< Yesaya 42 >

1 “Nayu mtumiki wanga, amene ndimamuchirikiza, amene ndamusankha, amenenso ndimakondwera naye. Ndayika Mzimu wanga mwa Iyeyo, ndipo adzaweruza anthu a mitundu yonse mwachilungamo.
“এই আমার দাস, যাঁকে আমি ধরে রাখি, আমার মনোনীত জন, যাঁর কারণে আমি আনন্দ পাই; আমি তাঁর উপরে আমার আত্মা স্থাপন করব, তিনি জাতিসমূহের জন্য ন্যায়বিচার নিয়ে আসবেন।
2 Iye sadzafuwula, sadzamveka mawu, kapena mawu ake kumveka mʼmisewu.
তিনি চিৎকার বা উচ্চশব্দ করবেন না, কিংবা পথে পথে নিজের কণ্ঠস্বর শোনাবেন না।
3 Bango lophwanyika sadzalithyola, ndipo moto wozilala sadzawuzimitsa. Motero adzaonetsa kuti chilungamo ndicho choonadi;
তিনি দলিত নলখাগড়া ভেঙে ফেলবেন না, এবং ধূমায়িত সলতে নির্বাপিত করবেন না। বিশ্বস্ততায় তিনি ন্যায়বিচার আনয়ন করবেন;
4 sadzafowoka kapena kukhumudwa mpaka atakhazikitsa chilungamo pa dziko lapansi, ndi mpaka mayiko a mʼmbali mwa nyanja atafika poyembekezera malangizo ake.”
তিনি মনোবল হারাবেন না বা হতাশ হবেন না, যতক্ষণ না পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেন। দ্বীপপুঞ্জ তাঁর বিধিবিধানে আস্থা রাখবে।”
5 Yehova Mulungu amene analenga zamlengalenga ndi kuziyalika, amene analenga dziko lapansi ndi zonse zimene zimabereka, amenenso amapereka mpweya kwa anthu ake okhala mʼdzikomo, ndi moyo kwa onse oyendamo, akuti,
সদাপ্রভু ঈশ্বর এই কথা বলেন, সেই সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করে তা প্রসারিত করেছেন, যিনি পৃথিবী ও তার অভ্যন্তরস্থ সবকিছুই বিছিয়ে দিয়েছেন, যিনি তাঁর লোকেদের মধ্যে শ্বাসবায়ু সঞ্চার করেন ও তার মধ্যে জীবনযাপনকারী সকলকে জীবন দেন:
6 “Ine Yehova, ndakuyitana chifukwa Ine ndine wolungama; ndikugwira dzanja ndipo ndidzakuteteza. Ndakupereka kukhala pangano langa kwa anthu ndi kuwunika kwa anthu a mitundu ina.
“আমি সদাপ্রভু ধার্মিকতায় তোমাকে আহ্বান করেছি; আমি তোমার হাত ধরে থাকব। আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকে প্রজাদের জন্য এক চুক্তি এবং অইহুদি জাতিদের জন্য এক জ্যোতিস্বরূপ করব,
7 Udzatsekula maso a anthu osaona, udzamasula anthu a mʼndende ndi kutulutsa mʼndende anthu okhala mu mdima.
যেন অন্ধদের দৃষ্টি উন্মোচন করা হয়, কারাগার থেকে বন্দিদের মুক্ত করা হয় এবং যারা কারাকূপের অন্ধকারে বসে থাকে, তাদের মুক্ত করা হয়।
8 “Ine ndine Yehova: dzina langa ndi limenelo! Sindidzapereka ulemerero wanga kwa wina aliyense kapena matamando anga kwa mafano.
“আমি সদাপ্রভু; এই আমার নাম! আমার মহিমা আমি অন্য কাউকে দেব না, বা আমার প্রশংসা ক্ষোদিত প্রতিমাদের দেব না।
9 Taonani, zinthu zimene ndinalosera kale zachitikadi, ndipo ndikuwuzani zinthu zatsopano; zinthuzo zisanaonekere Ine ndakudziwitsani.”
