< Eksodo 1 >

1 Awa ndi mayina a ana a Israeli amene anapita ku Igupto pamodzi ndi Yakobo abambo awo, aliyense ndi banja lake:
এই হল ইস্রায়েলের সেই ছেলেদের নাম, যাঁরা প্রত্যেকে নিজের পরিবারসহ যাকোবের সঙ্গে মিশরে গিয়েছিলেন:
2 Rubeni, Simeoni, Levi, Yuda;
রূবেণ, শিমিয়োন, লেবি ও যিহূদা;
3 Isakara, Zebuloni, Benjamini;
ইষাখর, সবূলূন ও বিন্যামীন;
4 Dani, Nafutali; Gadi ndi Aseri.
দান ও নপ্তালি; গাদ ও আশের।
5 Anthu onse obadwa mwa Yakobo analipo 70. Yosefe nʼkuti ali kale ku Igupto.
যাকোবের বংশধররা সংখ্যায় হল মোট সত্তরজন; যোষেফ ইতিপূর্বে মিশরেই ছিলেন।
6 Tsono Yosefe ndi abale ake onse ndiponso mʼbado wawo wonse anamwalira.
এদিকে যোষেফ ও তাঁর সব দাদা-ভাই, এবং সেই প্রজন্মের সবাই মারা গেলেন,
7 Koma Aisraeli anaberekana ndi kuchuluka kwambiri nakhala amphamvu kwambiri, kotero kuti anadzaza dzikolo.
কিন্তু ইস্রায়েলীরা অত্যন্ত ফলবান হল; তারা প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করল, সংখ্যায় বৃদ্ধি পেয়ে এত সংখ্যক হয়ে উঠল যে সে দেশটি তাদের দিয়েই পরিপূর্ণ হয়ে গেল।
8 Pambuyo pake mfumu yatsopano imene sinkamudziwa Yosefe, inayamba kulamulira dziko la Igupto.
পরে এমন এক নতুন রাজা মিশরের ক্ষমতায় এলেন, যাঁর কাছে যোষেফের কোনও গুরুত্বই ছিল না।
9 Iyo inati kwa anthu ake, “Taonani, Aisraeli achuluka ndipo ndi amphamvu kwambiri kuposa ife.
“দেখো,” তিনি তাঁর প্রজাদের বললেন, “ইস্রায়েলীরা আমাদের পক্ষে বড়ো বেশি সংখ্যক হয়ে পড়েছে।
10 Tiyeni tiwachenjerere. Tikapanda kutero adzachuluka kuposa ife, ndipo ngati kutakhala nkhondo, adzadziphatika kwa adani athu nadzamenyana nafe, kenaka nʼkudzachoka mʼdziko muno.”
এসো, আমরা তাদের প্রতি প্রজ্ঞাপূর্বক ব্যবহার করি, তা না হলে তারা এর চেয়েও বেশি সংখ্যক হয়ে যাবে এবং, যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তারা আমাদের শত্রুদের সাথে যোগ দেবে, আমাদের বিরুদ্ধে লড়াই করবে ও দেশ ছেড়ে চলে যাবে।”
11 Kotero anayika akapitawo kuti aziwazunza ndi kuwagwiritsa ntchito yolemetsa mokakamiza. Iwo anamangira Farao mizinda ya Pitomu ndi Ramesesi kumene ankasungirako chakudya.
অতএব তারা বাধ্যতামূলকভাবে পরিশ্রম করিয়ে ইস্রায়েলীদের নিগৃহীত করার জন্য তাদের উপর কড়া তত্ত্বাবধায়কদের নিযুক্ত করে দিল, এবং তারা ফরৌণের জন্য ভাণ্ডার-নগরীরূপে পিথোম ও রামিষেষ গেঁথে তুলল।
12 Koma pamene ankawazunza kwambiri, Aisraeli ndiye ankachulukirachulukira mpaka kubalalikira mʼdziko lonse. Kotero Aigupto anayamba kuopa Aisraeliwo
কিন্তু যত বেশি তাদের নিপীড়িত করা হল, তত বেশি তাদের সংখ্যা বৃদ্ধি হল ও তারা ছড়িয়ে পড়ল; অতএব মিশরীয়রা ইস্রায়েলীদের ভয় পেতে শুরু করল
13 ndipo anawagwiritsa ntchito mwankhanza kwambiri.
