< Genesis 27 >
1 Isake atakalamba maso ake anachita khungu mwakuti sankatha kuona. Iye anayitana mwana wake wamkulu Esau nati kwa iye, “Mwana wanga.” Iye anayankha, “Ine abambo.”
১পরে ইস্হাক বৃদ্ধ হলে তাঁর চোখ নিস্তেজ হওয়ায় আর দেখতে পেতেন না; তখন তিনি আপনার বড় ছেলে এষৌকে ডেকে বললেন, “বৎস।”
2 Isake anati, “Tsopano ine ndakalamba, ndipo sindidziwa tsiku langa lakufa.
২তিনি উত্তর করলেন, “দেখুন, এই আমি।” তখন ইস্হাক বললেন, “দেখ, আমি বৃদ্ধ হয়েছি; কোন দিন আমার মৃত্যু হবে, জানি না।
3 Tsono tenga zida zako, muvi wako ndi uta, pita kuthengo ukandiphere nyama.
৩এখন অনুরোধ করি, তোমার শস্ত্র, তোমার তীর ও ধনুক নিয়ে প্রান্তরে যাও, আমার জন্য পশু শিকার করে আন।
4 Undikonzere chakudya chabwino monga muja ndimakonderamu ndipo ubwere nacho kwa ine kuti ndidye ndi kuti ndikudalitse ndisanamwalire.”
৪আমি যেমন ভালবাসি, সেরকম সুস্বাদু খাদ্য তৈরী করে আমার কাছে আন, আমি ভোজন করব; যেন মৃত্যুর আগে আমার প্রাণ তোমাকে আশীর্বাদ করে।”
5 Koma Rebeka amamvetsera pamene Isake amayankhula ndi mwana wake Esau. Esau atanyamuka kupita kuthengo kukaphera abambo ake nyama,
৫যখন ইস্হাক নিজের ছেলে এষৌকে এই কথা বলেন, তখন রিবিকা তা শুনতে পেলেন। অতএব এষৌ পশু শিকার করে আনবার জন্য প্রান্তরে গেলে পর
6 Rebeka anati kwa mwana wake Yakobo, “Taona ndamva abambo ako akuwuza mʼbale wako Esau kuti,
৬রিবিকা নিজের ছেলে যাকোবকে বললেন, “দেখ, তোমার ভাই এষৌকে তোমার বাবা যা বলেছেন, আমি শুনেছি;”
7 ‘Bweretsere nyama yakutchire ndipo undikonzere chakudya chokoma kuti ndidye; kuti ndikudalitse pamaso pa Yehova ndisanamwalire.’
৭তিনি বলেছেন, “তুমি আমার জন্য পশু শিকার করে এনে সুস্বাদু খাদ্য তৈরী কর, তাতে আমি ভোজন করে মৃত্যুর আগে সদাপ্রভুর সামনে তোমাকে আশীর্বাদ করব।
8 Tsopano mwana wanga, mvetsetsa ndipo uchite zimene ndikuwuze:
৮হে আমার ছেলে, এখন আমি তোমাকে যা আদেশ করি, আমার সেই কথা শুন।
9 Pita ku khola, ukatenge ana ambuzi abwino awiri, kuti ndikonzere abambo ako chakudya chokoma monga amakondera.
৯তুমি পালে গিয়ে সেখান থেকে উত্তম দুটি বাচ্চা ছাগল আন, তোমার বাবা যেমন ভাল বাসেন, সেরকম সুস্বাদু খাবার আমি প্রস্তুত করে দিই;
10 Kenaka upite nacho chakudyacho kwa abambo ako kuti adye ndi kukudalitsa asanafe.”
১০পরে তুমি নিজের বাবার কাছে তা নিয়ে যাও, তিনি তা ভোজন করুন; যেন তিনি মৃত্যুর আগে তোমাকে আশীর্বাদ করেন।”
11 Koma Yakobo anati kwa Rebeka amayi ake, “Komatu mʼbale wanga Esau ndi munthu wa khungu la ubweya zedi, ndipo ine ndine munthu wa khungu losalala.
