< Mlaliki 12 >

1 Uzikumbukira mlengi wako masiku a unyamata wako, masiku oyipa asanafike, nthawi isanafike pamene udzanena kuti, “Izi sizikundikondweretsa.”
তোমার যৌবনকালে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো, দুঃখের দিনগুলি আসার আগে আর সেই বছর সকল কাছে আসার সময় তুমি যখন বলবে, “এই সবে আমার কোনো আনন্দ নেই”—
2 Nthawi ya ukalamba wako, dzuwa ndi kuwala, mwezi ndi nyenyezi zidzada. Mitambo idzabweranso mvula itagwa.
তখন সূর্য ও আলো আর চাঁদ ও তারা যখন অন্ধকার হবে, আর বৃষ্টির পরে মেঘ ফিরে আসে;
3 Nthawi imene manja ako adzanjenjemera, miyendo yako idzafowoka, pamene mano ako adzalephera kutafuna chifukwa ndi owerengeka, ndipo maso ako adzayamba kuchita chidima.
সেদিনে বাড়ির রক্ষাকারীরা কাঁপবে, আর শক্তিশালী লোকেরা নত হবে, যারা পেষণ করে তারা অল্প সংখ্যক বলে কাজ ছেড়ে দেবে। আর যারা জানালার ভিতর থেকে দেখে তাদের দৃষ্টি অস্পষ্ট হবে;
4 Makutu ako adzatsekeka, ndipo sudzamva phokoso lakunja; sudzamvanso kusinja kwa pa mtondo kapena kulira kwa mbalame mmawa.
যখন রাস্তার দিকের দরজা বন্ধ হয়ে যাবে আর জাঁতার আওয়াজ কমে যাবে; যখন পাখির আওয়াজে লোকে উঠবে, কিন্তু তাদের সব গান ক্ষীণ হয়ে যাবে;
5 Imeneyi ndiyo nthawi imene anthu amaopa kupita kumalo okwera, amaopa kuyenda mʼmisewu; Mutu umatuwa kuti mbuu, amayenda modzikoka ngati ziwala ndipo chilakolako chimatheratu. Nthawi imeneyo munthu amapita ku nyumba yake yamuyaya ndipo anthu olira maliro amayendayenda mʼmisewu.
যখন লোকেরা উঁচু জায়গাকে আর রাস্তার বিপদকে ভয় পাবে; যখন কাঠবাদাম গাছে ফুল ফুটবে আর ফড়িং টেনে টেনে হাঁটবে এবং বাসনা আর উত্তেজিত হবে না। তখন লোকে তাদের অনন্তকালের বাড়িতে চলে যাবে আর বিলাপকারীরা পথে পথে ঘুরবে।
6 Kumbukira Iye chingwe cha siliva chisanaduke, kapena mbale yagolide isanasweke; mtsuko usanasweke ku kasupe, kapena mkombero usanathyoke ku chitsime.
রুপোর তার ছিঁড়ে যাওয়ার আগে, কিংবা সোনার পাত্র ভেঙে যাওয়ার আগে; ফোয়ারার কাছে কলশি চুরমার করার আগে, কিংবা কুয়োর জল তোলার চাকা ভেঙে যাওয়ার আগে—তাকে স্মরণ করো।
7 Iyi ndi nthawi imene thupi lidzabwerera ku dothi, kumene linachokera, mzimu udzabwerera kwa Mulungu amene anawupereka.
আর ধুলো মাটিতেই ফিরে যাবে যেখান থেকে সে এসেছে, এবং আত্মা যাঁর দান, সেই ঈশ্বরের কাছেই ফিরে যাবে।
8 “Zopanda phindu! Zopandapake!” akutero Mlaliki. “Zonse ndi zopandapake!”
উপদেশক বললেন, “অসার! অসার! সবকিছুই অসার!”
9 Mlaliki sanali wozindikira zinthu kokha ayi, komanso ankaphunzitsa anthu. Iye ankasinkhasinkha ndi kufufuzafufuza ndi kulemba mwadongosolo miyambi yambiri.
উপদেশক নিজেই কেবল জ্ঞানবান ছিলেন না, কিন্তু তিনি লোকদের জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি চিন্তা করে ও পরীক্ষা করে অনেক প্রবাদ সাজিয়েছেন।
10 Mlaliki anafufuzafufuza kuti apeze mawu oyenera, ndipo zimene analemba zinali zolondola ndiponso zoona.
উপদেশক উপযুক্ত শব্দের খোঁজ করেছেন, আর তিনি যা লিখেছেন তা খাঁটি ও সত্যিকথা।
11 Mawu a anthu anzeru ali ngati zisonga, zokamba zawo zimene anasonkhanitsa zili ngati misomali yokhomera, yoperekedwa ndi mʼbusa mmodzi.
জ্ঞানবান লোকদের কথা রাখালের অঙ্কুশের মতো, তাদের কথাগুলি একত্র করলে মনে হয় যেন সেগুলি সব শক্ত করে গাঁথা পেরেক—যা একজন রাখাল বলেছেন।
12 Samalira mwana wanga, za kuwonjezera chilichonse pa zimenezi. Kulemba mabuku ambiri sikutha, ndipo kuphunzira kwambiri kumatopetsa thupi.
হে আমার সন্তান, এর সঙ্গে কিছু যোগ করা হচ্ছে কি না সেই বিষয় সতর্ক থেকো। বই লেখার শেষ নেই আর অনেক পড়াশোনায় শরীর ক্লান্ত হয়।
13 Basi zonse zamveka; mathero a nkhaniyi ndi awa: uziopa Mulungu ndi kusunga malamulo ake, pakuti umenewu ndiwo udindo wa anthu onse.
এখন সবকিছু তো শোনা হল; তবে শেষ কথা এই যে ঈশ্বরকে ভয় করো এবং তাঁর আজ্ঞাসকল পালন করো, কেননা এটাই সমস্ত মানুষের কর্তব্য।
14 Pakuti Mulungu adzaweruza zochita zonse, kuphatikizanso zinthu zonse zobisika, kaya zabwino kapena zoyipa.
কারণ ঈশ্বর প্রত্যেকটি কাজের বিচার করবেন, এমনকি সমস্ত গুপ্ত বিষয়, তা ভালো হোক বা মন্দ হোক।

< Mlaliki 12 >