দেখো, পূর্বের বিষয়গুলি পূর্ণ হয়েছে এবং নতুন সব বিষয় আমি ঘোষণা করছি; সেগুলি ঘটবার পূর্বেই আমি সেগুলি তোমাদের কাছে ঘোষণা করছি।”
10 Imbirani Yehova nyimbo yatsopano, mutamandeni inu okhala mʼdziko lonse lapansi, inu amene mumayenda pa nyanja, nyanja ikokome ndi zonse zili mʼmenemo. Inu okhala pa zilumba tamandani Yehova.
সমুদ্রযাত্রী ও সমুদ্রের অভ্যন্তরস্থ সবকিছু, দ্বীপপুঞ্জ ও সেগুলির মধ্যে বসবাসকারী সকলে, তোমরা সদাপ্রভুর উদ্দেশে এক নতুন গীত গাও, পৃথিবীর প্রান্তসীমা থেকে তাঁর প্রশংসা ধ্বনিত হোক।
11 Chipululu ndi mizinda yake zikweze mawu awo; midzi ya Akedara ikondwere. Anthu a ku Sela ayimbe mwachimwemwe; afuwule kuchokera pamwamba pa mapiri.
মরুভূমি ও তার নগরগুলি তাদের কণ্ঠস্বর তুলুক, কেদরের উপনিবেশগুলিতে বসবাসকারী লোকেরা উল্লসিত হোক। সেলা-র লোকেরা আনন্দে গান করুক; পর্বতশিখরগুলি থেকে তারা চিৎকার করুক।
12 Atamande Yehova ndipo alalike matamando ake kwa anthu apazilumba zonse.
তারা সদাপ্রভুকে মহিমা প্রদান করুক, দ্বীপগুলিতে তাঁর প্রশংসা ঘোষণা করুক।
13 Yehova adzapita ku nkhondo ngati munthu wamphamvu, adzawutsa ukali wake ngati munthu wankhondo; akukuwa ndiponso akufuwula mfuwu wankhondo ndipo adzagonjetsa adani ake.
পরাক্রান্ত বীরের মতো সদাপ্রভু অভিযান করবেন, যোদ্ধার মতোই তাঁর উদ্যম আলোড়িত হবে; রণনাদে তিনি মহা চিৎকার করবেন এবং তাঁর সব শত্রুর উপরে তিনি বিজয়ী হবেন।
14 Yehova akuti, “Ndakhala ndili chete kwa nthawi yayitali, ndakhala ndili phee osachita kanthu. Koma tsopano, ngati mayi pa nthawi yochira, ndi kubuwula ndi kupuma modukizadukiza ndipo ndili wefuwefu.
“দীর্ঘ সময় ধরে আমি নিশ্চুপ আছি, আমি শান্ত থেকে নিজেকে দমন করেছি। কিন্তু এখন, প্রসববেদনাতুরা স্ত্রীর মতো, আমি চিৎকার করছি, হাঁপাচ্ছি ও দীর্ঘশ্বাস ফেলছি।
15 Ndidzawononga mapiri ndi zitunda ndipo ndidzawumitsa zomera zawo zonse; ndidzasandutsa mitsinje kukhala zilumba ndipo ndidzawumitsa maiwe.
আমি পাহাড় ও পর্বতগুলিকে বৃক্ষহীন করব এবং তাদের সব গাছপালাকে শুকিয়ে ফেলব; আমি নদীগুলিকে দ্বীপপুঞ্জে পরিণত করব ও পুকুরগুলিকে শুকিয়ে ফেলব।
16 Ndidzatsogolera anthu osaona mʼmisewu imene sanayidziwe, ndidzawatsogolera mʼnjira zimene sanayendepo; ndidzasandutsa mdima wa kutsogolo kwawo kuti ukhale kuwala ndipo ndidzasalaza malo osalala. Zimenezi ndizo ndidzachite; sindidzawataya.
আমি অন্ধদের, তাদের অজানা পথে চালাব, অপরিচিত পথগুলিতে আমি তাদের পরিচালিত করব; আমি তাদের সামনে অন্ধকারকে আলোয় পরিণত ও অসমতল স্থানকে মসৃণ করে দেব। আমি এসব কাজ করব; আমি তাদের পরিত্যাগ করব না।
17 Koma onse amene amadalira mafano amene amanena kwa mafanowo kuti, ‘ndinu milungu yathu,’ ndidzawachititsa manyazi kotheratu.