১১তখন যাকোব নিজের মা রিবিকাকে বললেন, “দেখ, আমার ভাই এষৌ লোমশ, কিন্তু আমি নির্লোম।
12 Mwina abambo anga adzandikhudza, ndipo ndidzaoneka kuti ndawapusitsa. Tsono ndizadzitengera temberero mʼmalo mwa madalitso.”
১২কি জানি, বাবা আমাকে স্পর্শ করবেন, আর আমি তাঁর দৃষ্টিতে প্রতারক বলে গণিত হব; তা হলে আমি আমার প্রতি আশীর্বাদ না পেয়ে অভিশাপ পাব।”
13 Amayi ake anati kwa iye, “Mwana wanga, temberero limenelo ligwere ine. Iwe ungochita zimene ine ndikukuwuza; pita kanditengere timbuzito.”
১৩তাঁর মা বললেন, “বৎস, সেই অভিশাপ আমাতেই আসুক, কেবল আমার কথা শোনো, একটি বাচ্চা ছাগল নিয়ে এস।”
14 Choncho anapita nakatenga timbuzito ndi kubwera nato kwa amayi ake. Choncho Rebeka anaphika chakudya chokoma monga momwe Isake amakondera.
১৪পরে যাকোব গিয়ে তা নিয়ে মায়ের কাছে নিয়ে গেলেন, আর তাঁর বাবা যেমন ভালবাসতেন, মা সেরকম সুস্বাদু খাবার তৈরী করলেন।
15 Tsono Rebeka anatenga zovala zabwino kwambiri za Esau mwana wake wamkulu zimene zinali mʼnyumba namuveka Yakobo.
১৫আর ঘরে নিজের কাছে বড় ছেলে এষৌর যে যে সুন্দর বস্ত্র ছিল, রিবিকা তা নিয়ে ছোট ছেলে যাকোবকে পরিয়ে দিলেন।
16 Anamuvekanso manja ake ndi khosi lake ndi zikopa za mwana wambuzi.
১৬ঐ দুই বাচ্চা ছাগলের চামড়া নিয়ে তাঁর হাতে ও গলার নির্লোম জায়গায় জড়িয়ে দিলেন।
17 Kenaka, anamupatsa Yakobo chakudya chokoma chija chimene anaphika pamodzi ndi buledi.
১৭আর তিনি যে সুস্বাদু খাবার ও রুটি রান্না করেছিলেন, তা তাঁর ছেলে যাকোবের হাতে দিলেন।
18 Yakobo anapita kwa abambo ake ndipo anati, “Abambo anga.” Ndipo anayankha, “Eya, kodi ndiwe mwana wanga uti?”
১৮পরে তিনি নিজের বাবার কাছে গিয়ে বললেন, “বাবা।” তিনি উত্তর করলেন, “দেখ, এই আমি; বৎস, তুমি কে?”
19 Yakobo anati kwa abambo ake, “Ndine Esau mwana wanu woyamba. Ndachita monga munandiwuzira. Chonde dzukani ndi kukhala tsonga kuti mudyeko nyama ndakukonzeraniyi kuti tsono mundidalitse.”
১৯যাকোব নিজের বাবাকে বললেন, “আমি আপনার বড় ছেলে এষৌ; আপনি আমাকে যা আদেশ করেছিলেন, তা করেছি। অনুরোধ করি, আপনি উঠে বসে আমার আনা পশুর মাংস ভোজন করুন, যেন আপনার প্রাণ আমাকে আশীর্বাদ করে।”
20 Isake anafunsa mwana wake, “Wayipeza msanga chotere bwanji mwana wanga?” Iye anayankha, “Yehova Mulungu wanu anandithandiza kuti ndiyipeze.”
২০তখন ইসহাক নিজের ছেলেকে বললেন, “বৎস, কেমন করে এত তাড়াতাড়ি ওটা পেলে?” তিনি বললেন, “আপনার ঈশ্বর সদাপ্রভু আমার সামনে শুভফল উপস্থিত করলেন।”
21 Pamenepo Isake anati kwa Yakobo, “Tabwera pafupi ndikukhudze mwana wanga, kuti ndidziwedi ngati uli mwana wanga Esau kapena ayi.”
