< 2 Samueli 14 >

1 Yowabu mwana wa Zeruya anadziwa kuti maganizo a mfumu ali pa Abisalomu.
পরে সরূয়ার ছেলে যোয়াব রাজার মন অবশালোমের জন্য ব্যাকুল দেখে,
2 Kotero Yowabu anatuma munthu wina kupita ku Tekowa ndi kukatengako mkazi wanzeru. Yowabu anati kwa mkaziyo, “Ukhale ngati namfedwa. Uvale zovala zaumasiye ndipo usadzole mafuta ena aliwonse. Ukhale ngati mkazi amene wakhala akulira masiku ambiri.
তকোয়ে শহরে দূত পাঠিয়ে সেখান থেকে এক চালাক মহিলাকে এনে তাকে বললেন, “তুমি একবার ছলনা করে শোক কর এবং শোকের পোশাক পর; গায়ে তেল মেখো না, কিন্তু মৃতের জন্য বহু বছর শোককরা স্ত্রীর মত হও;
3 Kenaka upite kwa mfumu ndipo ukayankhule mawu awa.” Ndipo Yowabu anamuwuza mawu oti akanene.
আর রাজার কাছে গিয়ে তাঁকে এই রকম কথা বল৷” আর কি বলতে হবে, যোয়াব তাকে শিখিয়ে দিলেন৷
4 Mkazi wochokera ku Tekowa uja atapita kwa mfumu anadzigwetsa pansi, napereka ulemu kwa mfumu nati, “Thandizeni mfumu!”
পরে তকোয়ের সেই মহিলাটা রাজার কাছে কথা বলতে গিয়ে উপুড় হয়ে মাটিতে পরে প্রণাম করে বলল, “মহারাজ রক্ষা করুন৷”
5 Mfumu inamufunsa kuti, “Kodi chikukusautsa iwe nʼchiyani?” Iye anayankha kuti, “Ine ndine mkazi wamasiye, mwamuna wanga anamwalira.
রাজা জিজ্ঞাসা করলেন, “তোমার কি হয়েছে?” মহিলাটা বলল, “সত্যি বলছি, আমি বিধবা; আমার স্বামী মারা গেছেন৷
6 Ine wantchito wanu ndinali ndi ana aamuna awiri. Iwo anayamba kumenyana mʼmunda, ndipo panalibe woti awaleretse. Wina anakantha mnzakeyo mpaka kumupha.
আর আপনার দাসীর দুটো ছেলে ছিল, তারা ক্ষেতে একজন অন্য জনের সঙ্গে ঝগড়া করল; তখন তাদেরকে ছাড়িয়ে দেবার কেউ না থাকতে একজন অন্য জনকে আঘাত করে মেরে ফেলল৷
7 Tsono banja lonse landiwukira ine, wantchito wanu. Iwo akuti, ‘Utipatse mwana amene anakantha mʼbale wakeyo kuti timuphe chifukwa cha moyo wa mʼbale wake amene anaphedwayo. Ife tidzaphanso mlowamʼmalo.’ Anthuwo adzapha mwana wanga amene wanditsalira, ndipo dzina la mwamuna wanga silidzakumbukika pakuti sipadzakhalanso mwana pa banja lathu.”
আর দেখুন, পুরো জাতি আপনার দাসীর বিরুদ্ধে উঠে বলছে, ‘তুমি সেই ভাইয়ের হত্যাকারীকে সমর্পণ কর, আমরা তার মৃত ভাইয়ের প্রাণের পরিবর্তে তার প্রাণ নেব, আমরা উত্তরাধিকারীকেও উচ্ছেদ করব৷’ এই ভাবে তারা আমার শেষ আগুনের শিখাটাও নিভিয়ে দিতে চায় এবং পৃথিবীতে আমার স্বামীর নামে কিছুই অবশিষ্ট রাখতে চায় না৷”
8 Mfumu inati kwa mkaziyo, “Pitani ku nyumba kwanu ndipo ine ndidzalamula mʼmalo mwanu.”
তখন রাজা মহিলাটাকে বললেন, “তুমি ঘরে যাও, আমি তোমার বিষয়ে আদেশ দেব৷”
9 Koma mkazi wochokera ku Tekowayo anati kwa mfumu, “Mbuye wanga mfumu, kulakwa kukhale pa ine ndi banja la abambo anga ndipo mfumu ndi mpando wanu waufumu mukhale osalakwa.”
