< Deuteronomo 17 >
1 Musapereke nsembe kwa Yehova Mulungu wanu ngʼombe kapena nkhosa imene ili ndi chilema kapena cholakwika chilichonse, pakuti zimenezi zimamunyansa.
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তোমরা এমন কোনও গরু কিংবা মেষ উৎসর্গ করবে না যার খুঁত আছে, কারণ তিনি তা ঘৃণা করেন।
2 Ngati mwamuna kapena mkazi pakati panu, mʼmizinda imene Yehova akukupatsani apezeka akuchita zoyipa pamaso pa Yehova Mulungu wanu pophwanya pangano lake,
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যেসব নগর দেবেন তার যে কোনো একটির মধ্যে যদি কোনও পুরুষ কিংবা স্ত্রীলোক তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া বিধান অমান্য করে তাঁর দৃষ্টিতে যা মন্দ তা করে,
3 ndipo ngati motsutsana ndi lamulo langa wapembedza milungu ina, kuyigwadira milunguyo, kaya ndi dzuwa kapena mwezi kapena nyenyezi zakumwamba,
এবং আমার আদেশের বিরুদ্ধে গিয়ে অন্য দেবতাদের উপাসনা করে, তাদের কাছে কিংবা সূর্য, চাঁদ বা আকাশের তারাদের কাছে নত হয়,
4 ndipo inu nʼkuwuzidwa zimenezi, mufufuze bwinobwino. Ngati ndi zoona, ndipo ngati zatsimikizika kuti chonyansa choterechi chachitikadi mu Israeli,
এবং তা তোমাদের জানানো হয়, তবে তোমরা তা ভালো করে তদন্ত করে দেখবে। যদি তা সত্যি হয় এবং এরকম ঘৃণিত কাজ ইস্রায়েলীদের মধ্যে করা হয়েছে বলে প্রমাণিত হয়,
5 mumutengere mwamuna kapena mkazi amene wachita chonyansa choterechi ku chipata cha mzinda wanu ndi kumupha pomugenda miyala.
তবে যে পুরুষ বা স্ত্রীলোক এরকম জঘন্য কাজ করেছে তোমরা তাকে নগরের দ্বারের কাছে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলবে।
6 Munthu aziphedwa pakakhala mboni ziwiri kapena zitatu koma osati mboni imodzi yokha ayi.
কোনও মানুষকে মেরে ফেলতে হলে দুই বা তিনজন সাক্ষীর কথার উপর নির্ভর করে তা করতে হবে, মাত্র একজন সাক্ষীর কথার উপর নির্ভর করে তা করবে না।
7 Wochitira umboniwo ndiwo aziyamba kumupha munthuyo, ndipo kenaka anthu onse. Muyenera kuchotsa choyipa pakati panu.
তাকে মেরে ফেলবার জন্য সাক্ষীরাই প্রথমে পাথর ছুঁড়বে, তারপর অন্যান্য লোকেরা ছুঁড়বে। তোমাদের মধ্য থেকে দুষ্টতা শেষ করে দেবে।
8 Ngati akubweretserani milandu mʼmabwalo anu imene ili yovuta kuweruza kaya ndi yokhetsa magazi, kaya ndi yophwanyirana ufulu, kaya ndi yovulazana, muyitengere kumalo kumene Yehova Mulungu wanu adzasankhe.
যদি এমন সব মামলা তোমাদের আদালতে আসে যেগুলি বিচার করা তোমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়—সেটি রক্তপাত, বিবাদ অথবা আঘাতের কারণে—তবে সেই মামলা নিয়ে সদাপ্রভুর মনোনীত জায়গায় যাবে।
9 Mudzapite kwa ansembe Alevi ndi kwa woweruza wa pa nthawi imeneyo. Kawafunseni ndipo iwowo adzakuwuzani zoyenera kuchita.
লেবীয় যাজকের এবং সেই সময় যে বিচারের দায়িত্বে থাকবে তাদের কাছে যাবে। তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করবে এবং তারা রায় দেবে।
10 Kachiteni zimene adzakuwuzenizo kuchokera ku malo amene Yehova adzasankhe. Kaonetsetseni kuti mukutsatira zonse zimene akuwuzanizo.
সদাপ্রভুর মনোনীত জায়গায় তারা যে রায় দেবে, তোমরা সেই অনুযায়ী কাজ করবে। তবে সাবধান, তারা তোমাদের যা যা করতে বলবে তোমরা তার সবই করবে।
11 Kachiteni motsatira malamulo ndi malangizo amene adzakuwuzeni; osawanyoza, potembenukira kumanja kapena kumanzere.
তোমাদের তারা যা শিক্ষা দেবে এবং যে রায় দেবে সেইমতোই তোমরা কাজ করবে। তারা তোমাদের যা বলবে সেই অনুযায়ী করবে, ডানদিকে বা বাঁদিকে ফিরবে না।
12 Munthu aliyense amene adzanyoza woweruza kapena wansembe amene akutumikira kumeneko mʼmalo mwa Yehova Mulungu wanu, aphedwe ndithu. Muzichotsa choyipa pakati pa Israeli.
