< Eksodo 36 >

1 Choncho Bezaleli, Oholiabu pamodzi ndi anthu aluso onse amene Yehova anawapatsa luso ndi nzeru zodziwira kupanga zofunika zonse zomangira malo opatulika, adzapanga zonse iwowo, monga momwe Yehova analamulira.”
অতএব ঠিক কীভাবে সদাপ্রভুর আদেশানুসারে পবিত্রস্থান নির্মাণ-সংক্রান্ত সব কাজ সম্পন্ন করতে হবে তা জানার জন্য সদাপ্রভু বৎসলেলকে, অহলীয়াবকে ও প্রত্যেক দক্ষ লোককে দক্ষতা ও সামর্থ্য দিলেন।”
2 Ndipo Mose anayitana Bezaleli ndi Oholiabu ndiponso munthu aliyense waluso amene Yehova anamupatsa luso ndiponso amene anali ndi mtima wofuna kugwira ntchito.
পরে মোশি সেই বৎসলেল ও অহলীয়াব এবং দক্ষ এক একজন লোককে ডেকে পাঠালেন, যাদের সদাপ্রভু সামর্থ্য দিয়েছিলেন ও যারা এসে কাজ করতে ইচ্ছুক হল।
3 Iwo analandira kuchokera kwa Mose zopereka zonse Aisraeli anabweretsa kuti agwirire ntchito yomanga malo wopatulika. Ndipo anthu anapitirira kupereka zopereka zaufulu mmawa uliwonse.
পবিত্রস্থান নির্মাণ-সংক্রান্ত কাজটি সম্পন্ন করার জন্য ইস্রায়েলীরা যেসব উপহার এনেছিল, মোশির হাত থেকে তাঁরা সেগুলি গ্রহণ করলেন। আর লোকেরা প্রতিদিন সকালবেলায় অব্যাহতভাবে স্বেচ্ছাদান এনেই যাচ্ছিল।
4 Kotero amisiri onse amene amagwira ntchito yonse ya malo wopatulika anasiya ntchitoyo
অতএব যেসব দক্ষ কারিগর পবিত্রস্থানের সব কাজকর্ম করছিল, তারা নিজেদের কাজ থামিয়ে
5 ndipo anati kwa Mose, “Anthu akubweretsa kuposa zimene zikufunika kugwirira ntchito imene Yehova analamulira kuti ichitike.”
মোশির কাছে এসে বলল, “সদাপ্রভু যে কাজ করার আদেশ দিয়েছেন তা করার জন্য যা দরকার, লোকেরা তার চেয়েও বেশি উপকরণ নিয়ে এসেছে।”
6 Choncho Mose analamulira ndipo analengeza mu msasa onse, “Mwamuna kapena mayi aliyense asaperekenso chopereka chilichonse cha ku malo wopatulika.” Choncho anthu analetsedwa kubweretsa zambiri,
তখন মোশি এক আদেশ জারি করলেন এবং তারা শিবিরের সর্বত্র একথা ঘোষণা করে দিলেন: “কোনও স্ত্রী বা পুরুষ যেন পবিত্রস্থানের জন্য এক উপহাররূপে আর কিছু না আনে।” আর তাই লোকেরা আরও বেশি কিছু আনা থেকে ক্ষান্ত হল,
7 chifukwa zimene anali nazo zinali zoposera zimene zimafunika kugwirira ntchito yonse.
যেহেতু তাদের কাছে ইতিমধ্যেই যা ছিল, তা সব কাজ করার পক্ষে প্রয়োজনের তুলনায় অতিরিক্তই ছিল।
8 Anthu onse aluso pakati pa anthu ogwira ntchitoyo anapanga chihema pogwiritsa ntchito nsalu khumi zofewa, zosalala ndi zolukidwa bwino, zobiriwira, zapepo ndi zofiira. Ndipo anthu aluso anapeta pa nsaluzo Akerubi.
