< Yakobo 5 >

1 Tsono tamverani, inu anthu achuma, lirani ndi kufuwula chifukwa cha zovuta zimene zidzakugwereni.
ওহে ধনী ব্যক্তিরা, তোমরা এখন শোনো, তোমাদের উপরে যে দুঃখদুর্দশা ঘনিয়ে আসছে, তার জন্য তোমরা কাঁদো ও বিলাপ করো।
2 Chuma chanu chawola ndipo njenjete zadya zovala zanu.
তোমাদের ধনসম্পদ পচে যাচ্ছে ও জামাকাপড় পোকায় খেয়ে নিচ্ছে।
3 Golide ndi siliva wanu zachita dzimbiri. Dzimbirilo lidzakhala umboni wokutsutsani ndi kuwononga mnofu wanu ngati moto. Mwadziwunjikira chuma pa masiku ano otsiriza.
তোমাদের সোনা ও রুপো পচতে শুরু করেছে। সেই পচনই তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে ও আগুনের মতো তোমাদের শরীরকে গ্রাস করবে, কারণ শেষের দিনগুলির জন্য তোমরা ধন সঞ্চয় করছ।
4 Taonani, ndalama za malipiro zimene munakanika kulipira aganyu aja ankasenga mʼmunda mwanu zikulira mokutsutsani. Kulira kwa okololawo kwamveka mʼmakutu mwa Ambuye Wamphamvuzonse.
দেখো! যে মজুরেরা তোমাদের জমিতে ফসল কেটেছে তাদের মজুরি তোমরা দাওনি, তারা তোমাদের বিরুদ্ধে চিৎকার করছে। যারা শস্য কাটে তাদের কান্না সর্বশক্তিমান প্রভুর কানে গিয়ে পৌঁছেছে।
5 Mwakhala pa dziko lapansi pano moyo ofewa ndipo mwalidyera dziko lapansi. Mwadzinenepetsa pa tsiku lokaphedwa.
তোমরা পৃথিবীতে বিলাসিতায় ও আত্মসুখভোগে জীবন কাটিয়েছ। পশুহত্যার দিনে তোমরা নিজেদের হৃষ্টপুষ্ট করেছ।
6 Mwaweruza kuti ndi wolakwa ndipo mwapha munthu wosalakwa, amene sakutsutsana nanu.
যারা প্রতিরোধ করেনি সেইসব নির্দোষ মানুষকেও তোমরা অপরাধী সাব্যস্ত করে হত্যা করেছ।
7 Tsono abale, pirirani mpaka kubwera kwa Ambuye. Onani mmene amachitira mlimi. Amadikirira kuti zipatso zabwino zioneke mʼmunda mwake. Amayembekezera mokhazikika mtima kuyambira nthawi ya mvula yoyamba mpaka yotsiriza.
তাই ভাইবোনেরা, তোমরা প্রভুর আগমন পর্যন্ত ধৈর্যধারণ করো। দেখো, মূল্যবান ফসলের জন্য চাষি জমির দিকে তাকিয়ে কত প্রতীক্ষা করে, প্রথম ও শেষ বৃষ্টির জন্য সে কতই না সহিষ্ণুতা অবলম্বন করে।
8 Inunso mukhale owugwira mtima ndi osasinthika chifukwa Ambuye ali pafupi kubwera.
তোমরাও তেমনই ধৈর্যধারণ করো ও অবিচল থাকো, কারণ প্রভুর আগমন সন্নিকট।
9 Abale, musamanenezane zoyipa kuopa kuti mungadzaweruzidwe. Woweruza ali pa khomo!
ভাইবোনেরা, পরস্পরের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ কোরো না, নতুবা তোমাদের বিচার করা হবে। বিচারক দুয়ারেই দাঁড়িয়ে আছেন!
10 Abale, tengerani chitsanzo cha aneneri amene anayankhula mʼdzina la Ambuye. Iwowo anakumana ndi zovuta koma anapirira.
ভাইবোনেরা, কষ্টযন্ত্রণা ভোগের সময় সেইসব ভাববাদীর দীর্ঘসহিষ্ণুতার আদর্শ গ্রহণ করো, যাঁরা প্রভুর নামে কথা বলেছিলেন।
11 Monga mukudziwa, tinawatenga ngati odalitsika anthu amene anapirira. Munamva za kupirira kwa Yobu ndipo mwaona zimene Ambuye anamuchitira potsiriza pake. Ambuye ndi wodzaza ndi chisoni ndi chifundo.