কিন্তু যারা প্রতিমাদের উপরে নির্ভর করে, যারা প্রতিমাদের কাছে বলে, ‘তোমরা আমাদের দেবতা,’ চরম লজ্জায় তাদের ফিরিয়ে দেওয়া হবে।
18 “Imvani, agonthi inu; yangʼanani osaona inu, kuti muone!
“ওহে বধির সব, তোমরা শোনো; ওহে যারা অন্ধ, তোমরা দেখতে থাকো!
19 Ali wosaona ndani, si mtumiki wanga kodi? Ndipo ndani ali wosamva ngati mthenga amene ndamutuma? Kodi ndani ali wosaona ngati uja ndinachita naye pangano, kapena wosaona ndani ngati mtumiki wa Yehova?
আমার দাস ছাড়া আর অন্ধ কে? আমার প্রেরিত দূত ছাড়া আর বধির কে? যে আমার প্রতি সমর্পিত, তার থেকে আর অন্ধ কে? সদাপ্রভুর দাসের মতো অন্ধ আর কে আছে?
20 Iwe waona zinthu zambiri, koma sunazisamale; makutu ako ndi otsekuka koma sumva kanthu.”
তুমি অনেক কিছু দেখে থাকলেও কোনো মনোযোগ করোনি; তোমার কান তো খোলা, কিন্তু তুমি কিছুই শুনতে পাও না।”
21 Chinamukomera Yehova chifukwa cha chilungamo chake, kapena lamulo lake kukhala lalikulu ndi lopambana.
সদাপ্রভু প্রীত হলেন, তাঁর ধার্মিকতার গুণে তাঁর বিধানকে মহৎ ও গৌরবান্বিত করতে।
22 Koma awa ndi anthu amene afunkhidwa ndi kuwalanda zinthu zawo, onsewa anawakola mʼmaenje kapena akuwabisa mʼndende. Tsono asanduka chofunkha popanda wina wowapulumutsa kapena kunena kuti, “Abwezeni kwawo.”
কিন্তু এই জাতির লোকেদের লুণ্ঠন করে সবকিছু নিয়ে যাওয়া হয়েছে, তারা সকলেই গর্তের ফাঁদে পড়েছে অথবা তাদের কারাগারে লুকিয়ে রাখা হয়েছে। তারাই লুণ্ঠনের বস্তু হয়েছে, তাদের উদ্ধারকারী কেউই ছিল না; তাদের লুণ্ঠনের বস্তু করা হয়েছে, কেউ বলে না, “ওদের ফেরত পাঠাও।”
23 Kodi ndani wa inu amene adzamvetsera zimenezi kapena kutchera khutu ndi kumva za mʼtsogolomo?
তোমাদের মধ্যে কে একথা শুনবে? মনোযোগ দিয়ে কে ভবিষ্যতের জন্য শুনে রাখবে?
24 Ndani anapereka Yakobo kwa ofunkha, ndi Israeli kwa anthu akuba? Kodi si Yehova, amene ife tamuchimwirayu? Pakuti sanathe kutsatira njira zake; ndipo sanamvere malangizo ake.
কে যাকোবকে লুণ্ঠনের বিষয় হওয়ার জন্য সমর্পণ করেছেন এবং ইস্রায়েলকে লুণ্ঠনকারীদের হাতে সমর্পণ করেছেন? তিনি কি সদাপ্রভু নন, যাঁর বিরুদ্ধে আমরা পাপ করেছি? কারণ তারা তাঁর পথসকলে চলতে চায়নি, তারা তাঁর বিধান মান্য করেনি।
25 Motero anawakwiyira kwambiri, nawavutitsa ndi nkhondo. Anayatsa moto ponseponse mowazungulira komabe iwo sanamvetse; motowo unawapsereza, koma iwo sanatengepo phunziro ayi.
তাই তিনি তাঁর প্রজ্বলিত ক্রোধ, যুদ্ধের হিংস্রতা তাদের উপরে ঢেলে দিয়েছেন। তা তাদের আগুনের শিখায় আবৃত করল, তবুও তারা বুঝতে পারল না; তা তাদের গ্রাস করল, তবুও তারা শিক্ষা নিল না।

< Yesaya 42 >