২১ইস্হাক যাকোবকে বললেন, “বৎস, কাছে এস; আমি তোমাকে স্পর্শ করে বুঝি, তুমি নিশ্চয় আমার ছেলে এষৌ কি না।”
22 Yakobo anasendera kufupi ndi abambo ake Isake ndipo anamukhudza nati, “Mawuwa ndi mawu a Yakobo koma mikonoyi ndi mikono ya Esau.”
২২তখন যাকোব নিজের বাবা ইস্হাকের কাছে গেলে তিনি তাঁকে স্পর্শ করে বললেন, “গলার আওয়াজ তো যাকোবের আওয়াজ, কিন্তু হাত এষৌর হাত।”
23 Sanamuzindikire, popeza mikono yake inali ndi ubweya ngati ya mʼbale wake Esau; choncho anamudalitsa.
২৩বাস্তবিক তিনি তাঁকে চিনতে পারলেন না, কারণ ভাই এষৌর হাতের মতো তাঁর হাত লোমযুক্ত ছিল; অতএব তিনি তাঁকে আশীর্বাদ করলেন।
24 Isake anafunsa, “Kodi ndiwedi mwana wanga Esau?” Yakobo anayankha, “Inde ndine.”
২৪তিনি বললেন, “তুমি নিশ্চয়ই আমার ছেলে এষৌ?” তিনি বললেন, “হ্যাঁ।”
25 Ndipo iye anati, “Mwana wanga, patseko nyama yakoyo ndidye kuti ndikudalitse.” Yakobo anabwera ndi nyama ija kwa Isake ndipo anadya. Kenaka anamupatsanso vinyo ndipo anamwa.
২৫তখন ইস্হাক বললেন, “আমার কাছে আন; আমি ছেলের আনা পশুর মাংস ভোজন করি, যেন আমার প্রাণ তোমাকে আশীর্বাদ করে।” তিনি মাংস আনলে ইস্হাক ভোজন করলেন এবং দ্রাক্ষারস এনে দিলে তা পান করলেন।
26 Tsono Isake anati kwa Yakobo, “Bwera kuno mwana wanga undipsompsone.”
২৬পরে তাঁর বাবা ইস্হাক বললেন, “বৎস, অনুরোধ করি, কাছে এসে আমাকে চুম্বন কর।”
27 Choncho anapita namupsompsona. Apa Isake anamva fungo la zovala zake, ndipo anamudalitsa nati, “Haa, fungo la mwana wanga lili ngati fungo la munda umene Yehova waudalitsa.
২৭তখন তিনি কাছে গিয়ে চুম্বন করলেন, আর ইস্হাক তাঁর বস্ত্রের গন্ধ নিয়ে তাঁকে আশীর্বাদ করে বললেন, “দেখ, আমার ছেলের সুগন্ধ সদাপ্রভুর আশীর্বাদযুক্ত ক্ষেত্রের সুগন্ধের মতো।
28 Mulungu akugwetsere mame akumwamba ndipo minda yako ibale tirigu wambiri ndi vinyo watsopano.
২৮ঈশ্বর আকাশের শিশির থেকে ও ভূমির উর্বরতা থেকে তোমাকে দিন; প্রচুর শস্য ও আঙ্গুরের রস তোমাকে দিন।
29 Mitundu ya anthu ikutumikire iwe ndipo anthu akugwadire iwe. Ukhale wolamula abale ako, ndipo ana aamuna a amayi ako akugwadire. Amene akutemberera iwe atembereredwe ndipo amene adalitsa iwe adalitsike.”
২৯লোকবৃন্দ তোমার দাস হোক, জাতিরা তোমার কাছে নত হোক; তুমি নিজের আত্মীয়দের কর্তা হও, তোমার মায়ের ছেলেরা তোমার কাছে নত হোক। যে কেউ তোমাকে অভিশাপ দেয়, সে অভিশপ্ত হোক; যে কেউ তোমাকে আশীর্বাদ করে, সে আশীর্বাদযুক্ত হোক।”
30 Isake atatsiriza kudalitsa Yakobo, atangochoka pamaso pa abambo akewo, Esau anabwera kuchokera kosaka kuja.
৩০ইস্হাক যখন যাকোবের প্রতি আশীর্বাদ শেষ করলেন, তখন যাকোব নিজের পিতা ইস্হাকের সামনে থেকে যেতে না যেতেই তাঁর ভাই এষৌ শিকার করে ঘরে আসলেন।
31 Nayenso anakonza chakudya chokoma nabwera nacho kwa abambo ake. Ndipo anati kwa iye, “Chonde abambo, dzukani mukhale tsonga kuti mudye nyamayi ndi kuti mundidalitse.”
