< Genesis 43 >
1 Njala inakula kwambiri mʼdzikomo.
১তখন কানন দেশে খুব দূর্ভিক্ষ ছিল।
2 Tsono atatha kudya tirigu yense amene anakatenga ku Igupto, Yakobo anati kwa ana ake aja, “Pitani kuti mukatigulire chakudya china pangʼono.”
২আর তাঁরা মিশর থেকে যে শস্য এনেছিলেন, সে সমস্ত খাওয়া হয়ে গেলে তাঁদের বাবা তাঁদেরকে বললেন, “তোমরা আবার যাও, আমাদের জন্য কিছু খাবার কিনে আন।”
3 Koma Yuda anati kwa iye, “Munthu uja anatichenjeza monenetsa kuti, ‘Simudzandionanso ine pokhapokha mutabwera ndi mngʼono wanu.’
৩তখন যিহূদা তাঁকে বললেন, “সেই ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞা করে আমাদেরকে বলেছেন, তোমাদের ভাই তোমাদের সঙ্গে না এলে তোমরা আমার মুখ দেখতে পাবে না।
4 Mukalola kuti mngʼono wathuyu apite nafe, ndiye ife tidzapita kukakugulirani chakudya.
৪যদি তুমি আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠাও, তবে আমরা গিয়ে তোমার জন্য খাবার কিনে আনব।
5 Koma mukapanda kumulola, ife sitipita, chifukwa munthuyo anatiwuza kuti, ‘Simudzandionanso pokhapokha mutabwera ndi mngʼono wanuyo.’”
৫কিন্তু যদি না পাঠাও, তবে যাব না;” কারণ সে ব্যক্তি আমাদেরকে বলেছেন, “তোমাদের ভাই তোমাদের সঙ্গে না আসলে তোমরা আমার মুখ দেখতে পাবে না।”
6 Tsono Israeli anafunsa kuti, “Bwanji inu munandiputira mavuto oterewa pomuwuza munthuyo kuti muli ndi mʼbale wanu wina?”
৬তখন ইস্রায়েল বললেন, “আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করেছ? ঐ ব্যক্তিকে কেন বলেছ যে, তোমাদের আর এক ভাই আছে?”
7 Iwo anayankha, “Munthuyo ankangofunsafunsa za ife ndi za banja lathu. Iye anatifunsa kuti, ‘Kodi abambo anu akanali ndi moyo? Kodi muli ndi mʼbale wanu wina?’ Ife tinkangoyankha mafunso ake. Ife tikanadziwa bwanji kuti adzanena kuti, ‘Mubwere naye kuno mʼbale wanu’?”
৭তাঁরা বললেন, “তিনি আমাদের বিষয়ে ও আমাদের বংশের বিষয়ে বিস্তারিতভাবে জিজ্ঞাসা করলেন,” বললেন, “তোমাদের বাবা কি এখনও জীবিত আছেন? তোমাদের কি আরো ভাই আছে?” তাতে আমরা সেই কথা অনুসারে উত্তর করেছিলাম। আমরা কিভাবে জানব যে, তিনি বলবেন, “তোমাদের ভাইকে এখানে আন?”
8 Ndipo Yuda anati kwa Israeli abambo ake, “Muloleni mnyamatayo apite ndi ine, ndipo tinyamuka nthawi yomweyo, kuti ife ndi inu pamodzi ndi ana athu tikhale ndi moyo.
৮যিহূদা নিজের বাবা ইস্রায়েলকে আরও বললেন, “বালকটিকে আমার সঙ্গে পাঠিয়ে দাও; আমরা উঠে চলে যাই, তাতে তুমি ও আমাদের বালকেরা ও আমরা বাঁচব; কেউ মরব না।
9 Ine ndidzipereka kuti ndikhale chikole cha moyo wa mnyamatayu. Ine ndidzamuteteza. Ngati sindibwera naye ndi kumupereka kwa inu, ndidzakhala wolakwa pamaso panu moyo wanga wonse.
