< Genesis 3 >

1 Ndipo njoka inali yochenjera kuposa nyama yakuthengo iliyonse imene Yehova Mulungu anapanga. Njokayo inati kwa mkaziyo, “Kodi Mulungu ananenadi kuti, ‘Inu musadye zipatso za mtengo uliwonse mʼmundamu?’”
এখন সদাপ্রভু ঈশ্বরের নির্মিত যে কোনো বন্যপশুর মধ্যে সাপই ছিল সবচেয়ে ধূর্ত। সে নারীকে বলল, “সত্যিই কি ঈশ্বর বলেছেন, ‘তোমরা অবশ্যই বাগানের কোনও গাছের ফল খেয়ো না’?”
2 Mkaziyo anati kwa njokayo, “Tikhoza kudya zipatso za mʼmitengo ya mʼmundawu,
নারী সাপকে বললেন, “আমরা বাগানের গাছগুলি থেকে ফল খেতে পারি,
3 koma Mulungu anati, ‘Musadye zipatso za mu mtengo umene uli pakati pa munda, ndipo musadzawukhudze kuti mungadzafe.’”
কিন্তু ঈশ্বর বলেছেন, ‘বাগানের মাঝখানে যে গাছটি আছে, তার ফল তোমরা অবশ্যই খাবে না, আর এটি তোমরা ছোঁবেও না, এমনটি করলে তোমরা মারা যাবে।’”
4 “Ndithudi simudzafa,” inatero njokayo kwa mkaziyo.
“অবশ্যই তোমরা মরবে না,” সাপ নারীকে বলল।
5 “Pakuti Mulungu akudziwa kuti tsiku limene mudzadye zipatso za mu mtengowo, maso anu adzatsekuka, ndipo mudzakhala ngati Mulungu, wodziwa zabwino ndi zoyipa.”
“কারণ ঈশ্বর জানেন যে, যখন তোমরা এটি খাবে, তখন তোমাদের চোখ খুলে যাবে, ও তোমরা ভালোমন্দ জানার ক্ষেত্রে ঈশ্বরের মতো হয়ে যাবে।”
6 Pamene mkaziyo anaona kuti mtengowo unali wabwino kudya ndi wokongola ndi kuti unali wopatsa nzeru, anatengako zipatso zake nadya. Zina anamupatsako mwamuna wake amene anali naye pomwepo ndipo naye anadyanso.
নারী যখন দেখলেন যে সেই গাছের ফলটি খাদ্য হিসেবে ভালো ও চোখের পক্ষে আনন্দদায়ক, এবং জ্ঞানার্জনের পক্ষেও কাম্য, তখন তিনি কয়েকটি ফল পেড়ে তা খেলেন। তিনি তাঁর সেই স্বামীকেও কয়েকটি ফল দিলেন, যিনি তাঁর সঙ্গেই ছিলেন ও তিনিও তা খেলেন।
7 Kenaka maso awo anatsekuka, ndipo anazindikira kuti anali maliseche. Choncho anasoka masamba a mkuyu nadzipangira zovala.
তখন তাদের দুজনেরই চোখ খুলে গেল, এবং তারা অনুভব করলেন যে তারা উলঙ্গ; তাই তারা ডুমুর গাছের পাতা একসাথে সেলাই করে নিজেদের জন্য আচ্ছাদন তৈরি করলেন।
8 Kenaka munthu uja ndi mkazi wake anamva mtswatswa wa Yehova Mulungu akuyendayenda mʼmundamo madzulo a tsikulo, ndipo iwo anabisala pamaso pa Yehova Mulungu pakati pa mitengo ya mʼmundamo.
তখন সেই মানুষটি ও তাঁর স্ত্রী সেই সদাপ্রভু ঈশ্বরের হাঁটার আওয়াজ শুনতে পেলেন, যিনি দিনের পড়ন্ত বেলায় বাগানে হেঁটে চলে বেড়াচ্ছিলেন, এবং তারা সদাপ্রভু ঈশ্বরকে এড়িয়ে বাগানের গাছগুলির আড়ালে লুকিয়ে পড়লেন।
9 Yehova Mulungu anayitana munthu uja kuti, “Uli kuti?”
কিন্তু সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটিকে ডেকে বললেন, “তুমি কোথায়?”