এবং তারা নির্মমভাবে তাদের খাটাতে লাগল।
14 Aigupto anachititsa moyo wa Aisraeli kukhala owawa kwambiri powagwiritsa ntchito yakalavulagaga yowumba njerwa ndi kuponda dothi lomangira, pamodzi ndi ntchito zina zosiyanasiyana zamʼminda. Iwo anakakamiza Aisraeli mwankhanza kuti agwire ntchito yowawayi.
ইট ও চুনসুরকির কাজে এবং চাষবাসের সব ধরনের কাজে কঠোর পরিশ্রম করিয়ে তারা তাদের জীবন দুর্বিষহ করে তুলল; মিশরীয়রা নির্মমভাবে তাদের কাছে কঠোর পরিশ্রম দাবি করল।
15 Mfumu ya Igupto inati kwa azamba a Chihebri omwe mayina awo anali Sifira ndi Puwa,
মিশরের রাজা শিফ্রা ও পূয়া নামাঙ্কিত হিব্রু ধাত্রীদের বললেন,
16 “Mukamathandiza amayi a Chihebri pa mwala wochirira, muzionetsetsa kuti akabadwa mwana wamwamuna muzipha, koma akakhala wamkazi muzimuleka akhale ndi moyo.”
“প্রসব-শয্যায় তোমরা যখন সন্তান প্রসবের সময় হিব্রু মহিলাদের সাহায্য করছ, তখন যদি তোমরা দেখো যে শিশুটি এক পুত্রসন্তান, তবে তাকে মেরে ফেলো; কিন্তু সে যদি এক কন্যাসন্তান হয়, তবে তাকে বাঁচিয়ে রেখো।”
17 Koma azambawo ankaopa Mulungu ndipo sanachite zimene mfumu ya Igupto inawawuza kuti achite. Iwo analeka ana aamuna kuti akhale ndi moyo.
সেই ধাত্রীরা অবশ্য ঈশ্বরকে ভয় করত ও মিশরের রাজা তাদের যা করতে বললেন, তারা তা করল না; তারা শিশুপুত্রদের বাঁচিয়ে রাখল।
18 Kenaka mfumu ya Igupto inayitanitsa azamba aja ndi kuwafunsa kuti, “Chifukwa chiyani mwachita zimenezi? Bwanji mwasiya ana aamuna kuti akhale ndi moyo?”
তখন মিশরের রাজা সেই ধাত্রীদের ডেকে পাঠিয়ে তাদের জিজ্ঞাসা করলেন, “তোমরা এরকম কেন করলে? তোমরা শিশুপুত্রদের বাঁচিয়ে রাখলে কেন?”
19 Azambawo anamuyankha Farao kuti, “Amayi a Chihebri sali ngati amayi a Chiigupto; Iwo ndi amphamvu ndipo amachira azamba asanafike.”
তারা ফরৌণকে উত্তর দিল, “হিব্রু মহিলারা মিশরীয় মহিলাদের মতো নয়; তারা সবলা ও ধাত্রীরা পৌঁছানোর আগেই তারা সন্তান প্রসব করে ফেলে।”
20 Kotero Mulungu anawakomera mtima azambawo, ndipo Aisraeli anapitirirabe kuchulukana nakhala amphamvu kwambiri.
অতএব ঈশ্বর সেই ধাত্রীদের প্রতি দয়ালু হলেন এবং ইস্রায়েলীরা বৃদ্ধি পেয়ে আরও বহুসংখ্যক হয়ে উঠল।
21 Pakuti azambawo ankaopa Mulungu, Iye anawapatsa mabanja awoawo.
আর যেহেতু সেই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত, তাই তিনি তাদের নিজস্ব পরিবার দিলেন।
22 Pamenepo Farao analamulira anthu ake onse kuti, “Mwana wamwamuna aliyense akabadwa, mukamuponye mu mtsinje wa Nailo, koma wamkazi mulekeni akhale ndi moyo.”
পরে ফরৌণ তাঁর সব প্রজাকে এই আদেশ দিলেন: “সদ্যজাত প্রত্যেকটি হিব্রু পুত্রসন্তানকে তোমরা অবশ্যই নীলনদে ছুঁড়ে ফেলবে, কিন্তু প্রত্যেকটি কন্যাসন্তানকে জীবিত রাখবে।”

< Eksodo 1 >