৯আমিই তার জামিন হলাম, আমারই হাত থেকে তাকে নিও, আমি যদি তোমার কাছে তাকে না আনি, তোমার সামনে তাকে উপস্থিত না করি, তবে আমি যাবজ্জীবন তোমার কাছে অপরাধী থাকব।
10 Mmene zililimu, tikanapanda kuchedwa, bwenzi titapita ndi kubwerako kawiri.”
১০এত দেরী না করলে আমরা এর মধ্যে দ্বিতীয় বার ফিরে আসতে পারতাম।”
11 Tsono abambo awo Israeli anawawuza kuti, “Ngati pafunika kutero, ndiye muchite izi: Ikanimo zipatso zabwino kwambiri za dziko lino mʼmatumba mwanu ndi kumutengera munthuyo ngati mphatso. Mumutengere mafuta wopaka pangʼono, uchi pangʼono, mafuta wonunkhiritsa chakudya, mule, mtedza ndi alimoni.
১১তখন তাঁদের বাবা ইস্রায়েল তাঁদেরকে বললেন, “যদি তাই হয়, তবে এক কাজ কর; তোমরা নিজের নিজের পাত্রে এই দেশের সেরা জিনিস, গুগগুলু, মধু, সুগন্ধি জিনিস, গন্ধরস, পেস্তা ও বাদাম কিছু কিছু নিয়ে গিয়ে সেই ব্যক্তিকে উপহার দাও।
12 Mutenge ndalama zokwanira. Ndalama zina nʼzokamubwezera zija anakuyikirani mʼmatumba anu zija. Mwina anangolakwitsa.
১২আর নিজের নিজের হাতে দ্বিগুন টাকা নাও এবং তোমাদের থলির মুখে যে টাকা ফিরে এসেছে তাও হাতে করে আবার নিয়ে যাও কি জানি বা ভুল হয়েছিল
13 Mutengeninso mngʼono wanuyu ndi kubwerera kwa munthuyo msanga.
১৩আর তোমাদের ভাইকে নাও, ওঠ, আবার সেই ব্যক্তির কাছে যাও।
14 Ndipo Mulungu Wamphamvuzonse akuchitireni chifundo pamaso pa munthuyo kuti akamulole mʼbale wanu wina uja ndi Benjamini kuti abwerere ndi inu. Kukakhala kulira, ndine wolira basi.”
১৪সর্বশক্তিমান ঈশ্বর তোমাদেরকে সেই ব্যক্তির কাছে করুণার পাত্র করুন, যেন তিনি তোমাদের অন্য ভাইকে ও বিন্যামীনকে ছেড়ে দেন। আর যদি আমাকে পুত্রহীন হতে হয়, তবে পুত্রহীন হলাম।”
15 Choncho abale aja anatenga mphatso, ndalama zokwanira ndi Benjamininso. Iwo anafulumira kupita ku Igupto ndipo anakaonekera kwa Yosefe.
১৫তখন তারা সেই উপহারের জিনিস নিলেন, আর হাতে দ্বিগুন টাকা ও বিন্যামীনকে নিয়ে যাত্রা করলেন এবং মিশরে গিয়ে যোষেফের সামনে দাঁড়ালেন।
16 Yosefe ataona Benjamini ali pamodzi ndi abale ake, anati kwa wantchito wa mʼnyumba mwake, “Atengereni anthu awa ku nyumba kwanga, ndipo uphe nyama ndi kukonza bwino chakudya popeza amenewa adya ndi ine masana ano.”
১৬যোষেফ তাদের সঙ্গে বিন্যামীনকে দেখে নিজের বাড়ির পরিচারককে বললেন, “এই কজন লোককে বাড়ির ভিতরে নিয়ে যাও, আর পশু মেরে খাবার তৈরী কর; কারণ এরা দুপুরে আমার সঙ্গে খাবে।”
17 Wantchitoyo anachita monga momwe Yosefe ananenera, ndipo anawatengera abale aja ku nyumba kwa Yosefe.
১৭সেই ব্যক্তিকে, যোষেফ যেমন বললেন, সেরকম করল, তাদেরকে যোষেফের বাড়িতে নিয়ে গেল।
18 Tsono anthu aja anachita mantha ataona kuti akuwatengera ku nyumba kwa Yosefe. Mʼmaganizo awo ankanena kuti, “Atibweretsa kuno chifukwa cha ndalama zija zinabwezeredwa mʼmatumba athu poyamba paja. Ameneyu akufuna kuti atipanikize ndi kutigwira ukapolo natilanda abulu athu.”
