< 2 Mafumu 1 >
1 Atamwalira Ahabu, Mowabu anawukira Israeli.
১আহাবের মৃত্যুর পর মোয়াব ইস্রায়েলের অধীনে আর থাকলো না।
2 Ndipo Ahaziya anagwa kuchokera pa khonde la chipinda chake chammwamba ku Samariya, ndipo anavulala kwambiri. Choncho iye anatuma amithenga nawawuza kuti, “Pitani mukafunse kwa Baala-zebubu, mulungu wa ku Ekroni, ngati ndichire matendawa.”
২আর অহসিয় শমরিয়াতে তাঁর বাড়ির উপরের কুঠরীর জানালা দিয়ে নীচে পড়ে গিয়ে অসুস্থ হলেন; তাতে তিনি কয়েকজন দূতকে বলে পাঠালেন, “যাও, ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে গিয়ে জিজ্ঞাসা কর যে, এই অসুস্থতা থেকে আমি সুস্থ হব কি না?”
3 Koma mngelo wa Yehova anawuza Eliya wa ku Tisibe kuti, “Nyamuka, pita ukakumane ndi amithenga a mfumu ya ku Samariya ndipo ukawafunse kuti, ‘Kodi popeza kulibe Mulungu ku Israeli, nʼchifukwa chake inu mukupita kukafunsa nzeru kwa Baala-zebubu, mulungu wa ku Ekroni?’
৩কিন্তু সদাপ্রভুর দূত তিশ্বীয় এলিয়কে বললেন, “তুমি গিয়ে শমরিয়ার রাজার দূতেদের সঙ্গে দেখা করে তাদের বল, ‘ইস্রায়েলের মধ্যে কি ঈশ্বর নেই যে, তোমরা ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছ?’
4 Tsono Yehova akuti, ‘Iweyo sudzadzuka pa bedi wagonapo. Udzafa ndithu!’” Ndipo Eliya ananyamuka.
৪তাই সদাপ্রভু বলছেন, ‘তুমি যে খাটে উঠে শুয়েছ, তা থেকে তুমি আর নামবে না, তুমি নিশ্চয়ই মারা যাবে’।” এই বলে এলিয় চলে গেলেন।
5 Amithenga aja atabwerera kwa mfumu, mfumuyo inawafunsa kuti, “Chifukwa chiyani mwabwerera?”
৫আর সেই ভাববাদীদের মণ্ডলী রাজার কাছে ফিরে আসলে তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “তোমরা কেন ফিরে আসলে?”
6 Iwo anayankha kuti, “Munthu wina anabwera kudzakumana nafe, ndipo anatiwuza kuti, bwererani kwa mfumu imene inakutumani ndipo mukayiwuze kuti, ‘Yehova akuti, kodi popeza kulibe Mulungu ku Israeli, nʼchifukwa chake mukupita kukafunsa nzeru kwa Baala-zebubu, mulungu wa ku Ekroni? Tsono sudzadzuka pa bedi wagonapo. Udzafa ndithu!’”
৬তারা বলল, “একজন ব্যক্তি আমাদের সঙ্গে দেখা করে বললেন, ‘যে রাজা তোমাদের পাঠিয়েছেন, তোমরা তাঁর কাছে ফিরে গিয়ে বল যে’, সদাপ্রভু এই কথা বলেন, ‘ইস্রায়েলের মধ্যে কি ঈশ্বর নেই যে, তুমি ইক্রোণের দেবতা বাল্ সবূবের কাছে জিজ্ঞাসা করতে লোক পাঠিয়েছ? অতএব তুমি যে খাটে উঠে শুয়েছ সেখান থেকে আর নামবে না; তুমি নিশ্চয়ই মারা যাবে’।”
7 Mfumu inafunsa amithengawo kuti, “Kodi munthu amene anabwera kudzakumana nanuyo ndi kukuwuzani zimenezi amaoneka bwanji?”
৭রাজা তাদের জিজ্ঞাসা করলেন, “যে লোকটা তোমাদের সঙ্গে দেখা করে এই কথা বলেছে সে দেখতে কেমন?”
8 Iwo anayankha kuti, “Munthuyo anavala zovala zaubweya ndi lamba wachikopa mʼchiwuno mwake.” Mfumu inati, “Munthu ameneyo ndi Eliya wa ku Tisibe.”
৮উত্তরে তারা বলল, “তার গা লোমে ভরা ছিল এবং তাঁর কোমরে ছিল চামড়ার কোমর-বন্ধনী।” রাজা বললেন, “সে তিশ্বীয় এলিয়।”
9 Pamenepo mfumu inatuma mtsogoleri wa ankhondo ndi anthu ake makumi asanu kwa Eliya. Mtsogoleriyo anapita kwa Eliya, amene anali atakhala pamwamba pa phiri, ndipo anati, “Munthu wa Mulungu, mfumu ikuti, ‘Tsikani!’”
৯এরপর রাজা একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে এলিয়ের কাছে পাঠিয়ে দিলেন, এলিয় তখন একটা পাহাড়ের উপরে বসে ছিলেন। সেই সেনাপতি এলিয়ের কাছে উঠে গিয়ে বললেন, “হে ঈশ্বরের লোক, রাজা আপনাকে নেমে আসতে বলেছেন।”
10 Eliya anayankha mtsogoleriyo kuti, “Ngati ndine munthu wa Mulungu, moto utsike kuchokera kumwamba, ukupsereze iwe pamodzi ndi anthu makumi asanu akowo!” Pomwepo moto unatsikadi kuchokera kumwamba ndipo unapsereza mtsogoleriyo pamodzi ndi anthu akewo.