৩১তিনিও সুস্বাদু খাবার তৈরী করে বাবার কাছে এনে বললেন, “বাবা আপনি উঠে ছেলের আনা পশুর মাংস ভোজন করুন, যেন আপনার প্রাণ আমাকে আশীর্বাদ করে।”
32 Abambo ake, Isake, anamufunsa kuti, “Ndiwe yani?” Iye anayankha, “Ndine mwana wanu woyamba Esau.”
৩২তাঁর বাবা ইস্হাক বললেন, “তুমি কে?” তিনি বললেন, “আমি আপনার বড় ছেলে এষৌ।”
33 Isake ananjenjemera kwambiri nati, “Nanga ndani uja anakapha nyama kutchire nʼkudzandipatsa? Ine ndadya kale, ndadya nyamayo iwe utangotsala pangʼono kubwera ndipo ndamudalitsa ndipo adzakhaladi wodalitsika.”
৩৩ইস্হাক ভীষণভাবে কেঁপে উঠে বললেন, “তবে সে কে, যে শিকার করে আমার কাছে পশুর মাংস এনেছিল? আমি তোমার আসবার আগেই তা ভোজন করে তাকে আশীর্বাদ করেছি, আর সেই আশীর্বাদযুক্ত থাকবে।”
34 Esau atamva mawu a abambo ake, analira mokweza ndi mowawidwa mtima nati kwa abambo ake, “Inenso dalitseni abambo anga!”
৩৪বাবার এই কথা শোনামাত্র এষৌ ভীষণ ব্যকুলভাবে কাঁদলেন এবং নিজের বাবাকে বললেন, “হে বাবা, আমাকে, আমাকেও আশীর্বাদ করুন।”
35 Koma iye anati, “Mʼbale wako anabwera mwachinyengo ndipo watenga madalitso ako.”
৩৫ইস্হাক বললেন, “তোমার ভাই ছলনা করে এসে তোমার আশীর্বাদ নিয়ে নিয়েছে।”
36 Esau anati, “Kodi nʼchifukwa chake iyeyu dzina lake lili Yakobo eti? Aka nʼkachiwiri kundinyenga: Anatenga ukulu wanga, pano watenga madalitso anga!” Kenaka anafunsa, “Kodi simunandisungireko ena madalitsowo?”
৩৬এষৌ বললেন, “তার নাম কি যাকোব না? বাস্তবিক সে দু-বার আমাকে [প্রতারণা] করেছে; সে আমার বড় হওয়ার অধিকার নিয়ে নিয়েছিল এবং দেখুন, এখন আমার আশীর্বাদও নিয়ে নিয়েছে।” তিনি আবার বললেন, “আপনি কি আমার জন্য কিছুই আশীর্বাদ রাখেননি?”
37 Koma Isake anamuyankha nati, “Ndamudalitsa iye kuti akhale wokulamulira iwe. Ndaperekanso abale ake onse kuti akhale omutumikira iye, ndipo ndamudalitsa ndi tirigu wambiri, ndi vinyo watsopano. Ndiye ndingakuchitirenso chiyani mwana wanga?”
৩৭তখন ইস্হাক উত্তর করে এষৌকে বললেন, “দেখ, আমি তাঁকে তোমার কর্তা করেছি এবং তার আত্মীয় সবাইকে তারই দাস করেছি এবং তাঁকে শস্য ও দ্রাক্ষারস দিয়ে সবল করেছি; বৎস, এখন তোমার জন্য আর কি করিতে পারি?”
38 Esau anati kwa abambo ake, “Kodi muli ndi dalitso limodzi lokhali, abambo anga? Inenso mundidalitse chonde abambo anga!” Pomwepo Esau analira mokuwa.