10 Iye anayankha, “Ndinakumvani mʼmundamo, ndipo ndimaopa chifukwa ndinali maliseche; choncho ndinabisala.”
তিনি উত্তর দিলেন, “বাগানে আমি তোমার হাঁটার আওয়াজ শুনতে পেয়েছিলাম, আর আমি ভয় পেয়েছিলাম কারণ আমি যে উলঙ্গ; তাই আমি লুকিয়ে পড়েছি।”
11 Ndipo anamufunsa, “Ndani anakuwuza kuti uli maliseche? Kodi wadya zipatso za mtengo umene ndinakulamulira kuti usadye?”
আর সদাপ্রভু ঈশ্বর বললেন, “কে তোমাকে বলেছে যে তুমি উলঙ্গ? যে গাছের ফল না খাওয়ার আদেশ আমি তোমাকে দিয়েছিলাম, সেই গাছের ফল তুমি কি খেয়েছ?”
12 Koma munthu uja anati, “Mkazi amene munandipatsa kuti ndizikhala nayeyu anandipatsako chipatso cha mtengowo ndipo ndinadya.”
মানুষটি বললেন, “আমার সঙ্গে তুমি যে নারীকে এখানে রেখেছ—সেই গাছটি থেকে কয়েকটি ফল আমায় দিয়েছিল এবং আমি তা খেয়ে ফেলেছি।”
13 Tsono Yehova Mulungu anati kwa mkaziyo, “Wachitachi nʼchiyani?” Mkaziyo anati, “Njoka inandinamiza, ndipo ndinadya.”
তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন, “তুমি এ কী করলে?” নারী বললেন, “সাপ আমাকে প্রতারিত করেছে, ও আমি খেয়ে ফেলেছি।”
14 Choncho Yehova Mulungu anati kwa njokayo, “Popeza wachita zimenezi, “Ndiwe wotembereredwa kuposa ziweto zonse ndi nyama zakuthengo zonse. Udzayenda chafufumimba ndipo udzadya fumbi masiku onse a moyo wako.
অতএব সদাপ্রভু ঈশ্বর সাপকে বললেন, “যেহেতু তুমি এমনটি করেছ, তাই, “সব গবাদি পশুর মধ্যে ও সব বন্যপশুর মধ্যে তুমিই হলে অভিশপ্ত! তুমি বুকে ভর দিয়ে চলবে আর সারা জীবনভর ধুলো খেয়ে যাবে।
15 Ndipo ndidzayika chidani pakati pa iwe ndi mkaziyo, pakati pa mbewu yako ndi mbewu yake; Iye adzaphwanya mutu wako ndipo iwe udzaluma chidendene chake.”
তোমার ও নারীর মধ্যে আর তোমার ও তার সন্তানসন্ততির মধ্যে আমি শত্রুতা জন্মাব; সে তোমার মাথা গুঁড়িয়ে দেবে আর তুমি তার পায়ের গোড়ালিতে আঘাত হানবে।”
16 Kwa mkaziyo Iye anati, “Ndidzachulukitsa ululu wako kwambiri pamene uli ndi pakati; ndipo udzamva ululu pa nthawi yako yobereka ana. Udzakhumba mwamuna wako, ndipo adzakulamulira.”
সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন, “আমি তোমার সন্তান প্রসবের ব্যথা খুব বাড়িয়ে দেব; প্রচণ্ড প্রসববেদনা সহ্য করে তুমি সন্তানের জন্ম দেবে। তোমার স্বামীর প্রতি তোমার আকুল বাসনা থাকবে, আর সে তোমার উপর কর্তৃত্ব করবে।”
17 Ndipo kwa Adamu Mulungu anati, “Chifukwa wamvera mkazi wako ndipo wadya zipatso za mu mtengo umene ndinakulamulira kuti, ‘Usadye.’ “Nthaka yatembereredwa chifukwa cha iwe, movutikira udzadya zochokera mʼnthakamo masiku onse a moyo wako.
