< 2 Mbiri 22 >

1 Anthu a mu Yerusalemu anayika Ahaziya mwana wamngʼono kwambiri wa Yehoramu kukhala mfumu mʼmalo mwake, popeza gulu lankhondo limene linabwera ndi Aarabu ku misasa, linapha ana onse aakulu. Motero Ahaziya mwana wa Yehoramu mfumu ya Yuda anayamba kulamulira.
পরে যিরূশালেমের অধিবাসীরা তাঁর ছোট ছেলে অহসিয়কে তাঁর জায়গায় রাজা করল, কারণ আরবীয়দের সঙ্গে শিবিরে যে দল এসেছিল, তারা তাঁর সব বড় ছেলেদের মেরে ফেলেছিল। কাজেই যিহূদার রাজা যিহোরামের ছেলে অহসিয় রাজত্ব করতে শুরু করেন।
2 Ahaziya anali wa zaka 22 pamene anakhala mfumu ndipo analamulira mu Yerusalemu chaka chimodzi. Dzina la amayi ake linali Ataliya, chidzukulu cha Omuri.
অহসিয় বিয়াল্লিশ বছর বয়সে রাজত্ব শুরু করেছিলেন এবং এক বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন; তাঁর মা অথলিয়া ছিলেন অম্রির নাতনী।
3 Nayenso anayenda mʼnjira ya banja la Ahabu, pakuti amayi ake anamulimbikitsa kuchita zolakwika.
অহসিয়ের মা তাঁকে খারাপ কাজ করবার জন্য পরামর্শ দিতেন, তাই তিনিও আহাবের বংশের পথে চলতেন।
4 Iye anachita zoyipa pamaso pa Yehova monga momwe banja la Ahabu linachitira, pakuti atamwalira abambo ake, iwo anakhala alangizi ake, kumene kunali kudziwononga kwake.
আহাবের বংশের লোকেরা যেমন করত, তেমনি সদাপ্রভুর চোখে যা মন্দ, তিনি তাই করতেন; কারণ বাবার মৃত্যুর পরে তারাই তাঁর ধ্বংসকারী মন্ত্রী হল।
5 Iyeyo anatsatiranso uphungu wawo pamene anapita ndi Yehoramu, mwana wa Ahabu, mfumu ya Israeli kukachita nkhondo ndi Hazaeli mfumu ya Aramu ku Ramoti Giliyadi. Aaramu anavulaza Yehoramu,
তাদের পরামর্শ অনুসারে তিনি চলতেন, আর তিনি ইস্রায়েলের রাজা আহাবের ছেলে যিহোরামের সঙ্গে রামোৎ-গিলিয়দে অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। তাতে অরামীয়েরা যোরামকে আঘাত করল।
6 kotero iye anabwerera ku Yezireeli kuti akachire mabala amene anamuvulaza ku Ramoti pa nkhondo ndi Hazaeli mfumu ya Aaramu. Ndipo Ahaziya, mwana wa Yehoramu mfumu ya Yuda anapita ku Yezireeli kukaona Yehoramu mwana wa Ahabu chifukwa anavulazidwa.
অতএব অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার দিনের যিহোরাম রামাতে যে সব আঘাত পান, তা থেকে সুস্থ হবার জন্য যিষ্রিয়েলে ফিরে গেলেন এবং আহাবের ছেলে যিহোরাম আঘাত পেয়েছিলেন বলে যিহূদার রাজা যিহোরামের ছেলে অহসিয় তাঁকে দেখবার জন্য যিষ্রিয়েলে নেমে গেলেন।
7 Mulungu anakonza kuti Ahaziya akaphedwe pa ulendo wake wokacheza. Ahaziya atafika, iye ndi Yoramu anapita kukakumana ndi Yehu mwana wa Nimisi, amene Yehova anamudzoza kuti akawononge banja la Ahabu.
