suja anali ndi zonse zakudya ndi zakumwa. Abambo ako ankaweruza molungama ndi mosakondera, ndipo zonse zinkawayendera bwino.
১৫এটাই কি তোমাকে একজন ভালো রাজা বানায়, যে তুমি এরস গাছের তক্তা চেয়েছ? তোমার বাবাও কি ভোজন পান করত না, তবুও সুবিচার করত ও ন্যায়পরায়ন কি ছিলনা? তাই তার মঙ্গল হল।
16 Iye ankateteza anthu osauka ndi osowa, ndipo zonse zinkamuyendera bwino. Kodi zimenezi sindiye tanthauzo la kudziwa Ine?” akutero Yehova.
১৬সে গরিব ও অভাবগ্রস্ত লোকেদের পক্ষে বিচার করত। সবকিছু ভালো চলছিল। এটাই কি আমাকে জানা নয়?” এটি সদাপ্রভুর ঘোষণা।
17 “Koma maso ako ndi mtima sizili penanso, koma zili pa phindu lachinyengo, pa zopha anthu osalakwa ndi pa kuzunza ndi pakulamulira mwankhanza.”
১৭কিন্তু তোমার চোখে ও অন্তরে অন্য লোককে নির্যাতন ও চূর্ণবিচূর্ণ করার জন্য অন্যায় লাভ, নির্দোষের রক্তপাত ছাড়া আর কিছু নেই।
18 Nʼchifukwa chake Yehova ponena za Yehoyakimu mwana wa Yosiya mfumu ya ku Yuda akuti, “Anthu sadzamulira maliro kapena kunena kuti, ‘Kalanga ine, mʼbale wanga! Kalanga ine mlongo wanga! Anthu ake sadzamulira maliro kuti, Kalanga ine, mbuye wathu! Taonani ulemerero wake wapita!’
১৮তাই যিহূদার রাজা যোশিয়ের ছেলে যিহোয়াকীমের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, “তারা তার জন্য ‘হে, আমার ভাই!’ বা ‘হে, আমার বোন’ বলে বিলাপ করবে না। তারা তার জন্য ‘হে, প্রভু!’ ‘হায়, তাঁর মহিমা!’ বলেও বিলাপ করবে না।
19 Adzayikidwa ngati bulu, kuchita kumuguguza ndi kukamutaya kunja kwa zipata za Yerusalemu.”
১৯গাধার কবরের মত তাকে কবর দেওয়া হবে, তাকে টেনে তোলা হবে এবং যিরূশালেমের ফটকের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।
20 “Tsono inu anthu a ku Yerusalemu, pitani ku mapiri a Lebanoni kuti mukalire mofuwula kumeneko, mawu anu akamveke mpaka ku Basani. Mulire mofuwula muli ku Abarimu chifukwa abwenzi ako onse awonongeka.
২০তুমি লিবানোনের পর্বতে ওঠো এবং চিৎকার কর। তোমার গলার স্বর বাশনে শোনা যাক। অবারীম পর্বত থেকে চিৎকার কর, কারণ তোমার সব বন্ধুরা ধ্বংস হয়ে গেছে।
21 Ndinakuchenjezani pamene munali pa mtendere. Koma inu munati, ‘Sindidzamvera.’ Umu ndi mmene mwakhala mukuchitira kuyambira mukali aangʼono. Simunandimvere Ine.
২১তুমি যখন নিরাপদে ছিলে, তখন আমি তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি বলেছিলে, ‘আমি শুনব না।’ যুবক বয়স থেকেই তোমার এই রকম ব্যবহার, কারণ তুমি আমার কথা শোনো নি।
22 Mphepo idzakuchotserani abusa anu onse, ndipo abwenzi anu adzatengedwa ku ukapolo. Pamenepo mudzachita manyazi ndi kunyozedwa chifukwa cha zoyipa zanu zonse.