যেমন তোমরা জানো, যারা কষ্টভোগের সময় নিষ্ঠাবান ছিল তাদের আমরা ধন্য বলে মনে করি। তোমরা ইয়োবের নিষ্ঠার কথা শুনেছ এবং দেখেছ, শেষে প্রভু কী করলেন। প্রভু সহানুভূতিশীল ও করুণায় পূর্ণ।
12 Koposa zonse, abale anga, musamalumbire. Polumbira osamatchula kumwamba kapena dziko lapansi, kapena china chilichonse. “Inde” wanu azikhala “Inde,” ndipo “Ayi” wanu azikhala “Ayi,” kuopa kuti mungadzapezeke olakwa.
আমার ভাইবোনেরা, সবচেয়ে বড়ো কথা, তোমরা দিব্যি কোরো না—স্বর্গ বা মর্ত্য, বা অন্য কিছুরই নামে নয়। তোমাদের “হ্যাঁ,” হ্যাঁ হোক, আর “না,” না হোক, নইলে তোমরা দোষী সাব্যস্ত হবে।
13 Kodi alipo wina mwa inu amene ali pa mavuto? Apemphere. Kodi wina wakondwa? Ayimbe nyimbo zolemekeza.
তোমাদের মধ্যে কেউ কি সমস্যায় ভুগছে? সে প্রার্থনা করুক। কেউ কি সুখে আছে? সে প্রশংসাগান করুক।
14 Kodi alipo wina mwa inu akudwala? Ayitane akulu ampingo kuti adzamupempherere ndi kumudzoza mafuta mʼdzina la Ambuye.
তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছে? সে মণ্ডলীর প্রাচীনদের আহ্বান করুক, তাঁরা তার জন্য প্রার্থনা করবেন ও প্রভুর নামে তাকে তেল দিয়ে অভিষেক করবেন।
15 Ndipo pemphero lachikhulupiriro lidzachiritsa munthu wodwalayo ndipo Ambuye adzamuutsa. Ngati wachimwa adzakhululukidwa.
আর বিশ্বাসের সঙ্গে নিবেদিত প্রার্থনা, সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে। প্রভু তাকে তুলে ধরবেন। যদি সে পাপ করে থাকে, সে ক্ষমা লাভ করবে।
16 Choncho, ululiranani machimo anu ndi kupemphererana wina ndi mnzake kuti muchiritsidwe. Pemphero la munthu wolungama ndi lamphamvu ndipo limagwira ntchito.
সেই কারণে, তোমরা পরস্পরের কাছে পাপস্বীকার করো ও পরস্পরের জন্য প্রার্থনা করো, যেন তোমরা আরোগ্য লাভ করতে পারো। ধার্মিকদের প্রার্থনা শক্তিশালী ও কার্যকরী।
17 Eliya anali munthu ngati ife. Iye anapemphera mwamphamvu kuti mvula isagwe ndipo sinagwedi kwa zaka zitatu ndi theka.
এলিয় আমাদের মতোই একজন সাধারণ মানুষ ছিলেন। দেশে বৃষ্টি না হওয়ার জন্য তিনি একান্তভাবে প্রার্থনা করেছিলেন, আর সাড়ে তিন বছর পর্যন্ত বৃষ্টি হয়নি।
18 Kenaka anapempheranso, ndipo kumwamba kunagwetsa mvula, ndipo dziko lapansi linatulutsa zomera zake.
আবার তিনি প্রার্থনা করলেন, আকাশমণ্ডল থেকে বৃষ্টি এল ও পৃথিবী শস্য উৎপন্ন করল।
19 Abale anga, ngati mmodzi wa inu apatuka pa choonadi ndipo wina wake ndi kumubweza,
আমার ভাইবোনেরা, তোমাদের মধ্যে কেউ যদি সত্য থেকে দূরে চলে যায় ও অপর কেউ তাকে ফিরিয়ে আনে,
20 kumbukirani izi: Aliyense wobweza wochimwa kuchoka ku cholakwa chake, adzamupulumutsa ku imfa ndi kukwirira machimo ambiri.
তাহলে, একথা মনে রেখো: পাপীকে যে কেউ তার ভুল পথ থেকে ফেরায়, সে তাকে মৃত্যু থেকে রক্ষা করে ও তার সব পাপ ঢেকে দেয়।

< Yakobo 5 >