১০উত্তরে এলিয় সেই সেনাপতিকে বললেন, “আমি যদি ঈশ্বরেরই লোক হই, তবে আকাশ থেকে আগুন নেমে এসে তোমাকে ও তোমার পঞ্চাশজন লোককে পুড়িয়ে ফেলুক।” তখন আকাশ থেকে আগুন নেমে এসে সেই সেনাপতি ও তার পঞ্চাশজন সৈন্যকে পুড়িয়ে ফেলল।
11 Zitachitika izi, mfumu inatumanso mtsogoleri wina pamodzi ndi asilikali ake makumi asanu. Mtsogoleriyo anati kwa Eliya, “Munthu wa Mulungu, zimene mfumu ikunena ndi izi, ‘Tsikani msangamsanga!’”
১১পরে রাজা আবার একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে এলিয়ের কাছে পাঠালেন। সেই সেনাপতি এলিয়কে বললেন, “হে ঈশ্বরের লোক, রাজা আপনাকে এখনই নেমে আসতে বলেছেন।”
12 Eliya anayankha kuti, “Ngati ndine munthu wa Mulungu, moto utsike kuchokera kumwamba, ukupsereze iwe pamodzi ndi anthu ako makumi asanuwo!” Pomwepo moto unatsikadi kuchokera kumwamba ndipo unapsereza mtsogoleriyo pamodzi ndi anthu akewo.
১২উত্তরে এলিয় বললেন, “আমি যদি ঈশ্বরেরই লোক হই তবে আকাশ থেকে আগুন নেমে এসে তোমাকে ও তোমার পঞ্চাশজন সৈন্যকে পুড়িয়ে ফেলুক।” তখন আকাশ থেকে আগুন নেমে এসে তাকে ও তার পঞ্চাশজন সৈন্যকে পুড়িয়ে ফেলল।
13 Ndipo mfumu inatumanso mtsogoleri wachitatu pamodzi ndi asilikali ake makumi asanu. Mtsogoleri wachitatuyu anakwera pa phiripo ndi kugwada pamaso pa Eliya. Iye anayankhula mopemba kuti, “Munthu wa Mulungu, chonde musandiwononge ineyo pamodzi ndi atumiki makumi asanu anuwa!
১৩পরে রাজা তৃতীয় বার একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে পাঠালেন। এই তৃতীয় সেনাপতি উপরে উঠে গিয়ে এলিয়ের সামনে হাঁটু পেতে অনুরোধ করে বলল, “হে ঈশ্বরের লোক, আমি অনুরোধ করি, আমার ও আপনার এই পঞ্চাশজন দাসের প্রাণ রক্ষা করুন।
14 Taonani, moto unatsika kuchokera kumwamba ndi kupsereza atsogoleri awiri pamodzi ndi anthu awo onse. Koma tsopano musawononge moyo wanga!”
১৪দেখুন, আকাশ থেকে আগুন পড়ে এর আগে দুজন সেনাপতি ও তাদের পঞ্চাশ পঞ্চাশ জনকে পুড়িয়ে ফেলেছে। কিন্তু এবার আপনি আমার প্রাণ রক্ষা করুন।”
15 Mngelo wa Yehova anati kwa Eliya, “Pita naye, usamuope.” Choncho Eliya ananyamuka natsika naye limodzi kupita kwa mfumu.
১৫তখন সদাপ্রভুর দূত এলিয়কে বললেন, “তুমি ওর সঙ্গে নেমে যাও, ওকে ভয় কোরো না।” তখন এলিয় তাঁর সঙ্গে নেমে রাজার কাছে গেলেন।
16 Eliya anawuza mfumu kuti, “Yehova akuti, ‘Chifukwa chiyani munatumiza amithenga kwa Baala-zebubu, mulungu wa ku Ekroni, kukafunsa ngati muti muchire? Kodi mu Israeli mulibe Mulungu woti nʼkukuyankhani funso lanu? Choncho, popeza mwachita izi, simudzadzuka pamene mwagonapo; mudzafa ndithu.’”
১৬তিনি রাজাকে বললেন, “সদাপ্রভু এই কথা বলেন, ‘যে, তুমি ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করবার জন্য দূতদের পাঠিয়েছিলে; এর কারণ কি এই যে, ইস্রায়েলের মধ্যে ঈশ্বর নেই, যাঁর বাক্য জিজ্ঞাসা করা যায়? তাই তুমি যে বিছানায় শুয়ে আছ, তা থেকে আর নামবে না। তুমি নিশ্চয়ই মারা যাবে’।”
17 Motero Ahaziya anafadi, monga mwa mawu a Yehova amene Eliya anayankhula. Tsono popeza Ahaziya analibe mwana, Yoramu analowa ufumu mʼmalo mwake mʼchaka chachiwiri cha Yehoramu mwana wa Yehosafati mfumu ya ku Yuda.
১৭আর এলিয়কে দিয়ে সদাপ্রভুর বলা বাক্য অনুযায়ী অহসিয় মারা গেলেন। অহসিয়ের কোন ছেলে ছিল না বলে তাঁর জায়গায় যিহোরাম রাজা হলেন। যিহূদার রাজা যিহোশাফটের ছেলে যিহোরামের রাজত্বের দ্বিতীয় বছরে, রাজা হলেন।
18 Ntchito zina zonse zimene Ahaziya anachita, kodi sizinalembedwe mʼbuku la mbiri ya mafumu a ku Israeli?
১৮অহসিয়ের বাকি সমস্ত কাজের কথা ইস্রায়েলের রাজাদের ইতিহাস বইতে কি লেখা নেই?