যদি কেউ বিচারকের কথা কিংবা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবাকারী সেই যাজকের কথা অবজ্ঞা করে তবে তাকে মেরে ফেলবে। ইস্রায়েলের মধ্যে থেকে দুষ্টতা তোমাদের শেষ করতে হবে।
13 Anthu onse adzamva zimenezi ndipo adzachita mantha, choncho sadzadzikuzanso.
সমস্ত লোক সেই কথা শুনে ভয় পাবে, এবং আর অবজ্ঞা দেখাবে না।
14 Mukalowa mʼdziko limene Yehova Mulungu wanu akukupatsani kuti mulitenge, ndipo mukakakhazikika mʼmenemo nimunena kuti, “Tiyeni tisankhe mfumu yoti izitilamulira monga imachitira mitundu yonse yotizungulirayi,”
তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশটি তোমাদের দিতে যাচ্ছেন সেখানে গিয়ে তা অধিকার করে যখন তোমরা সেখানে বসবাস করতে থাকবে এবং বলবে, “আমাদের নিকটবর্তী জাতিগুলির মতো এসো, আমরা আমাদের জন্য একজনকে রাজা হিসেবে বেছে নিই,”
15 mudzakhazikitse mfumu yoti izikakulamulirani, mfumu imene Yehova Mulungu wanu adzasankhe pakati panu. Mudzasankhe mfumuyo kuchokera pakati pa abale anu. Osasankha mlendo, munthu amene sachokera pakati pa abale anu Aisraeli.
তোমাদের ঈশ্বর সদাপ্রভু যাকে ঠিক করে দেবেন তাকেই তোমরা নিশ্চয় করে তোমাদের রাজা করবে। সে যেন তোমাদের ইস্রায়েলী ভাইদের মধ্যে একজন হয়। যে ইস্রায়েলী নয়, এমন কোনও বিদেশিকে তোমাদের উপরে রাজা করবে না
16 Komatu mfumuyo isadzikundikire akavalo, kapena kutuma anthu kupita ku Igupto kukayipezera akavalo ena, pakuti Ambuye akuti, “Simuyenera kubweranso ku Igupto mʼnjira yomweyo.”
সেই রাজা যেন নিজের জন্য অনেক ঘোড়া জোগাড় না করে কিংবা আরও ঘোড়া আনার জন্য মিশরে ফেরত না পাঠায়, কেননা সদাপ্রভু তোমাদের বলেছেন, “তোমরা ওই পথে আর ফিরে যাবে না।”
17 Asadziwunjikire akazi kuopa kuti mtima wake ungamusocheretse. Asadziwunjikirenso golide ndi siliva wambiri.
তার যেন অনেক স্ত্রী না থাকে, তাতে তার মন বিপথে যাবে। সে যেন প্রচুর পরিমাণে সোনা এবং রুপো জমা না করে।
18 Akakhala pa mpando waufumuwo, ayenera kulemba za iye mwini mʼbuku la malamuloli, kuchokera kwa ansembe Alevi.
সে যখন নিজের সিংহাসনে বসবে তখন সে যেন নিজের জন্য গোটানো পুঁথিতে এই বিধানের কথাগুলি লিখে রাখে, যেটি লেবীয় যাজকদের বিধানের অনুলিপি।
19 Asunge zimene walembazo ndipo ayenera kumaziwerenga masiku onse a moyo wake, kuti aphunzire kuopa Yehova Mulungu wake posunga mosamalitsa malamulo ndi malangizowa.
সেটি তার কাছে থাকবে, এবং সারা জীবন তাকে সেটি পড়তে হবে যাতে সে তার ঈশ্বর সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করতে শেখে এবং এই বিধানের সমস্ত কথা ও অনুশাসনের কথাগুলি মেনে চলে
20 Asadzione kuti iyeyo ndi wopambana kuposa abale ake, nalekeratu kutsatira malamulo. Akasamala zimenezi iye ndi ana ake adzalamulira ufumu wa Israeli kwa nthawi yayitali.
এবং নিজেকে অন্যান্য ইস্রায়েলী ভাইদের থেকে ভালো মনে না করে আর সেই বিধানের ডানদিকে বা বাঁদিকে সরে না যায়। তাহলে সে এবং তার বংশধরেরা ইস্রায়েলের উপরে বহুদিন রাজত্ব করতে পারবে।