পরে ঐ তকোয়ীয়া মহিলা রাজাকে বলল, “হে আমার প্রভু৷ হে মহারাজ৷ আমারই প্রতি ও আমার বাবার বংশের প্রতি এই অপরাধ পড়ুক; মহারাজ ও তাঁর সিংহাসন নির্দোষ হন৷”
10 Mfumu inayankha kuti, “Ngati wina aliyense anene kanthu kwa iwe, umubweretse kwa ine, ndipo sadzakuvutitsanso.”
১০রাজা বললেন, “যে কেউ তোমাকে কিছু বলে, তাকে আমার কাছে আন, সে তোমাকে স্পর্শ করবে না৷”
11 Mkaziyo anati, “Mfumu ipemphe kwa Yehova Mulungu wake kuti aletse wobwezera imfa asaphenso wina kuti mwana wanga asawonongedwe.” Mfumu inati, “Pali Yehova wamoyo ngakhale tsitsi limodzi la pamutu pa mwana wako silidzathotholedwa.”
১১পরে সেই মহিলা বলল, “প্রার্থনা করি, মহারাজ নিজের ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ করুন, যেন রক্তের প্রতিশোধদাতা আর ধ্বংস না করে;” নাহলে তারা আমার ছেলেকে হত্যা করবে৷ রাজা বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, তোমার ছেলের একটা চুলও মাটিতে পরবে না৷”
12 Kenaka mkaziyo anati, “Lolani kuti wantchito wanu ayankhule mawu kwa inu mbuye wanga mfumu.” Iye anayankha kuti, “Yankhula.”
১২তখন সেই মহিলা বলল, “প্রার্থনা করি, আপনার দাসীকে আমার প্রভু মহারাজের কাছে একটা কথা বলতে দিন ৷” রাজা বললেন, “বল৷”
13 Mkaziyo anati, “Nʼchiyani tsono chimene mwaganiza kuchitira zimenezi anthu a Mulungu? Pamene mfumu yanena izi, kodi sikudzitsutsa yokha, pakuti mfumu sinayitanitse mwana amene anamupirikitsa?
১৩সেই মহিলা বলল, “তবে ঈশ্বরের প্রজার বিরুদ্ধে আপনি কেন সেরকম পরিকল্পনা করছেন?” ফলে এই কথা বলাতে মহারাজ এক প্রকার দোষী হয়ে পড়লেন, যেহেতুক মহারাজ আপনার নির্বাসিত সন্তানটিকে ফিরিয়ে আনছেন না৷
14 Koma poti madzi akatayika sawoleka, ndiye tonsefe tiyenera kufa ndithu. Koma Mulungu safuna kuti moyo wa munthu utayike kotero anakonza njira yakuti wopirikitsidwayo asakhale wotayikiratu.
১৪আমরা তো নিশ্চয়ই মরব এবং যা একবার মাটিতে ঢেলে ফেললে পরে তুলে নেওয়া যায় না, এমন জলের মত হবে; নাহলে ঈশ্বরও প্রাণ কেড়ে নেন না, কিন্তু নির্বাসিত লোক যাতে তাঁর থেকে নির্বাসিত না থাকে, তার উপায় চিন্তা করেন৷
15 “Tsopano ine ndabwera kudzanena izi kwa inu mbuye wanga mfumu chifukwa anthu andichititsa mantha. Mdzakazi wanu anaganiza kuti, ‘Ndikayankhula kwa mfumu, mwina adzachita zimene mdzakazi wake adzamupempha.
১৫এখন আমি যে নিজের প্রভু মহারাজের কাছে প্রার্থনা করতে আসলাম, তার কারণ এই; লোকেরা আমার ভয় জন্মিয়েছিল; তাই আপনার দাসী বলল, “আমি মহারাজের কাছে প্রার্থনা করব; হতে পারে, মহারাজ নিজের দাসীর প্রার্থনা অনুসারে কাজ করবেন৷
16 Mwina mfumu idzavomereza kupulumutsa mdzakazi wake mʼdzanja la munthu amene akufuna kupha ine pamodzi ndi mwana wanga kutichotsa pa cholowa chimene Mulungu anatipatsa.’
১৬আমার ছেলের সঙ্গে আমাকে ঈশ্বরের অধিকার থেকে উচ্ছেদ করতে যে চেষ্টা করে, তার হাত থেকে আপনার দাসীকে রক্ষা করতে মহারাজ অবশ্যই মনোযোগ করবেন৷”
17 “Ndipo tsopano mtumiki wanu akuti, ‘Lolani mawu a mbuye wanga mfumu abweretse mpumulo kwa ine, pakuti mbuye wanga mfumu ali ngati mngelo wa Mulungu pozindikira chabwino ndi choyipa. Yehova Mulungu wanu akhale nanu.’”