কারিগরদের মধ্যে যাঁরা দক্ষ ছিলেন, তাঁরা পাকা হাতে মিহি পাকান মসিনা ও নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতোয় তৈরি দশটি পর্দায় করূবদের নকশা ফুটিয়ে তুলে সমাগম তাঁবুটি তৈরি করলেন।
9 Nsalu zonse zinali zofanana. Mulitali mwake zinali mamita khumi ndi atatu, mulifupi mamita awiri.
সব পর্দা একই মাপের—13 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া হল।
10 Iwo analumikiza nsalu zisanu, kuti ikhale nsalu imodzi ndipo anachita chimodzimodzi ndi nsalu zisanu zinazo.
তাঁরা পাঁচটি পর্দা একসাথে জুড়ে দিলেন ও অন্য পাঁচটির ক্ষেত্রেও একই কাজ করলেন।
11 Kenaka anapanga zokolowekamo za nsalu yobiriwira mʼmphepete mwa nsalu imodzi yotsiriza ya mbali ina. Ndipo anachita chimodzimodzi ndi nsalu yotsiriza ya mbali inayo.
পরে তাঁরা এক পাটি পর্দায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কিনারা ধরে ধরে নীল কাপড়ের ফাঁস তৈরি করলেন, এবং অন্য পাটি পর্দাতেও এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একই কাজ করলেন।
12 Iwo anasokerera zokolowekamo makumi asanu pa nsalu yoyamba ndi zokolowekamo makumi asanu zinanso pa nsalu inayo. Anapanga kuti zokolowekamozo ziziyangʼanana.
এছাড়াও তাঁরা একটি পর্দায় পঞ্চাশটি ফাঁস ও অন্য পাটির শেষ প্রান্তের পর্দায় পঞ্চাশটি ফাঁস তৈরি করে দিলেন, এবং ফাঁসগুলি পরস্পরের মুখোমুখি ছিল।
13 Kenaka anapanga ngowe zagolide 50 zolumikizira nsalu ziwirizo kotero kuti zinapanga chihema chimodzi.
পরে তাঁরা সোনার পঞ্চাশটি আঁকড়া তৈরি করলেন এবং দুই পাটি পর্দা একসাথে বেঁধে রাখার জন্য সেগুলি ব্যবহার করলেন, যেন সমাগম তাঁবুটি অক্ষুণ্ণ থাকে।
14 Iwo anapanga nsalu za ubweya wambuzi zophimba pamwamba pa chihemacho. Nsalu zonse pamodzi zinalipo khumi ndi imodzi.
তাঁরা সমাগম তাঁবুটি ঢেকে রাখার জন্য ছাগ-লোমের মোট এগারোটি পর্দা তৈরি করলেন।
15 Nsalu zonse khumi ndi imodzi zinali zofanana. Mulitali mwake munali mamita khumi ndi anayi ndipo mulifupi mwake munali mamita awiri.
এগারোটি পর্দার সবকটি একই মাপের—14 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া হল।
16 Iwo analumikiza nsalu zisanu kukhala nsalu imodzi ndipo nsalu zinazo zisanu ndi imodzi, analumikizanso kukhala nsalu imodzinso.
তাঁরা পর্দাগুলির মধ্যে পাঁচটি একসাথে জুড়ে এক পাটি করলেন এবং অন্য ছটি জুড়ে আর এক পাটি করলেন।
17 Kenaka anasokerera zokolowekamo makumi asanu mʼmphepete mwa nsalu imodzi yotsirizira ya nsalu yoyamba yolumikiza ija ndiponso anapanga zokolowekamo zina makumi asanu mʼmphepete mwa nsalu yotsirizira ya nsalu inanso yolumikiza ija.