আদমকে তিনি বললেন, “যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনে সেই গাছের ফল খেয়েছ, যেটির বিষয়ে আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, ‘তুমি এর ফল অবশ্যই খাবে না,’ তাই “তোমার জন্য ভূমি অভিশপ্ত হল; আজীবন তুমি কঠোর পরিশ্রম করে তা থেকে খাবার খাবে।
18 Mʼnthakamo mudzamera minga ndi nthula ndipo udzadya zomera zakuthengo.
তা তোমার জন্য কাঁটাগাছ ও শিয়ালকাঁটা ফলাবে, আর তুমি ক্ষেতের লতাগুল্ম খাবে,
19 Kuti upeze chakudya udzayenera kukhetsa thukuta, mpaka utabwerera ku nthaka pakuti unachokera kumeneko; pakuti ndiwe fumbi ku fumbi komweko udzabwerera.”
যতদিন না তুমি মাটিতে ফিরে যাচ্ছ, ততদিন তুমি কপালের ঘাম ঝরিয়ে তোমার খাবার খাবে, যেহেতু সেখান থেকেই তোমাকে আনা হয়েছে; কারণ তুমি তো ধুলো, আর ধুলোতেই তুমি যাবে ফিরে।”
20 Munthu uja anatcha mkazi wake Hava, chifukwa iyeyu adzakhala mayi wa anthu onse amoyo.
আদম তাঁর স্ত্রীর নাম দিলেন হবা, কারণ তিনি হবেন সব জীবন্ত মানুষের মা।
21 Yehova Mulungu anapangira Adamu ndi mkazi wake zovala zachikopa ndipo anawaveka.
সদাপ্রভু ঈশ্বর আদম ও তাঁর স্ত্রীর জন্য চামড়ার পোশাক বানিয়ে দিলেন এবং তাদের কাপড় পরিয়ে দিলেন।
22 Ndipo Yehova Mulungu anati, “Tsopano munthu uyu wasanduka mmodzi wa ife, wodziwa zabwino ndi zoyipa. Iyeyu asaloledwe kutambasula dzanja ndi kutengako zipatso za mu mtengo wopatsa moyo uja kuti angakhale ndi moyo mpaka muyaya.”
আর সদাপ্রভু ঈশ্বর বললেন, “মানুষ এখন ভালোমন্দের জ্ঞান পেয়ে আমাদের একজনের মতো হয়ে গিয়েছে। তাকে এই সুযোগ দেওয়া যাবে না, যেন সে তার হাত বাড়িয়ে আবার জীবনদায়ী গাছের ফল খেয়ে অমর হয়ে যায়।”
23 Kotero Yehova Mulungu anatulutsa Adamu Mʼmunda wa Edeni kuti azilima mʼnthaka imene anachokera.
তাই সদাপ্রভু ঈশ্বর তাঁকে এদন বাগান থেকে নির্বাসিত করে সেই ভূমিতে কাজ করার জন্য পাঠিয়ে দিলেন, যেখান থেকে তাঁকে তুলে আনা হয়েছিল।
24 Atamuthamangitsa munthu uja, Yehova anayika Akerubi mbali ya kummawa kwa Munda wa Edeni ndi lupanga lamoto limene limayendayenda ponsepo, kuteteza njira ya ku mtengo wopatsa moyo.
সেই মানুষটিকে তাড়িয়ে দেওয়ার পর, এদন বাগানের পূর্বদিকে তিনি করূবদের মোতায়েন করে দিলেন এবং জীবনদায়ী গাছের কাছে পৌঁছানোর পথ রক্ষা করার জন্য ঘূর্ণায়মান জ্বলন্ত এক তরোয়ালও বসিয়ে দিলেন।

< Genesis 3 >