১৮কিন্তু যোষেফের বাড়িতে উপস্থিত হওয়াতে তাঁরা ভয় পেলেন ও পরস্পর বললেন, “আগে আমাদের থলিতে যে টাকা ফিরে গিয়েছিল, তারই জন্য ইনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন; এখন আমাদের ওপরে পড়ে আক্রমণ করবেন ও আমাদের গাধা নিয়ে আমাদেরকে দাস করে রাখবেন।”
19 Choncho atafika pa khomo la nyumba ya Yosefe anamuyandikira wantchito wa Yosefe nayankhula naye kuti,
১৯অতএব তাঁরা যোষেফের বাড়ির পরিচালকের কাছে গিয়ে বাড়ির দরজায় তার সঙ্গে কথা বললেন,
20 “Pepani mbuye wathu, ife tinabweranso ulendo woyamba kudzagula chakudya
২০“মহাশয়, আমারা আগে খাবার কিনতে এসেছিলাম;
21 koma titafika pa malo ena kuti tigone, tinatsekula matumba athu ndipo aliyense wa ife anapeza ndalama zake momwe zinalili zili pakamwa pa thumba lake. Ndiye tabwerera nazo.
২১পরে ভাড়া নেওয়া জায়গায় গিয়ে নিজের নিজের থলে খুললাম, আর দেখুন, প্রত্যেক জনের থলের মুখে তার টাকা, যেমন আমাদের আনা টাকা আছে; তা আমরা আবার হাতে করে এনেছি;
22 Tabweretsanso ndalama zina kuti tigule chakudya. Sitikudziwa kuti kaya ndani anayika ndalamazo mʼmatumba athu.”
২২এবং খাবার কেনার জন্য আরো টাকা এনেছি; আমাদের সেই টাকা আমাদের থলেতে কে রেখেছিল, তা আমরা জানি না।”
23 Koma iye anati, “Mitima yanu ikhale pansi ndipo musachite mantha. Mulungu wanu, Mulungu wa abambo anu, anakuyikirani chumacho mʼmatumba anu. Ine ndinalandira ndalama zanu.” Ndipo anakawatulutsira Simeoni.
২৩সেই ব্যক্তি বলল, “তোমাদের মঙ্গল হোক, ভয় কর না; তোমাদের ঈশ্বর, তোমাদের পৈতৃক ঈশ্বর তোমাদের থলেতে তোমাদেরকে গুপ্ত ধন দিয়েছেন; আমি তোমাদের টাকা পেয়েছি।” পরে সে শিমিয়োনকে তাঁদের কাছে আনল।
24 Wantchito uja anawalowetsa anthuwo mʼnyumba ya Yosefe, nawapatsa madzi kuti asambe mapazi awo. Anadyetsanso abulu awo.
২৪আর সে তাঁদেরকে যোষেফের বাড়ির ভিতরে নিয়ে গিয়ে জল দিল, তাতে তাঁরা পা ধুলেন এবং সে তাঁদের গাধাগুলিকে খাবার দিল।
25 Abale aja anakonzeratu mphatso zawo zija kuti adzapereke kwa Yosefe, popeza anamva kuti Yosefe adzadya komweko masana.
২৫আর দুপুরে যোষেফ আসবেন বলে তাঁরা উপহার সাজালেন, কারণ তাঁরা শুনেছিলেন যে, সেখানে তাঁদেরকে খাবার খেতে হবে।
26 Yosefe atafika ku nyumbako, iwo anapereka mphatso zija namuweramira pansi.
২৬পরে যোষেফ বাড়ি ফিরে এলে তাঁরা হাতের ওপরে রাখা উপহার ঘরের মধ্যে তাঁর কাছে আনলেন, ও তাঁর সামনে মাটিতে নত হলেন।
27 Yosefe anawafunsa za moyo wawo kenaka anati, “Kodi abambo anu wokalamba amene munkandiwuza aja ali bwanji? Ali ndi moyobe?”