পরে তাঁরা এক পাটি পর্দায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কিনারা ধরে ধরে পঞ্চাশটি ফাঁস তৈরি করলেন এবং অন্য পাটি পর্দাতেও এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত তা করলেন।
18 Iwo anapanga ngowe 50 zamkuwa zolowetsa mu zokolowekazo ndipo anaphatikiza nsalu ziwirizo kuti tentiyo ikhale imodzi.
তাঁবুটি একসাথে অক্ষুণ্ণ অবস্থায় বেঁধে রাখার জন্য তাঁরা ব্রোঞ্জের পঞ্চাশটি আঁকড়া তৈরি করলেন।
19 Ndipo anapanga chikopa cha nkhosa zazimuna cha utoto wofiira chophimbira tentiyo ndipo pamwamba pake anapanganso chophimbira china cha zikopa za akatumbu.
পরে তাঁরা সেই তাঁবু ঢেকে রাখার জন্য মেষের চামড়া লাল রং করে, তা দিয়ে একটি আচ্ছাদন তৈরি করলেন, এবং সেটির উপর অন্য এক টেকসই চামড়া দিয়ে আরও একটি আচ্ছাদন তৈরি করলেন।
20 Iwo anapanga maferemu amatabwa amtengo wa mkesha oyimikira chihemacho.
তাঁরা সমাগম তাঁবুর জন্য বাবলা কাঠ দিয়ে খাড়া কাঠামো তৈরি করলেন।
21 Feremu iliyonse inali yotalika mamita anayi ndipo mulifupi mwake munali masentimita 69.
প্রত্যেকটি কাঠামো 4.5 মিটার করে লম্বা ও 68 সেন্টিমিটার করে চওড়া হল,
22 Thabwa lililonse linali ndi zolumikizira ziwiri. Iwo anapanga maferemu onse a chihemacho ndi matabwa otere.
এবং কাঠামোর বেরিয়ে থাকা অংশ দুটি পরস্পরের সমান্তরাল করে বসানো হল। এভাবেই তাঁরা সমাগম তাঁবুর সব কাঠামো তৈরি করলেন।
23 Anapanga maferemu makumi awiri a mbali yakummwera kwa chihemacho,
সমাগম তাঁবুর দক্ষিণ দিকের জন্য তাঁরা কুড়িটি কাঠামো তৈরি করলেন
24 ndiponso anapanga matsinde 40 asiliva ndipo anawayika pansi pa maferemuwo. Pansi pa feremu iliyonse anayika matsinde awiri ogwiriziza zolumikizira ziwiri zija.
এবং সেগুলির তলায় দেওয়ার জন্য—প্রত্যেকটি কাঠামোর জন্য দুটি করে, ও প্রত্যেকটি বেরিয়ে থাকা অংশের তলায় একটি করে মোট চল্লিশটি রুপোর ভিত তৈরি করলেন।
25 Iwo anapanganso maferemu makumi awiri a mbali yakumpoto ya chihemacho,
অন্য দিকের, সমাগম তাঁবুর উত্তর দিকের জন্য তাঁরা কুড়িটি কাঠামো
26 ndiponso matsinde makumi anayi asiliva, awiri pansi pa feremu iliyonse.
এবং প্রত্যেকটি কাঠামোর তলায় দুটি করে মোট চল্লিশটি রুপোর ভিত তৈরি করলেন।
27 Anapanganso maferemu asanu ndi imodzi a kumbuyo kwa tenti, kumbali yakumadzulo,
শেষ প্রান্তের, অর্থাৎ, সমাগম তাঁবুর পশ্চিম প্রান্তের জন্য তাঁরা ছয়টি কাঠামো তৈরি করলেন,
28 ndiponso maferemu awiri a pa ngodya yakumbuyo kwenikweni kwa tenti.
এবং শেষ প্রান্তে সমাগম তাঁবুর কোণাগুলির জন্যও দুটি কাঠামো তৈরি হল।
29 Pa ngodya ziwirizi panali maferemu awiri, kuyambira pansi mpaka pamwamba atalumikizidwa pa ngowe imodzi. Maferemu onse anali ofanana.