১৭আপনার দাসী বলল, “আমার প্রভু মহারাজের কথা শান্তিপূর্ণ হোক, কারণ ভাল মন্দ বিবেচনা করতে আমার প্রভু মহারাজ ঈশ্বরের দূতের মত; আর আপনার ঈশ্বর সদাপ্রভু আপনার সঙ্গে সঙ্গে থাকুন৷”
18 Kenaka mfumu inati kwa mkaziyo, “Usandibisire chilichonse pondiyankha chimene ndidzakufunsa.” Mkaziyo anati, “Mbuye wanga mfumu yankhulani.”
১৮তখন রাজা উত্তর দিয়ে মহিলাটাকে বললেন, “অনুরোধ করি, তোমাকে যা জিজ্ঞাসা করব, তা আমার থেকে গোপন করো না৷” সেই মহিলা বলল, “আমার প্রভু মহারাজ বলুন৷”
19 Mfumu inafunsa kuti, “Kodi zimenezi sukuchita motsogozedwa ndi Yowabu?” Mkaziyo anayankha kuti, “Pali inu wamoyo, mbuye wanga mfumu, palibe munthu angakhotere kumanja kapena kumanzere pa chilichonse chimene mbuye wanga mfumu mwanena. Inde, ndi mtumiki wanu Yowabu amene wandilangiza ine kuchita zimenezi ndipo ndi amene anandipatsa mawu onsewa woti ine mtumiki wanu ndiyankhule.
১৯রাজা বললেন, “এই সমস্ত ব্যাপারে তোমার সঙ্গে কি যোয়াবের হাত আছে?” সেই মহিলা উত্তর করে বলল, “হে আমার প্রভু, মহারাজ, আপনার জীবিত প্রাণের দিব্যি, আমার প্রভু মহারাজ যা বলেছেন, তার ডানে কিংবা বামে ফেরার উপায় নেই; আপনার দাস যোয়াবই আমাকে আদেশ করেছেন, এই সমস্ত কথা আপনার দাসীকে শিখিয়ে দিয়েছেন৷
20 Mtumiki wanu Yowabu anachita zimenezi kuti asinthe mmene zinthu zilili lero. Mbuye wanga muli ndi nzeru ngati za mngelo wa Mulungu. Mumadziwa zonse zimene zikuchitika mʼdziko.”
২০এই বিষয়ে নতুন আকার দেখাবার জন্য আপনার দাস যোয়াব এই কাজ করেছেন; যাই হোক, আমার প্রভু পৃথিবীর সমস্ত বিষয় জানতে ঈশ্বরের দূতের মত বুদ্ধিমান৷”
21 Mfumu inati kwa Yowabu, “Chabwino, ine ndichita zimenezi. Pita kamutenge Abisalomuyo.”
২১পরে রাজা যোয়াবকে বললেন, “এখন দেখ, আমিই এই কাজ করছি; অতএব যাও, সেই যুবক অবশালোমকে আবার আন৷”
22 Yowabu anawerama pansi kupereka ulemu kwa mfumu. Yowabuyo anati, “Lero mtumiki wanu wadziwa kuti wapeza chifundo pamaso panu, mbuye wanga mfumu, chifukwa mwavomera pempho lakeli.”
২২তাতে যোয়াব উপুড় হয়ে মাটিতে পড়ে প্রণাম করলেন এবং রাজার ধন্যবাদ করলেন, আর যোয়াব বললেন, “হে আমার প্রভু, মহারাজ, আপনি আপনার দাসের প্রার্থনা পূরণ করলেন, এতে আমি যে আপনার চোখে দয়া পেলাম, তা আজ আপনার এই দাস জানল৷”
23 Choncho Yowabu anapita ku Gesuri ndipo anamubweretsa Abisalomu ku Yerusalemu.
২৩পরে যোয়াব উঠে গশূরে গিয়ে অবশালোমকে যিরূশালেমে আনলেন৷
24 Koma mfumu inati, “Iye apite ku nyumba yake; asaone nkhope yanga.” Kotero Abisalomu anapita ku nyumba yake ndipo sanakumane ndi mfumu.
২৪পরে রাজা বললেন, “সে ফিরে নিজের বাড়িতে যাক, সে আমার মুখ না দেখুক৷” তাতে অবশালোম নিজের বাড়িতে ফিরে গেল, রাজার মুখ দেখতে পেল না৷
25 Mʼdziko lonse la Israeli munalibe munthu amene anayamikidwa chifukwa cha maonekedwe ake wokongola ngati Abisalomu. Kuyambira kumutu mpaka ku mapazi ake, analibe chilema.