২২বাতাস তোমার সব পালকদের তাড়িয়ে দেবে এবং তোমার বন্ধুরা বন্দিত্বে যাবে। তখন তুমি তোমার হঠাত লজ্জিত হবে ও তোমার মন্দ কাজের জন্য অপমানিত হবে।
23 Inu amene mumakhala mʼnyumba ya ku Lebanoni, amene munamanga nyumba zanu pakati pa mikungudza, mudzabuwula kwambiri pamene zowawa zidzakugwerani, zonga za mkazi pa nthawi yake yochira!
২৩রাজা, তুমি যে লিবানোনের অরন্যে বসবাস করো, তুমি যে এরস বনে বাস করো, যখন তুমি প্রসব বেদনার মত যন্ত্রণা তোমার উপরে আসবে তখন কিভাবে তোমাকে দয়া করা হবে!”
24 “Pali Ine wamoyo, akutero Yehova, ngakhale iwe, Yehoyakini mwana wa Yehoyakimu mfumu ya ku Yuda, ukanakhala ngati mphete ya ku dzanja langa lamanja, ndikanakuvula nʼkukutaya.
২৪“যেমন আমি জীবিত,” এটি সদাপ্রভুর ঘোষণা, এমনকি যদি তুমি, যিহূদার রাজা যিহোয়াকীমের ছেলে যিহোয়াখীন, আমার ডান হাতের সীলমোহর থেকে, আমি তোমাকে খুলে ফেলে দিতাম।
25 Ndidzakupereka kwa amene akufuna kukupha, amene iwe umawaopa. Ndidzakupereka kwa Nebukadinezara, mfumu ya ku Babuloni ndi anthu ake.
২৫কারণ আমি তোমাকে তাদের হাতে তুলে দেব, যারা তোমার জীবনের খোঁজ করে এবং বাবিলের রাজা নবূখদনিৎসর ও কলদীয়দের হাতে দেব, যাদের তুমি ভয় পাও।
26 Iwe pamodzi ndi amayi ako amene anakubereka ndidzakupititsani ku dziko lachilendo. Ngakhale inu simunabadwire kumeneko, komabe mudzafera komweko.
২৬আমি তোমাকে ও তোমার মা, যে তোমাকে জন্ম দিয়েছে, সেই মাকে অন্য দেশে ছুঁড়ে ফেলে দেব, যেখানে তুমি জন্মাও নি। সেখানে তোমরা মারা যাবে।
27 Simudzabwereranso ku dziko limene mudzafuna kubwerera.”
২৭এই দেশে তারা ফিরে আসতে চাইবে, তারা এখানে ফিরে আসতে পারবে না।
28 Kodi Yehoyakini wakhala ngati mbiya yonyozeka, yosweka imene anthu sakuyifunanso? Kodi nʼchifukwa chake iye pamodzi ndi ana ake, achotsedwa nʼkutayidwa ku dziko limene iwo sakulidziwa?
২৮এটা কি একটি তুচ্ছ এবং ভাঙ্গা পাত্র? এই যিহোয়াখীন কি এমন একজন যে কাউকে সন্তুষ্ট করে না? কেন তাকে ও তার সন্তানদের একটি দেশে ছুঁড়ে ফেলা হয়েছে, যা তাদের জানে না?
29 Iwe dziko, dziko, dziko, Imva mawu a Yehova!
২৯দেশ, দেশ, দেশ! সদাপ্রভুর বাক্য শোন। সদাপ্রভু এই কথা বলেন, “যিহোয়াখীন এর সম্মন্ধে এই কথা লেখ, সে সন্তানহীন ছিল।
30 Yehova akuti, “Munthu ameneyu mumutenge ngati wopanda ana, munthu amene sadzakhala wochita bwino pamoyo wake wonse, pakuti palibe ndi mmodzi yemwe mwa zidzukulu zake zomwe zidzachita bwino. Palibe amene adzathe kukhala pa mpando waufumu wa Davide ndi kulamulira Yuda.”
৩০সে তার জীবনকালে উন্নতি করতে পারবে না এবং তার কোন সন্তানও সফল হবে না, তাদের কেউ দায়ূদের সিংহাসনে বসবে না বা যিহূদার উপর রাজত্ব করবে না।”