এই দুই কোনায় কাঠামোগুলি নিচ থেকে একদম চূড়া পর্যন্ত দ্বিগুণ মাপের হল এবং একটিই চক্রে সেগুলি লাগানো হল; দুটি কোনা একইরকম ভাবে তৈরি করা হল।
30 Choncho panali maferemu asanu ndi atatu ndiponso matsinde 16 asiliva, awiri anali pansi pa feremu iliyonse.
অতএব সেখানে আটটি কাঠামো ও প্রত্যেকটি কাঠামোর তলায় দুটি করে—মোট ষোলোটি রুপোর ভিত ছিল।
31 Iwo anapanganso mitanda ya matabwa amtengo wa mkesha. Mitanda isanu inali ya maferemu a mbali imodzi ya chihema,
এছাড়াও তাঁরা বাবলা কাঠের আগল তৈরি করলেন: সমাগম তাঁবুর একদিকের কাঠামোগুলির জন্য পাঁচটি,
32 mitanda isanu inanso inali ya maferemu a mbali inayo ndipo mitanda ina isanu ya mbali yakumadzulo, kumapeto kwenikweni kwa chihema.
অন্য দিকের কাঠামোগুলির জন্য পাঁচটি, এবং সমাগম তাঁবুর শেষ প্রান্তে, পশ্চিমদিকের কাঠামোগুলির জন্য পাঁচটি।
33 Anapanga mtanda wapakati omwe umachokera pa maferemu a mbali ina mpaka mbali inanso.
তাঁরা এমনভাবে মধ্যবর্তী আগলটি তৈরি করলেন যে সেটি কাঠামোর মাঝখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সম্প্রসারিত হল।
34 Iwo anakuta maferemuwo ndi golide ndiponso anapanga mphete zagolide zogwiriziza mitandayo. Ndipo mitandayonso anayikuta ndi golide.
কাঠামোগুলি তাঁরা সোনা দিয়ে মুড়ে দিলেন এবং আগলগুলি ধরে রাখার জন্য সোনার আংটা তৈরি করলেন। আগলগুলিও তাঁরা সোনা দিয়ে মুড়ে দিলেন।
35 Anapanga nsalu yokhala ndi mtundu wamtambo, wapepo ndi ofiira ndipo nsaluyo inali yolukidwa bwino, yofewa ndi yosalala. Ndipo anthu aluso anapetapo zithunzi za Akerubi.
তাঁরা নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো ও মিহি পাকান মসিনা দিয়ে একটি পর্দা তৈরি করলেন, এবং দক্ষ কারিগর দিয়ে তাতে করূবদের নকশা ফুটিয়ে তুললেন।
36 Iwo anapanga nsanamira zinayi zamtengo wa mkesha zokutidwa ndi golide. Anapanganso ngowe zagolide za nsanamirazo ndi matsinde asiliva anayi.
সেটির জন্য তাঁরা বাবলা কাঠের চারটি খুঁটি তৈরি করলেন এবং সেগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন। সেগুলির জন্য তাঁরা সোনার আঁকড়া তৈরি করলেন এবং সেগুলির চারটি রুপোর ভিতও ঢালাই করে দিলেন।
37 Anapanga nsalu ya pa chipata cholowera mu chihema, yamtundu wamtambo, wapepo ndi ofiira yomwe inali yofewa ndi yosalala, yopetedwa bwino ndi amisiri aluso.
তাঁবুর প্রবেশদ্বারের জন্য নীল, বেগুনি, টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে একটি পর্দা তৈরি করলেন—যা হল একজন সূচিশিল্পীর হস্তকলা;
38 Anapanga nsanamira zisanu ndi ngowe zake. Anakuta pamwamba pa nsanamirazo ndi zomangira zake ndi golide, ndipo anapanganso matsinde asanu amkuwa.
এবং তাঁরা পাঁচটি খুঁটি ও সেগুলির জন্য আঁকড়াও তৈরি করলেন। তাঁরা খুঁটিগুলির চূড়া ও বেড়ীগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন এবং ব্রোঞ্জ দিয়ে সেগুলির পাঁচটি ভিত তৈরি করলেন।

< Eksodo 36 >