২৫সমস্ত ইস্রায়েলের মধ্যে অবশালোমের মত সৌন্দর্য্যেও খুব প্রশংসনীয় কেউ ছিল না; তার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত নিখুঁত ছিল৷
26 Nthawi ina iliyonse akamameta tsitsi lake, ankameta pamene layamba kumulemera. Akatero amaliyeza, ndipo limalemera makilogalamu awiri pa sikelo yaufumu.
২৬আর তার মাথার চুল ভারী মনে হলে সে তা কেটে ফেলত; এক বছর অন্তর কেটে ফেলত; মাথা কামানোর দিনের মাথার চুল ওজন করত; তাতে রাজ পরিমাণ অনুসারে তা দুশো শেকল পরিমাপের হত৷
27 Abisalomu anali ndi ana aamuna atatu ndi wamkazi mmodzi. Mwana wamkazi dzina lake linali Tamara, ndipo anali mkazi wokongola kwambiri.
২৭অবশালোমের তিনটি ছেলে ও একটি মেয়ে হয়েছিল, মেয়েটির নাম তামর; সে দেখতে সুন্দরী ছিল৷
28 Abisalomu anakhala zaka ziwiri mu Yerusalemu osaonekera kwa mfumu.
২৮আর অবশালোম সম্পূর্ণ দু বছর যিরূশালেমে বাস করল, কিন্তু রাজার মুখ দেখতে পেল না৷
29 Kenaka Abisalomu anatumiza mawu kwa Yowabu, kumutuma kuti apite kwa mfumu, koma Yowabu anakana kubwera. Kotero anatumizanso mawu kachiwiri, koma Yowabu anakananso.
২৯পরে অবশালোম রাজার কাছে পাঠাবার জন্য যোয়াবকে ডেকে পাঠাল, কিন্তু তিনি তার কাছে আসতে রাজি হলেন না; পরে দ্বিতীয় বার লোক পাঠাল, তখনও তিনি আসতে রাজি হলেন না৷
30 Tsono Abisalomu anati kwa antchito ake, “Taonani, munda wa Yowabu uli pafupi ndi wanga ndipo muli barele mʼmenemo. Pitani mukawutenthe mundawo.” Ndipo antchito a Abisalomu anawutentha mundawo.
৩০অতএব সে নিজের দাসদেরকে বলল, “দেখ, আমার জমির পাশে যোয়াবের ক্ষেত আছে; সেখানে তার যে যব আছে, তোমরা গিয়ে তাতে আগুন লাগিয়ে দাও৷” তাতে অবশালোমের দাসেরা সেই ক্ষেতে আগুন লাগিয়ে দিল৷
31 Ndipo Yowabu anapita ku nyumba ya Abisalomu ndipo anati kwa iye, “Nʼchifukwa chiyani antchito ako atentha munda wanga?”
৩১তখন যোয়াব উঠে অবশালোমের কাছে তার ঘরে এসে তাকে বললেন, “তোমার দাসেরা আমার ক্ষেতে কেন আগুন দিয়েছে?”
32 Abisalomu anati kwa Yowabu, “Taona, ine ndinatumiza mawu kwa iwe ndipo ndinati, ‘Bwera kuno kuti ndikutume kwa mfumu kukafunsa kuti, ‘Nʼchifukwa chiyani ine ndinabwera kuchokera ku Gesuri? Zikanakhala bwino ndikanakhala komweko!’ Tsono pano ndikufuna kuonana ndi mfumu, ndipo ngati ndili olakwa mfumuyo indiphe.’”
৩২অবশালোম যোয়াবকে বলল, “দেখ, আমি তোমার কাছে লোক পাঠিয়ে এখানে আসতে বলেছিলাম, তার ফলে রাজার কাছে এই কথা প্রার্থনা করবার জন্য তোমাকে পাঠাব বলেছিলাম যে, ‘আমি গশূর থেকে কেন আসলাম? সেখানে থাকলে আমার আরো ভালো হত৷’ এখন আমাকে রাজার মুখ দেখতে দিন, আর যদি আমার অপরাধ থাকে, তবে তিনি আমাকে মেরে ফেলুন৷”
33 Choncho Yowabu anapita kwa mfumu ndipo anayiwuza zimenezi. Ndipo mfumu inamuyitanitsa Abisalomu, ndipo analowa nawerama kugunditsa nkhope yake pansi pamaso pa mfumu. Tsono mfumu inapsompsona Abisalomu.
৩৩পরে যোয়াব রাজার কাছে গিয়ে তাঁকে সেই কথা জানালে রাজা অবশালোমকে ডেকে পাঠালেন, তাতে সে রাজার কাছে গিয়ে রাজার সামনে উপুড় হয়ে মাটিতে পড়ে প্রণাম করল, আর রাজা অবশালোমকে চুমু দিলেন৷

< 2 Samueli 14 >