৩৮এষৌ আবার নিজের বাবাকে বললেন, “হে বাবা, আপনার কি কেবল ঐ একটা আশীর্বাদ ছিল? হে বাবা, আমাকেও আশীর্বাদ করুন।” এই বলে এষৌ উচ্চৈঃস্বরে কাঁদতে লাগলেন।
39 Tsono Isake abambo ake anamuyankha kuti, “Malo ako okhalapo sadzabala dzinthu, ndipo mvula sidzagwa pa minda yako.
৩৯তখন তাঁর বাবা ইস্হাক উত্তর করে বললেন, “দেখ, তোমার বাসভূমি উর্বরতা বিহীন হবে।
40 Udzakhala ndi moyo podalira lupanga ndipo udzatumikira mʼbale wako. Koma idzafika nthawi pamene udzakhala mfulu udzachotsa goli lake mʼkhosi mwako.”
৪০তুমি তরোয়ালের জোরে বাঁচবে এবং নিজের ভাইয়ের দাস হবে; কিন্তু যখন তুমি বিদ্রোহ করবে, নিজের ঘাড় থেকে তার যোঁয়ালী ভাঙ্গবে।”
41 Ndipo Esau anamusungira chiwembu Yakobo chifukwa cha madalitso amene abambo ake anamupatsa. Esau anati kwa iye yekha, “Masiku olira abambo anga ayandikira; pambuyo pake ndidzamupha mʼbale wangayu Yakobo.”
৪১যাকোব নিজের বাবার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন বলে এষৌ যাকোবকে হিংসা করতে লাগলেন। এষৌ মনে মনে বললেন, “আমার বাবার জন্য দুঃখ প্রকাশ করার দিন প্রায় উপস্থিত, তারপরে আমার ভাই যাকোবকে হত্যা করব।”
42 Pamene Rebeka anamva zimene mwana wake wamkulu Esau ankaganiza, anayitanitsa Yakobo nati kwa iye, “Mʼbale wako Esau akulingalira zakuti akuphe kuti akulipsire.
৪২বড় ছেলে এষৌর এরকম কথা রিবিকার কানে গেল, তাতে তিনি লোক পাঠিয়ে ছোট ছেলে যাকোবকে ডাকালেন, বললেন, “দেখ, তোমার ভাই এষৌ তোমাকে হত্যা করবার আশাতেই মনকে সান্ত্বনা দিচ্ছে।
43 Tsopano mwana wanga, chita zimene ndinene: Nyamuka tsopano, uthawire kwa mlongo wanga Labani ku Harani.
৪৩এখন, হে বৎস, আমার কথা শোনো; ওঠ, হারণে আমার ভাই লাবনের কাছে পালিয়ে যাও
44 Ukakhale naye kwa kanthawi mpaka mkwiyo wa mʼbale wako utatsika.
৪৪সেখানে কিছু দিন থাক, যে পর্যন্ত তোমার ভাইয়ের রাগ না কমে।
45 Tsono mkwiyo wa mʼbale wakoyo ukadzatsika ndi kuyiwala zonse wamuchitirazi, ndidzatuma munthu kuti adzakutenge. Nanga nditayirenji nonse awiri nthawi imodzi?”
৪৫তোমার প্রতি ভাইয়ের রাগ কমে গেলে এবং তুমি তার প্রতি যা করেছ, তা সে ভুলে গেলে আমি লোক পাঠিয়ে সেখান থেকে তোমাকে আনাব; এক দিনের তোমাদের দুই জনকেই কেন হারাব?”
46 Tsono Rebeka anati kwa Isake, “Ine sindikukondwera nawo anamwali a Chihiti. Ndipo ngati Yakobo angapeze mbeta kuno mwa anamwali a Chihitiwa, ndiye kuli bwino kungofa.”
৪৬রিবিকা ইসহাককে বললেন, “এই হিত্তীয়দের মেয়েদের বিষয় আমার প্রাণে ঘৃণা হচ্ছে; যদি যাকোবও এদের মতো কোনো হিত্তীয় মেয়েকে, এদেশীয় মেয়েদের মধ্যে কোনো মেয়েকে বিয়ে করে, তবে বেঁচে থেকে আমার কি লাভ?”