কিন্তু যোরামের কাছে আসার জন্য ঈশ্বরের থেকে অহসিয়ের পতন ঘটল; কারণ তিনি যখন আসলেন, তখন যিহোরামের সঙ্গে নিমশির ছেলে সেই যেহূর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, যাঁকে ঈশ্বর আহাবের বংশকে ধ্বংস করবার জন্য অভিষেক করেছিলেন।
8 Pamene Yehu ankalanga banja la Ahabu anapeza atsogoleri a ku Yuda ndiponso ana aamuna a abale ake a Ahaziya amene amatumikira Ahaziya, ndipo anawapha.
পরে যেহূ যখন আহাবের বংশের লোকদের শাস্তি দিচ্ছিলেন, তখন তিনি যিহূদার শাসনকর্ত্তাদের ও অহসিয়ের সাহায্যকারী তাঁর সব ভাইয়ের ছেলেদেরকে পেয়ে মেরে ফেললেন।
9 Kenaka anapita kukafunafuna Ahaziya, ndipo anthu ake anagwira Ahaziya pamene amabisala mu Samariya. Anabwera naye kwa Yehu ndipo anaphedwa. Iwo anamuyika mʼmanda, pakuti anati, “Iyeyu anali mwana wa Yehosafati amene anafunafuna Yehova ndi mtima wake wonse.” Kotero panalibe wamphamvu mʼbanja la Ahaziya kuti nʼkukhala mfumu.
তারপর তিনি অহসিয়ের খোঁজ করলেন; সেই দিনের অহসিয় শমরিয়াতে লুকিয়ে ছিলেন; আর লোকেরা তাঁকে ধরে যেহূর কাছে নিয়ে গিয়ে তাঁকে মেরে ফেলল এবং তারা তাঁকে কবর দিল, কারণ তারা বলল, “যে যিহোশাফটের নাতি যিনি সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুর খোঁজ করতেন এ তারই সন্তান।” আর অহসিয়ের বংশের মধ্যে রাজত্ব গ্রহণ করতে ক্ষমতা কারও ছিল না।
10 Ataliya, amayi ake a Ahaziya, ataona kuti mwana wawo wafa, ananyamuka nakapha onse a banja laufumu la Yuda.
১০ইতিমধ্যে অহসিয়ের মা অথলিয়া যখন দেখল যে, তার ছেলে মারা গেছে, তখন সে উঠে যিহূদার বংশের সমস্ত রাজার ছেলেদের হত্যা করল।
11 Koma Yehoseba, mwana wamkazi wa mfumu Yehoramu, anatenga Yowasi mwana wa Ahaziya, momuba ndi kumuchotsa pakati pa ana aamuna a mfumu amene amati aphedwe ndipo anamuyika iye ndi mlezi wake mʼchipinda chogona. Motero Yehoseba, mwana wamkazi wa mfumu Yehoramu, mkazi wa wansembe Yehoyada, yemwe anali mlongo wake wa Ahaziya anamubisa mwanayo kuti Ataliya asamuphe.
১১কিন্তু রাজকন্যা যিহোশাবৎ অহসিয়ের ছেলে যোয়াশকে মারা যাওয়া রাজপুত্রদের মধ্য থেকে চুরি করে, তাঁর ধাইমার সঙ্গে একটা শোবার ঘরে রাখলেন; এই ভাবে যিহোয়াদা যাজকের স্ত্রী, রাজা যিহোরামের মেয়ে এবং অহসিয়ের বোন অথলিয়ার কাছ থেকে তাকে লুকিয়ে রাখলেন, তাই সে তাঁকে হত্যা করতে পারল না।
12 Mwanayo anakhala mobisala pamodzi ndi iwo mu Nyumba ya Mulungu kwa zaka zisanu ndi chimodzi muulamuliro wa Ataliya.
১২আর যোয়াশ তাঁদের সঙ্গে ঈশ্বরের গৃহে ছয় বছর লুকিয়ে থাকলেন; তখন অথলিয়া দেশের উপর রাজত্ব করছিল।

< 2 Mbiri 22 >