২৭তখন তিনি ভালো-মন্দ জিজ্ঞাসা করে তাঁদেরকে বললেন, “তোমাদের যে বৃদ্ধ বাবার কথা বলেছিলে, তিনি ভালো তো? তিনি কি এখনও জীবিত আছেন?”
28 Iwo anayankha kuti, “Mtumiki wanu abambo athu akanali ndi moyo ndipo ali bwino.” Ndipo anamugwadira namuweramira pansi.
২৮তাঁরা বললেন, “আপনার দাস আমাদের বাবা ভালো আছেন, তিনি এখনও জীবিত আছেন।” পরে তাঁরা উপুড় হয়ে প্রণাম করলেন।
29 Pomwazamwaza maso Yosefe anaona Benjamini, mʼbale wake weniweni wa bere limodzi, ndipo anafunsa, “Kodi uyu ndiye mʼbale wanu wamngʼono kwambiri amene munkandiwuza uja?” Kenaka anati, “Ambuye akukomere mtima mwana wanga.”
২৯তখন যোষেফ চোখ তুলে নিজের ভাই বিন্যামীনকে, নিজের ভাইকে দেখে বললেন, “তোমাদের যে ছোট ভাইয়ের কথা আমাকে বলেছিলে, সে কি এই?” আর তিনি বললেন, “বৎস, ঈশ্বর তোমার প্রতি অনুগ্রহ করুন।”
30 Kenaka Yosefe anafulumira kutuluka chifukwa mtima wake unadzaza ndi chifundo cha mngʼono wake ndipo anafuna kulira. Tsono anakalowa mʼchipinda chakechake nakalira kumeneko.
৩০তখন যোষেফ তাড়াতাড়ি করলেন, কারণ তাঁর ভাইয়ের জন্য তাঁর প্রাণ কাঁদছিল, তাই তিনি কাঁদবার জায়গা খুঁজলেন, আর নিজের ঘরে প্রবেশ করে সেখানে কাঁদলেন।
31 Atatha kupukuta misozi mʼmaso mwake anatuluka, ndipo modzilimbitsa analamula kuti chakudya chibwere.
৩১পরে তিনি মুখ ধুয়ে বাইরে আসলেন ও নিজেকে সামলে খাবার পরিবেশন করতে আদেশ দিলেন।
32 Anamupatsira Yosefe chakudya payekha, abale ake aja pawokha, ndiponso Aigupto amene ankadya pamodzi ndi iye nawonso pawokha. Izi zinali choncho chifukwa Aigupto ankanyansidwa kudya pamodzi ndi Ahebri.
৩২তখন তাঁর জন্য আলাদা ও তাঁর ভাইদের জন্য আলাদা এবং তাঁর সঙ্গে ভোজনকারী মিশরীয়দের জন্য আলাদা পরিবেশন করা হল, কারণ ইব্রীয়দের সঙ্গে মিশরীয়েরা খাবার খায় না; কারণ তা মিশরীয়দের ঘৃণার কাজ।
33 Abale aja anawakhazika patsogolo pa Yosefe. Iwo anawakhazika monga mwa mabadwidwe awo kuyambira woyamba kubadwa mpaka wotsirizira; ndipo ankangoyangʼanitsitsana modabwa.
৩৩আর তাঁরা যোষেফের সামনে বড় বড়র জায়গায় ও ছোট ছোটর জায়গায় বসলেন; তখন তাঁরা পরস্পর আশ্চর্য্য বলে মনে করলেন।
34 Tsono ankawagawira chakudya kuchokera pa tebulo la Yosefe. Koma chakudya cha Benjamini chinkaposa cha ena onsewa kasanu. Motero anadya ndi kumwa mpaka kukhuta, ndipo anasangalala pamodzi ndi Yosefe.
৩৪আর তিনি নিজের সামনে থেকে খাবারের অংশ তুলে তাঁদেরকে পরিবেশন করালেন; কিন্তু সবার অংশ থেকে বিন্যামীনের অংশ পাঁচ গুণ বেশি ছিল। পরে তাঁরা পান করলেন ও তাঁর সঙ্গে আনন্দিত হলেন।